Home আঞ্চলিক বৃহস্পতিবার বিএনপির প্রেস ব্রিফিং

বৃহস্পতিবার বিএনপির প্রেস ব্রিফিং

9

খবর বিজ্ঞপ্তি।।
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার বেলা ২টায় খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচির সার্বিক প্রস্ততি ও অগ্রগতি সম্পর্কে মিডিয়ার বন্ধুদের অবগত করতে আগামীকাল ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা।