Home আঞ্চলিক পাইকগাছায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় যুবক-যুবতি আটক

পাইকগাছায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় যুবক-যুবতি আটক

16

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী যুবক যুবতিকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে। মঙ্গলবার রাত ১০টা উপজেলার ভিলেজ পাইকগাছায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা পাতড়াবুনিয়া গ্রামের শহিদুল সরদারের মেয়ে ভিলেজ পাইকগাছায় নানার বাড়ীতে বেড়াতে আসে। প্রতিবেশী নানা সাইফুল্লার গাজীর বাড়িতে রাতে বেড়াতে গেলে প্রতিবেশি রফিকুল সরদারের ছেলে আকিবুর রহমান রাজ ঔ মেয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয়। এএসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ধৃতদের নামে থানায় মামলা দিয়েছে। ওসি এজাজ শফি জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক যুবক যুবতিকে ফৌঃ কাঃ ৫৭ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যানের ৩শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের নিজস্ব অর্থায়নে ৩শ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বুধবার সকালে লক্ষ্মীখোলা কাগজী বাড়ী প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাল, ডাল, লবন, তেল, সাবান ও ৭ প্রকারের সব্জি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, বিভূতি ভূষণ সানা, এমএম আজিজুল হাকিম, সাংবাদিক আকরামুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, গাউসুল হক সানা, প্যানেল চেয়ারম্যান জি,এম, তাজ উদ্দীন, জেলা ছাত্রলীগ নেতা প্রার্থ প্রতীম চক্রবর্তী ও মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, প্রসেনজিৎ, আনিসুল হক মোল্লা, দিনার, মনিরুল ইসলাম, নয়ন, শামীম। উল্লেখ্য, চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে প্রায় ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

পাইকগাছায় প্যারালাইজডে আক্রান্ত চাচাকে ফেলে গেলো ভাইপোরা : পুলিশের উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় প্যারালাইজডে আক্রান্ত চাচা দুলাল (৭০)কে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে গদাইপুর বাজারে তার ভাইপোরা ফেলে রেখে যায়। মঙ্গলবার রাতে ভাইপো সরোজিত সহ অন্যান্য ভাইপোরা এ ঘটনাটি ঘটায়।চিরকুমার চাচা দুলাল চন্দ্র সরকার উপজেলার লতা ইউপির হাড়িয়া গ্রামের মৃত ফাকির সরকারের ছেলে।থানা পুলিশের এস আই নিমায় চন্দ্র কুন্ড, এস আই মুস্তাক ,এ এস আই কামরুজ্জামান টহলে  থাকা কালে বাজারের ভিতর একবৃদ্ধের কাতরানোর শব্দ শুনে তার কাছে যায়।

পুলিশ বৃদ্ধ দুলালকে ্উদ্ধার করে থানা নিয়ে বিস্তারিত শুনে স্থানীয় ইউপি সদস্য দিবাশিষ ও বৃদ্ধের ভাইপো সরজিৎকে থানায় ডেকে আনে। বুধবার সকালে মেম্বরের জিম্মায় বৃদ্ধ চাচাকে ভাইপো সরজিতের কাছে দিয়ে পাঠায়।