Home আঞ্চলিক মহেশপুরে খাল ও সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মান

মহেশপুরে খাল ও সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মান

12

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে নলপাতুয়া বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের অনুমতিতে সড়ক ও খালের সরকারী জায়গা দখল করে মার্কেট নির্মন করছেন ঐ এলাকার প্রভাবশালী ৪ ব্যাক্তি। এতে ভোগান্তিতে পড়ছেন খাল সমিতি ও পথচারীরা।
গত শুক্রবার ২৭ জানুয়ারী সরেজমিনে খালের ভিতর ও নলপাতুয়া-মহেশপুর সড়কের গাঁ ঘেসে ঢালায়ের পিলার তুলে মারর্কট নির্মানের এমনই চিত্র দেখা গেছে।
উপজেলার নলপাতুয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া নলপাতুয়া খালের ভিতর থেকে মারর্কট নির্মানের জন্য ঢালায়ের পিলার তুলে রাখা হয়েছে আবার সেই পিলারের উপর সুরুজ মিয়া নামে এক চা ব্যাব্যসায়ী দোন ঘর তৈরীর কাজে ব্যাস্ত আছেন।
জানাগেছে,এলাকার প্রভাবশালী হাসমত আলীর ছেলে শুরুজ মিয়া,ইদ্রিস আলীর ছেলে আলামীন,সাইদুলের ছেলে রেংকিং ও সাসুলের ছেলে হামিদুল উপজেলার যাদবপুর ইউনিয়নের ৫৮নং নলপাতুয়া মৌজার ১ খতিয়ানের জমি দখল করে খালের ভিতর ও সড়কের গাঁ ঘেসে ঢালায়ের পিলার তুলে মারর্কট নির্মান করছেন।
এব্যাপারে সরকারী জায়গা দখল করে মার্কেট নির্মানকরী সুরুজ মিয়ার সাথে কথা হলে তিনি জানান,বাজার কমিটির সভাপতি সেক্রেটারী আমাদের অনুমতি দিয়েছেন তাই করছি।
মার্কেট নির্মন অনুমতির কথা অস্বীকার করে বাজার কমিটির সভাপতি মহাসিন বলেন,আমারা সরকার নাকি? সবাই সরকারী জমি দখল করে করছে ওরাও সেই ভাবে করছে।
খালের উপর যেন মার্কেট নির্মন সরকারের নিকট অনুরোধ জনিয়ে নলপাতুয়া খাল কমিটির সদস্য শহিদুল ইসলাম বলেন,আমরা খাল খনন করেছি খালে আমরা মাছের চাষ কব্ োখলের উপর কোন বিল্ডিং হবেনা।
যাদবপুর ইউনিয়ন ভ’মি কর্মকর্তা সালামের নিকট জানতে চাওয়া হতে তিনি বলেন,বিষয়টি আমাদের জানা নেই, আপনাদের নিকট থেকে জানলাম,রবিবারে অফিসে যাওয়ার পথে দেখে তাদেরকে মৌখিক ভাবে নিষেধ করে যাবো এবং ছবি করে ইউএনও স্যারকে রিপোর্ট করে দেবো।
এব্যাপারে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন,সরকারী জায়গা দখল করে ঘর করছে শুনলাম। ঘর উচ্ছেদ করার জন্য (৩০ জানুয়ারী) সোমবার সাড়ে ১১টায় ওখানে যাব। বর্তমানে নির্মান কাজ বন্ধ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান,নায়েব সাহেব মৌখিক ভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন কিন্তু তাদের আচার আচারন ভালনা সে জন্য আমি নিজেই ওখানে যাব।