বিশেষ প্রতিনিধি ॥
ইজিবাইক কিনতে মাসিক ৫ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার চুক্তিতে ঝিনাইদহ কালীগঞ্জের এক সুদে কারবারির কাছ থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন লতিফুল আলম ওরফে শহিদুল। ২০১২ সালে এপ্রিলে টাকা হাতে পান তিনি। চুক্তি অনুযায়ি গত ৬ বছরে ৩ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছেন। এখনও ৮ লাখ টাকা দাবিতে ঝিনাইদহ আদালতে পৃথক দুইটি মামলাও ঠুকে দেয়া হয়েছে। সুদে কারবারিরা এমন অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকলেও প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। পাওনাদার আনোয়ার হোসেনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ^রবা গ্রামে। সে ওই গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।
ঋণগ্রহিতা শহিদুল জানান, তিনি একজন ইজিবাইক মিস্ত্রি। প্রয়োজনে না বুঝে তিনি মাত্র ৮০ হাজার টাকা নিয়ে। নেয়া টাকার চেয়ে কয়েকগুণ বেশি টাকা পরিশোধ করেও রেহায় পাচ্ছেন না। তার এ বিষয়টি এর আগে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। কালীগঞ্জ পৌরসভাধীন ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। এমন পরিস্থিতিতে পড়ে নিরুপায় শহিদুল মামলা থেকে বাঁচতে ঘুরে বেড়াচ্ছেন।
তবে পাওনাদার আনোয়ার হোসেন জানান, টাকা লেনদেনের বিষয়টি অনেক পুরানো। এখন বিষয়টি নিয়ে আদালত মামলা চলমান রয়েছে। ফলে এ নিয়ে আমি কোন কথা বলতে চাই না বলে এড়িয়ে যান।
অবশ্য ঋণদাতার বড় ভাই মতিয়ার রহমান জানান, টাতা দাতা ও গ্রহীতা দ’ুজনই আমার আপন মানুষ। টাকা লেনদেনের বিষয় বলেই জটিল। তবে শহিদুল এ নিয়ে চরম হতাশার মধ্যে রয়েছে। আমি এটা মেটাতে চেষ্টা করেছি। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত গড়িয়েছে কিন্তু কোন সমাধান হয়নি। তবে, আমার ভাই আনোয়ার হোসেন শহিদুলের উপর অন্যায় করছে বলে মন্তব্য করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সুদ ভিত্তিক অর্থ লেনদেন অবৈধ। তা আমাদের সমাজ স্বীকৃতও না। তবে ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি হেনস্থা বা প্রতারনায় পড়েন তাহলে আবেদন করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।











































