Home খেলাধুলা সরকারি সহায়তার জন্য ২০০ ফুটবলারের তালিকা করছে বাফুফে

সরকারি সহায়তার জন্য ২০০ ফুটবলারের তালিকা করছে বাফুফে

54

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে তিগ্রস্ত ক্রীড়াবিদদের সহায়তার জন্য যে এক কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ সেখানে সবচেয়ে বেশি থাকবে ফুটবলারদের নাম। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছিলেন, ২৭ ডিসিপ্লিনের মধ্যে ফুটবল ফেডারেশন থেকেই চাওয়া হয়েছে বড় তালিকা।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চিঠি পাওয়ার পরই সব ফেডারেশন দুস্থ খেলোয়াড়দের তালিকা তৈরির কাজ শুরু করে দেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই তালিকা তৈরির কাজ প্রায় সেরে ফেলেছে। তারা ২০০ ফুটবলারের নাম জমা দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদে।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেছেন, ‘আমরা প্রথমে প্রতিটি জেলা থেকে ৩জন খেলোয়াড়ের নাম এনেছিলাম ডিএফএ’র মাধ্যমে। আর আমাদের নারী ফুটবলের কোচদের মাধ্যমে সারা দেশ থেকে আনা হয়েছিল অসহায় নারী ফুটবলারদের নাম। সব মিলিয়ে আড়াইশত ফুটবলার হয়েছিলো। এখন সেগুলো থেকে বাছাই করে ২০০ জনের তালিকা চূড়ান্ত করা হচ্ছে।’
বাফুফে যে ২০০ জনের তালিকা পাঠাচ্ছে ক্রীড়া পরিষদে, সেখানে নারী ফুটবলার ২৫ জন। বাকি ১৭৫ জন পুরুষ ফুটবলার। নারী ও পুরুষ দুই েেত্রই বাফুফের অধীনে খেলা কোনো কাবে নিবন্ধিত ফুটবলার রাখা হয়নি।
‘যে সব অসহায় ফুটবলার কোনো জায়গা থেকে টাকা-পয়সা পাচ্ছেন না, তাদের আমরা বিবেচনায় আনছি। কারণ, যারা কাবে খেলেন তারা কিছু না কিছু পেয়েছেন, পাবেন। আমরা সবচেয়ে বেশি অসহায়দেরই গুরুত্ব দিচ্ছি তালিকা তৈরির সময়। আমরা প্রতিটি জেলা থেকেই ফুটবলার রাখছি। এমন হতে পারে কোনো জেলার একজন, কোন জেলার ২-৩ জন’- বলছিলেন বাফুফের সাধারণ সম্পাদক।

জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক নিলামে তোলার ঘোষণা আসলামের

ক্রীড়া প্রতিবেদক
মোনেম মুন্নার জার্সি নিলামে বিক্রির পর এবার আরেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম করোনায় তিগ্রস্থদের সাহায্যার্থে বিক্রি করতে চান জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক। ২০০০ সালে রাষ্ট্রীয়ভাবে তাকে এ পুরস্কার দেয়া হয়েছিল। গতকাল সোমবার শেখ মোহাম্মদ আসলাম জানিয়েছেন, সম্মানজনক মূল্য পেলে তিনি পদকটি বিক্রি করবেন।
মোনেম মুন্নার ১৯৭৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী ঐতিহাসিক জার্সি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়, আবাহনীর জার্সি ২ লাখ ১০ হাজার টাকায়। মোনেম মুন্নার মতো ফুটবলারের জার্সির মূল্য হতাশ করেছে শেখ মোহাম্মদ আসলামকে। তিনি মনে করেন, নিলামের প্রচার-প্রচারণা যথার্থ হয়নি। হলে আরো বেশি দামে বিক্রি হতো মুন্নার জার্সি। তাই নিজের পদক বিক্রির েেত্র তিনি সম্মানজনক মূল্যের কথা বলছেন।
মুন্নার জার্সির নিলাম পরিচালনা করেছে ‘অকশন ফর অ্যাকশন’। তারা যোগাযোগ করবে বলে জানিয়েছে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে। ‘ওরা বলেছে আমার সঙ্গে যোগাযোগ করবে। প্রয়োজনে দুটি স্মারক আমি বিক্রি করতে চাই। একটি জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক, অন্যটি একজোড়া বুট। প্রথমে চিন্তা করেছিলাম ১৯৯৫ সালে মোহামেডানের বিরুদ্ধে যে বুট পায়ে গোল করে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলাম সেই বুটজোড়া নিলামে তোলার। কিন্তু সে বুট তো নেই। ম্যাচের পর সমর্থকরা ওই ম্যাচের বুট-জার্সি নিয়ে গেছে। তাই ১৯৯৬-৯৭ সালের দিকে ইংল্যান্ডে গিয়ে জাতীয় দলের হয়ে একটি দর্শনীয় গোল করেছিলাম ইংল্যান্ড ভ্যাটার্ন দলের বিরুদ্ধে। ওই বুটটাও নিলামে তুলতে চাই’-বলেন শেখ মোহাম্মদ আসলাম।

ফিফার নতুন নিয়মেই চলবে দেশের ফুটবল

ক্রীড়া প্রতিবেদক
দেশের ঘরোয়া ফুটবল আবার কবে শুরু হবে তা অনিশ্চিত। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার জরুরি সভায় বসছে বাফুফে। ওই সভায়ই ভাগ্য নির্ধারণ হবে পেশাদার ফুটবলের সবচেয়ে বড় আসরের। ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমে শুরু হলে, পাঁচ খেলোয়াড় পরিবর্তনের যে নতুন নিয়ম করেছে ফিফা- সেটাই প্রয়োগ করবে বাফুফে। ফিফার নতুন নির্দেশনা ইতোমধ্যেই বাফুফের কাছে পৌঁছেছে।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘নির্দিষ্ট সময়ের জন্য ফিফা এই নিয়ম করেছে। ওই সময়ের মধ্যে আমাদের ঘরোয়া ফুটবল হলে নতুন নিয়ম প্রয়োগ করব। করোনার সময়ে খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রাখার কাজটি ঠিকমত করতে পারেনি। বিশ্বব্যাপী ফুটবলারদের কথা চিন্তা করে, তাদের ইনজুরিমুক্ত রাখতে ফিফা এই প্রস্তাবটি দিয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)কে। সেটা অনুমোদন হয়েছে। আমরা নতুন নিয়মেই খেলা চালাব।’

অবশেষে পরিবারের কাছে ফিরলেন আবাহনী কোচ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস ‘হোটেলবন্দি’ সময় কাটাচ্ছিলেন। অপোয় ছিলেন, কবে দণি কোরিয়ায় ফিরে নিজের ৯ মাসের মেয়েকে দেখবেন। অবশেষে তার অপোর প্রহর শেষ হচ্ছে। গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চার্টার্ড বিমানে করে ঢাকা ছাড়েছেন আবাহানী কোচ।
মার্চে করোনার হানার পর থেকে লেমোসের জীবন কেটেছে হোটেলেই। যদিও খারাপ পরিস্থিতি শুরুর কিছুদিন আগে তার সিউলে যাওয়ার কথা ছিল। সেখানে আছে তার কোরিয়ান স্ত্রী হাই জিন কিম ও একমাত্র কন্যা সন্তান গাবি লেমোস। কিন্তু লিগের খেলার কারণে যাওয়া হয়নি। এরপর করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় আবাহনী কোচের আর ঢাকা ছাড়া হয়নি। রাজধানীর একটি হোটেলে অনেকটা নিঃসঙ্গ সময় কাটাতে হচ্ছিল ৩৩ বছর বয়সী এই কোচকে।

অসহায় খেলোয়াড়দের পাশে হকি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক
কয়েকদিন আগে অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছিল হকি খেলোয়াড় কল্যাণ সমিতি। এবার হকি ফেডারেশনও তাদের সাহায্য করতে যাচ্ছে। সেই ল্েয অর্থও সংগ্রহ করেছে তারা।
আপাতত ৫০ খেলোয়াড় ও আম্পায়ারকে সাহায্য করা হচ্ছে। সেই তালিকায় বর্তমান খেলোয়াড়দের সঙ্গে আছেন সাবেকরাও। প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন। গতকাল সোমবার দুপুরে ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সংগৃহীত ৫ লাখ টাকার চেক তাদের তহবিলে জমা দিয়েছেন।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আপাতত অসহায় ৫০ খেলোয়াড় ও আম্পায়ারকে সাহায্য করা হচ্ছে। এরপর আমরা অন্যান্য খেলোয়াড়দেরও সাহায্য করব। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে মেয়েদেরও সাহায্য করা হবে।’

বাতিল আর্চারী প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক
করোনা মহামারীতে বাতিল হয়ে গেল বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক আর্চারী প্রতিযোগিতা। প্রায় ৩০০ বছর ধরে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
আগামী ১৬ মে থেকে ইংল্যান্ডের হ্যারোগেট রাগবি ইউনিয়ন কাবে ‘দ্য এনশিয়েন্ট স্করটন সিলভার এ্যারো’ নামে খ্যাত আন্তর্জাতিক আর্চারীর এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা শুরু হবার কথা থাকলেও করোনার কারণে তা বাতিল ঘোষণা করা হয়েছে। ২০২১ সালের আগে পরবর্তী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

জাভেদ ওমর করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাতে বাংলাদেশ জতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় জাভেদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান বাশার।
তিনি বলেন, ‘তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন, যেখানে পজিটিভ এসেছে তার। জ্বর এসে কমেও গেছে।’
লাইভ আড্ডায় তামিমের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার। সাবেক এই ক্রিকেটাররা সতীর্থদের সঙ্গে মজার স্মৃতিচারণ করতে গিয়ে জাভেদের করোনা আক্রান্ত হওয়ার খবর উঠে আসে।
৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।

দিলশানের সর্বকালের ওয়ানডে সেরা একাদশ

ক্রীড়া প্রতিবেদক
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করা হয় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে। জাতীয় দলের হয়ে ৮৮টি টেস্ট আর ১৭৫ ওয়ানডে ম্যাচ খেলে পেস বোলিংয়ে ৫৪৪ উইকেট শিকার করেছেন ইমরান খান।
বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও পারদর্শী ছিলেন তিনি। ২৬৩ ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেছেন ৭ হাজার ৫১৬ রান। তার অধিনায়কত্বে ১৯৯২ সাল প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ইমরান খান। অথচ পাকিস্তানের এ কিংবদন্তি ক্রিকেটারকে সর্বকালের ওয়ানডে সেরা একাদশে রাখেননি তিলকরতেœ দিলশান। শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার তিলকরতেœ দিলশানের সর্বকালের ওয়ানডে সেরা একাদশ জায়গা হয়নি ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান সেরা ক্রিকেটার বিরাট কোহলির। ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ড থেকে কোনো ক্রিকেটার জায়গা পাননি দিলশানের সেরা একাদশে।
দিলশানের সর্বকালের ওয়ানডে সেরা একাদশ : সনাৎ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং (অধিনায়ক), জ্যাক কেলিস, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার), ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরান ও কোর্টনি ওয়ালস।

আইপিএল আয়োজন করতে চায় আরব আমিরাত

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার পর এবার সংযুক্ত আরব আমিরাতও আইপিএলের এবারের আসর আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে। করোনাভাইরাসের কারণে যদি ভারতে আইপিএল আয়োজন করা সম্ভব না হয় সেেেত্র সম্ভাব্য ভেন্যুর তালিকায় তাই আরব আমিরাতের নামও যুক্ত হল এবার।
আইপিএল আয়োজনের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে আরব আমিরাতের। ২০১৪ সালে ভারতে জাতীয় নির্বাচনের সময় আইপিএলের ২০টি ম্যাচ আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। তবে বিভিন্ন দেশের আইপিএল আয়োজনের প্রস্তাব এখনই ভেবে দেখা হচ্ছে না বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্য অরুণ ধুমাল, ‘আরব আমিরাত আইপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে। তবে এখন আন্তর্জাতিক ভ্রমণ একেবারেই অসম্ভব, তাই এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

জুনের প্রথম সপ্তাহেই শুরু করা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে থাকা, ইংলিশ প্রিমিয়ার লিগসহ যুক্তরাজ্যের সব ধরনের খেলাধুলা চালু করা যাবে বলে অনুমতি প্রদান করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, চাইলে ১জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের খেলাধুলা শুরু করা যাবে। তবে এ েেত্র অবশ্য শর্ত প্রযোজ্য। কি সেই শর্ত? বরিস জনসনের প্রকাশ করা বিস্তারিত ডকুমেন্টসেই সেটা বলা আছে। করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে ১ জুন থেকে প্রিমিয়ার লিগ আয়োজন করা যায় এবং অবশ্যই দর্শকহীন স্টেডিয়ামে খেলা আয়োজন করতে হবে। স্টেডিয়ামে ততণ পর্যন্ত দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে না, যতণ পর্যন্ত না করোনাভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন আবিস্কার না হচ্ছে।

ইউরোপিয়ান লিগে আপাতত বন্ধ থাকবে ভিএআর প্রযুক্তি

ক্রীড়া প্রতিবেদক
করোনা মহামারী কাটিয়ে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো যখন পুনরায় মাঠে গড়াবে তখন কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার।
নতুন করে লিগগুলো শুরু করার আগে বেশ কিছু নতুন নিয়মের প্রবর্তন করেছে ফিফা ও ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের বোর্ড (আইএফএবি)। করোনার কারণে বন্ধ থাকার পর ইউরোপের শীর্ষ লিগ হিসেবে আগামী ১৬ মে থেকে প্রথম শুরু হচ্ছে বুন্দেসলিগা। সে কারণেই ফিফা ও আইএফএবি নতুন কিছু গাইডলাইন প্রকাশ করেছে। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘যে সমস্ত প্রতিযোগিতায় ইতোমধ্যে ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তারা চাইলে লিগ পুনরায় শুরু করার পর সেটার ব্যবহার কিছুদিনের জন্য বন্ধ রাখতে পারে।’

ফের বিতর্কে হিগুইন

ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাস শুরু হলে রোনালদোসহ জুভেন্টাসের বেশিরভাগ বিদেশি খেলোয়াড় নিজ নিজ দেশে চলে যান। ইতালিয়ান সিরি আর দল জুভেন্টাসের আজেন্টাইন তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন এখনো ইতালিতে আসেননি। তাছাড়া জুভেন্টাসের আরেক ফরাসি তারকা আদ্রিয়েন র‌্যাবিওটও ফ্রান্স থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে ইতালিতে ফেরেননি। দলের ডাকে এখনো এ দুজনের ইতালিতে না ফেরাটা সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আদ্রিয়েনের ব্যপারাটি।
এরমধ্যে হিগুয়েন ইতালিতেই ছিলেন। কিন্তু আর্জেন্টিনায় তার মা বেশি অসুস্থ হলে বিশেষ বিমানে করে তিনি আর্জেন্টিনায় চলে যান। ফলে হয়তো অসুস্থ মায়ের পাশে থাকার কারণেই এখনো আর্জেন্টিনা ছেড়ে ইতালিতে আসতে পারেন নি তিনি । এদিকে করোনা শুরু হলে ক্রিশ্চিয়ানো রোনালদো, সামি খাদিরা, মিরালাম পিয়ানিজ, অ্যালেক্স সান্দ্রো, ডগলাস কস্তা, ডি লিট নিজ নিজ দেশে চলে গিয়েছিলেন। কিন্তু এখন তারা সবাই আবার দলের অনুশীলনে যোগ দিতে ইতালিতে ফেরত এসেছেন।

করোনায় আক্রান্ত স্পেনের শীর্ষ দুই লিগের ৫ ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
গত মার্চে করোনার প্রাদুর্ভাবে বন্ধ হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের সব শীর্ষ লিগ। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর চলতি মাস থেকে আবার মাঠে ফিরতে যাচ্ছে লিগগুলো।
এর মধ্যে বুন্দেসলিগা ১৬ মে থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছে। ইতালিয়ান সিরি আ লিগও শুরু হবে এই মাসের মধ্যে। ১২ জুন থেকে স্প্যানিশ লা লিগাও ফেরানোর পরিকল্পনা আয়োজনকারীদের। সে ল্েয গত বুধবার থেকে লা লিগার কাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ অন্যান্য কাবগুলো খেলোয়াড়দের করোনা পরীা করা শুরু করেছে। ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনেরও অনুমতি মিলেছে তাদের। তবে এই সময় স্পেনের প্রথম ও দ্বিতীয় বিভাগের দুই লিগ মিলিয়ে ৫ জন ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ফলে বন্ধ হয়ে থাকা ফুটবল মৌসুম মাঠে ফেরানোর পরিকল্পনায় ধাক্কা খেয়েছে স্পেন।

১৯ বছর বয়সেই পরপারে ইতালিয়ান ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
ইতালিয়ান লিগ পুনরায় মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে। লকডাউনের এই সময়টায় বাড়ির মধ্যেই ট্রেনিং চালিয়ে যাচ্ছিলেন আটলান্টার মিডফিল্ডার আন্দ্রে রিনালদি। শুক্রবার অনুশীলনের সময় হঠাৎ স্ট্রোক (মস্তিষ্কে রক্তরণ) করেন ১৯ বছর বয়সী এই ফুটবলার, হাসপাতালে নেয়ার তিনদিনের মাথায় চলে গেলেন পৃথিবী ছেড়ে।
তরুণ এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে লেগনানো। সিরি’ডির এই কাবে ধারে খেলতে গিয়েছিলেন আন্দ্রে রেনালদি। ১৩ বছর বয়স থেকে সিরি’আর দল আটলান্টায় ছিলেন রিনালদি। ২০১৬ সালে কাবের হয়ে অনূর্ধ্ব-১৭ লিগ শিরোপা ও সুপার কাপ জেতেন দুর্দান্ত প্রতিভাবান এই মিডফিল্ডার।