ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে কৃষক পরিবারে মাঝে বিনামুল্যে সবজী বীজ বিতরন করা হয় । সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে ৪৫০জন কৃষকদের মাঝে সবজী বীজ বিতরন করা হয়েছে ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মনিটরিং অফিসার ধান,পাট ও গম উৎপাদন প্রকল্প মোঃ তাজুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্পাসরন রথীন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ ।










































