Home আঞ্চলিক ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা

ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা

12

ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের পাঁয়তারা চালা”েছ প্রতিপক্ষ। বাঁধা দিতে গেলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। গত সোমবার সকালে উপজেলার শোভনা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আদালতে দায়েরকৃত মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শোভনা পশ্চিম পাড়া এলাকার মৃত এজাহার আলী শেখের ছেলে এসএম হযরত আলীর একই এলাকার আব্দুল হাই শেখের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। প্রভাবশালী প্রতিপক্ষ এসএম হযরত আলীর দখলীয় জমি যখন জবর দখলের নেশায় মেতে উঠে তখন উপায়ন্ত না পেয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বার¯’ হন তিনি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি ডুমুরিয়াকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। আদেশ প্রাপ্তির পর কিছু দিন নীরব থাকার পর আব্দুল হাই শেখের নেতৃত্বে ৫/৬ জন ঘটনার দিন সকালে বাঁশ খুঁটি নিয়ে ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করে প্রতিপক্ষ। এতে বাঁধা দিতে গেলে লাঞ্ছিত হয় পরিবারটি। এ ঘটনায় আবারও আদালতের দ্বার¯’ হবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।