Home আঞ্চলিক খুলনার দিঘলিয়ায় হত্যা মামলার চার্জস্টিভুক্ত আসামি সহোদর দুই শিক্ষক বরখাস্ত

খুলনার দিঘলিয়ায় হত্যা মামলার চার্জস্টিভুক্ত আসামি সহোদর দুই শিক্ষক বরখাস্ত

10

মোঃ জামাল হোসেন।।
চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন খুলনার দিঘলিয়া উপজেলার সহোদর দুই শিক্ষক। মামলা এবং কারাবাসের বিষয়টি ধামাচাপা দিয়ে সবকিছুই ম্যানেজ করে নিয়েছিলেন তারা। কিন্তু সম্প্রতি ফাঁস হয় প্রায় ধামাচাপা পড়ে যাওয়া চাঞ্চল্যকর এই তথ্য। যার যের ধরে সাময়িকক বরখাস্ত করা হয়েছে সেই শিক্ষক সহোদর ফারুক শেখ ওরফে মোহাম্মদ ফারুক ইসলাম এবং তার ভাই মোঃ আবুল কালাম শেখকে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ২০১৮ সালের ২৭ ফেব্রয়ারি কারাবরণের দিন থেকেই তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তারা এ সময়কালে অর্ধেক বেতন প্রাপ্ত হবেন। কিন্তু মামলায় দোষী সাব্যস্ত হলে কারাবরণের দিন অর্থাৎ ৫ বছর আগে থেকেই উত্তোলনকৃত বেতনের অর্ধেক ফেরত দিতে হবে। এছাড়া বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আলোচিত শিক্ষক সহোদর ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলাম ও আবুল কালামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে। তারা ওই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের পুত্র। এর মধ্যে ফারুক ইসলাম সহকারী শিক্ষক কর্মরত আছেন উপজেলার ১৫ নম্বর হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর তার ভাই আবুল কালাম কর্মরত আছেন একই উপজেলার ২২ নং কামারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। তারা দুজনই একই হত্যা মামলার এজাহার ও চার্জশিট ভুক্ত আসামি।

গত চার জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশে উল্লেখ করা হয়, খুলনা জেলাধীন দিঘলিয়া উপজেলার ১৫ নং হাজীগ্রাম সরকারি প্রাতমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক ইসলাম ও ২২ নং কামারগাতী সরকারি প্রাতমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম শেখের বিরুদ্ধে বিরুদ্ধে দিঘলিযা থানার মামলা নং-০৭, তারিখ: ২৩.০৮.২০১২ দায়ের হয। উক্ত মামলায পুলিশ কর্তৃক ২৭ ফেব্রয়ারী ২০১৮ তারিখ তারা গ্রেফতার হয়ে কারাবরণ করায বি. এস. আর. পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট-(২) অনুযাযী তাদেরকে ২৭ পেব্রয়ারী ২০১৮ তারিখ থেকে সরকারি চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্ত হবেন।
অনুসন্ধানে জানা যায়, ২০১২ সালের ২০ আগষ্ট দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের ওলিয়ার মুন্সিকে (৩০) পূর্ব শত্রুতার জের ধওে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। এ ঘটনার তিনদিন পর ২৩ আগষ্ট নিহতের কন্যা দোলেনা বেগম বাদি হয়ে ২৩জনের নাম উরেøখ পূর্বক দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৭।

ওই মামলায় হাজীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক শেখ ওরফে মো. ফারুক ইসলামকে ১৩ এবং তার ভাই আবুল কালামকে ১৪ নম্বর আসামি করা হয়। পরবর্তীতে দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মো. আলী নওয়াজ, জেলা গোয়েন্দা (ডিবি) পরিদর্শক মো. মামুনুর রশিদ, সিআইডি পরিদর্শক প্রবীর কুমার বিশ^াস এবং সর্বশেষ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ বদিউজ্জামান তদন্ত পূর্বক ২০১৮ সালের ১১ ফেব্রয়ারী আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি বর্তমানে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে।
এদিকে, আলোচিত এ হত্যা মামলার সব অভিযোগপত্রেই শিক্ষক ফারুক ও তার ভাই কালামের নাম থাকলেও না জানার ভান করে রহস্যজনক কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বিষয়টি ধামাচাপা দিয়ে রাখেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালাম উল্লেখিত মামলায় ২০১৮ সালে ৩৮ দিন খুলনা জেলা কারাগারে ছিলেন। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে ফের তারা বহাল তবিয়তে শিক্ষকতা করে আসছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালামের বরখাস্তের চিটি সোমবার পেয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা ঐদিন থেকেই আদেশ কার্যকর করেছেন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বিষয়টি জানার পর শিক্ষক ফারুক ইসলাম ও আবুল কালামের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলার কপি এবং কারাগারে থাকার প্রমানপএ চেয়ে দিঘলিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেয়া হয়। সংশ্লিস্ট কাগজপত্র পাওয়ার পরই তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। আর হত্যা মামলায় তারা দুই বছরের অধিক সাজাপ্রাপ্ত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।