Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

66
লেটুস পাতা। বিক্রির জন্য খেতথেকে লেটুস পাতা তুলছে কৃষক। অসংখ্য স্বাস্থ্য উপকারি লেটুস পাতা। নানাভাবে খাওয়া হয় লেটুস পাতা। কখনও সালাদে, আবার কখনও বার্গারের সাথে। ছবিটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে তোলা : পিবিএ

 

ফকিরহাটে মৎস্যঘের থেকে হেলপারের মৃতদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে উল্টে পড়ার ৩দিনপর হেলপার মো. জুয়েল (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সোমবার (৯ই জানুয়ারি) সকাল ১০টার দিকে শুভদিয়া গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শুভদিয়া এলাকায় গত শুক্রবার (৬ই জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাহাত নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মো. নজরুল ইসলামের মৎস্য ঘেরে উল্টে পড়ে। এসময় যাত্রীরা অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে যায়। পরবর্তীতে গত রোববার (৮ই জানুয়ারি) সন্ধ্যার দিকে ওই ঘের থেকে বাসটি উঠানো হয়। এরপর সোমবার (৯ই জানুয়ারি) সকালে ঘেরে একজনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায় ওই মরদেহ উল্টে পড়া বাসের হেলপার মো. জুয়েল’র। নিহত হেলপার জুলেলের বাড়ী খুলনার রূপসার মহিরবাড়ী এলাকায়। সে উক্ত এলাকার সেলিম রেজার ছেলে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আলীমুজ্জামান, ওসি (তদন্ত) স্বপন কুমার রায় সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

 

চুলকাটিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলায় গ্রামীন ব্যাংক খানপুর শাখার উদ্যোগে সংগ্রামী সদস্য (ভিক্ষুক) ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (৯ই জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় গ্রামীন ব্যাংকের শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরন করা হয়। শাখা ব্যবস্থাপক কৃষ্ণপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যোনের যোনাল ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা যোনাল অফিসের অডিট অফিসার আব্দুস সবুর মোঃ বাকিউস। গ্রামীন ব্যাংক রামপাল শাখার এরিয়া ম্যানেজার মোঃ খোশবার রহমান এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন রামপালের উজলকুড় শাখা কর্মকর্তা রিজওয়ানা পারভীন ও চুলকাটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অমিত কর বিলাস। এছাড়াও রামপালের উজলকুড় শাখার উদ্যোগে অনুরুপ কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানে খুলনা যোনের ৬৯টি শাখায় মোট ২৫৮৮জন শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

 

 

যুবদল নেতা লাভলু’র মাগফেরাত কামনায় থানা দোয়া

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম লাভলু’র মাগফেরাত কামনায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয় এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। থানা যুবদল নেতা মোল্যা সোহরাব হোসেন এর সভাপতিত্বে    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর  যুবদলের সাধারন সম্পাদক নাজমুল হুদা চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। যুবদল নেতা আল মামুন জুয়েলের পরিচালনায় বক্তৃতা করেন শেখ আলমগীর হোসেন, আলহাজ¦ আল আমিন, শিমুল বাবু, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, মুন্সি আজমাল হোসেন আজম, মোঃ মাছুম খান, সেচ্ছাসেবক দলের নেতা মোঃ কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ মিরাজ, মামুন, ছাত্রদল নেতা ইলিয়াছ সরদার, মোঃ ইমদাদুল হক, মিঠু, ইমরান, হালিম, মানু, জুয়েল, কামরুল ইসলাম, বাশার, আমির হোসেন, মামুন, এমদাদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আকবর হোসেন।

 

 

শরণখোলায় শহীদ মনিরুজ্জামান বাদলের স্মরণসভা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালনে সোমবার (৯জানুয়ারি) বাদলের জন্মস্থান বাগেরহাটের শরণখোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচীর আয়োজন করে ছাত্রলীগ।

এ উপলক্ষ্যে কালোব্যাজ ধরাণ, সকাল ৯টায় উপজেলা সদর রায়েন্দা বাজারে শোক শোভাযাত্রা শেষে শহীদ ছাত্রনেতা বাদলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে শহীদ মিনার চত্বরে ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু জাফর জব্বার, বাদলের সহচর জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, কেন্দ্রিয় সাবেক ছাত্রলীগ নেতা শেখ নাজমুল, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আজাদ পান্না, ছাত্রলীগ নেতা ইমরান শেখ, তানজীল আল আমিন, আরাফাত মৃধা, সাব্বির জমাদ্দার, আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

এদিন বিকেলে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা বদিউজ্জামান সোহাগ বাদলের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন। পরে উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি আবুল হাসান মীরের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য ১৯৯২ সালের এই কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে কতিপয় বিপথগামী নেতা টিএসসি চত্বরে সমাবর্তণ অনুষ্ঠানের মঞ্চ থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে সামছুন্নাহার হলের সামনে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

 

 

রূপসায় জেলা কৃষকলীগ নেতার শীতবস্ত্র বিতরণ

রূপসা প্রতিনিধি:

খুলনা জেলা কৃষকলীগ নেতা ও প্রবীণ সমাজসেব মহসিন হোসেন পাইকের আয়োজনে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রূপসার ২ কৃতি সন্তান মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও কর কমিশনার মকবুল হোসেন পাইকের সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ৯ জানুয়ারি বিকাল ৩টায় মহসিন হোসেন পাইকের সামন্তসেনা গ্রামে তার বাসভবনে অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহবুব শেখ,আওয়াল খান,শামীম পাটোয়ারী,ফাইম পাইক, আব্বাস খান,রিফাত উল ইসলাম প্রমূখ।

 

 

রূপসায় আওয়ামীলীগ নেতার মায়ের জানাজা  সম্পন্ন

রূপসা প্রতিনিধি

রূপসায় ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোল্যা তাহিদুল ইসলামের মাতা আয়শা বেগম (৯০) গত ৮ জানুয়ারী সন্ধায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী  ———— রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতী নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখেগেছেন। গত ৯ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় মরহুমার জানাযা নামাজ মুফতি মতিউর রহমানের ইমামতিতে আনন্দনগর মেঝজিলা জামেমসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, মাওলানা আঃ সালাম জাহেদী, মুফতি মাওঃ জালাল উদ্দিন, মাওঃ আবু সালেহ লস্কর, আওয়ামীলীগ নেতা মোঃ মনির হোসেন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, বি এন পি নেতা এস এম এ মালেক, মোঃ মিকাঈল বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা গাউসুল হক লস্কর, মুনসুর আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ রেজোয়ান শেখ, মুরাদ মোল্লা, শরিফুল ইসলাম মোল্লা, শিপন মোল্লা প্রমুখ। জানাযা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাছাড়া মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ বিবৃতি দাতারা হলেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা ওহিদুজ্জামান মিজান,  ইউনিয়ন পরিষদ সচীব মোঃ নবীর হোসেন,  ইউপি সদস্য মোঃ আবু সালেহ লস্কর,  মোঃ সাহেব আলী শেখ,  সাজ্জাদ হোসেন সাকিল,  আজিজুল ইসলাম নন্দু, দিবাংশু মালাকার মনি, সমর মন্ডল, মোঃ শফিকুল ইসলাম, কাজী  আঃ কুদ্দুস, সুকুমার বৈরাগী, স্বপ্না রাণী পাল, বিনোদীনি পাল, আইরিন আক্তার প্রমুখ।

 

গণ অবস্থান কর্মসূচি সফলের লক্ষ্যে ডুমুরিয়ায় বিএনপির প্রস্তুতি সভা

ডুমুরিয়া প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ জানুয়ারি জাতীয়তাবাদী দলের গণ অব¯’ান ও ১৬ জানুয়ারী ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী সফলের লক্ষ্যে এক প্র¯‘তি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা খান আশরাফুল আলম নান্নু। প্রধান বক্তা ছিলেন কাজী কামরুল ইসলাম বাবু। বক্তৃতা করেন শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক, গাজী আব্দুল হালিম, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ শাহিনুর রহমান, শেখ হেলাল উদ্দিন, অরুন কুমার গোলদার, মশিউর রহমান লিটন, শেখ মাহাবুবুর রহমান, সরদার আঃ সালাম, শহিদুল ইসলাম মোড়ল, আঃ রব আকুঞ্জি, মোল্লা ইকরামুল হোসেন, জিএম আমানউল্লাহ,মোনায়েম গাজী, শাহাদাত হোসেন, মজিদ জোয়ার্দার, সরদার মোজাফফর হোসেন, মাষ্টার সেলিম হালদার, দেলোয়ার হোসেন, সরোয়ার হোসেন,সায়েদুজ্জামান বাবু, আশরাফ হোসেন, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, পরিতোষ কুমার বালা, আঃ গফফার, খান জিয়াউর রহমান জীবন, আঃ হালিম, শফিকুল ইসলাম, আলামিন হোসেন, আবু সাঈদ,জাহাতাপ গাজী, জিয়াউর রহমান, নজরুল ইসলাম,জনাবালী ঢালী, মকবুল হোসেন,শাহাদুত হোসেন প্রমুখ।

 

 

 

পাইকগাছায় গ্রামীন ব্যাংকের উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতারন

পাইকগাছা প্রতিনিধি।।

গ্রামীন ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে  সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতারন করা হয়েছে। সোমবার দুপুরে পাইকগাছা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, এরিয়া ম্যানেজার অশোক কুমার ঘোষ, শাখা ব্যবস্থাপক কালিদাশ রায়, সেকেন্ড ম্যানেজার সুশান্ত কুমার সানা, অফিসার পার্থ প্রতিম ভান্ডারী, মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র কেন্দ্র ব্যাবস্থাপক অবনি কুমার বিশ্বাসসহ অনন্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

 

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ মালামাল তৌরীর অপরাধে মডার্ন বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ বেকারীর মালামাল তৌরী ও লাইসেন্স না থাকায় ভ্রম্যমান আদালতে মডার্ন বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। রোববার সকালে পৌর সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ওই জরিমানা আদায় করেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা জেলা নিরপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া সাইদুন নাহার, উপজেলা সেনেটারী কর্মকর্তা  ও খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। এর আগে উপজেলা পরিষদে  নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে জন প্রতিনিধিদের অংশ গ্রহনে জন সচেতনতা মুলক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান কওসার জোয়ার্দার, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও আব্দুস সালাম কেরু, এস আই মোশারফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, কাউন্সিলর কবিতা রানী দাশ, এসএম তৈয়েবুর রহমান, আলাউদ্দীন গাজী, ইমরান সরদার, ইউপি সদস্য বিনতা সরকার, শংকর বিশ্বাস, আজিজুর রহমান লাভলু, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।

 

প্রধান মন্ত্রীর পক্ষ থেকে মহেশপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে ঝিনাইদহের মহেশপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মহেশপুর পৌর সভার আয়োজনে ৩’শ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, ৭নং আবুল হাশেম, ২ন আব্দুস সালাম ও ৫নং কাউন্সিলর শ্যামাপদ হালদার প্রমুখ।

 

 

মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজ বংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন,বিআরডিভি অফিসার মরাসেদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,মহেশপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শামছুল আলম মৃধা, মাজহারুল ইসলাম স্বপন প্রমুখ।

 

 

বটিয়াঘাটায় লবণ পানি প্রতিরোধে গেটের মুখে বাঁধ নির্মান

বটিয়াঘাটা প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবেনা। সে মোতাবেক বটিয়াঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এর নির্দেশনা অনুযায়ী উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ শাহারুজ্জামান শাহারিয়ার এর নেতৃত্বে সোমবার সকাল ৯টায় সুরখালী ইউনিয়নের গরিয়ারডাঙ্গা গেটের মুখ বন্ধ করা হয়। লবণ পানি বন্ধে গেটের মুখ বাঁধ নির্মান কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু, নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাশ,নিজেরা করি অঞ্চল সমন্বয়ক বিধান চন্দ্র বর্মন,রবীন্দ্রনাথ সরকার, মেম্বার প্রসাদ চন্দ্র রায়, রুনা বেগম, ফরিদ রানা, সাবেক মেম্বর মাসুদ রানা, মুন্নাফ বিশ্বাস, দাউদ আলী শেখ, সেলিম শেখ, গোপন মন্ডল, মাহবুবুর রহমান, দিপক মন্ডল, মাসুদ গোলদার, মোমিন শেখ,রুবেল গাজী, মোকঝেমুল শেখ, সাত্তার শেখসহ এলাকার হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

 

বটিয়াঘাটায় ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের ১২ নং হাটবাড়িয়া ( বড়) মৌজার ডিজিটাল ভূমি জরিপ’ এর মাঠ পর্যায়ে খানা পুরী – কাম- বুজরাত কার্যক্রম উপলক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে স্থানীয় হাটবাটি ভূপেশ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়  প্রাঙ্গণে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) রাজিব আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব ও চার্জ অফিসার সাদিয়া আফরীন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,ইউপি চেয়ারম্যান পল্লব কুমার বিশ্বাস রিটু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নূরুল ইসলাম,  সহকারী সেটেলমেন্ট অফিসার  সফিউল আলম, সহকারী সেটেলমেন্ট অফিসার শান্তি বিকাশ চাকমা,সার্ভেয়ার নিউটন ঘোষ,  সার্ভেয়ার সালাউদ্দিন, সার্ভেয়ার মোঃ রসুল আলম হাওলাদার, সার্ভেয়ার নেয়ামুর রহমান, সার্ভেয়ার আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ সফিকুল ইসলাম, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক কাজি আতিক, সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক অরুপ জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা অলোক মল্লিক, যুবলীগ নেতা নৃপেন বিশ্বাস, এড. নিশাকর বিশ্বাস সহ দুই সহস্রাধিক ভূমির মালিকগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় ৬ সিট- এ বিভক্ত হয়ে জমির জরিপ কার্যক্রম চালানো হবে বলে জানান দেওয়া হয়।

 

 

রূপান্তর কর্মী রতন দে’র মৃত্যুতে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

রূপান্তর-এর সাধারণ পরিষদের সদস্য, মোংলার নারীনেত্রী এবং সমাজসেবী ক্রিস্তিনা মুকুল সরকার গতকাল রোববার দিবাগত রাত ১২.১০-এ শেষ নিঃশ^াস ত্যাগ করেছেন। অবিবাহিতা মুকুল সরকার আমৃত্যু এলাকার নারীদের উন্নয়নে কাজ করে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকায় বোনের মেয়ের বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। আজ সন্ধ্যায় তার মরদেহ মোংলার মালগাজীস্থ নিজ বাসভবনে পৌঁছানের পর তাকে সমাহিত করা হবে।

ক্রিস্তিনা মুকুল সরকার-এর মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালকদ্বয় স্বপন কুমার গুহ ও রফিকুল ইসলাম খোকন এক শোক বার্তায় পরলোকগত ক্রিস্তিনা মুকুল সরকারের আত্মার শান্তি কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে মোংলার নারী আন্দোলনে যে শূণ্যতার সৃষ্টি হলো তা’ পূরণীয় নয়।

 

 

খানজাহান আলী থানায় বিট পুলিশিং কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

চলছে হাঁড় কাঁপানো প্রচন্ড শীত। শীতে মানুষ যবুথুবু হয়ে পড়েছেন। শীতার্থ অসহায়, দৃস্টি প্রতিবন্ধী, দঃখী মানুষের দঃখের শেষ নেই। তাই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খানজাহান আলী থানা ৫ নং বিট পুলিশিং কমিটি । গতকাল বিকাল ৪ টায় আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং বিট পুলিশিং কার্যালয়ে ওই এলাকার দুর্বিসহ কষ্টের ভিতর থাকা  ৩ শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। গিলাতলা ২ নং কলোনীর পেশ ইমাম মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য (৫ নং বিট) এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাবেদুল ইসলাম লিটনের সার্বিক তত্তাবাধয়নে শীতবস্ত্র বিতরন  অনুষ্ঠানে বক্তৃতা করেন আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক মজ্ঞুরুল ইসলাম, সৈয়দ আরিফুর রহমান, তুরযাউর রহমান, মসজিদ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, খানজাহান আলী থানা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক (৫ নং বিট) সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মোঃ উকিল প্রমুখ।

 

আটরা গিলাতলার ৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আগামী ১১ জানুয়ারী খুলনা মহানগর ও জেলা বিএনপির অবস্থান কর্মসুচি সফল করার লক্ষে গতকাল সন্ধ্যায় গ্যারিশন বিএনপি কার্যালয়ে  আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মিদের  সাথে এক মতবিনিময় সভা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য,১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক,সাবেক ইউপি মেম্বার  শেখ আব্দুস সালাম । বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক  মোঃ ফরহাদ হোসেন । বক্তব্য রাখেন মোঃ আবু বক্কার সিকদার, ইমান আলী, নুরল ইসলাম, ইমদাদুল হাওলাদার, সিরাজ সিকদার, জনি হোসেন, যুবদল নেতা তৌহিদুল ইসলাম , আলম খান, রবিউল ইসলাম টুটুল, আনোয়ার হাওলাদার, মোঃ আবুল হোসেন, জাহাঙ্গির হোসেন মিঠু, এহসান , রফিকুল ইসলাম মাষ্টার, শেখ ইকরাম হোসেন, মোঃ বাচ্চু শেখ, মোঃ ইসলাম প্রমুখ। সভা থেকে বক্তারা বলেন সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিপ্লব চলছে এতে ভীত হয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  এবং তার  স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ এসেছে।

 

 গনঅবস্থান কর্মসূচি সফলের লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ি  আগামী ১১ জানুয়ারী খুলনা মহানগর ও জেলা বিএনপির গনঅবস্থান কর্মসুচি সফল করার লক্ষে গতকাল সন্ধায় ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা গিলাতলা দক্ষিনপাড়া পালপাড়া মোড়স্থ ৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।   ১ নং আটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও  ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, যুবদল নেতা  মোঃ ইসমাইল হোসেন বাবু । বক্তৃতা করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খান মুজিবুর রহমান, মনতাজুর রহমান, শেখ ইমান আলী ,ইকবাল মোল্লা, মোহাম্মদ গোলাম সারোয়ার, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি   মোক্তার  বিশ্বাস, খুলনা মহানগর মৎসজীবি দল নেতা মোল্লা লোকমান হোসেন , মোঃ শাহ জামাল মোল্লা, গাজী মনিরুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আনোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদরের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, খানজাহান আলী থানা জাসাস নেতা শেখ জিয়াউর রহমান, খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লব, মোঃ হাফিজুর রহমান, শরীফ মোহাম্মদ আরেফিন, মোল্লা আলম, রাসেল আহমেদ বাচ্চু, মুক্তার খান, মোহাম্মদ পলাশ, মোহাম্মদ রাজু, ইব্রাহিম মোড়ল, মিথুন, এনামুল, পিয়ার আলী, ইউনুস মোল্লা, মুরাদ, আলমগীর হোসেন, আব্দুস সালাম সেখ, ইমরান, খোকন, মোহাম্মদ জাবেদ, বাহাউদ্দিন,কিবুল ইসলাম, জিএম মঞ্জুরুল ইমাম, রবিউল ইসলাম সবুজ, মোহাম্মদ নুরুন্নবী, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, মোঃ মাসুম ,বাবুল শেখ ,ইয়াসিন, আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, নাসির মোল্লা,শেখ তরিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, জাহিদুল ইসলাম, শেখ রাব্বি প্রমুখ। সভা থেকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি ও রকিবুল ইসলাম বকুলকে দায়িত্ব দেওয়ায় দেশ নায়ক তারেক রহমান অভিনন্দন জানানো হয়। এছাড়া আগামি ১১ জানুয়ারী খুলনা মহানগর ও জেলা বিএনপির গনঅবস্থান কর্মসুচি সফল করার আহবান জানানো হয়। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং যে আদেশ দেয়া হয়েছে তা প্রতিহিংসামূলক ফরমায়েশি। এসব হীন ষড়যন্ত্র পরিত্যাগ করে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান বক্তারা ।

 

 

 

 

 

 

 

বকুলকে বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত করায় যুবদলের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বেড়ে উঠা মেধাবী ছাত্রনেতা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত সদস্য, খুলনা ৩-আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর যুবদলের নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন নগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু ও নাজমুল হুদা চৌধুরী সাগর।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, জিয়া পরিবারের একান্ত আস্থাভাজন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হিরোন্ময় হাতিয়ার সৎ-পরিশ্রমী-পরিচ্ছন্ন জনপ্রিয় জননেতা জনাব আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এখন শুধু খুলনা অঞ্চল নয় সারাদেশের বিপ¬ব অবশ্যম্ভবী। অচিরেই দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিষ্ট ভোট ডাকাত আওয়ামী সরকারের পতন ঘটবে।।

 

 

প্রস্তুতি সভা শেষে নেতৃবৃন্দ নগরীতে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল বের করে

খবর বিজ্ঞপ্তি

মহসীন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন লাবুর পিতার মৃত্যুতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের শোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরীর অন্তর্গত সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন লাবুর পিতা ১২নং ওয়ার্ড নিবাসি মোঃ লুৎফর রহমান (৬৮) ৯জানুয়ারি ২০২৩ইং রোজ সোমবার আনুমানিক সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার নামাজে জানাজা বাদ আসর রোটারি স্কুল বায়তুল আকরাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর হোসেন লাবুর পিতা মোঃ লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

 

 

দাকোপ প্রেসক্লাবের সদস্য জয়ন্ত কুমার রায়ের মায়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপ প্রেসক্লাবের সদস্য, দৈনিক তথ্য পত্রিকার বাজুয়া প্রতিনিধি জয়ন্ত কুমার রায়ের মা মারা গেছেন। মৃত্যু কালে তিনি ২পুত্রসহ অসংখ্যক গুনাগ্রাহি রেখে গেছেন। সোমবার সন্ধ্যায় খুটাখালি শশ্নানে তার সমাধি সম্পন্ন করা হয়। জয়ন্ত কুমার রায়ের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ  প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম সিপন ভূঁইয়া, সাধারন  সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সদস্য জি এম জাকির হোসেন, তুষার দাস, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, দীপক সরদার, রুহুল আমীন, সোহাগ আহমেদ, এস,এম মামুনুর রশিদ, প্রবীর রায় বাপ্পী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।

 

 

বিএনপি নেতা বকুলের শোক

খবর বিজ্ঞপ্তি

মহসীন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন লাবুর পিতার মৃত্যুতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের শোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরীর অন্তর্গত সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন লাবুর পিতা ১২নং ওয়ার্ড নিবাসি মোঃ লুৎফর রহমান (৬৮) ৯জানুয়ারি ২০২৩ইং রোজ সোমবার আনুমানিক সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার নামাজে জানাজা বাদ আসর রোটারি স্কুল বায়তুল আকরাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল ও দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর হোসেন লাবুর পিতা মোঃ লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

 

 

 

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে আইনুদ্দিন (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আইনুদ্দিন মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পাশাপাশি গ্রামগঞ্জে সাপ খেলা দেখাতেন। আইনুদ্দিনের পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান আইনুদ্দিন। সেখানে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফেরেন। পরে আইনুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকালে নেওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. হাসানুর রহমান।

 

রাজা সীতারাম রায়ের রাজবাড়িতে মমতা ব্যানার্জির প্রধান উপদেষ্টা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

রাজা সীতারাম রায়ের রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখার জন্য মাগুরার মহম্মদপুরে আসেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। রোববার সকালে তিনি মহম্মদপুরে রাজবাড়িতে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সোনালি  চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ও ছেলে স্কটল্যান্ডের সেন্ট এন্ডৌজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের লেকচারার ড. মেলিন্ডা ব্যানার্জি। তিনি রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি, সামনের দোল মঞ্চ, দুধ পুকুরসহ বেশ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মূলত এসেছিলাম রাজা সীতারামের রাজপ্রাসাদ, দুর্গ, দোলমঞ্চ মন্দিরের যা কিছু ধ্বংসাবশেষ দেখা সম্ভব সেটা দেখতে। এখানে এসে খুবই বিস্মিত, আহ্লাদিত এবং আনন্দিত হয়েছি যে, সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের প্রয়াসে এবং বিশেষভাবে এই জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজা সীতারামের ঐতিহাসিক কাছারি বাড়ি বা ঐতিহাসিক দোলমঞ্চ তার পুনরুদ্ধার, সংরক্ষণ সম্ভব হয়েছে। পরো জায়গাটিকে একটি পর্যটনস্থলে রূপ দিয়ে সাধারণ মানুষের আগ্রহও উদ্দীপনাকেও জাগ্রত করা সম্ভব হয়েছে। আমি বাংলার ইতিহাসের একজন অনুরাগী ছাত্র হিসেবে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসের অনুরাগী পরিবার হিসেবে আমরা সবাই এই প্রয়াসকে আন্তরিক সাধুবাদ জানাই।

 

এরপর তিনি স্থানীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদারের প্রতিষ্ঠিত বীরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তার সঙ্গে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন আল আজাদ, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গভীর রাতে বসতবাড়ি ভাঙচুর, খোলা আকাশের নিচে দুই পরিবার

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে দুটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে খোলা আকাশের নিচে বসবাস করছেন দুই পরিবারের ১৫ জন সদস্য। রোববার (৮ জানুয়ারি) গভীর রাতে ওই গ্রামের সুফল বিশ্বাসের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভুক্তভোগী জামাল শেখ ও সালাম শেখ জানান, প্রায় ৩ বছর আগে দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাস সহজের কাছ থেকে তারা তিন ভাই ১ একর ২৬ শতক জমি কেনেন। ৮৭নং দেবভোগ মৌজার আর.এস খতিয়ান নং-১২৪৩, আরএস ২৮৭৪ ও ২৮৭৫ দাগের ৯৬ শতক জমি এবং আর.এস খতিয়ান ৮১১, দাগ নং-২৮৯০ এর ২৪ শতক এবং অন্য আরেকটি দাগে ৬ শতক জমি কেনেন তারা। নিয়মানুযায়ী জমি রেজিস্ট্রেশন ও নামপত্তন সম্পন্ন হয়। এরপর তিন মাস আগে ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে সালাম ও জামাল শেখ বসবাস করে আসছিলেন।

 

হঠাৎ করে রোববার রাতে রাধাবল্লভের ভাতিজা সুফল বিশ্বাসের নেতৃত্বে ১০-১৫ জন তাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। এসময় একটি বসতঘর, একটি রান্না ঘর ও বাথরুমসহ বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রচণ্ড শীতের মধ্যেও ওই দুই পরিবারের ১৫ জন সদস্য খোলা আকাশের নিচে রয়েছেন বলে অভিযোগ করেন তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে নড়াইল সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে অভিযুক্ত সুফল বিশ্বাস বলেন, সালাম শেখ ও জামাল শেখের বাড়িতে আমার নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা করেছে জানি না। আমি যশোরে অবস্থান করছি। এই জমি নিয়ে বিরোধ থাকায় আদালতে মামলা চলছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ নিয়ে নিউজ করলে আমি সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এদিকে ভুক্তভোগী সালাম শেখের ছেলে ইমন শেখ বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকরা যাওয়ার ২০ মিনিট আগেও সুফল বিশ্বাস ভুক্তভোগীদের লাঠি উচিয়ে ভয়ভীতি দেখান। তিনি যশোরে আছেন বলে মিথ্যাচার করছেন।’

 

লাভের লোভে ফসলের মাটি ইটভাটায়

কুষ্টিয়া প্রতিনিধি

দু’তিন বছর আগেও পদ্মা নদীর কোল ঘেঁষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম, ছোট মাজগ্রাম ও জুড়ালপুর এলাকার কয়েক হাজার বিঘা পলি জমিতে বাদাম, সরিষা, মসুর, তিল, সরিষাসহ নানান জাতের ফসলের আবাদ হতো। কিন্তু এখন ফসলের চেয়ে ভাটায় মাটি ও বালু বিক্রি করা অধিক লাভজনক। সেজন্য চাষাবাদ না করে ইটভাটায় মাটি ও বালু বিক্রি করছেন কৃষকরা। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ হ্রাস পাচ্ছে। অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম, ছোট মাজগ্রাম ও জুড়ালপুর এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মা নদীর কোল ঘেঁষে বিস্তীর্ণ চর জেগেছে। চরে কেউ কেউ সরিষা, মসুর, কলাগাছসহ বিভিন্ন ফসলের আবাদ করেছেন।

তবে অন্তত ১৫টি খননযন্ত্র দিয়ে চরে মাটি ও বালু কাটার দৃশ্যও চোখে পড়লো। সেগুলো লাটাহাম্বার, ট্রলি, মাহেন্দ্রসহ বিভিন্ন পরিবহনযোগে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। অনেকেই আবার মাপামাপি করে নিজের জমির সীমানা নির্ধারণ করছেন।

কথা হয় মাজগ্রামের কৃষক সুলতান খানের সঙ্গে। তিনি বলেন, এখানে তার প্রায় ৯০ শতাংশ জমি রয়েছে। জমিতে দু’তিন বছর আগে বাদামের চাষ করতেন তিনি। কিন্তু চাষের চেয়ে মাটি বিক্রিতে লাভ বেশি। বর্তমানে সবাই চাষাবাদ বন্ধ করে ভাটায় মাটি বিক্রি করছেন। তাই তিনিও ৩৩ শতক জমির মাটি একলাখ টাকায় ভাটায় বিক্রি করেছেন। একই এলাকার আবুল হোসেন নামের আরেক কৃষক বলেন, আগে সবাই চাষাবাদ করত। কিন্তু চাষে তেমন লাভ হয় না, তাই প্রতি বিঘা জমির মাটি ও বালু ৯০ হাজার টাকা করে বিক্রি করেছেন তিনি।

জানা গেছে, শিলাইদহ ইউনিয়নে বর্তমানে ১২টি ইটভাটা চলমান রয়েছে। অথচ গত দুই-তিন বছর আগে ইউনিয়নে ভাটার সংখ্যা ছিল মাত্র দুই-তিনটা। দিনে দিনে ভাটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অসাধু কৃষকরা চাষাবাদ বন্ধ করে ভাটায় মাটি ও বালু বিক্রি করছেন। এতে অন্যান্য কৃষকদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। কৃষি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জুড়ালপুর গ্রামের কৃষক কুদ্দুস আলী বলেন, আগেতো চরজুড়ে বাদাম, সরিষা, তিল, মসুরসহ হরেক রকম ফসল চাষাবাদ করা হতো। কিন্তু সেখানে ভাটা বেশি হওয়ায় মাটির দাম ভালো। তাই সবাই ভাটায় মাটি বিক্রি করছে। মো. শাকিল হোসেন নামের অপর এক কৃষক বলেন, তার চার বিঘা জমিতে কলার চাষ রয়েছে। কিন্তু বালু মাটিতে ফসল ভালো হচ্ছে না। তাই কলাগাছ কেটে বালু বিক্রি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ভাটা মালিক রানা জোয়ার্দার বলেন, প্রতি বিঘা জমি কৃষকদের কাছ থেকে একলাখ টাকায় কিনেছেন তিনি। কৃষকদের বৈধ কাগজপত্রাদি আছে।

ইউনিয়নের কল্যাণপুর গ্রামের এমএসবি ব্রিকসের প্রোপাইটর ফসলুর রহমান বলেন, পদ্মা নদীর তীরে তার প্রায় ২০ বিঘা জমি রয়েছে। জমিতে এখন ভালো ফসল হয় না। তাই নিজের জমি থেকে নিজের ভাটায় মাটি নিচ্ছেন তিনি।

এদিকে কৃষি বিভাগ ও স্থানীয়রা বলছেন, কৃষি ও কৃষি জমি রক্ষার্থে মাটিকাটা বন্ধ করা এবং দোষীদের আইনের আওতায় আনা উচিৎ।

 

এ বিষয়ে জুড়ালপুর গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. আমির হোসেন বলেন, চাষাবাদ করলেই পদ্মার বুকে ভালো ফসল ফলানো সম্ভব। কিন্তু কিছু অসাধু ভাটা মালিক ও কৃষকরা আইন অমান্য করে বালু ও মাটি কেনাবেচা করছেন। দোষীদের শাস্তি হওয়া দরকার।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, কয়েক বছর আগেই সেখানে বাদামসহ বিভিন্ন তেল জাতীয় ফসলের চাষাবাদ হতো। সরকার কৃষির উৎপাদন বাড়াতে প্রণোদনার ব্যবস্থা করেছে। কিন্তু ইটভাটার কারণে কৃষি জমি ও কৃষি উৎপাদন অনেকাংশে হ্রাস পাচ্ছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, কৃষিজমির মাটি ও বালু কাটলে জমির শ্রেণি পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জমির শ্রেণি পরিবর্তন করা সরকারিভাবে সম্পূর্ণ নিষেধ রয়েছে। এমন চিত্র থাকলে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজেএসসি নেতৃত্বে সাদমান-মশিউর

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিল (বিজেএসসি) খুলনা বিশ্ববিদ্যালয় সংসদ (২০২৩-২৪) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হেদায়েতুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাওসিফ আবদুল্লাহ।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাদমান সাকিব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ডিসিপ্লিনের শিক্ষার্থী মশিউর রহমান।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নওরিন আহমেদ নোভা, সহ সভাপতি আল আরাফ মাহাদী প্রিতম ও সাকিব আকবর দীপ্ত। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নিশাত তামান্না মুমু ও আবদুল্লাহ আল লোফাজ।

কমিটির অন্যান্য পদসমূহে রয়েছেন সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ খান ও এস এম মোহাইমিনুল ইসলাম। দপ্তর সম্পাদক অভিজিৎ দে, উপ-দপ্তর সম্পাদক লোপা ফেরদৌসি মনি।

অর্থ বিষয়ক সম্পাদক মায়মুনা জামান আলভী। প্রচার সম্পাদক হুমায়রা কবির ঝরা, প্রকাশনা সম্পাদক জোবায়দা মহসিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আকিল খান, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদিজাতুল কুবরা। সাংস্কৃতিক সম্পাদক রিতু দে, উপ-সাংস্কৃতিক সম্পাদক প্রাণ প্রতীম কুণ্ডু, নারী বিষয়ক সম্পাদক ইয়াসনিয়া বুলবুল মুনিয়া। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোহাম্মদ উল্লাহ রেজা, কিশওয়ার তাহসিন খান, মো. রাসেল শেখ, প্রভাতি দাশ ও খালিদ আহম্মেদ।

 

বিদেশি সিগারেট বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার

খুলনায় বিদেশি সিগারেট বিক্রি করায় শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মহানগরীর নিউ মার্কেট এলাকার বায়তুন নূর মসজিদের পাশে আমান ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি সিগারেট বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ রয়েছে। তামাকবিরোধী অভিযান চালিয়ে আমান ট্রেডার্স থেকে ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। বিদেশি সিগারেট রাখায়  শেখ শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

 

বিএনপি নেতা বকুলকে ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করায়

 ছাত্রদল ও মহিলা দলের অভিনন্দন

।। খবর বিজ্ঞপ্তি।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেড়ে উঠা মেধাবী ছাত্রনেতা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি খুলনা মহানগর বিএনপি’র সম্মানিত সদস্য, খুলনা ৩-আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদল ও মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।

সোমবার (৯ জানুয়ারি) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বিএনপি নেতা বকুলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব তাজিম বিশ্বাস সহ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা, সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিনসহ মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।

 

 

সোনাডাঙ্গা  ও খালিশপুর  থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

১১ জানুয়ারি বিএনপির গণ অবস্থান কর্মসুচি সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দল সোনাডাঙ্গা  ও খালিশপুর  থানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সভা রাত সাড়ে ৮টায় আহবায়ক সাইফুল ইসলাম ও খালিশপুর থানা আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে রাত ৯টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহিন। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক ফারুক হিলটন, সহ-সভাপতি মোবাশ্বের হোসেন শ্যামল, প্রথম যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নগর যুবদলের সহ-প্রচার সম্পাদক  ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাই কালু, সভায় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সদস্য সচিব শওক্ত আলী বিশ্বাস লাবু, নজরুল ইসলাম বাবু, স্বপন তালুকদার, আবুল কালাম কালু, ইদ্রিস হোসন সোহান, সাকিল আহম্মেদ, হুমায়ুন আহাম্মেদ, জিয়া, আম্মান মোড়ল, মোতালেব হোসেন, আবুল কালাম, জনি, শিমুল, আল আমিন, রুবেল, নুরুল ইসলাম নুরু, কালু মোল্যা, আলমগীর হোসেন, রাসেল খলিফা, ফরিদ, শাহিন, সবুজ, তুহিন, সামসুল হক, মোঃ হাসান, জনি, জনি শেখ প্রমুখ।