Home খেলাধুলা করোনা মোকাবিলায় সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা মোকাবিলায় সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

25

ক্রীড়া প্রতিবেদক:


করোনা মোকাবিলায় ক্রীড়া সাংবাদিকদের পিপিইসহ ফেইস শিল্ড দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন।
গতকাল রবিবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকে ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন যথা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির নেতৃবৃন্দের নিকট এসব ব্যক্তিগত সুরা সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়া সাংবাদিকদের যে কোন সমস্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব সময় পাশে থাকে। আর তাই করোনা ভাইরাসের প্রকোপেও তাদের সুরায় পাশে দাড়িয়েছি আমরা। সুরা সামগ্রী ছাড়াও সাংবাদিকদের আার্থিক প্রনোদনা দেয়ার ব্যাপারেও মন্ত্রণালয় চিন্তা করছে বলে জানান তিনি।
এ সময়ে প্রতিমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যমে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন উল্লেখ করে বলেন, আমি সকল গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও তাদের দায়িত্ব যথাযথ পালনের মধ্যে দিয়ে সরকারকে সহযোগিতা করে চলেছেন। এর মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল সাংবাদিকবৃন্দ মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। যারা করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তিন সংগঠনের প থেকে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক সাকির রুবেন এসব সামগ্রী গ্রহণ করেন। এসময় পৃষ্ঠপোষক সাইকিং ফেডারেশনের সভাপতি শফিউলাহ আল মুনির, যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঈদের পর লিগ শুরুর আহ্বান জানিয়ে বিসিবিকে চিঠি কোয়াবের

ক্রীড়া প্রতিবেদক
করোনার ভয়াবহতা কমলে হয়ত ধীরে ধীরে অনেক কিছুই শিথিল হবে। তবে ঈদের পর করোনার প্রাণসংহারি রূপ কমলে জুনের মাঝামাঝি ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর আশায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
শনিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে যে, ‘কোয়াব ঈদের পর লিগ শুরুর আবেদন জানাবে।’ গতকাল রবিবার সে অনুযায়ী বিসিবি ও ঢাকার কাব ক্রিকেটের আয়োজক ব্যবস্থাপক সংগঠন সিসিডিএমকে লিগ শুরুর আবেদন জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কোয়াব।
গতকাল বিকেলে কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা কায়মনোবাক্যে চাচ্ছি করোনার ভয়াবহ রূপ কমুক। প্রাণ সংহারি এ ভাইরাস সংক্রমণে যে প্রাণহানি ঘটছে, তাও বন্ধ হোক। জনজীবন স্বাভাবিক হোক। সবার মাঝে স্বস্তি ও শান্তি ফিরে আসুক। সে সাথে আমরা চাই ঢাকার কাব ক্রিকেটের এক মাত্র আকর্ষনীয় আসর প্রিমিয়ার লিগ মাঠে গড়াক। এটা সত্য এখন করোনা যেভাবে চারদিকে ছড়িয়ে গেছে, তাতে করে এখন হয়তো লিগ আয়োজন সম্ভব নয়। তবে আমরা বিসিবি ও সিসিডিএমের কাছে লিখিতভাবে ঈদের পরে লিগ শুরুর আবেদন জানিয়েছি।’ যদিও বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির ওপর। দেবব্রত পাল বলেন, ‘বিষয়টা নির্ভর করবে করোনা পরিস্থতির ওপর। যদি অবস্থার উন্নতি হয়, তাহলেই কেবল খেলা আয়োজন বা ক্রিকেটারদের মাঠে খেলার প্রশ্ন।’
কোয়াব সদস্য সচিব আরও জানান, প্রিমিয়ার লিগ শতাধিক ক্রিকেটারের রুটি-রুজির একমাত্র উৎস। কাজেই এটা শুধু একটি লিগ নয়। এর সঙ্গে রাজধানী ঢাকা তথা দেশের ক্রিকেট, ক্রিকেটার, কাব, কোচ, আম্পায়ার-স্কোরার, মাঠকর্মী ও কাব বয় অনেকের সম্পৃক্ততা আছে। লিগ না হলে তারা সবাই আর্থিকভাবে তিগ্রস্ত হবেন। সেই বিবেচনায় আমরা ঈদের পর স্বাস্থ্যবিধী মেনে লিগ শুরুর আবেদন করেছি।’

মেয়র নাছির ও আকরাম খানের চট্টগ্রামে বিসিবির ত্রাণ বিতরণ

ক্রীড়া প্রতিবেদক
আগেই জানা করোনায় তিগ্রস্ত, বাংলাদেশ ক্রিটে বোর্ড অর্থকষ্টে ভোগা ক্রিকেটারসহ ক্রিকেট সংশ্লিষ্ট এবং কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
বিসিবি নিজ খরচে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আগেই। এখন তা পুরোদমে বিতরণের কাজ চলছে। মতারই ধারাবাহিকতায় গতকাল রবিবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। বিসিবির দুই পরিচালক চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও আকরাম খান দুঃস্থ খেলোায়াড় ও অসহায় সাধারণ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করেন।

মুন্নার দুটি জার্সি বিক্রি হলো ৫ লাখ ১০ হাজার টাকায়

ক্রীড়া প্রতিবেদক
নিলামে একটি নয়, দুটি জার্সি বিক্রি হলো সাবেক ফুটবলার মোনেম মুন্নার। অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী দলের জার্সিটি।
যেটি পরে খেলেছিলেন মোনেম মুন্না। সেই জার্সিটি নিলামে বিক্রি হলো ৩ লাখ টাকায়। সঙ্গে মুন্নার এক ভক্ত, নিলামের লাইভেই মুন্নার আবাহনীতে খেলা আরেকটি জার্সি কিনে নিয়েছেন ২ লাখ ১০ হাজার টাকায়। একই সঙ্গে ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান বাবুর একটি ঐতিহাসিক জার্সিও নিলাম করা হয়। তার এই জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। দেশীয় নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সরাসরি অংশ নেন মোনেম মুন্নার স্ত্রী সুরভি মোনেম, রেফারি তৈয়ব হাসান বাবু। সঙ্গে লাইভ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক ফুটবরার হায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু।

১৪শ ক্রিকেটারকে অর্থ সহায়তা দেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ঈদুল ফিতরের আগে দেশের ক্রিকেটারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এই ক্রিকেটারদের নির্বাচিত করা হবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ ও নারী দল থেকে। ঘরোয়া ক্রিকেটারদের এককালীন অর্থ দেওয়ার পর এবার বেশ বড় আকারে আর্থিক সহায়তা দিবে বিসিবি।
এেেত্র খেলোয়াড় সংখ্যা হতে পারে ১২শ থেকে ১৪শ, যারা বোর্ডের চুক্তির বাইরে রয়েছে। এমনটা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবি ইতোমধ্যে পুরুষ ও নারীদের এককালীন আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়মিত বেতন ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের বেতন অব্যাহত রেখেছে বিসিবি। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ডটি দেশের ৭৬টি কাবকেও সহায়তা দিয়েছে

৬দিন চলবে মুশফিকের ব্যাটের নিলাম

ক্রীড়া প্রতিবেদক
২০১৩ সালে গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপে করা নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেছেন মুশফিকুর রহিম। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সহযোগিতায় মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়ে গেছে গতকাল রাতেই। ছয়দিন ব্যাপী নিলামে ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা। ১৪ মে রাতে শেষ হবে নিলাম পক্রিয়া।
বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। একই প্রতিষ্ঠানের অধীনে গতকাল রাতে অনলাইন নিলামে তোলা হয়েছে অনূর্ধ্ব– ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস এবং মোসাদ্দেক হোসেন ও নাঈম শেখের ব্যাট। খেলোয়াড়দের সঙ্গে নিলামে তোলা হয়েছে ক্রিকেট সংগ্রাহক জসীম উদ্দিনের সংগ্রহে থাকা মাশরাফি বিন মুর্তজার স্বারযুক্ত একটি ক্যাপ এবং ২০১১ বিশ্বকাপের বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বারযুক্ত একটি ব্যাট। ১৪ মে রাত দশটার আগ পর্যন্ত নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে যথাযথ নিয়ম মেনে তোলা যাবে এগুলোর দাম। গতকাল নিলামের প্রথম দিনেই অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ব্যাটের দাম। এক পর্যায়ে দাম উঠে গিয়েছিল ৩২ লাখ টাকা। এতে আয়োজকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ৩২ লাখ টাকা দাম কে বললেন, খোঁজখবর নিয়ে তার কোনো পরিচয়ও পাওয়া যায়নি।

৬ বছর নিষিদ্ধ আফগান উইকেটরক

ক্রীড়া প্রতিবেদক
বড় ধরনের দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন আফগানিস্তানের উইকেটরক ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিক। দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগে অনৈতিক কর্মকা-ের দায়ে ৬ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন তিনি।
শফিকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল টি-টোয়েন্টি) প্রথম আসর এবং ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন তিনি। এন্টি করাপশন ট্রাইবুনাল তার বিরুদ্ধে চারটি নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে। সবগুলো অভিযোগই স্বীকার করে নিয়েছেন আফগানিস্তানের উইকেটরক এই ব্যাটসম্যান। তার ভিত্তিতে শফিকুল্লাহকে এই নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

লা লিগায় ৫ ফুটবলার করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে বন্ধ স্প্যানিশ লা লিগা। ইতিমধ্যেই বড় ধরনের আর্থিক তির মুখে পড়ে গেছে কাবগুলো। সেই ধাক্কা সামলে পুনরায় লিগ শুরুর প্রস্তুতি চলছে।
আগামী ২০জুন থেকে লা লিগা আবারও মাঠে গড়াবে বলে দাবি করেছেন লিগানেসের কোচ হ্যাভিয়ের আগুইরে। শনি-রবি, বুধ-বৃহস্পতিবার করে খেলা হবে, এমন আনুষ্ঠানিক ঘোষণা আসছে বলে জানান তিনি। যদিও লা লিগা কর্তৃপ এখনও পরিষ্কার করে কিছু জানায়নি এই বিষয়ে। তবে খেলা মাঠে ফেরানোর প্রস্তুতি চলছে জোরেসোরেই, ফুটবলারদের অনুশীলনের অনুমতিও দেয়া হয়েছে। সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে লা লিগা কর্তৃপ কাবগুলোকে জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন ফুটবলাররা। তবে তার আগে প্রতিটি কাবের ফুটবলার এবং কোচিং স্টাফদের করোনা টেস্ট বাধ্যতামূলক। সেই টেস্টেই পাঁচ ফুটবলারের করোনা পজিটিভ পাওয়া গেছে। স্পেনের শীর্ষ দুই বিভাগে এই ফুটবলাররা খেলে থাকেন বলে এক বিবৃতিতে জানিয়েছে লা লিগা কর্তৃপ।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ম্যারাডোনা

ক্রীড়া প্রতিবেদক
এর আগেও ম্যারাডোনার জার্সি নিলামে তোলা হয়েছিল করোনায় তিগ্রস্থ মানুষের সাহায্যার্থে। তবে সেগুলোর সবই ইতালিতে। ইতালিয়ান ন্যাপোলিতে যে সব জার্সি পরে খেলতেন ম্যারাডোনার তার মধ্যে অন্তত তিনটি নিলামে তোলা হয়েছিল ভিন্নভিন্নভাবে।
এবার খোদ ম্যারাডোনার বিখ্যাত ১০ নম্বর জার্সি দান করা হলো তার দেশ আজেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের করোনায় তিগ্রস্থ মানুষের জন্য। শুধু জার্সিই নয়, ম্যারাডোনার অটোগ্রাফও থাকছে সেই জার্সিতে। আর্জেন্টাইন সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে, জার্সিটি নিলামে তুলছেন স্বয়ং ম্যারাডোনা নিজে। এই জার্সি জিততে হলে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে। যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারি করেই একজনকে দেয়া হবে ম্যারাডোনার এই জার্সি।

আবার শুরুর মুখে জার্মান লিগে করোনাঘাত

ক্রীড়া প্রতিবেদক
সবকিছুই ঠিকঠাক। ১৬ মে, শনিবার থেকে আবার মাঠে গড়াবে করোনায় ১৩ মার্চ থেকে থমকে থাকা ২০১৯-২০ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২। বুন্দেসলিগা দ্বিতীয় স্তরের কাব ডায়নামো ড্রেসডেন মাঠে নামার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। ১৭ মে, রবিবার তাদের খেলা হ্যানোভার-৯৬’র সঙ্গে। হঠাৎই দু:সংবাদ ধেয়ে এলো শিবিরে। করোনা পরীায় দুই খেলোয়াড়ের সংক্রমণ ধরা পড়েছে শনিবার। সঙ্গে সঙ্গেই পুরো দল এবং কোচিং স্টাফকে চলে যেতে হয়েছে দুই সপ্তাহের আইসোলেশনে।
ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম করোনাভাইরাস মহামারি স্তিমিত হওয়ার আগে আবার মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুন্দেসলিগার দেখাদেখি স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগও অসমাপ্ত মৌসুম আবার শুরু করার উদ্যোগ নিচ্ছে। কিন্তু অনুশীলনের মধ্যেই ডায়নামো ড্রেসডেন দলের এই সংক্রমণ চিন্তার কারণ হয়ে উঠলো। মৌসুম সত্যিই আবার শুরু করা যাবে? ডায়নামো দলটির প থেকে যথার্থই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ‘সত্যিটা হলো আমরা আগামী ১৪ দিন না পারবো অনুশীলন করতে, না পারবো ম্যাচ খেলতে।’

আবারও শঙ্কায় ‘সিরি-এ’ লিগ

ক্রীড়া প্রতিবেদক
বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ায় সিরি-এ লিগের ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সাথে জরুরী সভায় মিলিত হয়ে বন্ধ হয়ে যাওয়া লিগ পুনরায় কিভাবে শুরু করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন সরকারের টেকনিক্যাল সাইন্টেফিক কমিটির সাথে গ্রুপ অনুশীলনের প্রোটোকল নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে জার্মান বুন্দেসলিগা ১৬ মে থেকে মাঠে গড়ানোর ঘোষনায় ইতালির উপর চাপ এসেছে যেভাবেই হোক এ মাসেই ফুটবল পুনরায় শুরু করার। এেেত্র অবশ্য পৃষ্ঠপোষকদের চাপও রয়েছে।

চ্যাম্পিয়নস লিগ নিয়ে আশার বাণী

ক্রীড়া প্রতিবেদক
ফ্রান্স কাব লিঁওর প্রেসিডেন্ট জেন মাইকেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জুভেন্টাসের সঙ্গে তাদের দ্বিতীয় লেগের ম্যাচটি তুরিনে ৭ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে চ্যাম্পিয়নস লিগ শুরুর ঘোষণা আসায় বিপাকে আছে লিঁও ও পিএসজি। কারণ সেপ্টেম্বরের আগে প্যারিসে কোন ফুটবল হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। অনুশীলন করা তাই তাদের জন্য কঠিন।
লিঁও প্রেসিডেন্ট বলেন, ‘জুভেন্টাসের সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ৭ আগস্ট শুক্রবার দেওয়া হয়েছে। ম্যাচটি ফাঁকা গ্যালারিতে হবে। চ্যাম্পিয়নস লিগে লিঁও এবং পিএসজি খেলতে না পারলে বড্ড ঝামেলায় পড়তে হবে। এছাড়া পিএসজির খেলার মতো সার্বিক প্রস্তুতি থাকলেও আমাদের নেই।’

সুইংয়ের শিল্প বাঁচাতে কামিন্সের আকুতি

ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন কামিন্স। খুশিতে টগবগ করে ব্যাটসম্যানরা হয়তো উত্তর দেবেন করোনা-পরবর্তী টেস্ট ক্রিকেট আমাদের ব্যাটে দেবে রানের স্রোত! কারণ, থুতু দিয়ে বল উজ্জ্বল করা যাবে না বলে ফাস্ট বোলারদের প্রধান অস্ত্র সুইংটাই তো আর থাকছে না! বোলাররা কী বলবেন সেটা তো বুঝতেই পারছেন, নিজেদের প্রধান অস্ত্র হারিয়ে ফেলার আপে ঝরে পড়বে।
আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের ওয়েবসাইটে দেওয়া এক সাাৎকারে সত্যিকার অর্থেই আপে ঝরে পড়েছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্সের কণ্ঠে। করোনা সংকট কাটিয়ে ক্রিকেট আবার মাঠে ফিরলেও আপাতত বল উজ্জ্বল করতে ফাস্ট বোলাররা লালা বা ঘাম ব্যবহার করতে পারবেন না। করোনার সংক্রমণ এড়াতে সম্প্রতি এই নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব স্পোর্টস (এআইএস)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আবার অনুশীলনে ফেরা থেকেই মানতে হবে নতুন এই নিয়ম। এমন নিয়মে মোটেই খুশি হতে পারেননি আইসিসির টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কামিন্স। কেকআরডটইনকে দেওয়া সাাৎকারে এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামের (১৫ কোটি ৫০ লাখ রুপি) ক্রিকেটার বলেছেন, ‘একজন ফাস্ট বোলার হিসেবে বল উজ্জ্বল করার অধিকার আমার আছে।’