Home আঞ্চলিক কয়রায় ২৩ মন ভেজাল মধুসহ ২ জন আটক

কয়রায় ২৩ মন ভেজাল মধুসহ ২ জন আটক

49

কয়রা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ ভেজাল মধু পাচারের সময় ২০ টি ড্রামে থাকা ২৩ মন মধু পিকাপ সহ ২ জনকে আটক করেছে। শনিবার রাত আনুঃ ৮ টার সময় কযরা চাঁদালী ব্রীজের উপর থেকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। জানা গেছে দীর্ঘ দিনের ভেজাল মধু ব্যবসায়ী ফজলু গাজী ও তার ভাই মাস্টার মালেক গাজী ভেজাল মধুর ব্যবসার সাথে জড়িত।

সূত্র জানায় এই চক্রটি সুন্দরবনের মৌয়ালদের কাছ থেকে খাঁটি মধু ক্রয় করে চিনি জালিয়ে উক্ত মধুর সাথে মিশিয়ে খুলনা শহরে বিক্রি করে। এছাড়া ১০ বছর আগে উক্ত মালেক মাষ্টার চিনি মিশানো মধু ভ্যান যোগে পাচার কালে পুরিশের হাতে ধরা পড়ে। কিন্তু ভ্যান ওয়ালা জেল হাজতে গেলেও মূল হোতা মালেক মাষ্টার কৌশলে মামলা থেকে অব্যহাত পায়্। এদিকে মধু আটকের পর একটি মহল পুলিশের কাছে ব্যাপক তদবীর চালিয়েও ব্যর্থ হয়। তবে পিকাপে থাকা ড্রাইভার সহ অপর ৩ জনের মধ্যে ২ জন পালিয়ে যায়। তবে ড্রাইভার রবিউল ও মালেক মাষ্টারের ছোট বাই ফজলু গাজী পুলিশের হাতে ধরা পড়ে। এ বিষয় ৪ নং কয়রার পল্লী মঙ্গলের একাধীক ব্যক্তি জনায়, চিহ্নিত ভেজাল মধু ব্যবসায়ীর হোতা এই চক্রটি। এবং পালিয়ে যাওয়া মিজান আটক ফজলুর জামাই ও মালেক মাষ্টার বলে তাদের ধারণা। মালেক মাষ্টারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয় ওসি (তদন্ত) মোঃ শাহাদাৎ হোসেন জানান, ২০ টি ড্রাম মধু একটি পিকাপ ও ২ জন কে আটক করা হয়েছে এবং অজ্ঞাত দুইজন সহ ৪ জনের নামে মামলা হয়েছে যার নং ০৯ তাং ০৯/০৫/২০২০ ইং । খবর নিয়ে জানা গেছে চলতি বছরের সুন্দরবনের মধু কাটা মৌসুম শুরু হয়েছে এপ্রিলের শুরু থেকে এবং প্রথম টিপের মধুতেই ভেজাল শুরু করেছে এই ভেজাল চক্র। এছাড়া পল্লীমঙ্গল এলাকায় চিনি জালিয়ে মধুর সাথে মিশিয়ে মধু ব্যবসা করে প্রায় দেড় যুগ ধরে। যে কারনে এলাকায় অনেকের নামে মামলা আছে বলে শোনা গেছে।