স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপির সদস্য নিঘাত সীমার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন (৬৫) আর নেই। তিনি আজ শনিবার বিকেল পৌনে পা্চঁটায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—-রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সন্ধ্যায় মরহুমের লাশ খালিশপুর হাউজিং এষ্টেট নতুন কলোনীর এনকে-৭২নং বাসায় আনার পর স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। রবিবার যহোরবাদ খালিশপুর পৌর সুপার মার্কেটস্থ দারুল মোকারম মাদ্রাসা ময়দানে জানাজা নামাজ শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুর খবর শুনে বাসভবনে ছুটে আসেন খালিশপুর থানা বিএনপি সভাপতি এড. ফজলে হালিম লিটন, দৌলতপুর থানা বিএনপির সাঃ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ফারুখ হোসেন হিল্টন, খালিশপুর বণিক সমিতির সভাপতি আঃ মতিন বাচ্চু, খালিশপুর থানা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম, ১০নং ওয়ার্ড বিএনপি সভাপতি আহসানুল্লাহ বুলবুল, বিএনপি নেতা ইমাম হাসান, নগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, নগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সালেহ শিমুল, খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল হোসেন সুমনসহ বিএনপির ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির শোক
স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর বিএনপির সদস্য নিঘাত সীমার স্বামী সানোয়ার হোসেন (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল পৌনে ৫ টায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি…রাজিউন)। আজ বাদ যোহর খালিশপুর দারুল মোকাররম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, মোঃ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।










































