ক্রীড়া প্রতিবেদক
সরকারি দলের সাংসদ হিসেবে অন্য আট-দশজনের মত তিনিও নিজ নির্বাচনী এলাকায় করোনা আক্রান্ত ও করোনায় তিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। সাংসদদের কোটায় প্রাপ্ত সাহায্য সহযোগিতা নিজে স্বশরীরে উপস্থিত থেকে পৌঁছে দিচ্ছেন করোনায় তিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষদের মাঝে।
ধান কাটার মৌসুমে নিজ নির্বাচনী এলাকায় তিনটি ধান কাটার মেশিন সরবরাহের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও করোনায় তিগ্রস্তদের সহায়তা করে যাচ্ছেন। তবে সেটা নীরবে, নিভৃতে। নাইমুর রহমান দুর্জয়ের এখন প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন কাটছে নিজ এলাকায়। সেখানে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে অর্থ সাহায্যর পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তবে নিজ নির্বাচনী এলাকা ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের প্রত্যন্ত অঞ্চলে এমপি হিসেবে করোনায় তিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা নাইমুর রহমান দুর্জয় বৃহস্পতিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে।
দুপুর গড়িয়ে বিকেল নামার আগে বিসিবির প থেকে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন নাইমুর রহমান দুর্জয়। প্রসঙ্গত, বিসিবি সারা দেশে একমাসব্যাপী ৩০ হাজার অসহায় মানুষকে খাদ্য সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি পরিচালক দুর্জয় আজ সেই কাজেরই অংশীদার হলেন। ওই এক হাজার খাদ্য সহায়তার একটা অংশ স্থানীয় ক্রিকেটারদের মাঝেও বিতরণ করা হয়। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা আওয়ামী লিগের সভাপতি গোলাম মহিউদ্দীনও নাইমুর রহমান দুর্জয়ের সাথে ছিলেন ।
মাঠে ফেরার অপোয় জনি
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাই পর্বের ল্েয গত বছরের সেপ্টেম্বরে তাজিকিস্তানে ক্যাম্প করেছিল বাংলাদেশ দল। আফগানিস্তান ম্যাচ সামনে রেখে অনুশীলন করে যাচ্ছিলেন মাশুক মিয়া জনি। একাদশে তার জায়গাটা নিশ্চিতই ছিল। কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায় অনুশীলনে এক সতীর্থের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের এসিএল ছিঁড়ে গেলে। অস্ত্রোপচারও করতে হয়েছে বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডারের। এখন চোট কাটিয়ে মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কোচ জেমি ডের ‘অটোমেটিক চয়েস’ জনি।
করোনাভাইরাসের শুরুতে কাবেই অনুশীলনে চালিয়ে গেছেন তিনি। এরপর সিলেটের শ্রীমঙ্গলে নিজের বাড়িতে চলে যান, সেখানেই বাড়ির আশপাশে ঘাম ঝরাচ্ছেন। সেখান থেকেই জনি বলেছেন, ‘আমি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি। ফিজিও ও ট্রেনার আমাকে কিছু হোমওয়ার্ক দিয়েছেন। এছাড়া জাতীয় দলের কোচ জেমি ডেও কিছু নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী অনুশীলন করছি। আগের চেয়ে এখন অনেক ভালো। নিজের ফিটনেস ফিরিয়ে আনার ল্েযই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’ জনির আশা আগামী জুলাইতে পুরোদমে মাঠের খেলায় ফিরতে পারবেন, ‘পুরোপুরি সেরে উঠতে অনেক সময় লাগে। কিন্তু আমরা যেহেতু খেলোয়াড়, নিয়মিত অনুশীলনের মধ্যে থাকি, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকি, তাই আমাদের সময় কম লাগবে। আশা করছি আগামী জুলাইয়ে যদি খেলা শুরু হয় তাহলে মাঠে নামতে পারব। সেটা করতে পারলে হয়তো জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো খেলার সুযোগ পাবো।’
বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে খেলার আশাও রাখছেন তিনি, ‘এই মৌসুমে মাঠে নামা হয়নি। করোনার কারণে তো এখন খেলাই বন্ধ। এখনও জানি না লিগ আবার কবে শুরু হবে। করোনাকাল চলে গেলে লিগে খেলার আশা তো আছেই, এছাড়া এএফসি কাপেও খেলতে চাই।’
পাকিস্তানি আজহারের ঐতিহাসিক ব্যাট কিনল ভারতের জাদুঘর
ক্রীড়া প্রতিবেদক
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ট্রিপল সেঞ্চুরি করেছেন চারজন ব্যাটসম্যান। তন্মধ্যে সবশেষটি করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক আজহার আলি। তবে তার ট্রিপল সেঞ্চুরি আগের তিনটির চেয়ে আলাদা। কারণ দিবারাত্রির টেস্টে প্রথমবারের মতো তিনশ করার রেকর্ড গড়েছিলেন আজহার।
সেই ট্রিপল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাট এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতা জার্সি করোনাভাইরাসে দুর্গতদের সাহায্যের জন্য নিলামে দিয়েছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। সে দুটো থেকে তিনি পেয়েছেন ২২ লাখ রুপি। এর পুরোটাই খরচ করা হবে করোনায় দুস্থ-অসহায়দের সাহায্যের জন্য। আজহারের ঐতিহাসিক ব্যাটটি কিনে নিয়েছে পাকিস্তানের পুনে ভিত্তিক একটি ক্রিকেট জাদুঘর। যার নাম ‘ব্লেডস অব গ্লোরি।’ এ জাদুঘরে রয়েছে ক্রিকেট ইতিহাসের অনেক অনেক স্মারক, অনেক তারকা ক্রিকেটারদের স্মরণীয় কিছু জিনিস। নিজের ব্যাট এবং জার্সি নিলামে তুলে পাঁচ লাখ করে ভিত্তিমূল্য বেঁধে দিয়েছিলেন আজহার। তিনি নিশ্চিত করেছেন, ১০ লাখ রুপি বিড করে ব্যাটটি কিনে নিয়েছে পুনের ব্লেস অব গ্লোরি জাদুঘর।
অন্যদিকে ক্যালিফোর্নিয়া প্রবাসী পাকিস্তানি নাগরিক কাশ ভিলানি জার্সিটি কিনেছেন ১১ লাখ রুপিতে। এছাড়া এ জার্সির নিলামের সময় আরও ১ লাখ রুপি দান করেছেন নিউ জার্সি প্রবাসী এক পাকিস্তানি নাগরিক।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতেও রাজি ভারত
ক্রীড়া প্রতিবেদক
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিন ওয়ানডে ও চার টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে আপাতত সে সফর নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে পুরো ভারতীয় দল, তবু তারা অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত। যা কি না আশার খোরাক জুগিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তাব্যক্তিদের মনে।
বছরের শেষদিকে হতে যাওয়া এই ওয়ানডে-টেস্ট সিরিজটি মাঠে না গড়ালে প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৬শ কোটি টাকার বেশি) তির মুখে পড়বে অস্ট্রেলিয়া। ফলে যেকোন এটি আয়োজন করতে চায় তারাও। তবে এখনও ক্রিকেট শুরুর ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশের ফেডেরাল সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে একের পর এক। বিশেষ করে ভারতীয় দলকে দেশে স্বাগত জানান, তাদের চলাফেরা এবং অন্যান্য বিষয়াদি নিয়ে জোর আলোচনায় বসছে সিএ।
অস্ট্রেলিয়া ফিরতে পারল মোহামেডানের ওবি
ক্রীড়া প্রতিবেদক
ভাগ্যিস অস্ট্রেলিয়ায় বিয়ে করেছিলেন! তা নাহলে আরো কতদিন যে ঢাকায় আটকে থাকতে হতো মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড উগোচুকু ওবি মনেকেকে, তা কে জানেন? করোনাভাইরাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার পর ফিরে যাওয়ার প্রহর গুনছিলেন ওবি। অবশেষে তার কপাল খুলেছে। গতকাল শুক্রবার রাতে তিনি ঢাকা ছাড়েছেন অস্ট্রেলিয়াগামী একটি চার্টার্ড বিমানে। ওবির স্ত্রী ও কন্যা থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে বিয়ে করার পর রেসিডেন্স পারমিশনও নিয়েছেন। অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবেই তিনি এখন উঠবেন মেলবোর্নগামী বিমানে।
মোহামেডান স্পোর্টিং কাব লিমিটেড ফুটবল দলের দলনেতা আবু হাসান চৌধুরী প্রিন্স জানিয়েছেন, ‘রাত ২টায় তার ফাইট। এবার গেলে সে আর আসবে কিনা সেটা নির্ভর করছে লিগের ভাগ্যে কি আছে তার ওপর। তবে আগামী মৌসুমে সে মোহামেডানে খেলবে তা নিশ্চিত।’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এ পর্যন্ত তিনটি গোল করেছেন এই নাইজেরিয়ান। এর মধ্যে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে যে ম্যাচে মোহামেডান ১-০ ব্যবধানে হারিয়েছিল, সে ম্যাচের একমাত্র গোলটিও তার। এছাড়া গোল করেছেন উত্তর বারিধারা ও আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে।
পাঁচ ফুটবলার পরিবর্তনের নতুন আইন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে বদলে যাচ্ছে ফুটবলের আইন। স্থগিত হওয়া মৌসুম যেন সঠিকভাবে শেষ করা যায়, সে জন্য প্রতিটি ম্যাচে সাময়িক সময়ের জন্য বদলি হিসেবে তিন জনের পরিবর্তে ৫জন ফুটবলার মাঠে নামানা যাবে বলে নিয়ম পাশ করলো ফুটবলের আইন কানুন তৈরি করা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।
ফিফার কাছ থেকেই প্রস্তাবটা আসে। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ফুটবল লিগগুলো পূনরায় চালু করা হলেও দ্রুত যেন শেষ করা যায়, সে ল্েয ফুটবলার পরিবর্তনে সাময়িক এই নিয়মের অবতারণা করা হলো। কারণে, দ্রুত লিগ শেষ করতে হলে সপ্তাহে ২টি কিংবা তিনটি ম্যাচও খেলতে হতে পারে কাবগুলোকে। ফুটবলারদের ওপর চাপ কমাতেই এই আইন তৈরি করা হয়েছে।
বিশ্বকাপ জয়ী কোসা এখন সহকারী কোচ
ক্রীড়া প্রতিবেদক
খেলোয়াড় হিসেবে ইতিহাসের অংশ হয়ে আছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ কোসা। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (১৬ গোল) রেকর্ডটি তারই দখলে। খেলা ছেড়ে দিয়ে ফুটবলে কোচিং ক্যারিয়ারকে আলাদা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাই বায়ার্ন মিউনিখে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন ৪১ বছর বয়সী সাবেক এই তারকা।
আর ৮ ৮দিন পরই শুরু হওয়ার কথা জার্মান বুন্দেসলিগা। করোনার কারণে মধ্য মার্চ থেকে বন্ধ হয়ে আছে জার্মান লিগ। তাই লিগ শুরু হলে কোসাকে তখন বায়ার্নের বেঞ্চে দেখা যাবে। নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিতই দেখা গেলো তাকে, ‘সত্যিই ভালো লাগছে, আমি কাজটির জন্য মুখিয়েই ছিলাম।’ নতুন দায়িত্বে কোসা আগামী ২০২১ সালের জুন পর্যন্ত কাজ করবেন। এই সময়ে তিনি বায়ার্ন হেড কোচ হানসি ফিকের সহকারী হিসেবে থাকবেন।
লা লিগা শুরু ২০জুন
ক্রীড়া প্রতিবেদক
স্প্যানিশ কাবগুলো অনুশীলনের অনুমতি পেয়েছে। যদিও লিগ ফের কবে শুরু হবে, সে ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে লা লিগা কর্তৃপরে আশা জুনেই শুরু হবে প্রতিযোগিতা। এই যখন অবস্থা, ঠিক সেই সময়ই স্প্যানিশ লিগ শুরুর তারিখ ‘ফাঁস’ করলেন লেগানেসের কোচ হাভিয়ের অগুরে।
মেক্সিকান কোচ জানিয়েছেন, ২০জুন শুরু করে ২৬জুলাই লিগ শেষ করার পরিকল্পনা লা লিগা কর্তৃপরে। যদিও লিগ কমিটি থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি এখনও। অগুরের দাবি, লা লিগা কর্তৃপ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং লিগ শুরুর ও শেষের সময় জানিয়ে দিয়েছে।
ফরাসি লিগের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ফ্রান্সের লিগ ওয়ান বাতিল হয়েছে আগেই। শুধু তাই নয়, সেপ্টেম্বরের আগে দেশটিতে বসবে না কোনো ধরনের ক্রীড়া আসর। যেকারণে পয়েন্ট টেবিলের ভিত্তিতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করেছে লিগ ডি প্রোফেশনাল (এলএফপি)।
চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও উঠল পিএসজি’র ঘরে। গোল্ডেন বুটটি ছিনিয়ে নিয়েছেন কাইলিয়ান এমবাপ্পে। ১৮ গোল করে এ অ্যাওয়ার্ড জিতেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। এমবাপ্পের সঙ্গে সমান ১৮ গোল করেছিলেন মোনাকোর ফরওয়ার্ড উইসাম বেন ইয়েডেরও। কিন্তু ফরাসি লিগ ওয়ান কর্তৃপরে হিসাব-নিকাশে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। এজন্য এককভাবে তাকেই গোল্ডেন বুট দেওয়া হয়েছে।
ফ্যামেঙ্গোর ৩৮ জন করোনায় পজিটিভ
ক্রীড়া প্রতিবেদক
জার্মান ফুটবলে ১০জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপরও বুন্দেসলিগা মাঠে গড়াচ্ছে ১৬মে থেকে। আর সেরি এ এর আটজন ফুটবলার করোনায় পজিটিভ। ফলে ইতালিয়ান লিগ এখন বাতিলের পথে। তাদের চেয়ে খারাপ খবর এসেছে ব্রাজিলিয়ান সেরি এ থেকে। এফসি ফ্যামেঙ্গোর সঙ্গে জড়িত ৩৮জন ব্যক্তি করোনায় পজিটিভ। তার মধ্যে রয়েছেন কাবটির সিনিয়র দলের ৩জন ফুটবলার।
২০১৯ কোপা লির্বাতাদোরেস বিজয়ীরা কোভিড-১৯ পরীা করেছিল সব মিলিয়ে ২৯৩ জনের। দণি আমেরিকান ও ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন কাবটি জানিয়েছে, আক্রান্ত কারোর মধ্যেই কোনো ধরনের উপসর্গ নেই। এছাড়া ১১ জন এর আগেও করোনায় পজিটিভ হয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন দুজন ফুটবলার। যে সব ফুটবলারের পরিবারের সদস্য বা কর্মচারী পজিটিভ ধরা পড়েছেন। তারাও কোয়ারেন্টিনে চলে যাবেন। প্রতিদিন তাদের প্রাণঘাতী ভাইরাসের লণ পর্যবেণ করা হবে। সঙ্গে হবে নতুন করে পরীা।
অলিম্পিকে টি-টেন ক্রিকেট আয়োজনের দাবি
ক্রীড়া প্রতিবেদক
১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। অবশ্য পরে সে ধারাবাহিকতা ছিল না। তবে ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে ছিল ক্রিকেট। অলিম্পিকের আসরগুলোতে এ দুবারই হয়েছে ক্রিকেট। তাই অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেট অন্তর্ভুক্ত করার।
এ তালিকায় যোগ হলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। তবে অলিম্পিক গেমসে ১০ ওভারের ক্রিকেট চান তিনি। মরগান বলেন, ‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট হলে বেশ আকর্ষণীয় হবে। সবাই এই ফরম্যাট উপভোগ করতে পারবে। অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে মাত্র একবার করে ক্রিকেট হয়েছে। তাই অনেকেই অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়। ক্রিকেটের অন্য তিন ফরম্যাটের চেয়ে অলিম্পিকে টি-টেন ক্রিকেট আয়োজন হলে খুব ভালো হবে। কারণ, খুব বেশি সময় নিয়ে আয়োজন করতে হবে না। ১০ দিনের মধ্যেই টুর্নামেন্ট শেষ করা যাবে।’
করোনায় আক্রান্ত হলেন আরও এক ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সতর্ক থাকায় ক্রীড়াবিদরা এই মহামারি থেকে কিছুটা হলেও নিজেদের রা করতে পেরেছেন। তবু ফুটবলের বেশ কিছু পরিচিত নাম যেমন দিবালা, আরতেতারা করোনা আক্রান্ত হয়েছেন। সে তুলনায় ক্রিকেটাররা করোনায় খুব কমই আক্রান্ত হয়েছেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোলো এনকোয়েনি।
দণি আফ্রিকান এই ক্রিকেটার বর্তমানে স্কটল্যান্ডে থাকেন। স্কটিশ শহর এবারডিনে থিতু হওয়া ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার গতকাল টুইটারে জানিয়েছেন নিজের হতাশার কথা, ‘গত বছর আমার জিবিএস ধরা পড়েছিল। গত ১০ মাস ধরে এই রোগের বিরুদ্ধে লড়াই করছি। মাত্র অর্ধেক সুস্থ হয়েছি। আমার যা আছে, আমার যকৃত কাজ করছে না এবং কিডনিও ভালো নেই। এ অবস্থায় আমার আজ করোনা ধরা পড়ল। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গেই এসব হচ্ছে।’
মসজিদের ভেতরেই সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা
ক্রীড়া প্রতিবেদক
কিছুদিন আগেই করোনায় মারা গেছেন সোমালিয়ার সাবেক তারকা ফুটবলার আব্দুল কাদির মোহামেদ ফারাহ। সেই শোকের রেশ কেটে যায়নি এখনও। এর মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটলো সোমালিয়ায়। জাতীয় দলের সাবেক গোলকিপার আব্দিওয়ালি ওলাদ কানইয়ারেকে মসজিদে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তিনি তখন তারাবির নামাজ পড়ছিলেন।
সোমালিয়ার যুব দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ফুটবলার। ‘বি’ কোচিং লাইসেন্স নিয়ে স্থানীয় কাব মোগাদিসু সিটিরও দায়িত্ব করছিলেন। আচমকা এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোমালিয়ার ফুটবল অঙ্গনে। সোমালিয়া ফুটবল ফেডারেশন সভাপতি আব্দিকানি সায়েদ আরাব বলেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, আমরা একজন স্বপ্নদ্রষ্ট, অল্পবয়সী একজন কোচকে হারিয়েছি। ফুটবল ক্যারিয়ার নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। সোমালি ফুটবলের প থেকে তার শোকার্ত পরিবার, স্বজনদের জানাই সমবেদনা।’










































