Home আঞ্চলিক জনগণের ভোটে নির্বাচিত হলে চেয়ারম্যান মেম্বাররা চাল তেল চুরি করতো না: মঞ্জু

জনগণের ভোটে নির্বাচিত হলে চেয়ারম্যান মেম্বাররা চাল তেল চুরি করতো না: মঞ্জু

16

স্টাফ রিপোর্টার:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা পরিস্থিতিতেও জনগণের টাকায় কেনা চাল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে পাওয়া যাচ্ছে এবং খাটের নিচে পাওয়া যাচ্ছে তেল। জনগণের ভোটে নির্বাচিত হলে এমনটি হতো না। যেহেতু জনগনের ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়নি তাই জনগণের কাছে তাদের জবাবদিহি নেই বলেই অসহায় দুস্থ মানুষের ত্রাণ আত্মসাৎ করছে। কোনভাবেই চুরি ঠেকানো যাচ্ছে না। শুক্রবার ৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মুজগুন্নি এলাকার গৃহবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাবেক সাংসদ মঞ্জু আরো বলেন, করোনা ভাইরাসের প্রকোপে খাবারের জন্য, ত্রাণের জন্য হাহাকার করছে ক্ষুধার্ত মানুষ। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কোন কাজ নেই, তাদের বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছাচ্ছে না। সরকার দলীয়রাই শুধু ত্রান পাচ্ছে। এক ব্যক্তি বার বার পাচ্ছে অথচ যারা পাচ্ছে না তারা পরিবার পরিজন নিয়ে ক্ষুধার যন্ত্রনায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।

তিনি আরো বলেন, সারাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা অসহায় মানুষদের খুঁজে খুঁজে নিজেদের টাকা খরচ করে ত্রাণের ব্যবস্থা করছে। বিএনপির নেতীকর্মীরা কেউ ঘরে বসে নেই। প্রতিটা ওয়ার্ড ইউনিয়নের বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মিরা কাজ করছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ত্রাণ সরবরাহ করে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকবে। প্রতি দিনই আক্রান্ত ও মৃত্যু’র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। তাই সকল পর্যায়ের নেতা-কর্মিদের সজাগ থেকে এই করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে।     

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম বাবু, আহসানউল্লাহ বুলবুল, ইমতিয়াজ আলম বাবু, কাজী শাহনেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, ম শ আলম, কাজী শামীম, মাসুদ মেহেদী সেন্টু, নকিবুর রহমান, সোহরাব মল্লিক, শেখ ফারুক আহমেদ, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, এম এ রউফ, হাবিবুর রহমান তোতা, আব্দুল হালিম, শেখ বাদশা, ইকবাল হোসেন, এ আর রহমান, মল্লিক জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম তুহিন, হাফিজুর রহমান, মোসলেম উদ্দিন, সিরাজুল ইসলাম, মুশফিকুর রহমান অভি, দেলোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ইমরান হোসেন, ইমতিয়াজ উদ্দিন বাবলু, আশিক মাহমুদ নকিব, রমজান আলি, সোহেল হাওলাদার, শেখ হানিফ, সাগর  প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি