ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলাদেশে। এ অবস্থায় কাজ বন্ধ সমাজের নিম্নবিত্তের। ঘরে খাবারও নেই অনেকের। এরমধ্যে আছেন অনেক ক্রীড়াবিদও। সেই দুস্থ অসহায় ক্রীড়াবিদদের পাশে এসেছে সরকার। তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
করোনায় তিগ্রস্থ অসহায় ক্রীড়াবিদদের কিভাবে সহযোগিতা করা যায় সেটি ঠিক করতে গতকাল বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। সেই সভায় প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১০০০ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির। পুরো বিশ্ব এখন আতঙ্কিত। এক সঙ্গে এত মানুষ ঘরবন্দী-এমন দুযোর্গ বিশ্ববাসী আগে দেখেছে কিনা সেটা আমার জানা নেই। এই দুর্যোগে সকল মানুষই তিগ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই তিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন এবং কয়েকজনকে বলে দেবেন যাতে তারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের সরকারের প থেকে আমরা সহায়তা করব। যৌথভাবে আমরা অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দেওয়ার চেষ্টায় আছি। মানবিক সহায়তাগুলো কয়েক স্তরে দেওয়ার চিন্তা করছি। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১০০০ অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেব। প্রথম ধাপে ১৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকায় আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, ‘বিভিন্ন েেত্র সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনে কেন নয়? তাই আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছিলাম। অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রক্রিয়া চূড়ান্তের কাছাকাছি আসার পর স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারব। ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা তিগ্রস্ত হয়েছে তাদের প্রতি মাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করব।’ সন্দেহ নেই দুস্থ ক্রীড়াবিদদের স্বস্তির খবরই দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রবাসী ফুটবলার খুঁজে বের করতে হবে জেমিকে
ক্রীড়া প্রতিবেদক
গত দুই বছর ধরে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন জেমি ডে। আগের মেয়াদ শেষ হলেও নতুন করে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর ফলে আরও দুই বছরের জন্য তিনি-ই থাকছেন জামাল-জীবনদের কোচ। চুক্তির নানান দিক নিয়ে আপাতত দুই পই কথা-বার্তা চালিয়ে যাচ্ছে।
তবে নতুন চুক্তিতে জেমি ডেকে দেওয়া হচ্ছে বাড়তি দায়িত্ব। সেটি হলো দেশের বাইরে থাকা বাংলাদেশি ফুটবলারদের খুঁজে বের করতে হবে ইংলিশ এই কোচকে। বিশেষ করে ইংল্যান্ডে। যদিও তার কাছে বিষয়টি নতুন কিছু নয়। আগের দুই বছরে কম-বেশি খোঁজার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। কিন্তু এবার চুক্তির সৌজন্যে বাধ্য হয়েই খুঁজে বের করতে হবে প্রবাসী ফুটবলার। যদিও ইংলিশ কোচ জেমি ডে কাজটাকে একটু কঠিন-ই মনে করছেন। তিনি বলেছেন, ‘আসলে আমার কাছে এটা কঠিনই মনে হচ্ছে। বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করা। এছাড়া অর্থ্যরে বিষয়টি তো রয়েছেই। যদি কোনও খেলোয়াড় খেলতে রাজি হয়, তাহলে তো ভালো। কিন্তু না হলে তো সমস্যা।’
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীসহ এর আগে একাধিক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। কোনও সুফল পাননি। সেই কথা মনে করিয়ে তিনি বলেছেন, ‘আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তারাও সেভাবে আগ্রহী ছিল না। তারা সবাই নিজের দেশের হয়েই খেলতে চায়। কারণ জন্ম যে তাদের সেখানে। তবে এবার প্রবাসী ফুটবলার পাওয়া যায় কি না, আরও ভালো করে দেখতে হবে।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ চুক্তির নতুন এই শর্ত নিয়ে বলেছেন, ‘জেমি ডে কে এবার প্রবাসী ফুটবলার বের করতে হবে। চুক্তির শর্তে আমরা এটা যোগ করে দিচ্ছি। আশা করছি তিনি সফল হবেন।’
প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণে জরুরি সভায় বসছে বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কি আছে তা নির্ধারণ করতে আগামী সোমবার জরুরি সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভায় একমাত্র এজেন্ডা- স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত।
গত ২৫ এপ্রিল বাফুফের প্রশেনাল লিগ কমিটি সভায় বসেছিল। তখন প্রিমিয়ার লিগের ১৩ কাবটি লিগ বাতিলের পে মত দিয়েছিল। লিগ কমিটি বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে বাফুফে নির্বাহী কমিটির ওপর। এখন বাফুফেই নির্ধারণ করবে এ মৌসুমের প্রিমিয়ার লিগের ভাগ্য। অনেক কাব মত দিয়েছিল লিগ চালালেও যেন বিদেশি খেলোয়াড় বাদ দিয়ে হয়। কারণ, অনেক কাবের বিদেশি ফুটবলার চলে গেছেন। তারা কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়। অন্য কোনো উপায় বের করা যায় কি না, তা নিয়ে ভাবার পওে ছিল মত। উঠে আসা সব প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাফুফে।
ক্রিকেটারদের করোনা পরীার চিন্তাভাবনা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক
সর্তকতা হিসেবে ও সুরা নিশ্চিতের জন্য প্রাণঘাতি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে লকডাউন শেষে সকল খেলোয়াড় ও কর্মচারীদের কোভিড-১৯ পরীার পরামর্শ দিয়েছে বাাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের আজ পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭শ ১৯জন। মারা গেছে ১৮৬ জন।
বিসিবির প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, এজন্য পরীা করা জরুরি। তার ভাষায়, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীা করতে চাই।বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। খেলোয়াড়দের লণ না থাকলেও, সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরার জন্য আমরা চাই তাদের পরীা করা হোক।’
ঘরের মেঝেই ভরসা ফিফা রেফারি সালমার
ক্রীড়া প্রতিবেদক
ফিফা রেফারি হওয়ার পরীা দিয়ে উত্তীর্ণ হয়েও বয়সের গ্যাড়াকলে পড়েছেন নেত্রকোনার কন্যা সালমা আক্তার মনি। ফিফার নিয়ম, যেকোন রেফারির বয়স হতে হবে কমপে ২৩ বছর। পরীায় উত্তীর্ণ হওয়ার সময় এক বছর কম ছিল সালমা আক্তার মনির।
যে কারণে গত বছর আগস্টে একই সঙ্গে পরীায় উত্তীর্ণ হয়ে আরেক নারী রেফারি জয়া চাকমা ম্যাচ পরিচালনার জন্য ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেও, ফের পরীার প্রস্তুতি নিচ্ছেন মনি। যদিও এবার ঠিক কবে পরীা হবে তা নিশ্চিত নয়। জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনায় বিশ্ব ক্রীড়াঙ্গন লন্ডভন্ড। এ অবস্থায় পরীাটা কতদূর গিয়ে ঠেকে তা জানেন না কেউ।
তাদের পাশে প্রতিবন্ধী ক্রীড়া সমিতি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই সঙ্কটে অসহায় হয়ে পড়েছেন প্রতিবন্ধী খেলোয়াড়েরা। তাদের দুঃখ লাঘবে পাশে দাঁড়িয়েছে জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি (এনএএসপিডি)। এরই মধ্যে তারা ৩০০ প্রতিবন্ধীদের হাতে ত্রাণ ও নগদ অর্থ তুলে দিয়েছে।
সমিতির প্রধান উপদেষ্টা ড. মাহফুজুর রহমান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও এনএএসপিডির সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও মহাসচিব ড. সেলিনা আখতার এই সাহায্য খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছেন। ৩০০ জনের মধ্যে ছিল ব্লাইন্ড ফুটবল দল ও দাবার খেলোয়াড়েরা। এর বাইরে ধানমন্ডি ও কাওরান বাজার এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝেও ত্রাণ ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আর্থিক সহায়তা পাচ্ছেন তিগ্রস্ত টেনিস খেলোয়াড়রা
ক্রীড়া প্রতিবেদক
টেনিস কোর্টে নেই টেনিস খেলা। খেলা না থাকায় খেলোয়াড়দের আয়-রোজগারও বন্ধ। করোনাভাইরাস লকডাউনে ঘরবন্দী হয়ে আর্থিক কষ্টে সময় কাটছে অনেক খেলোয়াড়ের।
অসহায় ও অভাবী খেলোয়াড়দের কথা চিন্তা করে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে টেনিসের গভর্নিং বডিগুলো। সবাই মিলে করেছে প্লেয়ার রিলিফ প্রোগ্রাম। ল্য করোনাভাইরাস মহামারীতে তিগ্রস্ত টেনিস খেলোয়াড়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
তহবিলে জমা হয়েছে প্রায় ৬ মিলিয়ন ডলার (৪.৮ মিলিয়ন পাউন্ড)। এ থেকে এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের একক ও দ্বৈত বিভাগের ৮০০জন খেলোয়াড় পাবেন আর্থিক সহায়তা। তহবিলের অঙ্কটা আরো বাড়বে। কেননা ব্রিটিশ সুপারস্টার অ্যান্ডি মারের মতো খেলোয়াড়রা দান করতে যাচ্ছেন এই ফান্ডে। নোভাক জোকোভিচ র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ খেলোয়াড়দের মানবিক সহায়তায় সম্পৃক্ত করতে চালিয়ে যাচ্ছেন ক্যাম্পেইন।
জার্মানিতে আটকা পড়া রাজীবের দেশে ফেরার অপো
ক্রীড়া প্রতিবেদক
জার্মানির মেইঞ্জ শহরে আটকা পড়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সেখানে খেলতে গিয়ে করোনা পরিস্থিতির কারণে আর দেশে ফেরা হয়নি তার।
জার্মানিতে বোনের বাসায় আছেন এই গ্র্যান্ডমাস্টার। তবে বেশ কিছুদিন ‘ঘরবন্দি’ থাকায় রাজীবের কিছুটা দমবন্ধ অবস্থা। ভিসার মেয়াদ বাড়ায় সেখানে থাকতে পারবেন আরও কিছু দিন, কিন্তু তার মন পড়ে আছে দেশে।
২০ দিনের জায়গায় দুই মাস ধরে জার্মানিতে আছেন রাজীব। তাই দেশে ফিরতে তিনি ব্যাকুল, ‘মেইঞ্জে আমার বোনের বাসা আছি। ইচ্ছা ছিল ২০ দিন থেকে দেশে ফিরব। মার্চের শেষ সপ্তাহে ফিরে বাংলাদেশ গেমস খেলার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে সব ফাইট বাতিল হয়ে যাওয়ায় আটকে গেলাম। সব খেলাও বন্ধ হয়ে গেল। ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।’
কথাগুলো শেষ করেই রাজীব আবার বলতে শুরু করলেন, ‘তবে জার্মান সরকার আরও কিছুদিন থাকার অনুমতি দিয়েছে। আসলে এখন আর এখানে ভালো লাগছে না। অপোয় আছি কবে দেশে নিজের পরিবেশে ফিরতে পারব।’
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাংকিং তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিক বেশ কিছুদিন ধরেই র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। মুশফিকের পরই আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন তিনি।
আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে, ৬৫৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছে মুশফিক। গত ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল-সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের বন্ধ্যাত্ব ঘোচায় বাংলাদেশ। মূলত এ ইনিংসই দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে মূখ্য ভূমিকা রাখে মুশফিককে। র্যাংকিংয়ে বাংলাদেশের পে তৃতীয়স্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯তম স্থানে তিনি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দুটি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের দলপতি বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে কোহলি।
একশ বলের ক্রিকেটেও শাহরুখ খান
ক্রীড়া প্রতিবেদক
বলিউড বাদশাহ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পদচারণ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দিয়ে। তবে এরপর বিশ্বজুড়ে বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগে নাম জড়িয়েছেন তিনি।
২০১৫ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কেনেন শাহরুখ। বলিউড সুপারস্টারের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স সাফল্যও পেয়েছে বেশ। ২০১৭ আর ২০১৮ সালে টানা দুইবার সিপিএল চ্যাম্পিয়ন হয় তারা। শাহরুখ খান দলে কিনেছিলেন দণি আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও। যদিও সেখানে সুবিধা হয়নি, ২০১৭ সালে এই টুর্নামেন্টটি বাতিল হয়ে যায়। এবার বলিউড বাদশাহর চোখ ইংল্যান্ডে। ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দল কিনতে পারে কেকেআর কর্তৃপ।
দ্বিতীয় মেয়াদে এমসিসির প্রেসিডেন্ট হচ্ছেন সাঙ্গাকারা
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের নতুন নতুন আইন প্রস্তাব করে তারাই। সে প্রস্তাব বাস্তবায়ন করে আইসিসি। মেরিলেবোন ক্রিকেট কাবের (এমসিসি) পদ তাই অনেক বড় সম্মানের। এর আগে বরাবরই এমসিসির প্রেসিডেন্ট হয়েছেন ইংল্যান্ডের কেউ।
সাত মাস আগে প্রথম নন-ব্রিটিশ হিসেবে এমসিসির প্রেসিডেন্টের সম্মাজনক দায়িত্ব পান কুমার সাঙ্গাকারা। ইতিহাস গড়া লঙ্কান ব্যাটিং কিংবদন্তি দ্বিতীয় মেয়াদেও থাকছেন এই চেয়ারে। গত বছরের ১ অক্টোবর এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাঙ্গাকারা। এমনিতে এই পদে একজনের মেয়াদ থাকে ১২ মাস বা এক বছর। সে হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর সাঙ্গাকারার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা। কিন্তু করোনার এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বদলের চিন্তা করছে না এমসিসি। অনানুষ্ঠানিকভাবে সাঙ্গাকারাকেই দ্বিতীয় মেয়াদে বসাতে সম্মত হয়েছেন সদস্যরা। এমসিসির বার্ষিক সভায় আগামী ২৪ জুন আনুষ্ঠানিক অনুমোদন হবে এই সিদ্ধান্তের।
চার হাজার কোটি টাকা তির মুখে ইংলিশ ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে পৃথিবী ব্যাপিই মহা অর্থনৈতিক মন্দা নেমে এসেছে। কোটি কোটি মনুষ চরম দারিদ্রসীমার নিচে পড়ে যাচ্ছে। ফলে খাদ্য সঙ্কটও চরম আকার ধারণ করছে পুরো পৃথিবীতে। খেলাধুলার জগতেও একই অবস্থা বিরাজমান। অনেক বোর্ড, কাব দেউলিয়া হয়ে যাওয়ার পথে।
এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যে তথ্য জানালো তা রীতিমত শঙ্কা জাগানিয়া। কারণ, করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়া এবং একই কারণে যদি এই মৌসুম আর শেষই করা না যায়, তাহলে ইসিবি অন্তত ৪ হাজার কোটি টাকার বিশাল তির মুখে পড়ে যাচ্ছে।
পেছালো ইউরোপিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে পিছিয়ে গেলো ইউরোপের আরও একটি ইভেন্ট। চলতি মে মাসে হওয়ার কথা ছিল ইউরোপিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ। চলমান পরিস্থিতিতে সেটি পেছানো হয়েছে এক বছর।
ইউরোপিয়ান সুইমিং লিগ সভাপতি পাউলো বারেল্লি জানিয়েছেন, চ্যাম্পিয়নশিপটির ভেন্যুতে কোনও পরিবর্তন আসছে না। বুদাপেস্টেই হবে, সামনের বছর সেটি অনুষ্ঠিত হবে ১০ থেকে ২৩ মে। বারেল্লি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, আগামী বছরের মে মাসে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই সংস্থাটি নতুন করে ইভেন্টের অনুমোদন দিয়েছে।’
করোনা যুদ্ধে স্টার্লিং-কেনদের মানবিক সহায়তা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আগেই সামিল হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা। প্লেয়ার্স টুগেদার মুভমেন্টে যোগ দিয়ে লিগের খেলোয়াড়রা দিয়েছেন মানবিক সহায়তা। যার পুরোটাই গেছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস)।
এবার তাদের পথে হাঁটতে যাচ্ছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। এনএইচএসে বড় অঙ্কের দান করতে যাচ্ছেন রাহিম স্টার্লিং-হ্যারি কেনরা। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ১৬টি আন্তর্জাতিক ফুটবল খেলার ম্যাচ ফি’র বড় একটা অংশ দিবে তারা দেশের স্বাস্থ্য সেবার কাজে। ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দল এনএইচএসের ফান্ডে দান করার ঘোষণা দিয়েছে গত মাসেই। এবার সহায়তার ঘোষণা দিল দেশটির পুরুষ ফুটবল দল।
বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পে নন কোর্তোয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রায় দুমাস হতে চলল ক্রিকেট-ফুটবল-টেনিসসহ অন্যান্য সকল খেলাধুলাই বন্ধ।
ইতোমধ্যে ফ্রান্সের লিগ ওয়ান এবং টু আসরের এবারের মৌসুমের সমাপ্তি টেনেছে ফরাসিরা। প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) লিগ ওয়ান চ্যাম্পিয়ন ঘোষণা করে আসর শেষ করেছে লিগ ওয়ানের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) কর্তৃপ। অন্যান্য লিগও সে পথে হাটবে কি-না, তার নিশ্চয়তা নেই। কিন্তু স্প্যানিশ ফুটবল লিগের মৌসুম শেষ না করে সমাপ্তি হলে এবং বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে তা মানবেন না রিয়াল মাদ্রিদের গোলরক থিবো কোর্তোয়া।
হচ্ছে না আগামী বছরের অস্ট্রেলিয়ান ওপেন
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যপাী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী গ্রীষ্ম মৌসুমে টেনিসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আয়োজন কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করবে। এমনকি ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেন বাতিলেরও শঙ্কা প্রকাশ করেছেন টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেইগ টিলে। আর তাই যদি হয় তবে টেনিস বিশ্ব হয়তোবা আর কখনই সুইস মাস্টার রজার ফেদেরারকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেখবেনা। এমন আশঙ্কাও এখন অনেকের মুখে মুখে ঘুড়ছে।
টিলে আরো জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেন যদি আয়োজিত হয়ও তবে সেখানে সমর্থকদের উপস্থিতিও সীমিত করা হবে। ‘এই মুহূর্তে যে পরিস্থিতিতি তাতে অস্ট্রেলিয়ান ওপেন হবার কোন সম্ভাবনাই আমি দেখছি না। তবে এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না। সম্ভাব্য পরিস্থিতিতে খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রেখে শুধুমাত্র অস্ট্রেলিয়ান সমর্থকদের উপস্থিতিতে এই গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা যেতে পারে’।
দীর্ঘ ২ মাস পর প্রকাশ্যে এলেন লিওনেল মেসি
ক্রীড়া প্রতিবেদক
সাধারণত লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ এক সঙ্গেই অনুশীলনে আসেন। কখনও মেসি আবার কখনও সুয়ারেজ নিজ নিজ গাড়িতে একে অপরকে লিফট দেন। তবে বুধবার চিত্রটা ছিল ভিন্ন। প্রায় দুই মাস পর প্রাণ ফিরেছে স্প্যানিশ ফুটবলের। স্বেচ্ছায় গৃহবন্দি থাকার পর অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকারা।
৭ মার্চ লা লিগার ম্যাচে রিয়াল সোসিওদাদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে ০-১ এ জয় পায় কাতালানরা। সবশেষ ১৩ মার্চ অনুশীলন করেছিল মেসি নেতৃত্বাধীন দলটি প্রায় দুই মাস পর অনুশীলনের মাঠ সিওট্যাট এসপোর্টিভা জোয়ান গাম্পারে যোগ দিয়েছেন খেলোয়াড়রা। বার্সেলোনার ক্যাসেলডিফলেসে পরিবারসহ স্বেচ্ছায় গৃহবন্দী ছিলেন মেসি। এদিন নিজেই গাড়ি চালিয়ে অনুশীলনে যোগ দিলেন।
জুভেন্টাসের ফুটবলারদের অনুশীলন শুরু
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্ক কাটিয়ে ফুটবলে ফিরল ইতালিয়ান কাব জুভেন্টাস। জুভেন্টাসের অফিসিয়াল টুইটারে ছবি পোস্ট করে সেই বার্তা দিল কাবটি। গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল ট্রেনিং সেশন। তবে দেশটির সরকারের নিয়ম মেনেই অনুশীলন হবে বলে জানানো হয়েছে কাবের প থেকে।
ক্রিশ্চিয়ানো রোনালদো ইতালিতে ফেরার পর দু’সপ্তাহের কোয়ারেন্টানে রয়েছেন। হয়তো এটা শেষ হলে তিনিও নামবেন অনুশীলনে। তবে প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিয়েলিনি ও লিওনার্দো বুনুচ্চি। সকলেই ফেস মাস্ক পরেই কাবে পৌঁছান। অনুশীলনের সময় অবশ্য স্বাভাবিকভাবেই করেন। এই দুজন ছাড়াও যোগ দেন অ্যারন রামসে ড্যানিয়েল রুগানিসহ আরও বেশ কয়েকজন। সোমবার সকলের পরীা করা হয় যাঁরা প্রথম পর্বে অনুশীলনে নামছেন। জুভেন্টাসের মেডিক্যাল টিমই সবার পরীা করেন। এতদিন অনুশীলনের বাইরে থাকায় সকলেরই ফিটনেসে অল্পবিস্তর ঘাটতি তৈরি হয়েছে।








































