খবর বিজ্ঞপ্তি।।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুর হত্যাকারীদের বিচারের দাবিতে ১৩ নভেম্বর রবিবার বিকালে প্রতিবাদ মিছিল,সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশ থেকে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা সভাপতি তৈয়েবুর রহমান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু নগর সাধারণ সম্পাদক ফারুক হিল্টন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা সভাপতি তৈয়েবুর রহমান বলেন, তানু দলের নিবেদিত কর্মী ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধি আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা থাকত সব সময় তার। সেই তানুকে আমরা হারিয়েছি। তিনি বলেন গুম,খুন,হামলা,মামলা,জুলুম নির্যাতন করে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবেনা।
তবে তানু জীবিত না থাকলেও সে আমাদের হ্নদয়ে থাকবে সব সময়। এই হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবী জানান। তানু হত্যার শোককে শক্তিতে পরিনত করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃতে, খালেদা জিয়ার মুক্তি,জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন সফল করতে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউসুফ মোল্যা,মুনতাসির আল মামুন, এ্যাড এস্কেন্দার মির্জা, সাইফুল ইসলাম মল্লিক, মোঃ নাসির উদ্দিন,মহিদুল ইসলাম, হেলাল ফরাজি, মাঃ হুমায়ুন কবির রুবেল, আবুল কাশেম, মোঃ ফিরোজ আহম্মেদ খান, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন,মঞ্জুর শাহিন রুবেল, মিজান সরদার,আল-আমিন সর্দার রতন,এম এম শফি,মাহাবুবুর রহমান নোমান,আল-আমিন শেখ, ওয়াহিদুজ্জামান রনি, রফিকুল ইসলাম, শ্রী শেখর কুমার, মোঃ সোহেল আহাম্মেদ মোতালেব শেখ, মোঃ মোশাররফ শিকদার, মোঃ নুরুল ইসলাম খোকা, আব্দুল কাদের জনি, আবু তাহের, ব্রোজেন ঢালী, মোঃ আসাদুজ্জামান বিপ্লব, মোঃ হারুন সর্দার, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সাহাবুদ্দিন আহম্মেদ,মোঃ হুমায়ন কবীর, মোঃ টুটুল, মোল্লা ইউনুস,বাবুল মোল্লা, আব্দুর রহিম, নিয়াম মল্লিক, ফেরদাউস আহমেদ, সিহাবুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, জালাল হাওলাদার, সোহেল মল্লিক, ফরিদ আহমেদ, আয়ুব আলী, ওমর আলী,ইউসুফ, মহাসিন, মোস্তাকিন, এনায়েত, আক্তার সেখ, আল আমিন, নাঈম সেখ, বাদল সিকদার, রবিউল ইসলাম কালু, ফারুক মোল্লা, জহুরুল ইসলাম খোকন,ইমতিয়াজ আলী সুজন, মফিজুর রহমান, সোহেল, প্রমুখ ।











































