Home আঞ্চলিক দৈনিক খুলনাঞ্চল সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে প্রশংসনীয় ভূমিকা রেখেছে: এড. মনা

দৈনিক খুলনাঞ্চল সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে প্রশংসনীয় ভূমিকা রেখেছে: এড. মনা

16

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, দৈনিক খুলনাঞ্চল সাহসী সংবাদ প্রকাশ করে ইতোমধ্যেই পাঠকের আস্থার জায়গা দখল করে রয়েছে। আমরা সব সময় দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগের সংবাদকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। খুলনাঞ্চল কারও রক্তচক্ষুকে ভয় করে না। পত্রিকা কর্তৃপক্ষ সাহসিকতার সাথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সাংবাদিক দমন-নির্যাতন বিশ্বব্যাপীই বেড়ে চলছে। এ অবস্থায় একটি পত্রিকার দীর্ঘদিন সুনামের সঙ্গে টিকে থাকা পত্রিকাটির সততা ও স্বচ্ছতার প্রমাণ বহন করে নিঃসন্দেহে। তিনি বলেন দেখতে দেখতে দৈনিক খুলনাঞ্চল ৭টি বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পণ করল।

এ শুভ মুহূর্তে সম্পাদক- প্রকাশকসহ খুলনাঞ্চল পরিবারের সব কর্মী এবং খুলনাঞ্চল’র সব পাঠককে শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন প্রতিষ্ঠার পর থেকেই খুলনাঞ্চল প্রতিদিন সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণে যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।

বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ এ পত্রিকায় দেখতে পাই। রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পত্রিকারটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার আগে মি. মনা বলেন, অনেক ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বিগত দিনগুলোর মতো সামনের দিনগুলোতেও সাধারণ মানুষের তথ্য বিনোদন ও শিক্ষামূলক তথ্য চাহিদা পূরণে দৈনিক খুলনাঞ্চল আরও জোরালো ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, বিএফইউজে নেতা সাংবাদিক কৌশিক দে বাপি, সাংবাদিক মোস্তফা জামাল পপলু, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শাহিন, বিএনপি নেতা কাজী কামরুল ইসলাম বাবু, মেশকাত হোসেন, সাংবাদিক এম এ জলিল, শাহিনুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলাম শিমুল, ছাত্রনেতা শেখ ইফসুফ, সাংবাদিক নাজমুল ইসলামসহ অনেকে। এ সময় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।