Home খেলাধুলা পিছিয়ে গেল সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশীপ

পিছিয়ে গেল সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশীপ

25


ক্রীড়া প্রতিবেদক:


অলিম্পিক, ইউরোর পর এবার পিছিয়ে গেল সাঁতার বিশ্বচ্যাম্পিয়নশীপও। নতুন সূচি অনুযায়ী, ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হবে এ আসর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশন (এফআইএনএ)।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা করে তা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এফআইএনএ। টিভি স্পন্সর, ফুকোওলার মেয়র, জাপানিজ সুইমিং ফেডারেশন, আয়োজক কমিটি হতে শুরু করে বিভিন্ন কোচদের মতামতও গুরুত্বের সঙ্গে নিয়েছেন তারা।
এক বিবৃতিতে এফআইএনএ জানিয়েছে, ‘ফুকোওলা সিটি, জাপান সুইমিং ফেডারেশন, আয়োজক, প্রতিযোগী, কোচ, টেকনিক্যাল কমিটি, টিভি পার্টনার ও স্পন্সরদের সঙ্গে আলোচনা করে ২০২১ সালে ফুকোওলাতে যে বিশ্বচ্যাম্পিয়নশীপ হওয়ার কথা ছিল তা মে ১৩-২৯, ২০২২ সালে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে এফআইএনএর প্রেসিডেন্ট ডক্টর জুলিও সিজার মাগলিওনি বলেছেন, ‘নজিরবিহীন এ অনিশ্চয়তার সময়ে এফআইএনএ আশা করছে যে, সকলের কথা চিন্তা নতুন সূচির ঘোষণাটি সংশ্লিষ্টদের জন্য স্পষ্ট পরিকল্পনার অংশ হিসেবে মেনে নিবে।’
এছাড়া সাঁতার বিশ্ব মাস্টার্স চ্যাম্পিয়নশীপ আয়োজনের সূচিও ঘোষণা করেছে এফআইএনএ। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে জাপানের কিউশু দ্বীপে। ২০২২ সালের ৩১ মে প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ৯ জুন।

ফিফা রেফারি হয়েও বাঁশি বাজানোর অনিশ্চিত অপো জয়ার


ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের প্রথম নারী হিসেবে ফিফার রেফারি হয়ে স্বপ্ন পূরণের পর খেলা পরিচালনার অপোয় ছিলেন জয়া চাকমা। কবে ফিফা আয়োজিত আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজাবেন তার অপোয় ছিলেন এ পাহাড়ি কন্যা। কিন্তু করোনা ভাইরাস গোটাবিশ্বের খেলাধুলা থামিয়ে দেয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তার আন্তর্জাতিক ফুটবলে বাঁশি বাজানো।
২০২০ সালের জন্য পরীায় পাশ করেছিলেন জয়া চাকমা। গত বছর ২৩ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরীা দিয়েছিলেন বাংলাদেশের দুই নারী রেফারি জয়া চাকমা ও সালমা আক্তার মনি। দুইজনই উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ফিফা আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে শুধু জয়াকে। কারণ, মনির বয়স ফিফা নির্ধারিত ২৩ বছরের চেয়ে কম। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর এই এক বছর ফিফার ম্যাচ পরিচালনা করার স্বীকৃতি ছিল জয়ার। চার মাস কেটে গেলো। করোনামুক্ত হয়ে ফুটবল কবে মাঠে ফিরবে তা নিশ্চিত নয়। এভাবে যদি ২০২০ সালটা কেটে যায় তাহলে জয়ার ম্যাচ পরিচালনার কি হবে।
সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু বলেন, ‘রেফারিদের প্রতি বছরই পরীায় পাশ করতে হয়। এমন নয় যে, একবার পরীা দিয়ে পাশ করলে রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বছরের পর বছর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আবার পরীা হওয়ার কথা। যদি ফিফা পরিস্থিতি বিবেচনা করে পরীা পিছিয়ে দেয় তাহলে সেটা আলাদা। এখন পরীার আগে কোনো ম্যাচ পরিচালনার সুযোগ থাকলে সেটা জয়া পাবেন। না হলে আবার পরীা দিয়ে পাশ করে ফিফার স্বীকৃতি নিতে হবে।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির কর্মকর্তা ইব্রাহিম নেসার বলেছেন, ‘পুরো বিষয়টা নির্ভর করছে ফিফার ওপর। ফিফা যদি মনে করে ২০২০ সালে যারা পরীা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা ২০২১ সালেও বাঁশি বাজাতে পারবেন, তাহলে তো কথাই নেই। আবার এমনও হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরের পরিবর্তে পরীা কয়েক মাস পিছিয়ে দিতে পারে। ফিফার সিদ্ধান্ত ছাড়া বোঝা যাবে না জয়ার েেত্র কি হবে।’


জেমি ডে’র ভাগ্য নির্ধারণ আগামী সপ্তাহে


ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তির সর্বশেষ অবস্থা কি? প্রশ্ন করতেই লন্ডন থেকে কোচ জেমি ডে’র জবাব, ‘আলোচনা চলছে।’ এই আলোচনা আসলে ত্রিপীয়-বাফুফে, জেমি ও এজেন্ট। আগামী সপ্তাহেই এই আলোচনার ইতি টেনে একটা সিদ্ধান্তে উপণীত হবে বাফুফে ও জেমি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘এজেন্ট আরো সপ্তাহখানেক সময় চেয়েছে।’
বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ ইংল্যান্ডের জেমি ডে’র সঙ্গে বাফুফের চুক্তির দ্বিতীয় বছরের মেয়াদ শেষ হবে ১৫ মে। ২০১৮ সালে প্রথম তিনি বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। এক বছর পর আবার চুক্তি বাড়িয়েছে দুই প। তৃতীয় মেয়াদে এ ইংলিশম্যানের সঙ্গে চুক্তি বাড়াতে চায় বাফুফে। কোচ জেমি ডেও বাংলাদেশে আরো কাজ করতে ইচ্ছুক। মানসিকভাবে দুই পই সম্মত। এখন সবশর্ত মিললেই আবার ফিরে আসবেন জামাল ভূঁইয়াদের কোচ।

তাসকিন-সৌম্যর ব্যাট-বল সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দুর্গতদের সাহায্যে নিজেদের প্রিয় ব্যাট-বল নিলামে তুলেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। রবিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে সেই নিলাম। উচ্চমূল্যেই বিক্রি হয়েছে তাদের স্মৃতিবহুল এই স্মারক। দুইজনের ব্যাট ও বল মিলে নিলাম থেকে পাওয়া গেছে সাড়ে ৮ লাখ টাকা।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট বিক্রি হয়েছে সাড়ে চার লাখ টাকায়, অপর দিকে তাসকিনের বলটি বিক্রি হয় চার লাখ টাকায়। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। আয়োজকরা জানিয়েছেন, ব্যাট ও বল দুটিই কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংক। প্যাকেজ হিসেবে ব্যাংকটি সাড়ে আট লাখ টাকা বিড করেছে। অবশ্য ব্যাংকটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি আয়োজকরা।


আগের ফর্ম ফিরে পেতে দুই মাস লাগবে : রোমান সানা


ক্রীড়া প্রতিবেদক
এই বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে তা পিছিয়ে গেছে এক বছর। এই ল্েয কিছুদিন ক্যাম্প চলেছিল রোমান সানাদের। চলমান পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে তা। মাঝে দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় রোমান মনে করছেন, আবার শুরু থেকেই শুরু করতে হবে তাকে। এই অবস্থায় খুলনার বাসাতেই ‘অবসর’ কাটাচ্ছেন দেশসেরা আর্চার।
বাড়িতে থাকায় তীর-ধনুক নিয়ে অনুশীলন করা হচ্ছে না। তবে ফিটনেস ধরে রাখতে রোমান সর্বোচ্চ চেষ্টাই করছেন। নিয়মিত শরীর চর্চা করছেন। তবে লকডাউনের কারণে এক দিক দিয়ে তার সুবিধাই হয়েছে। অনেক দিন পর নিজের পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাতে পারছেন।

স্বীকার করলেন মাতেরাজ্জি


ক্রীড়া প্রতিবেদক
ফুটবলের ইতিহাসেই একটা কলঙ্কজনক অধ্যাক সৃষ্টি করে রেখেছে ২০০৬ বিশ্বকাপের ফাইনালের সেই ঘটনাটি। হঠাৎ ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির বুকে মাথা দিয়ে ঢুঁস মেরে বসেন জিনেদিন জিদান। তখনকার সময়ের বিশ্বসেরা ফুটবলার জিদানের েেত্র এ ধরনের ঘটনা অবাক করে দিয়েছল সারা বিশ্বকে। সেই ট্র্যাজেডিতে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান জিদান। ফুটবল ক্যারিয়ারও সে সঙ্গে শেষ হয়ে যায় তার। বিশ্বকাপটাও আর জেতা হয়নি জিদানের দেশ ফ্রান্সকে। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঘটনা আজও রহস্য হয়ে রয়েছে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীদের কাছে। কেন জিদান হঠাৎ মাথা গরম করে ফেলেছিলেন। কেন তিনি মার্কো মাতেরাজ্জির বুকে গুঁতো দিয়ে বসেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখনও ব্যর্থ ফুটবলপ্রেমীরা। তবে সবার সেই প্রশ্নের জবাব মার্কো মাতেরাজ্জি নিজেই দিলেন এবার। জানালেন সেই রহস্যের জবাব। বললেন, কেন তিনি সেদিন ন্যাক্কারজনক কাজটি করেছিলেন।
মাতেরাজ্জি নিজেই প্ররোচিত করেছিলেন জিদানকে। অশ্লীল ভাষায় কথা বলেছিলেন। যার কারণে প্তি হয়ে তার বুকে ঢুঁস মেরে বসেন জিদান। ইচ্ছা করেই তিনি এ কাজ করেছিলেন, জিদানের মাথা গরম করে দেয়ার জন্য। জিদান মাথা গরম করলেই তাদের বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে যাবে। পরিকল্পনামত কাজও হয়েছিল সেদিন।

স্পেনে আটকে গেছে রোনালদোর ব্যক্তিগত বিমান


ক্রীড়া প্রতিবেদক
করোনায় ধুঁকতে থাকা দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। কিন্তু এখন আর উপায় নেই। যে পরিমাণ য়তি হয়েছে, বাধ্য হয়েই সব আস্তে আস্তে খুলে দিচ্ছে দেশটি। ইতালিয়ান লিগ সিরিআ’র কাবগুলোকেও অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।
ইতালিয়ান কাব জুভেন্টাসে খেলেন রোনালদো। যেহেতু সতীর্থরা অনুশীলনে ফিরছেন, তাকেও পর্তুগালের মাদেইরো ছাড়তে হবে। করোনার প্রভাবে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যাওয়ার পর নিজের দেশে ফিরে গিয়েছিলেন পর্তুগিজ যুবরাজ। রোনালদোর ব্যক্তিগত বিমান আছে। তাতে করেই হোমটাউন মাদেইরাই ফিরেছিলেন, কিন্তু এখন ইতালি যে যাবেন, সে উপায় নেই। স্পেনের রাজধানী মাদ্রিদে আটকা পড়েছে রোনালদোর ব্যক্তিগত বিমানটি। ফলে তার তুরিনে ফেরা হচ্ছে না এখনই।

জার্মান লিগের অনুশীলনে ১০জন করোনা পজিটিভ


ক্রীড়া প্রতিবেদক
গত সপ্তাহে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলনে নামা এফসি কোলনের তিনজন কোনও উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। জার্মান ফুটবল লিগ কর্তৃপ ডিএফএল জানিয়েছে, এ পর্যন্ত শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় বিভাগের অনুশীলন থেকে প্রথম দফা পরীায় করোনা পজিটিভ হয়েছেন ১০ জন। মোট ১৭২৪ জনের পরীা হয়েছে। সংক্রমণের হার নগন্য, ০.৫৮ শতাংশ। আর যারা করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন, তাদের যেতে হচ্ছে কঠিন সঙ্গনিরোধ ব্যবস্থার মধ্য দিয়ে।
ইউরোপের প্রধান লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম যারা স্থগিত থাকা লিগ আবার শুরু করা উদ্যোগ নিয়েছে। ডিএফএল কর্মকর্তারা ৯মে থেকে খেলা শুরু করতে চাইলেও জার্মান সরকারের সবুজ সংকেত পেতে হয়তো দেরি হবে। সম্ভবত ১৬ অথবা ২৩ মে থেকেই আবার মাঠে গড়াবে ফুটবল। গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল জানিয়ে দিয়েছেন, ক্রীড়া কার্যক্রম শুরুর ব্যাপারে যেকোনও সিদ্ধান্ত নেওয়া হবে ৬ মে।

ভালো আছেন ডাচ ফুটবল কোচ


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের এই ক্রান্তিকালে ফুটবল বিশ্বের জন্য আরেকটি দুঃসংবাদ হয়ে আসে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানের হার্ট অ্যাটাকের খবর। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়ায় আশঙ্কা আরও বেশি করে জন্মেছিল। যদিও ভালো খবরই পাওয়া গেছে।
কোম্যানের এজেন্ট রব ইয়ানসেন জানিয়েছেন, এখন ভালো আছেন ডাচ কোচ। আজই হয়তো ছাড়া পাবেন হাসপাতাল থেকে। হার্টের সমস্যায় রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক বার্সেলোনা ও আয়াক্স তারকা। আশঙ্কাজনক অবস্থায় আমস্টারডামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৪ ঘণ্টার মধ্যে ভালো খবর এসেছে।

রিয়ালের পর পগবার পেছনে এবার ইন্টার মিলান


ক্রীড়া প্রতিবেদক
ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবাকে কিনতে প্রস্তাব দিচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে এবার সে দৌড়ে যোগ দিচ্ছে সিরি আ’র দল ইন্টার মিলানও। কাবটি কিংবদন্তী জিউসেপ্পে বার্গোমির মতে, ইন্টারের যদি অর্থনৈতিক সামর্থ থাকে তাহলে যেন অবশ্যই তারা ‘অতিসত্ত্বর’ পগবাকে কিনে নেয়।
অ্যান্তনিও কন্টে ইন্টারের দায়িত্ব নেয়ার পর থেকেই প্রিমিয়ার লিগে নিয়মিত চোখ রাখছেন কাবটিতে ২০ বছর সময় কাটানো বার্গেমি। রোমেলু লুকাকু, ক্রিশ্চিয়ান এরিকসেন এবং অ্যাশলে ইয়ংয়ের মতো ফুটবলাররা বার্গেমির হাত ধরেই সান সিরোতে পাড়ি জমিয়েছেন। এর পাশাপাশি চেলসি থেকে ভিক্টর মোসেসকে ধারে নিয়ে এসেছে তারা।

ভারতে কোচিং করানোর ইচ্ছা শোয়েবের


ক্রীড়া প্রতিবেদক
প্রায় সময়ই ভারতীয় ক্রিকেটের প্রশংসা শোনা যায় তার মুখে। কিছুদিন আগে করোনাভাইরাসের তহবিল গঠনে ভারত-পাকিস্তানে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
ভারতীয় সমর্থকরা তাকে ভালোবাসেন, এই কথাও বলেছেন অনেকবার। কেননা পাকিস্তানি হলেও শোয়েব আখতার ভারতের সঙ্গে কোনও বিভেদ তৈরিতে বিশ্বাসী নন। যে কারণে প্রতিবেশী দুই দেশের সিরিজ আয়োজনের কথা বলেছেন অনেকবার। এবার তো ভারতে কোচিং করানোর ইচ্ছা কথাও শোনালেন সাবেক ‘গতিদানব’। ভবিষ্যতে যদি ভারত থেকে পেস বোলিং কোচের কোনও প্রস্তাব আসে, তাহলে তাতে ‘না’ করবেন না শোয়েব। ইচ্ছাটা বেশি তার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং কোচ হওয়ার। ২০০৮ সালে প্রতিযোগিতাটির অভিষেক আসরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সেই টান এখনও আছে তার মনে।

ঘরে বসে টেনিস খেলে আয় ৮কোটি টাকা


ক্রীড়া প্রতিবেদক
টেনিস খেলায় টাকা-পয়সার ঝনঝনানি অনেক। তবে সেই ঝনঝনানি শুনতে পরিশ্রমও কম করতে হয় না খেলোয়াড়দের। অনুশীলনে অমানুষিক পরিশ্রম করে ও কোর্টে অতিমানবীয় পারফরম্যান্স করে তবেই সেই টাকা-পয়সায় ভাগ বসানোর অধিকার পান খেলোয়াড়েরা।
এখন করোনাভাইরাসে অন্যান্য খেলার মতো বন্ধ আছে পেশাদার টেনিসও। খেলোয়াড়েরাও স্বেচ্ছা বন্দী হয়ে আছেন যার যার বাড়িতে। আর এই সময়টাতেই কিনা ঘরে বসেই ১০ লাখ মার্কিন ডলার (প্রায় সাড়ে ৮ কোটি টাকা) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় টেলর ফ্রিটজ। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, ফ্রিটজও তাই করেছেন। ঘরে বসে টেনিস খেলেই দাও মেরেছেন। তবে অনলাইনে টেনিসের গেমস খেলে পাওয়া এই অর্থ নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে ‘নো কিডস হাংরি’ নামের শিশুদের জন্য প্রতিষ্ঠিত একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন।

জুভদের না বলে দিলেন মার্সেলো


ক্রীড়া প্রতিবেদক
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ী সাবেক ইতালিয়ান তারকা ফ্যাবিও ক্যানাভারোর সঙ্গে লাইভে, সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এ ব্রাজিলিয়ান লেফট ব্যাক।
সাম্প্রতিক সময়ে রিয়ালের প্রথম একাদশে আগের মতো নিয়মিত নন মার্সেলো। সেনেগাল বংশোদ্ভূত ফরাসী তারকা ফেরল্যান্ড মেন্ডিও খেলছেন সমান তালে। এমনকি কোচ জিনেদিন জিদানও লিঁও থেকে গত মৌসুমে আনা ২৪ বছর বয়সী এ তারকার প্রতি আস্থা রাখছেন। একাদশে থাকা নিয়ে তাই প্রতিযোগিতাটা বেড়েছে। আর এ কারণেই গুঞ্জনটা আরও চড়া হয়েছে। তার উপর সাবেক সতীর্থ বন্ধু রোনালদোর খুব ঘনিষ্ঠ ছিলেন মার্সেলো। নিয়মিতই যোগাযোগ হয় দুজনের মধ্যে।

ফুটবলেও পরাশক্তির তকমা পেল কাতার


ক্রীড়া প্রতিবেদক
কাতার ২০২০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ। শুধু অর্থনৈতিক ভাবেই নয়, ফুটবলীয় দিক থেকেও ইতোমধ্যে বিশ্বের অন্যতম পরাশক্তির তকমা পেয়েছে দেশটি। যার পেছনে রয়েছে কাতারের শক্তিশালী ঘরোয়া লিগ আর দীর্ঘ বছরের পরিকল্পনার বাস্তবায়ন। যেন স্বর্গের সৌন্দর্য নেমে এলো মর্ত্যলোকে। মরুর আচ্ছাদনে পরতে পরতেও এ যেন অবাক আর রোমাঞ্চের ছড়াছড়ি। তপ্ত বালুঝড়েও এমন বিস্ময়কর দেশের নাম ‘কাতার’।
মধ্যপ্রাচের অন্যতম সম্পদ আর সমৃদ্ধশালী দেশটির সম্প্রতি সারাবিশ্বের কুর্নিশ আদায় করেছে ফুটবলের মাধ্যমে। শুধু ২০২২ ফিফা বিশ্বকাপের স্বাগতিকই নয় এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নও তারা। খেলেছে সবশেষ কোপা আমেরিকাতেও। কিন্তু হঠাৎ করেই কি এমন আলাদিনের চেরাগ পেলো কাতার যাতে তাদের ফুটবলে এমন অভূতপূর্ব পরিবর্তন? উত্তরটা খুঁজতে হলে যেতে হবে ১৭ বছর আগে ২০০৩ সালে। ঘরোয়া ফুটবলীয় কাঠামোকে আরো শক্তিশালী করতে বিনিয়োগ করা হয় ১ কোটি ইউএস ডলার, ঢেলে সাজানো হলে স্টেডিয়ামগুলো দর্শকদের আগ্রহী করে তুলতে সে সময়ের এশিয়ার রেকর্ড টেন্সফারে উড়িয়ে আনা হলো পেপ গার্দিওলা, ফ্রাঙ্ক ডি বোয়ার, গ্যাব্রিয়েল বাতুস্ততার মতো ফুটবলারকে। ১৯৬৩ সালে শুরু হওয়া কাতারের সর্বোচ্চ ঘরোয়া লিগ’ স্টার্স লিগে বর্তমানে অংশ নিচ্ছে ১২টা কাব৷ এ পর্যন্ত টাইটেল জিতেছে ৮টা দল, সবচাইতে বেশি আল সাদ এসসি ১৪বার উঁচিয়ে ধরেছে শিরোপা।