স্টাফ রিপোর্টার:
খুলনা টিভি রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সদস্য ও মাই টিভি’র সাবেক খুলনা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এলাকার মাদক ব্যবসায়ী ও চিহিৃত সন্ত্রাসীরা। এসময় রফিকের ছেলে-মেয়েকেও মারধোর করা হয়। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ১১/৩ মুসলমান পাড়া রোডের নিজ বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় তিনি পরিবারের নিরাপত্তা ও সন্ত্রাসী হামলার তদন্ত চেয়ে খুলনা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন নগরীর ১১/৩ মুসলমান পাড়া রোডস্থ আকরাম ফকির লেনের আব্দুল লতিফ হাওলাদারের দু’ছেলে মেহেদী হাসান রানা ওরফে বোমারু রানা (৩৫) ও মেহেদী হোসেন রলি (৩২) এবং মৃত. মকবুল হোসেন বকু মোল্যার ছেলে রিয়াজুল ইসলাম বাবু (৩৭)।
অভিযোগ সুত্রে জানা যায়, খুলনা টিভি রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সদস্য ও মাই টিভি’র সাবেক খুলনা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ছেলে-মেয়ে নিয়ে নগরীর ১১/৩ মুসলমান পাড়া রোডের নিজ বাড়িতে বসবাস করেন। ৩মে বিকেল সাড়ে ৫টার দিকে পুর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা রফিককে গালিগালাজ করতে থাকে।
এসময় রফিক প্রতিবাদ করলে তাকে মারধোর করা হয়। তার ছেলে-মেয়ে এগিয়ে আসলে তাদেরও মারধোর করা হয়। অভিযোগে আরো জানা যায়, অভিযুক্তরা এলাকার মাদক ব্যবসায়ী ও চিহিৃত সন্ত্রাসী। তাদের নামে থানায় একাধিক অস্ত্র, বোমাবাজি, চাঁদাবাজি ও ছিনতাই মামলা রয়েছে। এখন তারা প্রাণে শেষ করে ফেলার হুমকি দিচ্ছে। রফিক ও তার ছেলে-মেয়েকে মারধোরের ঘটনার তদন্তপুর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিক খুলনা থানায় অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মোহন ফকির ও সুমন ফকিরসহ ৮/১০জন রফিকের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে দেখে নেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় রফিক নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে খুলনা থানায় সাধারণ ডায়েরি করেন যার নং-৯৯৭।











































