Home আঞ্চলিক এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে প্রশান্তি খুঁজে পায় খুলনা মহানগর...

এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে প্রশান্তি খুঁজে পায় খুলনা মহানগর ছাত্রলীগ

20

স্টাফ রিপোর্টার:

অসহায় এতিম রোজাদার মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। প্রতিদিন দিনের ন্যায় ৪ মে সোমবার বিকাল সাড়ে ৪ টায়  নগরীর দৌলতপুর থানার দেয়ানা মোহামাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় রোজাদার এতিম ছাত্রদের মাঝে এ ইফতার বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

রমজানের শুরুতে খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষথেকে নগরীর বিভিন্ন এতিমখানায়, লিল্লাহি বোডিং, পথচারী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন “এই ক্রান্তিকালে রমজান মাসে অসহায় এতিম রোজাদার ছাত্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের একটু হলেও মনের তৃপ্তির জন্য প্রতিদিন আমরা ইফতার নিয়ে তাদের নিকট পৌছাচ্ছি। এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে এবং তারা ইফতার পেয়ে তাদের যে তৃপ্তি, এটাতেই আমরা ছাত্রলীগ সুুখ ও প্রশান্তি খুঁজে পাই” এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মেহেদী মোড়ল, আরিফ মোড়ল, ইব্রাহীম মোড়ল, মহানগর ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সুজন, রেজোয়ান মোড়ল, জিহাদি জিসান, পিয়াল হাসান, মামুনুর রহমান, শেখ শান্ত ইসলাম, আবু তালেব মোড়ল প্রমুখ।

শোক বিবৃতিঃ

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজু’র পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তাজমুল হক তাজুর পিতা ডায়াবটিক  ও হার্টের সমস্যা জনিত কারনে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ৪মে দুপুর ২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন । মৃত্যুকালের তার বয়স হয়েছিলো আনুমানিক ৭৫ বছর ও তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন। তিনি স্ত্রী পুত্র কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজের জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।