Home আঞ্চলিক খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা

খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা

5

 

স্টাফ রিপোর্টার।।

খুলনায় বিভাগীয় গণসমাবেশের দিন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির আরও ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের বাদি হয়ে মামলাটি করেন।

 

মামলার এজাহারে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয়সহ ১৫০ থেকে ২০০ জনকে আসামি করার কথা বলা হয়।

 

 

এজাহারে বাদি উল্লেখ করেছেন, শনিবার দুপুর ১টায় আসামিরা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায়।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করা হয়েছে। এখন তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করা হবে।’

 

এর আগে রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে গতকাল শনিবার রাতে খুলনার জিআরপি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।