শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে নব্বই বছরের বৃদ্ধকে যৌন উত্তেজক ওষুন সেবনে আঠার বছরের যুবক বানানো প্রতারক চক্রের প্রধান ইমরান হোসেনকে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই প্রতারক চক্রের আরও তিন সদস্যের নামে কোতয়ালী থানার মামলা হয়েছে।
কোতয়ালী থানার এসআই মহিউদ্দিন আহম্মেদ বাদি হয়ে দায়েরকৃত আসামিরা হল, যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আবু বক্কারের ছেলে ইমরান হোসেন (৩০),যশোর সদরের চুড়ামনকাঠ গ্রামের ওসমানের ছেলে কবির হোসেন (৩৫),চাচড়া চোরমারা দিঘির পাড়ের নাহিদ (৩৩) ও মামুন (৩৫)।
যশোর কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম দৈনিক খুলনাঞ্চলকে বলেন, যশোরে আন্তঃজেলা প্রতাক চক্র এরা। ওয়ান লাইনে যত সব চটকদারি বিজ্ঞাপন দেয়,নব্বই বছরের বৃদ্ধকে যৌন উত্তেজক ওষুন সেবনে আঠার বছরের যুবক বানাতে সক্ষম। মানব দেহে যত ধরনের সমস্যা, যৌন দূর্বলতা সব ধরনের ওষুদ ওয়ান লাইনে সার্ভিজ। এই প্রতারক ওয়ান লাইনে ওষুধ পাঠানোর নামে বিকাশে টাকা রিসিভ করে চিটাগাং সহ দেশের বিভিন্ন জেলা থেকে। অথচ যশোরে থেকে গা ঢাকা দিয়ে প্রতারনা করে আসছিল। এ পযর্ন্ত বহু লোকের কাছে অভিযোগ পেয়েছি । অবশেষে গতকাল ওদের সন্ধান পাওয়ার পর ওই চক্রের প্রাধান ইমরানকে আটক করা হয়েছে। তিনজন পালিয়েছে।









































