Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

341
চাষাবাদে যন্ত্রচালিত লাঙলের দাপটে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে লাঙলের ব্যবহার। তার পরও গ্রামাঞ্চলে মাঝে মধ্যেই দেখা মেলে গরু আর লাঙল দিয়ে হালচাষের দৃশ্য: পিবিএ

 

বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণকালে বক্তারা
২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ হবে স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান নিশিরাতের সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে বুঝতে পেরে তারা বিএনপির শান্তিপুর্ন সমাবেশে বাধা দিচ্ছে। চট্টগ্রাম ও ময়মনসিংহের সমাবেশ স্থলের আশপাশের জেলার গনপরিবহন বন্ধ করেও জনস্রোত ঠেকাতে পারেনি। খুলনায়ও জনস্রোত ঠেকাতে পারবে না। ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ হবে স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ। খুলনার সমাবেশ মানুষের স্মৃতিতে থাকবে। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে এ সমাবেশ মাইলফলক হিসেবে থাকবে। সরকারের বাধা বিপত্তি উপেক্ষা কওে বিএনপির শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৭ অক্টোবর) বিভাগীয় গণসমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় পৌছেছে, সে অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করছে। আগামী ২২ অক্টোবরে খুলনার সোনালী ব্যাংক চত্ত্বরের সমাবেশ খুলনাবাসির প্রত্যাশা-আশা পূরণ করবে। আওয়ামী লীগ বুঝতে পেরেছে জনগণ তাদের সঙ্গে নেই। সরকার জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির সমাবেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার একটা প্রবণতা আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। হাজারো বাধা-বিপত্তি উপেক্ষা করে শনিবারের গনসমাবেশকে সফল করবে খুলনাবাসি।
১৪ নং ওয়ার্ড বিএনপি: আগামী ২২ অক্টোবর “খুলনা বিভাগীয় গণ-সমাবেশ” সফল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ড বিএনপির এক প্রস্তুতি সভা সন্ধ্যা ৭টায় বৈকালীস্থ দলীয় কার্যালয়ে ওয়ার্ড বিএনপির আহবায়ক জহর মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা বক্তা ছিলেন মহানগর বিএনপির সংগঠনিক টীম প্রধান প্রধান একরামুল হক হেলাল। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, আব্দুর রহমান ডিনো, ডাঃ আলতাফ হোসেন, একরাম হোসেন, আব্দুল খালেক, হায়দার আলী তরফদার, মোঃ আক্কাস আলী, সাকের উল্লাহ তুহিন, মাহমুদ হাসান শান্ত, আলমগীর তালুকদার, নুরুল ইসলাম নুরু, মিজানুর রহমান, সত্যানন্দ দত্ত, আলাউদ্দিন তালুকদার, আমিনুল ইসলাম বাবু, শেখ সোহেল, আইনুল আবেদীন মারুফ, খন্দকার আলমগীর, সালমান মেহেদী, মিসেস মনি, কাজলী বেগম প্রমূখ। প্রস্তুতি সভা শেষে বৈকালী মার্কেটসহ সকল বিপনী বিতান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
২৯ নং ওয়ার্ড বিএনপি: আগামী ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে ২৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সন্ধ্যা সাড়ে ৬টায় শফিকুল ইসলাম জলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক রেহানা আক্তার, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আব্দুর রাজ্জাক, হাসানুল হক নিক, কে এম মাহবুবুল আলম , তরিকুল ইসলাম সোহান, শাহ আসিফ হোসেন রিংকু, রোকেয়া ফারুক, শফিকুল আলম বিপ্লব, মোস্তফা আলম, নুরুজ্জামান টুটুল, আজাদ হোসেন, সাইফুল ইসলাম, ইমরান হোসেন, বেল্লাল হোসেন, জেসমিন আক্তার, মোস্তফা পারভেজ, দেলোয়ার হোসেন, সোহাগ মোল্লা, আশরাফুল আলম বাবুল, শিখা, জামিলা, কবির কামরুল বয়াতি, আন্জুমান হাসান, হাজেরা বেগম , জেবুন্নেসা প্রমূখ।
ছাত্রদল: ২২ শেখ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা দুপুরে বিএনপি কার্যালয়ে মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম খান, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতুল্লাহ দিপু, রিয়াজুল খান মুরাদ, ওহিদুজ্জামান খান,রাশিকুল আনাম রাশু, পারভেজ হোসেন মিজান, মাজাহারুল ইসলাম রাসেল, এস এম ইউসুফ, মিজানুর রহমান মৃদুল, আঃ আহাদ শাহীন,ইলিয়াস সরদার। এসময় উপস্থিত ছিলেন সাকিল আহমেদ, আল আমিন লিটন, ফারুক হোসেন, নাজিম উদ্দিন শামীম, ইজবুর রহমান ইমুল, অমিত মল্লিক, আঃ সালাম, নাম্মিন হোসেন মারজান, কাজী সালমান মেহেদী, রবিউল ইসলাম, হাবিবুর রহমান বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ শোভন, দোলা, আরিফ মোল্লা তুর্য, ইসমাইল হোসেন, মোঃ মিরাজ হোসেন মানিক,হানিফ আকাশ প্রমুখ।
মহানগর মহিলা দল: গণসমাবেশ সফল করতে মহানগর মহিলা দল বিকালে নগরীর নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, এ্যাড. হালিমা আক্তার খানম, নাসরিন হক শ্রাবনী, নিঘাত সীমা, রোকেয়া ফারুক, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু ,পাপিয়া রহমান পারুল,মরিয়ম খাতুন মুন্নি, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সামসুন্নাহার লিপি, ইভা জামান, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, পারভীন বেগম, কাজলী আক্তার, লায়লা আঞ্জুমান আরা , রোজা খানম পুতুল, জেসমিন আরা, সোনিয়া খান, মিসেস মনি, মিসেস শাহানা, শাহানা, রূবিনা , কল্পনা প্রমূখ।
৯নং ওয়ার্ড বিএনপি: বিকাল ৫টায় ৯নং ওয়ার্ড বি এন পির প্রস্তুতি সভা এ্যাড. মাসুদুর রহমান রনি ’র সভাপতিত্বে গোয়ালখালী স্কুলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বি এন পির যুগ্ন আহবায়ক কাজী মাহামুদ আলি, স,ম,আব্দুর রহমান, সেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি। এসময় উপসি।থ ছিলেন সেখ শামীম, সেখ নাজমুল হোসেন, কাজী গোলাম মোস্তফা, সেখ মোঃ দাবি, গোলাম মোস্তফা ভূট্টো, সেখ মোঃ আলি হোসেন, মোঃ ইসতিয়াক উদ্দিন বাবুল, সেখ মাহামুদ হোসেন মানু, মোঃ আব্দুল আলিম, মোঃ হানিফ, মোঃ সুমন হাওলাদার, হুসাইন খন্দকার, আসাদ মোড়ল, সেখ মসি হোসেন মসি, মোঃ ইনসান, মোঃ ইউসুফ সরদার, আঃ কাদের, আসলাম সরদার, খবির হোসেন, মোতালেব হোসেন, সরোয়ার কাজি, আমজেদ হেসেন ও সেখ মোঃ তানিম প্রমুখ।
আটরা গিলাতলা ইউনিয়ন: ২২ তারিখ খুলনা বিভাগীয় মহাসমাবেশ সকলের লক্ষে খানজাহান আলী থানা শাখার ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আটরা স্কুলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য গাজী মনতাজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মোড়ল আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শেখ সেলিম আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম ,জাহাঙ্গীর হোসেন খোকা, জাকারিয়া মাহমুদ পিটু ,ইসমাইল হোসেন বাবু, শেখ বিলাল হোসেন , মোঃমাসুম বিল্লাহ, রেজাউল ইসলাম , মোঃ মোসলেম গাজী মনিরুল ইসলাম , মাসুম, ইমরান হোসেন, জুয়েল হোসেন, শেখ রাসেল হোসেন বাচ্চু, মোঃ আনোয়ার হোসেন মোঃ নাসির উদ্দিন, মোঃ হাফিজুর রহমান ,জাহাঙ্গীর হোসেন খোকা , মুন্সি মারুফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, মোঃ সাহেব আলী ইউনুস, আলম, রবিউল হাসান সবুজ ,হোসেন, মিন্টু, মোঃ শরীফ, মোহাম্মদ শাহিন, শাহরিয়ার, রবি ,খান মুক্তার হোসেন, মঈন খান, মাহবুব মোল্লা, রাকিবুল ইসলাম,শহিদুল ইসলাম, বাহাউদ্দিন, ইমরান, মাসুদ, শেখ রাব্বি, জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।
২৩ নং ওয়ার্ড বিএনপি: সোমবার সন্ধ্যায় প্রস্তুতি সভা কাজী কামরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শের আলম সান্টু, হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, ইশতিয়াক আহমেদ ইসতি, আব্দুল আজিজ সুমন, জাহাঙ্গীর হোসেন, আজিজুল গাবলু, এস এম শফিকুল আলম, আক্তার হোসেন খসরু, আবু জাফর, ইসমত আরা কাকন, জাহিদুল ইসলাম বাবু, হারুন অর রশিদ মাসুম, শফিকুল ইসলাম শাহিন, মুজাহিদুল ইসলাম টনি, আসাদুজ্জামান মুন্না, নাসিম আহমেদ ইমন, নাজিম উদ্দিন প্রমূখ।
১৮ নং ওয়ার্ড: ১৮ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা সোমবার রাতে হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শের আলম সান্টু, আলী আক্কাস, মজিবুর রহমান, মুসা শেখ খান, আকরাম হোসেন মোল্লা, শেখ আব্দুল আলিম, শফিকুল ইসলাম নিপুন, ওয়াহিদুর রহমান, ইব্রাহিম হাওলাদার, আব্দুল আলিম খান, রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান হারুন, ফজলুর রহমান, জাকির মুন্সি, আলী আহমেদ, আলিম খান, দুলু হোসেন, জামিল হোসেন, আতিকুর রহমান প্রমূখ। এছাড়া সোমবার ৩১ নং ওয়ার্ডে প্রস্তুতি সভা, ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। রাত ৯টায় ২৪নং ওয়ার্ডে মিছিল সহকারে সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

শেখ সোহেল’র সাথেনগর ও জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা’য় আগমন উপলক্ষে- জাতিরজনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পূত্র, বিসিবি’র সফল পরিচালক ও আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য- শেখ সোহেল উদ্দিন’র সাথে সোমবার সন্ধ্যা ৭:০০ টায় তার বাসভবনে, জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
শুভেচ্ছা ও মতবিনিময় শেষে নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।
এসময় শেখ সোহেল বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সে স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছেন। তাই এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করে মিশন ও ভিশন বাস্তবায়ন করতে আগামী মেয়র নির্বাচন ও জাতীয় নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শাহিন আহমেদ, নগর সহ-সভাপতি মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, জাকির হোসেন বিপ্লব, কিংকর সাহা, আলহাজ্ব মো: আলাউদ্দিন, মঈনুল ইসলাম মোহন, মো: দেলোয়ার, মো: আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মো: নুর ইসলাম, মো: কামাল চিশতি, মো: আইনুল ইসলাম, মো: সেলিম ফরাজি, খোকন শীল কুটি, মো: শরিফুল ইসলাম, সুমন মোল্লা, মো: রাজু সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।
অপরদিকে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল’র ৫৯তম শুভ-জন্মদিন উপলক্ষে- জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ একযুক্ত বিবৃতিতে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার বাদ-আসর দলিয় কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যেগে দোয়া মাহফিল, আলোচনা-সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মাহফিল, আলোচনা-সভা ও কেককাটা অনুষ্ঠানে খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ড, বেসিক ইউনিয়ন, সিবিএ, মহিলা শ্রমিক লীগ, পেশাজীবি শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগ সহ অর্ন্তভ’ক্ত সকল ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

শেখ রাসেল-এর শুভ জন্মদিনে কেসিসির কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর শুভ জন্মদিনে শেখ রাসেল দিবস ২০২২ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ (মঙ্গলবার) সকাল ৯টায় নগর ভবনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান ভিপি সেতুর পিতার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান, সরকারি মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, নগর ছাত্রলীগের সাবেক নেত্রী কাজী সাকিনুর সেতুর পিতা নগর আ’লীগের সাবেক নেতা বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ডা. কাজী এমদাদুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা সোসাইটির নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আজগার বিশ্বাস তারা, হৃদরোগ বিশেষজ্ঞ ডা: বিষ্ণুপদ সাহা, কেন্দ্রীয় আ’লীগের সদস্য ডা. চয়ন বিশ্বাস, সম্মানিত সদস্য খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাহাবুব আলম, সাংবাদিক মো. আবু তৈয়ব মুন্সী, নারীনেত্রী তৈয়বা খাতুন চেমি, পিডিআরআর তারেক মাহামুদ, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, আতাউর রহমান শিকদার রাজু, রোটারি ডিস্ট্রিক্ট লিডার পিপি মেহেজাবিন মুবিনা হেমা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নজরুল ইসলাম টুটুল, রোটা: সিপি এস এম ময়েজ উদ্দিন চুন্নু, ইঞ্জি. সাব্বির হোসেন, এ্যাড. লাবনী আমিন এপিপি, মো. মোবারক হোসেন, চার্টার্ড একাউন্ট্যান্ট মো. কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, মো. বাবুল আকতার, আল-আমিন শিশির, ডা. উপানন্দ রায়, ইয়াফেস ইসিতিহাদ দীপ, ইঞ্জি. মিজানুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর তাসরিনা বেগম, প্রফেসর এ্যাড. শফিউল আলম সুজন, খুবির ডেপুটি রেজিস্ট্রার শামসুন্নাহার শিমুল, নারীনেত্রী মেহেজাবিন খান, ডা. মেহেদী হাসান, মো. জয়নাল ফরাজী, শারমিন সুলতানা রুনা, শিউলী বিশ্বাস, কাজী রিয়াদ সুমন, নয়ন পাল, এয়ার ইঞ্জি. মলয় কান্তি বালা, কাজী আইনুল মুন, এস এম মিশকাতুল ইসলাম, জি এম শহিদুল ইসলাম, নারীনেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা, মো. তারেক হাসান, মানসুরা তুলি, সালমা খানম, সুবর্ণা রহমান খান, নাজমুল জোয়াদ্দার, বেগ রফিকুল ইসলাম, শেখ সাদিকুর রশিদ অভি, রোটা: মনিরুল ইসলাম মনি, কাজী তাসকিন আহমেদ শরিফ, রুবেল ইসলাম, আর্কিটেক্ট শাহরিয়ার রেহমান শুভ্র, অপু রায়হান আকাশ, মো: মিশকাত হোসেন, ইঞ্জি. আহসানুল হক তুহিন।

জেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ নেতার হামলায় আহত ২শ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ডিটুর নেতৃত্বে হামলায় দুইজন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ নেতা ডিটু কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর বদিউজ্জামান সাজুকেও লাঞ্চিত করেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান ডিটু ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। আসাদুজ্জামান ডিটু পুরুষ সদস্য পদে অটোরিক্স প্রতিকের পোলিং এজেন্ট ছিলেন।

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাইক প্রতিকের পোলিং এজেন্ট আলাউদ্দিন আলা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে বাইরে বের হয়ে আসেন অটোরিক্সা প্রতিকের পোলিং এজেন্ট আসাদুজ্জামান ডিটু বের হয়ে আসেন। এরপর কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপনের উপর চড়াও হয়। এক পর্যায়ে পাশ থেকে বাঁশ নিয়ে তাকে মারধর করে। এরপর সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাইক প্রতিকের পোলিং এজেন্ট আলাউদ্দিন আলাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এরপর রাস্তার উপর পড়ে গেলে চারপাশ থেকে মারধর করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মারধরে সময় কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলামের নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ডিটু কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর বদিউজ্জামান সাজুকে লাঞ্জিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে শান্ত করেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কেন্দ্রের বাইরে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খুলনার দাকোপে সদস্য পদে সরোজিত সংরক্ষিত পদে নাহার বিজয়ী
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় বারের মত জনপ্রতিনিধিদের সরাসরি ভোটে খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলা তথা ১ নম্বর সাধারণ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালনা বাজার সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। নির্বাচনে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেনের দেওয়া বেসরকারী ফলাফলে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সরোজিত কুমার রায় (টিউবওয়েল প্রতীকে ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কবির হোসেন খাঁন (হাতি) প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নাহার আক্তার (ফুটবল) প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিসেস নাজমা কামাল (লাটিম) প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।

ছাত্রদল নেতা ওহিদুজ্জামান চঞ্চল এর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা জেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি মরহুম ওহিদুজ্জামান চঞ্চল এর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর কেডিএ এভিনিউ (তেঁতুল তলা মোড়) সোনাডাঙ্গা থানার বিএনপির কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলকে শরীক হওয়ার আহবান জানানো হয়েছে।

শেখ হারুনুর রশিদকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদকে শুছেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোছাদ্দেক হোসেন বাবলু, মো. কামরুল ইসলাম কামু, মো. আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম ভুট্রো, মুন্সি আহমেদ হোসেন, ক্বারী শরিফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, ডা. মো. আলতাব হোসেন, মো. আরিফুর রহমান, মো. জিসান, মো. জাবেদ আলম, মো. রফিকুল ইসলাম, হারুনুর রশিদ মোল্লা, রাকিব আহমেদ, মো. মনির হোসেন, মাসুদ রানা, মো. আলাউদ্দিন, মো. সাজিদ চঞ্চল, রবিউল ইসলাম মিঠু, রফিকুল ইসলাম, রুহুল কুদ্দুস প্রমুখ।

আফিলগেটে জুয়া খেলার সময়ে সাবেক ইউপি মেম্বারসহ ৪ জন গ্রেফতার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময়ে ১ লক্ষ ৩৭ হাজার টাকা ১৩ সেট তাস সহ আটরা গিলাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির (৪৪) আফিলগেট এলাকার আরোজ আলীর পুত্র শরিফুল ইসলাম (২৮) আটরা এলাকার এলেম এর পুত্র নুর ইসলাম (৩২) পান্নুর পুত্র সাইফুল মোল্লা (২৮) কে ১৬ অক্টোবর রাত সাড়ে ১১ টায় আফিলগেট বাজারস্থ জাফর খাঁ বাড়ি থেকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ । এলাকাবাসি জানান আটককৃত ইউপি সদস্য ইতিপুর্বে একাধিকবার জুয়া খেলার সময়ে পুলিশের হাতে আটক হয়। এছাড়া এলাকাবাসি আরো জানান জাফর খাঁ এর বাড়িতে দির্ঘদিন ধরে জুয়া খেলা সহ নানা অসামাজিক কার্যক্রম চলে আসছে । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান এ ঘটনায় জুয়া আইনে মামলা হয়েছে যার নং ০৯ তাং ১৭/১০/২২ ইং।

বৃহস্পতিবার রাজপথ – রেলপথ অবরোধ কর্মসূচি ফুলবাড়ীগেটে মহসেন জুট মিলের শ্রমিকদের ভূখা মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গতকাল সকাল ১০ টায় বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে থালা, বাসন হাতে নিয়ে ভূখা মিছিল বের করে শ্রমিকরা। মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল থেকে মিছিলটি বের হয়ে খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট পুলিশচেকপোষ্ট ঘুরে জনতা মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, লিয়াকত মুন্সি, নিজামউদ্দিন প্রমুখ । সভা থেকে শ্রমিকদের দাবি আদায়ে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামি ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১ ঘন্টা পর্যন্ত ফুলবাড়ীগেটে রাজপথ ,রেলপথ অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানান শ্রমিক নেতৃবৃন্দ।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত প্রার্থী হারুনের জয়
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৫ ভোটের ব্যবধানে নর্বাচিত হলেন স্বতন্ত প্রার্থী ড. এম হারুন অন রশীদ। জেলার ৬টি উপজেলায় সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় দুপুর ২ টায়। আনারস প্রতীকে (স্বতন্ত) চেয়ারম্যান পদপ্রার্থী ড. এম হারুন অর রশীদ মোট পেয়েছেন ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চশমা প্রতীকের কনক কান্তি দাস। তিনি পেয়েছেন ৪৬৩ ভোট। জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৯৫৪ জন। তাদের মধ্যে ৭২৯ জন পুরুষ এবং ২২৫ জন নারী ভোটার। ৬ উপজেলার ৬টি ভোট কেন্দ্রে তারা ভোট প্রদান করেন। ভোটারদের মধ্যে ১৩ জন ভোটার ভোট প্রদানে বিরত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান পদে ঝিনাইদহ সদর উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৯৭ টি এবং আনারস প্রতীকে ১২২ টি। শৈলকুপা উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৮৭ টি এবং আনারস প্রতীকে ১০৯ টি। হরিনাকুন্ডু উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৭৬ টি এবং আনারস প্রতীকে ৪০ টি। কালীগঞ্জ উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৭০ টি এবং আনারস প্রতীকে ৮৭ টি। কোটচাদপুর উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৪১ টি এবং আনারস প্রতীকে ৪০ টি এবং মহেশপুর উপজেলা ভোট কেন্দ্রে চশমা প্রতিকে প্রাপ্ত ভোট সংখ্যা ৯২ টি এবং আনারস প্রতীকে ৮০ টি।

এছাড়াও জেলা পরিষদ ১ নং ওয়ার্ড (শৈলকুপা) সাধারণ সদস্য পদে মুখতার আহমেদ মৃধা টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আমজাদ হোসেন পেয়েছেন ৭৮ টি ভোট। ২ নং ওয়ার্ড (হরিনাকুন্ডু) সাধারণ সদস্য পদে আলাউদ্দিন অটোরিক্সা প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আসাদুল ইসলাম পেয়েছেন ৪৮ ভোট। ৩ নং ওয়ার্ড (ঝিনাইদহ সদর) সাধারণ সদস্য পদে মোরদিম মোস্তাকিম মনির ঘুড়ি প্রতীকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলিমপিক হোসেন টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৬৮ টি। ৪ নং ওয়ার্র্ড (কালীগঞ্জ) সাধারণ সদস্য পদে জাহাঙ্গীর হোসেন সোহেল অটোরিক্সা প্রতীক এবং সেলিম হোসেন উটপাখি প্রতীকে ৭৯ ভোট পেয়ে ড্র হয়েছেন। তাদের মধ্যে লটারির মাধ্যমে ফলাফল জানানো হবে বলে জানা গেছে। ৫ নং ওয়ার্র্ড (কোটচাদপুর) সাধারণ সদস্য পদে রাজিবুল কবির তালা প্রতীক নিয়ে ২৭ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কে. এ এম হেলারিং অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ২৩ ভোট এবং ৬ নং ওয়ার্র্ড (মহেশপুর) সাধারণ সদস্য পদে সিলিং ফ্যান প্রতীক নিয়ে লিটন মিয়া ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল হাসেম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে নারী সদস্য অনিতা রানী বিশ্বাস এবং ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে নারী সদস্য আনোয়ারা বেগম নির্বাচিত হন।
উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনে সার্বক্ষণিক জেলা প্রশাসক মনিরা বেগম এবং পুলিশ সুপার আশিকুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটদানের লক্ষে তাদের টহল অব্যাহত রাখেন।
জেলা প্রশাসক মনিরা বেগম জানান, জেলা পরিষদের চেয়ারম্যান পদে এম হারুন অর রশীদ ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৯’শ ৫৪। এর মধ্যে ৯’শ ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২টি ভোট বাতিল হয়েছে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্র্থী ২ জন, সাধরণ সদস্য পদে পুরুষ ২২ জন এবং সংরক্ষিত আসনে নারী সদস্য ১৩ জন প্রতিদ্বন্দিতা করেন।

মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘু বৃদ্ধকে বেধড়ক মারধর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পূর্ব শত্রুতার জের ধরে সংখ্যালঘু এক বৃদ্ধকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছেন প্রতিপক্ষরা। প্রতিপক্ষের অতর্কিত হামলার শিকার ওই বৃদ্ধ এখন হাসপাতালে কাতরাচ্ছেন। এ ঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের বাসিন্দা মহিদুল শেখের (৪৫) সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো একই এলাকার হরিপদ হালদারের (৬৯) মধ্যে। পূর্ব থেকে চলে বিরোধের জেরে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মহিদুল, তার ছেলে নিলয় ও তার ভাগ্নে রুবেল তরফদার সাতপুকুরিয়া রাস্তার মোড়ে আগে থেকে অবস্থান নিয়ে প্রতিপক্ষ হরিপদ হালদারের উপর অতর্কিত হামলার চালায়। ওই সময় হামলাকারীরা হরিপদকে লাঠি, রড ও লোহার শাবল দিয়ে মারপিট করে মারাত্মক জখম করেন। তখন বৃদ্ধার চিকৎকারে তার পুত্রবধু সুমিত্রা হালদারসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে তাকে সেখান থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে ওই বৃদ্ধ সারা শরীরে কাটা-ফুলা জখম নিয়ে হাপাতালে কাতরাচ্ছেন।
আহত বৃদ্ধের ছেলে সন্জয় হালদার বলেন, আমাদের সাথে মহিদুল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধকে ঘিরে আদালতে মামলাও চলমান রয়েছে। তারই মধ্যে আমার বৃদ্ধ বাবাকে মারধর করে আধামরা করে ফেলেছে। আমার বাবার সারা শরীর মারধরের আঘাতে কালো ফুলার সৃষ্টি হয়েছে। হাসপাতালের বেডে নড়তে-চরতেও পারছেন না তিনি। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মহিদুল শেখ বলেন, হরিপদ হালদারের সাথে আমার জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে ফোন রেখে দেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, অভিযোগের তদন্ত করছেন এসআই আলী রেজা। তদন্ত সাপেক্ষে বিবাদীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির প্রস্তুতি সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার জন্য দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। দাকোপ উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক সাকিল আহমেদ দিলুসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অংগ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় ১৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, তাপস কুমার পাল ও ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া রোববার রাতে এ অভিযানে নেতৃত্ব দেন।
ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মোঃ আহসানের ছেলে সালাউদ্দিন (৩১), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাহাদুর শেখের ছেলে সম্রাট ওরফে শান্ত (১৯), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০), যশোর জেলার কেশবপুর উপজেলার আঃ সামাদ শেখের ছেলে মিজানুর রহমান (৩১) কে গ্রেফতার করা হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, গ্রেফতারকৃত সালাউদ্দিন,সম্রাট ইসলাম ও শরিফুল ইসলামের দেয়া তথ্যমতে বিভিন্ন ব্রান্ডের ৮টি এবং মিজানুর রহমানের তথ্যমতে ৭টিসহ মোট ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৬০ সিসি এ্যাপাচি আরটিআর (ব্লু রং), ১৫০ সিসি কালো পালসার, ১২৫ সিসি কালো ডিসকভার এবং ১৫০ লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও রয়েছে। গ্রেফতারকৃতদের থানায় মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ডুমুরিয়া থানা পুলিশ ১১আগস্ট অভিযান চালিয়ে ৫ টি চোরাই মোটরসাইকেল, চুরির সরঞ্জাম উদ্ধারসহ এবং চোর সিন্ডিকেটের ২ জনকে গ্রেপ্তার করে।

আশাশুনিতে জেলা পরিষদ নির্বাচনে আঃ হাকিম সদস্য নির্বাচিত
আশাশুনি প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলায় (৬নং ওয়ার্ড) জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হাকিম। তার প্রতীক তালা। সোমবার (১৭ অক্টোবর) আশাশুনি উপজেলা পরিষদে দু’টি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহন করা হয়।
আশাশুনি আসনে সাধারণ সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ১১ ইউনিয়নের ১৪৬ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থী আব্দুল হাকিম (তালা প্রতীক) সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান (হাতি প্রতীক) ৪৫ ভোট ও ঢালী মোঃ সামছুল আলম (টিউব ওয়েল প্রতীক) ৩৭ ভোট পেয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়া তৌষিকে কাইফু ১ ভোট পেয়েছেন ও হাবিবুর রহমান কোন ভোট পাননি।
আশাশুনিতে চেয়ারম্যান পদে আলহাজ্ব নজরুল ইসলাম (মোটর সাইকেল) পেয়েছেন ৮৮ ভোট এবং খলিলুল্লাহ ঝড়ু (চিংড়ী মাছ) পেয়েছেন ৫৮ ভোট। সংরক্ষিত ওয়ার্ড নং ১ মাহফুজা সুলতানা রুবি (দোয়াত কলম) ১৭ ও রোকেয়া মোসলেম উদ্দিন (ফুটবল) পেয়েছেন ৯ ভোট। ২নং ওয়ার্ডে নাজমুন্নাহার মুন্নি (বই) ৩৬, রাশেদা খাতুন (ফুটবল) ৩, এ্যড. শাহনাজ পারভিন মিলি (মাইক) ৩৫ ও সোনিয়া পারভিন শাপলা (টেবিল ঘড়ি) পেয়েছেন ২০ ভোট। ৩নং ওয়ার্ডে ফাতেমা খাতুন রিক্তা (হরিণ) ০১, রোকেয়া খাতুন (বই) ০৩, রোজিনা পারভিন (দোয়াত কলম) ১০ ও শিল্পী মৃধা (ফুটবল) পেয়েছেন ২৬ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আনুলিয়া বাসুদেবপুর মন্দিরে মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সার্বজনীন দুর্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়নের বিছট বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মাস ব্যাপী কার্ত্তিক ব্রত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালাল উদ্দিন। অনুষ্ঠানে মানিক গাজী, মোশাররফ ঢালী, খোরশেদ শিকারী, আঃ সাত্তার শেখ, ইউনুছ শিকারী, সাবিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথি শেখ জালাল উদ্দিন বলেন, আমি সকল ধর্মকে সম্মান করি। আমি রাজনীতি করিনা, সকলের পাশে থেকে কাজ করতে চাই। এই মন্দিরের ছাদের কাজ আমি করে দেব। এসময় মন্দির কমিটির সদস্য গৌর কর্মকার, খোকন রায়, মহাদেব বিশ্বাস, সদা বিশ্বাস, অনিক কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভনালীতে সাংবাদিক জাকিরের ভাবীর দাফন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে সাংবাদিক জাকির হোসেনের বড় ভাবীর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বাদ জোহর নামাযে জানাযা শেষে মরহুমাকে কবরস্থ করা হয়।
আশাশুনি প্রেস ক্লাবের সদস্য মিনিষ্টার গ্রুপের ব্যবসায়ী জাকির হোসেনের ভাবী আহসান উল্লাহ বাচ্চুর স্ত্রী রেহেনা খাতুন (৪৫) রবিবার দিবাগত রাত্র ১২.৩০ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্বামী, ২ পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর নিজ বাস ভবনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন, মাওঃ নাহিদুজ্জামান। এসময় শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, মাওঃ সামছুল আরেফীন, মাওঃ হাফিজুর রহমান, মাষ্টার আরিফ বিল্লাহসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আশাশুনির রাজাপুর মসজিদ রাস্তা সোলিং সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর আহলে হাদীছ জামে মসজিদের রাস্তা সোলিং এর কাজ সম্পন্ন হয়েছে।
মসজিদের মুসল্লিসহ মানুষের যাতয়াতে রাস্তাটি খুবই গুরুত্ব পূর্ণ। কিন্তু রাস্তার সংস্কার কাজ না হওয়ায় ভোগান্তি লেগেছিল। বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার মানুষের প্রাণের জন শেখ জালাল উদ্দিন মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে রাস্তার সোলিং এর কাজ করার চিন্তা মাথায় নেন। প্রায় ৫০০ ফুট দীর্ঘ ও ৬ ফুট চওড়া রাস্তার ইটের সোলিং এর কাজ ব্যবসায়ী জালাল উদ্দিনের ব্যক্তিগত অর্থে সম্পন্ন করা হয়েছে। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের উপস্থিততে কাজের উদ্বোধন ও সম্পন্ন করা হয়েছে।

যশোর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন খন্দকার আজিজ
আলমগীর হোসেন ,কেশবপুর প্রতিনিধি :
যশোর জেলা পরিষদ নির্বাচনে কেশবপুর ০৮ নম্বর ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ)।
সোমবার (১৭ই আক্টোবর) কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনির ভিতর দিয়ে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১১ টি ইউনিয়ন পরিষদ ও ১ টি পৌরসভা মিলে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫৯ জন। পুরুষ ভোটার ১২২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৩৭ জন। নির্ধারিত সময়ের মধ্যে ১৫৮ ভোট কাস্ট হয়। এই ওয়ার্ডে চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুল (ঘোড়া প্রতিকে) ৯২ ভোট, মারুফ হাসান কাজল (আনারস প্রতিক) ৫৯ ভোট পেয়েছেন। সংরতি মহিলা আসনে নাসরিন সুলতানা শোভা (ফুটবল প্রতীক) ৮৫ ভোট, নাদিরা বেগম (মাইক প্রতীক) ৪৪ ভোট ও রুকসানা ইয়াসমিন পান্না (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন ২৮ ভোট। সদস্য পদে মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ, হাতি প্রতীক) ৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সোহরাব হোসেন (তালা প্রতীক) ৫৩ ভোট পেয়েছেন। অন্যন্যদের মধ্যে এস এম মহব্বত হোসেন (আটো রিক্সা প্রতীক) ২৩ ভোট, সাঈদুল ইসলাম সাঈদ (টিউবয়েল প্রতীক) ১৯ ভোট, জাকির হোসেন মুন্না (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৪ ভোট, মাসুদুজ্জামান মাসুদ (উট পাখি প্রতীক) ১ ভোট, নজরুল ইসলাম খান (ঘুড়ি প্রতীক) ০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, খন্দকার আজিজ সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ছত্রছায়ায় রাজনীতি করতেন। প্রতিমন্ত্রীর মৃত্যুর পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন।
অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ এই নির্বাচনে সাংবাদিক সাঈদুল ইসলাম সাঈদকে সমর্থন করেছিলেন বলে জানা গেছে।
তৃণমূলের তুমুল জনপ্রিয় সাবেক এই ছাত্রলীগ নেতার বিজয়ে গোটা উপজেলা ব্যাপি আনন্দ- উল্লাস বিরাজ করছে।
কেশবপুর থানা পুলিশ নিরপে ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাতে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পেরেছেন।#

শ্যামনগরে শান্তিপূর্নভাবে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর
সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে শ্যামনগর উপজেলা(৭ নং ওয়ার্ডে) সাধারন সদস্য পদে গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা জয় লাভ করেছেন। ১৭ অক্টোবর (সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করেন- চেয়ারম্যান পদে ২ জন, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা পদে ৪ জন ও ৭ নং ওয়ার্ডের সদস্য পদে ৬ জন। ৭ নং ওয়ার্ডের সদস্য পদে গাজী গোলাম মোস্তফা ওরফে বাংলা (হাতি প্রতীকে) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকছুদুর রহমান ওরফে মুকুল (টিউবওয়েল প্রতীকে) ৬১ ভোট, ডালিম কুমার ঘরামী (তালা প্রতীকে) ২৬ ভোট, মল্লিক ফজলুল হক (ক্রিকেট ব্যাট প্রতীকে) ২ ভোট, মোঃ নুরুল হক (বক প্রতীকে) ১ ভোট পান। এ পদে পূর্বেই মোঃ মোর্তজা কামাল (বৈদ্যুতিক পাখা) প্রতিক নিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫৮ জন। ভোট পোল ১৫৫ ও অনুপস্থিত ৩ জন। শ্যামনগর কেন্দ্রে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম (মোটর সাইকেল প্রতিকে) ৯১ ভোট এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ খলিলুল্ল্যাহ ঝড়ু (চিংড়ীমাছ প্রতিকে) ৬৪ ভোট পেয়েছেন। ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে শিল্পি রানী মহালদার (বল প্রতিকে) ৭৪ ভোট, রোজিনা পারভীন (দোয়াত কলম প্রতীকে) ৩৯ ভোট, মোছাঃ রোকেয়া খাতুন (বই প্রতীতে) ২৯ ভোট ও মোছাঃ ফাতেমা খাতুন (হরিণ প্রতিকে) ১৩ ভোট পেয়েছেন। শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলরুমে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মহিউদ্দীন। পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ আল মামুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ আবু আল-শাহ আলম ও মোছাঃ রেহানা আক্তার। সার্বিক বিষয়ে মনিটরিং করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন- শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। ভোটকেন্দ্রে সার্বক্ষনিক মনিটরিং করেন- উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল এমরান। ভোটার এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়।

খুলনায় গণসমাবেশ সফলের লক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপির মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ সফলের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সভায় বক্তৃতা করেন শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, সরদার আঃ মালেক, গাজী আব্দুল হালিম, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, শেখ ফরহাদ হোসেন, শেখ মাহাবুর রহমান,বিএম জহুরুল হক, মাষ্টার আমিরুল ইসলাম, জিএম আমানউল্লাহ, শেখ আতিয়ার রহমান, মোজাফফর সরদার, আহম্মদ আলী ফকির, শহিদুল মোড়ল, সালাম সরদার, মোল্লা ইকরামুল ইসলাম, শাহাদাত হোসেন, হেমায়েত রশিদ খান, আঃ রব আকুঞ্জি, জিএম সাইকুল ইসলাম, সরদার দৌলত হোসেন, মাষ্টার আয়ূব আহমেদ, আসাদুজ্জামান মিন্টু, মোনায়েম গাজী, সায়েদুজ্জামান বাবু, আজমল হুদা মিঠু, আঃ গফফার, সরদার শহিদুল ইসলাম,শাহিন আলম, সেলিম হালদার, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন,জনাব আলী ঢালী, জিয়াউর রহমান জীবন, মোল্লা আবুল কাশেম, রবিউল ইসলাম, আনছার আলী মোল্লা,নুর ইসলাম, সাইফুল ইসলাম, আবুল কাশেম, সরোয়ার হোসেন, সেলিম হোসেন, মানিক মিয়া, সোহাগ গাজী, মুনছুর আলী, জাহানারা বেগম,কাজি জিয়াউর রহমান, আব্দুল্লাহ হোসেন, হাফিজুর রহমান, আকতার হোসেন, দেবব্রত, মনিরুল ইসলাম,পতিরাম মন্ডল প্রমুখ।

ডুমুরিয়ায় সদরে শিক্ষক মুকুন্দ গোলদার পরলোকে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদরে ব্যবসায়ী বড় বাবু-ছোট বাবুর বাবা শিক্ষক মুকুন্দ কুমার গোলদার (৭০) পরলোক গমন করেছেন। সোমবার সকালে মহিলা কলেজের পাশে নিজ বাসভবন স্ট্রোক জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র,১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে গুটুদিয়া মঠ মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫২ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করেছে নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এ লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ১০টি জাহাজ (বানৌজা আলী হায়দার, নির্মূল, সাগর, তিস্তা, ধানসিুড়ি, বরকত, কুশিয়ারা, তিতাস, এলসিটি-১০৫ ও এলসিভিপি-০১৩) “মা ইলিশ রক্ষা অভিযান-২০২২’ এর অংশ হিসেবে “ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অভিযান পরিচালনা করছে। উক্ত অভিযানে এ পর্যন্ত (০৭-১৬ অক্টোবর ২০২২) আনুমানিক ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল ও ১৪২৭ কেজি ইলিশ মাছ আটক করেছে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উলে¬খ্য, গত ০৭ অক্টোবর ২০২২ হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে। এ অভিযান পরিচালনার ফলে দেশের নদ-নদীতে জাতীয় সম্পদ ইলিশের সংরক্ষণ ও প্রাচুর্য্য বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
স্টাফ রিপোটার,বাগেরহাট
ভোটার-প্রার্থী ও সমর্থকদের হাকডাক-সোরগোল ছাড়াই শেষ হল বাগেরহাট জেলা পরিষদের নির্বাচন। সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এবারের নির্বাচনে বাগেরহাটে সাধারণ সমস্য পদে, সদর উপজেলায় যুবলীগ নেতা কাজী জাহিদ সরোয়ার টিটু, কচুয়ায় যুবলীগ নেতা মনিরুজ্জামান ঝুমুর, মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগ নেতা এম এমদাদুল হক, শরণখোলায় যুবলীগ নেতা মোঃ হুমায়ুন করিম সুমন, মোংলায় যুবলীগ নেতা মোঃ আব্দুল জলিল, রামপালে যুবলীগ নেতা শেখ মনির আহমেদ এবং চিতলমারী উপজেলায় আওয়ামী লীগ নেতা সরদার টিটো নির্বাচিত হয়েছেন।
এদিকে সংরক্ষিত নারী ওয়ার্ড ১ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী শরীফা খানম, সংরক্ষিত নারী ওয়ার্ড ২ (মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলা) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী মাছুদা আক্তার মুক্তা এবং সংরক্ষিত নারী ওয়ার্ড ৩ (ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট) এ মহিলা আওয়ামী লীগ নেত্রী সোমা ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি পরপর তিনবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। সেই সাথে মোল্লাহাট উপজেলায় সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ নেতা এসএম অলিউজ্জামান এবং ফকিরহাটে আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে মারধর-লুটপাট
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোংলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রোমেছা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম ওলুটপাট করেছে প্রতিপক্ষরা। মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামে ক্ষতিগ্রস্থ ওই নারীর বাড়িতে এই ঘটনা ঘঠে। এ ঘটনায় নির্যাতিত ওই নারী বাদী হয়ে প্রতিপক্ষের পঁচাজনকে আসামী করে করে বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত ঘটনাটি পিবিআইকে তদন্তের নির্দেষ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন, সোনাইলতলা এলাকার হোসেন আলী শেখ (৫৭), জাকির আলী (৪০), ইদ্রিস আলী (৩৩), ইয়াসিন শেখ (৩৫), ফিরোজ হাওলাদার (৩৫)।
নির্যাতিত নারী রোমেছা বেগম বলেন, প্রতিবেশী হোসেন আলী শেখ(৫৭) এর সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল। তারা বিভিন্ন সময়, আমাকে হত্যার হুমকী দিয়েছিল। এর অংশ হিসেবে ৩ অক্টোবর বিকেলে হোসেন আলী শেখ ও তার লোকজন বাড়ি আসে। আমাকে ও মারজিয়াকে এলোপাথারি মারধর শুরু করে। তাদের মারধর-কোপে আমি ও মারজিয়া গুরুত্বর আহত হই। হামলাকারীরা আমার ৫৩ হাজার টাকা মূল্যের স্বর্নের কানের দুল ছিনিয়ে নেয়। পরে ঘরে ঢুকে ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্নের চেইন লুট করে নেয়। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে, তারা পালিয়ে যায়। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করেও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে হোসেন আলী শেখসহ হামলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আদালতের কাছে হামলাকারীদের কঠিন বিচার চাই।

ঠান্ডাকে আটকের প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির নিঃশর্ত মুক্তি দাবী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। ওই বিবৃতিতে আহসান হাবীব ঠান্ডার নিঃশর্ত মুক্তির দাবীও জানানো হয়। গত ১৬ অক্টোবর রাতে আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রতিবাদ এবং মুক্তির দাবী জানানো হয়।

আহসান হাবীব ঠান্ডা চিতলমারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৬ ই অক্টোবর গভীর রাতে আহসান হাবিব ঠান্ডাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ। এদিনই তাকে নাশকতা মামলায় শোন এ্যরেস্ট দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু, আটক ১
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে শ্বশুর বাড়িতে অবস্থানকালে দুবৃর্ত্তের গুলিতে আহত জাহিদ মীর (৩৫) অবশেষে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা গেছেন।

ফকিরহাট মডেল থানার ওসি মুহা. আলীমুজ্জামান সোমবার (১৬ অক্টোবর) দুপুরে জাহিদ মীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার জুমা নামাজবাদ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের সরোয়ার হোসেনের বাড়ির সামনের রাস্তার উপরে জাহিদ মীরকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ জাহিদকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।

নিহত জাহিদ মীর খুলনা মহানগরের বয়রা এলাকার আবুল হোসেন মীরের ছেলে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা গ্রামের শহীদ মোল্লার মেয়েকে বিয়ে করে সে শ্বশুর বাড়িতে বসবাস করার পাশাপাশি মাছের ঘের ব্যবসা করতো। জাহিদ মীরকে গুলি করার ঘটনায় শনিবার তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করেন একটি মামলা করেন।

ওসি মুহা. আলীমুজ্জমান বলেন, জাহিদ মীরকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কারণ উৎঘাটনের চেষ্টা করা হচ্ছে।

কয়রায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন লাভলু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলা পরিষদ নির্বাচন কয়রা উপজেলা ২নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। সোমবার ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে সুষ্টুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে সদস্য পদে তালা মার্কার প্রার্থী জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু ৪৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিন হয়েছেন।
খুলনা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তার মধ্যে জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু তালা প্রতীক ৪৮ ভোট, সাবেক জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু টিউবওয়েল প্রতীক ২৪ ভোট, অধ্যক্ষ ড. চয়ন কুমার ক্রিকেট ব্যাট প্রতীক ২২ ভোট পেয়েছেন।
নির্বাচনে জয় লাভ করার পরে জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু ও তার সমার্থকরা উপজেলা আওয়ামীলীগের অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য দান করেন। এসময় বিজয়ী ২ নং ওয়ার্ড সদস্য লাভলু সমার্থকদের উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচিত হতে পেরেছি এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কয়রা উপজেলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করব এবং উপজেলার যে সমস্যা গুলো আছে সেগুলো জেলা পরিষদ থেকে বরাদ্ধ নিয়ে সমাধান করার চেষ্টা করব।
উল্লেখ্য খুলনা জেলা পরিষদের নির্বাচনে ২ নং ওয়ার্ডে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়।

বিপুল ভোটে জেলা পরিষদের সদস্য নির্বাচন হলেন লিটন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
বিপুল ভোটের ব্যবধানে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন মহেশপুরের জনপ্রীয় নেতা লিটন মিয়া। তিনি জেলা পরিষদের ৬নং ওয়ার্ড মহেশপুর থেকে নির্বাচিত হলেন।
লিটন মিয়া সিলিং ফ্যান প্রতিক নিয়ে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী শেখ হাসেন আলী টিউবয়েল প্রতিক নিয়ে ২৭ ভোট পেয়েছেন। এদিকে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী খবির উদ্দীন হাতি প্রতিক নিয়ে ২ ভোট পেয়েছেন। মহেশপুর ১২টি ইউনিয়ন, ১টি পৌর সভা ও উপজেলা পরিষদের ৩টি ভোট সহ ১৭২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রদান করেন।
গতকাল সোমবার মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়ীত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিচুল ইসলাম।

আহবায়ক শাহিন সদস্য সচিব শামিম দৌলতপুর থানা তৃনমূল পার্টির সম্মেলন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃনমূল পার্টির দৌলতপুর থানা শাখার সম্মেলন গতকাল গতকাল বিকাল ৪ টায় দলের চেয়ারপার্সন এর মহেশ^রপাশা বাসভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তূনমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার। খুলনা মহানগর আহবায়ক কমিটির (আহবায়ক) আঃ মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান, যুগ্ন মহাসচিব এম এ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আঃ রশিদ । বক্তৃতা করেন খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হোসেন, মোঃ নান্নু খান, মোঃ সেলিম সহ দৌলতপুর থানার বিভিন্ন নেতৃবৃন্দ। সম্মেলনে শেখ শাহিন কে আহবায়ক ও মাহফুজুর রহমান শামিম কে সদস্য সচিব করে বাংলাদেশ তৃনমুল পার্টির দৌলতপুর থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । অনুষ্ঠানের শুরুতে দৌলতপুর থানা তৃনমূল পার্টির পক্ষ থেকে দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তারকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান নেতাকর্মিরা।

খুলনা জেলা পরিষদ নির্বাচন: দাকোপে সদস্য পদে সরোজিত সংরক্ষিত পদে নাহার বিজয়ী
দাকোপ (খুলনা) প্রতিনিধি
ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় বারের মত জনপ্রতিনিধিদের সরাসরি ভোটে খুলনা জেলা পরিষদ নির্বাচনে দাকোপ উপজেলা তথা ১ নম্বর সাধারণ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চালনা বাজার সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহন করা হয়। নির্বাচনে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেনের দেওয়া বেসরকারী ফলাফলে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সরোজিত কুমার রায় (টিউবওয়েল প্রতীকে ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী কবির হোসেন খাঁন (হাতি) প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নাহার আক্তার (ফুটবল) প্রতীকে ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিসেস নাজমা কামাল (লাটিম) প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট।

বাগেরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপন করে নিয়োগ প্রদানের অভিযোগ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে কর্মচারী নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই বিদ্যালয়ের দাতা সদস্য মো. সুলতান শিকদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে যানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতির সাথে যোগসাজসে গোপনে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আপন ছোট ভাই সঞ্জয় কুমার দাসকে অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করেন। নিয়োগ সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, কর্মচারী কেউই জানে না। সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর। এক্ষেত্রে এফিডেভিট গ্রহনযোগ্য নয়। অথচ প্রধান শিক্ষক দিপক দাস তার ছোট ভাইকে নিয়োগ দেয়ার স্বার্থে এফিডেভিটের মাধ্যমে জাতীয় পরিচয় পত্রে বয়স ৫ বছর কমিয়ে ৯ আগস্ট ১৯৮৭ বানিয়ে ৮ম শ্রেণি পাস দেখিয়ে নিয়োগ প্রদান করেন। কিন্তু সঞ্জয় দাস শরণখোলা উপজেলার তাফালবাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি পাস করে। সেখানে তার জন্মতারিখ ৯ আগস্ট ১৯৮২। এছাড়া সাউথখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোটার তালিকায়ও তার জন্ম তারিখ ৯ আগস্ট ১৯৮২। এ বিষয়ে প্রধান শিক্ষক দিপক কুমার দাস বলেন, এফিডেভিট করে জাতীয় পরিচয় পত্রের বয়স ৩৫ বছরের মধ্যে করা হয়েছে এবং ৮ম শ্রেণী পাশ দেখিয়ে নিয়োগ দেয়া সম্ভব হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত জানায়, সঞ্জয় কুমার দাস বিজ্ঞাপন অনুযায়ী যে কাগজপত্র জমা দিয়েছে তার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কোন তথ্য গোপন করে থাকলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। #

পরিবারের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে মোঃ রাহাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র । সোমবার (১৭ অক্টোবর) সকাল ৬ টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত বকুলতলা গ্রামের মোঃ হারেজ হাওলাদারের ছেলে ও সোনাতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশী শামিম ফরাজি জানান, সকাল ৬টার দিকে রাহাত ঘরে রাখা কিটনাশক খেয়ে পরপরই ছটফট করতে করতে অজ্ঞান ফেলে। সাথে সাথে পরিবারের লোকজন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থার অবনতি দেখে হাসপাতালের চিকিৎসক সদর হাসপাতালে নিতে বললে এ্যাম্বুলেন্স যোগে সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত বলে ঘোষণা করেন। কাঙ্খিত টাকা না পেয়ে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলেও জানান প্রতিবেশী শামিম।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার পল্লব বিশ্বাস জানান, শিশুটি পর্যাপ্ত পরিমানে বিষ খেয়েছিল। যা ওয়াশ করার মতো অবস্থা ছিলেনা। তাই তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছিলো। হয়তো পথেই মারা গেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বকুলতলা গ্রামে একটি শিশু আত্মহত্যার কথা শুনেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শরণখোলায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন সুমন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে শরণখোলা উপজেলা থেকে সদস্য নির্বাচিত হয়েছেন তালুকদার হুমায়ুন করীম সুমন। তিনি পেয়েছেন ৩৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিজুল ইসলাম সবুজ পেয়েছেন ২০ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ৫৩ জন ভোটারের সকলেই ইভিএমে ভোট প্রদান করেছেন।
বেলা আড়াইটায় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। অপরদিকে, শরণখোলা, মোংলা ও মোরেলগঞ্জ সংরক্ষিত ৯ ওয়ার্ডে মাসুদা আক্তার মুক্তা পুনরায় জেলা পরিষদ সদস্যা নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

শেখ রাসেল দিবস উদযাপনে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ ১৮ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপনে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টা ৩০ মিনিটে মাইকেল মধুসূদন অতিথি ভবন সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান ও গল্লামারীস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) লাইব্রেরিতে পুস্তক বিতরণ। উক্ত কর্মসূচিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুবিতে অনলাইনে প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু
খবর বিজ্ঞপ্তি
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৭ অক্টোবর (সোমবার) বেলা ১২টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট শঁধফসরংংরড়হ.ড়হষরহব লিঙ্ক চালুর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি এই ওয়েবসাইট তৈরির সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, প্রাক্তন পরিচালক সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সহযোগী অধ্যাপক ড. মনিশঙ্কর মন্ডল, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, আইসিটি সেলের কর্মকর্তা মো. ফারুক হোসেন, মো. আইনুল মঈন নূর, রাহুল দেব মহালদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শঁ.ধপ.নফ তে অনলাইনে আবেদন পদ্ধতি এবং বিভিন্ন স্কুল (অনুষদ) ও ডিসিপ্লিন (বিভাগ)সমূহের জন্য আরোপিত শর্তসমূহ বিস্তারিতভাবে জানতে পারবে। এছাড়া শঁধফসরংংরড়হ.ড়হষরহব ওয়েবসাইটে গিয়ে ভর্তি সংক্রান্ত আবেদন সম্পন্ন করতে পারবে। শিক্ষার্থীরা ২৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে। এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রদান করতে হবে। তবে চারুকলা স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহে এবং স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য পুনরায় বিশেষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পরীক্ষাপ্রতি ৩০০/- (তিনশত) টাকা ফি অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।

খুবিতে ইকোটক্সিকোলজি শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামী বুধবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ১৯ অক্টোবর (বুধবার) শুরু হচ্ছে। ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেডস যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ১৯ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন সম্মেলনের উপদেষ্টা কমিটির চিফ প্যাট্রন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি কি-নোট স্পিকার হিসেবে ‘ওং ঞযব ঝঁহফধৎনধহং ড়ভ ইধহমষধফবংয রহ ধ ংঃধঃব ড়ভ ঢ়ড়ষষঁঃরড়হ’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারপার্সন আইইএন্ডইএস’র সভাপতি প্রফেসর শর্মিলা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন আয়োজক কমিটির ভারত চ্যাপ্টারের আহ্বায়ক আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি। আরও বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সহ-সভাপতি বেডস এর প্রধান নির্বাহী মো. মাকসুদুর রহমান।
সম্মেলনের আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম জানান, দু’দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের ১৩০ জন প্রতিনিধি সশরীরে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকেও ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেবেন গবেষকরা। সম্মেলনে ১০টি সেশনে শতাধিক নিবন্ধ উপস্থাপন করা হবে। ইতোমধ্যে আজ বিকেলে ভারতের প্রতিনিধিদের অগ্রবর্তী একটি অংশ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।
রামপালে জেলা পরিষদ সদস্য হলেন যুবলীগের সাধারণ সম্পাদক প্রিন্স
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হাসিটা হেসেছেন রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স। বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড (রামপাল উপজেলা) এ উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। এখানে সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মনির আহমেদ প্রিন্স, টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরণ কুন্ডু ও হাতি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক আওয়ামী লীগ নেতা মো. গোলাম আজম। নারী আসেন প্রতিদ্বন্দ্বিতা করেন হরিণ প্রতীক নিয়ে লড়ছেন অ্যাডভোকেট শরিফা হেমায়েত ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন অঞ্জলী রানী দাস। মনির আহমেদ প্রিন্স ভোট পেয়েছেন ৫৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু পেয়েছেন ৪১ ভোট। অপর প্রার্থী গোলাম আজম পেয়েছেন ৩৩ ভোট। নারী আসনে অ্যাডভোকেট শরীফা পেয়েছেন ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অঞ্জলী রানী দাস পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহিনুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন এডিশনাল এসপি ( ক্রাইম এন্ড অবস্ ) রাসেলুর রহমান, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক উৎসুক জনতা ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা।#

বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনঃ মোংলায় সদস্য নির্বাচিত হয়েছেন জলিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে (মোংলা) সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল জলিল। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৩৯টি। আর অপর প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান তালা প্রতীকে ৩৩ ও আরিফ ফকির হাতি প্রতীকে পেয়েছেন ২১ ভোট। বিকেল ৩টায় ভোটের এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী প্রিজাইডিং অফিসার ও উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন।
বিজয়ী ঘোষণার পরই আব্দুল জলিলসহ তার লোকজন শহরে আনন্দ মিছিল করেন।
উপজেলা অফিসার্স ক্লাবে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। তবে দুপুর সোয়া ১২টার মধ্যেই সকল ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখানকার মোট ৯৪ ভোটের মধ্যে ৯৩ জন তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। আর বাকী একজন ইউপি মেম্বর মামলায় জেলহাজতে থাকায় তিনি অনুপস্থিত থাকেন। এদিকে এ নির্বাচনে সকাল ৯টায় সর্ব প্রথম ভোট দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও সোয়া ১২টায় সর্বশেষ ভোট দেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
বাগেরহার জেলা পরিষদের এ নির্বাচনে মোংলার সদস্য পদপ্রার্থী ছিলেন তিনজন। এখানে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অফিসার্স ক্লাবে পৃথক দুইটি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট দেন ভোটার ও প্রার্থীরাও।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা সাবরেজিস্টার মোঃ জুবায়ের হোসেন বলেন, ৯৪ জন ভোটারের মধ্যে ৯৩ জন ভোট দেন, আর মাত্র একজন অনুপস্থিত ছিলেন। এ নির্বাচনী ফলাফলে অর্থাৎ বাগেরহাট জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে ৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোংলার মোঃ আব্দুল জলিল।

বটিয়াঘাটায় জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড সদস্য পদে দীলিপ হালদার বেসরকারীভাবে পুনরায় নির্বাচিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা জেলা পরিষদ নির্বাচনে বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উক্ত ভোটকে কেন্দ্র করে বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ থেকে ৯১ জন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে ৩ জন সর্বমোট ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে নির্বাচনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী কার্যক্রম ও সার্বিক আইনশৃংঙ্খলা পরিস্থিতি পরির্দশনে আসেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, র্যাব-৬ এর সিও লে. কর্ণেল মোঃ মোসতাক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, ওসি মোঃ শাহ্ জালাল, ওসি তদন্ত জাহিদুর রহমান, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।সরকারি বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের কেন্দ্রে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের শেখ হারুনুর রশিদ পেয়েছেন ৬১ ভোট, চশমা প্রতীকের এসএম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ২৮ ভোট, আনারস প্রতীকের ডাঃ শেখ বাহারুল আলম পেয়েছেন ৪ ভোট। এখানের এ কেন্দ্রে আওয়ামীলীগ মনোনিত আনারস প্রতীকের প্রার্থী শেখ হারুনুর রশীদ পুনরায় বেসরকারী ভাবে চেয়ারম্যান পদে ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম চশমা প্রতীকের এসএম মোর্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। ৮নং ওয়ার্ড সদস্য পদে তালা প্রতিকের দীলিপ হালদার ৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দী টিউবয়েল প্রতিকের মোল্লা মিজানুর রহমান বাবু পেয়েছেন ৩৮ ভোট। অপরদিকে সংরক্ষিত ২নং আসনের সরকারী বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের ইলোরা হাদী পেয়েছেন ৩১ ভোট, ঘড়ি প্রতিকের শোভা রানী হালদার পেয়েছেন ২৮ ভোট এবং ফুটবল প্রতিকের হাসনা হেনা পেয়েছেন ২৬ ভোট। মাইক প্রতীকের লাইজু বেগম পেয়েছেন ৯ ভোট, দোয়াত কলম প্রতীকের সোনিয়া পেয়েছেন ০ ভোট।

বটিয়াঘাটায় বিশ্ব খাদ্য ও ইদুর নিধন দিবস অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
কৃষিই সমৃদ্ধি”কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ ও উন্নত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বিশ্ব খাদ্য ও ইঁদুর নিধন দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা গতকাল সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার শামীম আরা নিপা ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, উপ- সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক শাওন হাওলাদার, সুমন বিশ্বাস, পরাগ রায়। অনুষ্ঠানে ২০ জন কৃষক / কৃষানী উপস্থিত ছিলেন।এ সময় চার জন কৃষককে পুরস্কৃত করা হয়। এরা হলেন, পরিমল রপ্তন, ধীমান রায়, গৌরাঙ্গ ও দিপক মন্ডল।

বিশ^ মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথঞ্য বিবরনী
বিশ^ মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে পণ্যের মান বজায় রাখতে হবে। মানহীন-ভেজাল পণ্য জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বাজারে গুণগত মানসম্মত পণ্যের সরবরাহ ও ক্রয়-বিক্রয় নিশ্চিতে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া উৎপাদক ও ভোক্তাদের সচেতনতা পণ্যের মান ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, জনস্বার্থে আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে। পণ্যের ওজন ও পরিমাপে কমবেশি করা, ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর মতো অপরাধকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এর মাধ্যমেই উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ এবং খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মোঃ সেলিম রেজা। বিশ^ মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ছিলো ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে মান’।

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে অনিক কুমার (৩০) নামে এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছেন বিজিবি সদস্যরা। সোমবার (১৭ অক্টোবর) বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে তাকে করা হয়। অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বিক্রমপুর নিমতলা গ্রামের বিমলেন্দু বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে- বেনাপোল রেল স্টেশন এলাকায় স্বর্ণের একটি বড় চালান নিয়ে এক যুবক সেখানে অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে বিজিবির অভিযানে ১০ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা ।

সোমবার ( ১৭ অক্টোবর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী।

বিজিবি জানায়,গোপন সূত্রে তারা জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে কামারবাড়ী মোড়ে পাকা রাস্তার উপর এক যুবক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে সন্দেহভাজন ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এম এম পিস্তল, ১টি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি অস্ত্র সহ একজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোচিত গৃহবধূ রহিমার বিরুদ্ধে আদালতে ছেলের জবানবন্দি
স্টাফ রিপোর্টার
খুলনায় আলোচিত নিখোঁজ গৃহবধূ রহিমা বেগম (৫৫) ফের নিখোঁজ হয়েছেন বলে সামাজিক গণমাধ্যমে ফের আলোচনায় এসেছে। রহিমার ছেলে মিরাজ আল সাদী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ আগস্ট রহিমা বেগম নিখোঁজ হওয়ার ২৭ দিন পর ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করা হয়। এদিকে সোমবার নিজের মায়ের বিরুদ্ধে আদালতে জবানবন্দিও দিয়েছেন ছেলে মিরাজ আল সাদী।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, রহিমা বেগমকে উদ্ধারের পর ২৫ সেপ্টেম্বর আদালত তাকে তার মেয়ে আদুরী খাতুনের জিম্মায় দেন। সোমবার দুপুরে রহিমার ছেলে মিরাজ আল সাদী মায়ের বারংবার অন্তর্ধান ও নিরীহ ব্যক্তিদের নামে মামলা দিয়ে হয়রানি করায় মায়ের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে আদালতে পাঠানো হয়। সাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ব্যাপারে মিরাজ আল সাদী জানান, আমার মা আবার নিখোঁজ হয়েছেন বলে আমি শুনেছি। বিষয়টি নিয়ে আমি বিব্রত হয়েছি। সে কারণে আমার মা কিংবা বোনদের সঙ্গে ভালো কোনো যোগাযোগ নেই। তাই কখন থেকে তিনি নিখোঁজ রয়েছেন সেটা আমি জানি না। তবে বিষয়টি নিয়ে এতটাই বিব্রত যে আমি আদালতে জবানবন্দি দিয়েছি।

তিনি আরও জানান, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আহমেদের আদালতে জবানবন্দি দিয়েছি। তিনি পিবিআই পুলিশ সুপারের বরাত দিয়ে জানান, তার বোন আদুরী পুলিশ সুপারকে বলেছেন মাকে আবার পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে গৃহবধূ রহিমা বেগম নিখোঁজ হন। পরদিন রহিমা বেগমের মেয়ে আদুরী খাতুন বাদী হয়ে প্রতিবেশীদের নামে দৌলতপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ ২৭ দিন পর ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে পুলিশ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নড়াইল প্রতিনিধি
নড়াইলে স্ত্রী মুক্তা মনি বেগমকে হত্যার দায়ে স্বামী লাভলু মীরকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত অপর চার আসামিকে মামলা হতে অব্যাহতি দিয়েছেন।

সোমবার বিকেলে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সানা মো. মাহরুফ হোসাইন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মো. লাভলু লোহাগড়া উপজেলার চর-বকজুড়ি গ্রামের লায়েব আলী মীরের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন- চর-বকজুড়ি গ্রামের লায়েব আলী মীর, লাভলী বেগম, মামুন মীর ও মোসা. লিজা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে লোহাগড়া থানার চরবকজুড়ি গ্রামের লাভলু মীরের সঙ্গে মুক্তা মনি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকে লাভলু তার স্ত্রী মুক্তার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পাওয়ায় ২০১২ সালের ২১ মে দুপুরে মুক্তাকে শ্বাসরোধে হত্যা করে মধুমতি নদীতে ফেলে দেন স্বামী লাভলু।

এ ঘটনায় নিহতের বোন সালেহা সুলতানা বাদী হয়ে নিহতের স্বামী লাভলু মীরসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নিহতের স্বামী লাভলু মীর এবং লায়েব আলী মীর, লাভলী বেগম, মামুন মীর ও মোসা. লিজা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম বলেন, মামলায় নয় জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আসামি লাভলু মীরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। একই সঙ্গে অপর চার আসামিকে খালাস প্রদান করেন বিচারক। তিনি বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।

ফেসবুকে স্ট্যাটাসের জের: যবিপ্রবি ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৫
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে রোববার রাতে এ ঘটনা ঘটে।

২০১৭ সালের ৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ুর রহমান হলে ডাকাতি হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শামীম হাসানকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার বর্ষপূর্তিতে ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী নুরুল আমিন। তিনি যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানার অনুসারী হিসেবে পরিচিত।

ফেসবুকে স্ট্যাটাসে নুরুল আমিন লেখেন, ৫ অক্টোবর যবিপ্রবির ইতিহাস রচনার দিন। আর এই ইতিহাস রচনার মূল নায়ক যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান। আমরা আশা করি, তিনি আবার আমাদের মাঝে আসবেন, ডাকাতি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন, ল্যাপটপ ফেরত দেওয়ার জন্য।

এ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন এস এম শামীম হাসানের ভাগ্নে ও যবিপ্রবি ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও তাঁর অনুসারীরা। রোববার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কদমতলায় তানভীর ফয়সালের অনুসারী সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় ও ছাত্রলীগকর্মী জিসান আহমেদ অস্ত্র দিয়ে সভাপতি সোহেল রানার অনুসারীদের ধাওয়া করে। এরপর কদমতলা থেকে তানভীর ফয়সালের অনুসরীরা শহীদ মশিয়ুর রহমান হলে এসে অবস্থান নেন। রাত সাড়ে ৮টার দিকে সভাপতি সোহেল রানার নেতৃত্বে তাঁর অনুসারীরা হলে প্রবেশ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারকে মারধর করে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

শিহাবকে মারধর করে ছাত্রলীগকর্মী পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান রহমান রাব্বি, রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের জুবায়ের, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের বাহার, একই বিভাগের তৃতীয় বর্ষের নুর আলম, চতুর্থ বর্ষের সৌমিক, স্নাতকোত্তরের উত্তম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের বেলাল হোসেন, অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাইদসহ অর্ধ শতাধিক ছাত্রলীগকর্মী।

সহিংসতাকালে কোনো অস্ত্রের মহড়া হয়নি বলে দাবি করে যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আমরা সভাপতি-সম্পাদক বসে সমাধান করেছি। আর সাংবাদিকের মারধরের ঘটনাটি খতিয়ে দেখছি। একই কথা বলেন যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর হল পরিদর্শন করেছি। কিন্তু কোনো পক্ষই অভিযোগ করেনি। হল প্রভোস্টকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।

মরিয়মের মা আবারও বাড়ি ছেড়েছেন, খুঁজছেন না সন্তানরা
স্টাফ রিপোর্টার
খুলনার বহুল আলোচিত রহিমা বেগম আবারও স্বেচ্ছায় বাড়ি থেকে অজ্ঞাত স্থানে চলে গেছেন। তবে এবার আর তার সন্তানরা কেউ খোঁজাখুঁজি করছেন না। এদিকে রহিমা বেগম প্রতিপক্ষকে ফাঁসাতে এর আগেরবার স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বলে তার ছেলে মো. মিরাজ আল সাদী সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন।

রহিমা বেগমের মেয়ে মরিয়ম মান্নান জানান, তার মা রহিমা বেগম খুলনা নগরীর বয়রা এলাকায় তার বোন আদুরি খাতুনসহ আরেক বোনকে নিয়ে থাকতেন। সেখান থেকে তিনি দুই দিন আগে চলে গেছেন। বিষয়টি রোববার আদুরি তাকে ফোনে জানিয়েছেন। তবে এ ঘটনায় তারা কোনো জিডি বা মামলা করেননি। এছাড়া তাকে আর খুঁজবেন না বলে জানান তিনি।

এ ব্যাপারে পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, আদালত রহিমা বেগমকে তার মেয়ে ও মামলার বাদী আদুরির জিম্মায় দিয়েছিলেন। ফলে রহিমা বেগম কোথায় আছেন তা তাদের দেখার বিষয় নয়।

এদিকে, রহিমা বেগমের ছেলে মো. মিরাজ আল সাদী সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে যান। সেখানে তিনি সাক্ষী হিসেবে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিতে রাজি হন। এরপর পিবিআই তাকে আদালতে নিয়ে গেলে তিনি আদালতে জবানবন্দি দেন।

এ ব্যাপারে পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, সাদী আদালতে জবানবন্দি দিয়েছেন যে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে তার মা রহিমা বেগম স্বেচ্ছায় আত্মগোপন করেন। এ মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ অপহরণ করেনি। গত ২৭ আগস্ট তার মা ‘নিখোঁজ’ হওয়ার খবর শুনে তিনি গিয়ে তাদেরকে এলাকাতেই দেখতে পান।

এ ব্যাপারে সাদী বলেন, তার কাছে ঘটনাটি অপহরণ বলে মনে হয়নি। সে বিষয়টি তিনি আদালতে জবানবন্দিতে বলেছেন।

তবে এ ব্যাপারে আদুরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার বাসা থেকে রহিমা বেগম ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় ওই রাতে তার ছেলে সাদী দৌলতপুর থানায় জিডি করেন। পরদিন তার মেয়ে আদুরি বাদী হয়ে অপহরণ মামলা করেন। গত ২৪ সেপ্টেম্বর দৌলতপুর থানা পুলিশ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা রহিমা বেগমকে উদ্ধার করে। পরদিন রহিমা বেগম তাকে অপহরণ করা হয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

কুষ্টিয়ায় ৩ দিনের লালন উৎসব শুরু
কুষ্টিয়া প্রতিনিধি
ফকির লালন শাহ’র চারণভূমি ও সাধন-ভজনের তীর্থস্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব।

লালন একাডেমির আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া উৎসবে থাকছে লালন মেলা, লালনের জীবনাদর্শন, স্মৃতিচারণ করে আলোচনাসভা ও লালন সঙ্গীতানুষ্ঠান।

সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। উৎসবের এবারের প্রতিপাদ্য “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।

আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে হাজারো ভক্ত-অনুসারীরা দূর-দূরান্ত থেকে ছেঁউড়িয়ায় ভিড় করেছেন। কালি নদীর পাড় ঘেঁষে লালন মাঠে কয়েকশ অস্থায়ী থাকার জায়গা ও দোকান বসানো হয়েছে। করোনা মহামারির কারণে পরপর দুই বছর লালন মেলা স্থগিত ছিল। এবার নিষেধাজ্ঞা না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুসারী, বাউল, সাধু ও বিদেশি লালনভক্ত অনুরাগীরা আখড়াবাড়িতে জড়ো হয়েছেন।

ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে বাংলা ১২৯৭ সনের ১ কার্তিক মারা যান।

হাজার-হাজার মানুষের সমাগম ঘটেছে লালন মেলায়। মানিক পাগল নামে এক ব্যক্তি বলেন, গত ছয় দিন আগে আমি এখানে এসেছি। আমি একজন লালন ভক্ত মানুষ। লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আমি এখানে এসেছি। আমার মতো হাজারো ভক্ত-অনুসারী এখানে এসেছেন।

সাথী-সঙ্গী ও পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসা মোমিন আলী বলেন, আমরা নারায়ণগঞ্জ এলাকা থেকে গত কয়েক দিন আগে ছেঁউড়িয়ায় এসেছি। আমরা নিজেরা এখানে রান্নার ব্যবস্থা করেছি। এখানে থাকার ব্যবস্থাও করেছি। লালন ফকিরের তিরোধান দিবস উপলক্ষে আমরা এসেছি। লালন মেলা শেষে আমরা এখান থেকে চলে যাব।

ফরিদপুর থেকে আসা আনান বাউল নেচে-গেয়ে একতারা হাতে গান করছিলেন দুপুরে। গান শুনতে চারপাশে ভিড় জমে যায়। তিনি পরপর তিনটি লালনগীতি গেয়ে শোনান। একই ভাবে নারী বাউলরাও গান গেয়ে মাতিয়ে তোলেন চত্বর।

স্থানীয় চায়ের দোকানদার জালাল ও চটপটি বিক্রেতা রিপন বলেন, গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা এসেছেন। তারা লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে এখানে আসছেন। এতে আমাদের বেচা-কেনা আগের তুলনায় ভালো হচ্ছে।

লালন একাডেমির অ্যাডহক কমিটির সদস্য তাইজাল আলী খান বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে গত দুইবার লালন মেলা বন্ধ ছিল। এবার লালন মেলার আয়োজন করা হয়েছে। কয়েকদিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন ভক্ত-অনুসারীরা। অন্যান্য বারের চেয়ে এবার বেশি মানুষের আগমন ঘটেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, লালন মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশ, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে।

তিন দিনব্যাপী লালন মেলা অনুষ্ঠানে প্রতিদিনই আলোচনা সভা শেষে মঞ্চে চলবে লালন সংগীত। সেখানে লালন একাডেমির শিল্পীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পী ও ভক্তরা গাইবেন।