স্টাফ রিপোর্টার
কেডিএর কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প বিষয়ে খুলনার মিডিয়া ব্যক্তিবর্গের সাথে আজ ১২ জানুয়ারি, রবিবার দুপুর ১ ঘটিকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জনাব আব্দুল মুকিম সরকার (এসডিসি পিএসসি পিইঞ্জ) মহোদয় মত বিনিময় করেন।
কেডিএ’র সম্মেললন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেডিএর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ খুলনার উন্নয়নে কেডিএর ভূমিকা অনন্য এবং ভবিষ্যতে কেডিএ এই ভূমিকা পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। কেডিএর চেয়ারম্যান বলেন, খুলনার জনপ্রতিনীধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় করে খুলনার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বৃহত্তর খুলনা অঞ্চল প্রধানমন্ত্রীর স্নেহধন্য এবং স্মৃতি বহুল একটি জায়গা। প্রধান মন্ত্রী খুলনার উন্নয়নে উদার হস্ত এবং একজন শুভাকাঙ্খি। কেডিএ ময়ূরী আবাসিক এলাকার খেলাপী বরাদ্দগ্রহীতাদের আরোপিত সার্ভিস চার্জ বাবদ ৩% এবং জরিমানা বাবদ ২% অর্থাৎ ৫% অর্থ মওকুফ করা হয়েছে।এছাড়াও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আই ই বি) বরাদ্দকৃত জমির বরাদ্দের অর্থ পরিশোধ করা সংক্রান্ত বিষয়টি দীর্ঘ ১০ বৎসর যাবৎ ঝুলে ছিল। বকেয়া অর্থের জরিমানা মওকুফ করে জটিলতা নিরসন করা হয়েছে। এভাবে বিভিন্ন জটিলতা নিরসন করে কার্যক্রম চালিয়ে যেতে চাই । তিনি খুলনার উন্নয়নে খুলনার মিডিয়া ব্যক্তিবর্গসহ অন্যান্য সংস্থার জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক তথ্যের সম্পাদক হাবিবুর রহমান, ও চিফ রিপোর্টার হাসান আহমদ মোল্লা, দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মোঃ আনিস উদ্দিন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মাকসুদ আলী, দৈনিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এস এম আমিনুল ইসলাম, কেডিএর সচিব লষ্কর তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মাসুদুর রহমান, অথরাইজড অফিসার মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আরমান হোসেন ও মোরতোজা আল মামুন, প্রকৌশলী মুনতাসির মামুন।











































