Home আঞ্চলিক ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

20

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের পাঁচমাইলে পিকআপের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিরিন (৬০) পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন শিরিন।

 

পথিমধ্যে পাঁচমাইল নামক স্থানে পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই আবুল কালাম আজাদ আরও জানান, পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।