Home আঞ্চলিক খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ রবিবার

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ রবিবার

6

 

খবর বিজ্ঞপ্তি।।

ঢাকার মীরপুরে বিএনপির সমাবেশে হামলা এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাঁধাদানের প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে বিএনপির সকল ওয়ার্ড, থানা, ইউনিয়ন, পৌরসভা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।