রূপসা প্রতিনিধি।।
রামনগরের প্রধান সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় নিমজ্জিত। এলাকাবাসীর চলাচলের একমাত্র সড়কটি উন্নয়ন থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে পায়েঁ হেটে চলাচল করা খুবই কষ্টকর। ৩ দিন আগে জনগণের উপকারের জন্য কিছু ৩নং আদলা ইট ফেলে দ্বায়িত্ব পালন করা হয়। শুধু এই ভগ্নাংশ ইট দেওয়ায়, কোন প্রকার বালু না দেওয়ায় জনসাধারণের উপকারের পরিবর্তে বরং আরোও বেশি কষ্টদায়ক যন্ত্রনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অসহায় ভ্যানচালকেরা ভ্যানগাড়ী চালাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে রোজ।প্রতিদিনই তাদের ক্ষতিগ্রস্ত গাড়ীর যন্ত্রাংশ ক্রয় ও মেরামত করতে হিমশিম খেতে হচ্ছে। এলাকার মানুষের কষ্ট লাঘব হতে আর কত বছর অপেক্ষা করতে হবে?










































