Home আঞ্চলিক দিঘলিয়ায় র‌্যাবের অভিযানে শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তার ২

দিঘলিয়ায় র‌্যাবের অভিযানে শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তার ২

13

স্টাফ রিপোর্টার ।।

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী শর্টগান ও ৭ রাউন্ড কার্তুজসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ২৮ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে মো.  মাসুদ (৩১) ও মো. রহিমের ছেলে মো. সাজ্জাদুল ইসলাম (২১)। 

র‌্যাব-৬ জানায়, ২৮ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন সেনহাটি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল। এসময় গোলাম মোস্তফা এর বসতবাড়ি থেকে একটি বিদেশী শর্টগান ও ৭ রাউন্ড কার্তুজসহ মাসুদ ও সাজ্জাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।