দিঘলিয়া প্রতিনিধি ।।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা কন্ফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা –০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন বর্তমান সরকারের আমলে বাংলাদেশের জনগন সুখে শান্তিতে বসবাস করছে,এটা একটি কুচক্রী মহল ভালোভাবে দেখছেনা,তাই সরকারের এই অর্জনকে ম্লান করতে তৎপর রয়েছে, তারা যাতে জনগনের মাঝে বিভ্রান্ত ছড়ানোর জন্য প্রশাসনকে ভূল বুঝিয়ে হামলা, মামলা করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
দিঘলিয়া প্রান্তে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় মোঃ আলী রেজা বাচা, মমতাজ শিরিন ময়না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মোল্লা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল করিম, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ মন্জুরুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জেড এম খায়রুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাহরিয়ার রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক এর ম্যানেজার মোঃহাবিবুর রহমান,উপজেলা সহোকারী প্রোগ্রামার সমির বিশ্বাস,দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, যোগীপোল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন,সেনহাটী ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকবার সরদার,উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এস এম গোলাম রহমান, দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম,সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা মতিন,ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, খোকন মেম্বার,বিশ্নুপদ সরদার মেম্বার,সহ প্রমুখ।











































