খবর বিজ্ঞপ্তি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশে^ উন্নয়নের রোল মডেল”। তিঁনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা”। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।











































