Home আন্তর্জাতিক গাছের সংগে ৭০ নারীর বিয়ে!

গাছের সংগে ৭০ নারীর বিয়ে!

16

খুলনাঞ্চল ডেস্ক ।।

যুক্তরাজ্যে বন-নিধনের প্রতিবাদে গাছকে প্রতীকী বিয়ে করেছেন ৭০ জন নারী। দেশটির ব্রিস্টল শহরভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন এই বিবাহ কর্মসূচির আয়োজন করে।

বিবিসি জানিয়েছে, ব্রিস্টলের এক এলাকায় ১৬৬টি অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই প্রকল্পের জন্য অন্তত ৭৪টি গাছ কেটে ফেলতে হবে।

এসব গাছ কাটার প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গাছকে বিয়ে করেছেন নারীরা। প্রতীকী এই বিয়েতে নারীরা বিভিন্ন সংস্কৃতির বিয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন।

যুক্তরাজ্যে গাছের সংগে বিয়ের কোনো আইনি ভিত্তি নেই। তবে প্রতিবাদীরা মনে করছেন, এই ধরণের কর্মসূচির মাধ্যমে গাছ রক্ষায় তাদের বার্তা সমাজের নানা স্তরে সহজে পৌঁছে যাবে।

স্থানীয় বাসিন্দা, পরিবেশ রক্ষা আন্দোলনের প্রচারক ও নববধূ সুজান হেকেট বলেন, এটা শুধু একটি আবেগপ্রবণ কাজ নয়, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতীকী প্রতিবাদ।