স্পোর্টস ডেস্ক।।
ইউরোপা লীগে বোর্নমাউথের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল এসি মিলান। হিপের (নিতম্ব) চোটের কারণে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলের নাইজেরিয়ান তারকা উইঙ্গার স্যামুয়েল চুকউয়েজে।
এতে বেশ চিন্তিত কোচ রুবেন আমোরিম। ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,ইউরোপা লীগে বোর্নমাউথের মুখোমুখি হওয়ার আগে এসি মিলানের শেষ অফিশিয়াল অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন না চুকউয়েজে।
চোটের সঠিক গভীরতা এবং কতদিন মাঠের বাইরে থাকবেন তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে তাকে বলে জানা গেছে। মিলান কোচ রুবেন আমোরিমের জন্য এই চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দলের ডান প্রান্তের আরেক তারকা উইঙ্গার আলেক্সিস সেলেমেকার্স গোড়ালির অস্ত্রোপচারের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এখন চুকউয়েজের এই নতুন ইনজুরি মিলানের আক্রমণভাগকে বেশ সংকটে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।











































