Home খেলাধুলা সাইফের পর মিরাজও আউট, ইমনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ : ত্রিদেশীয় সিরিজ

সাইফের পর মিরাজও আউট, ইমনের ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ : ত্রিদেশীয় সিরিজ

2

স্পোর্টস ডেস্ক।।

৭ ওভারে ২৮ রান তুলতেই নেই ৪ উইকেট! সেখান থেকে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুজনের ৯৩ রানের জুটি ভাঙতেই আবারো বিপদে তাওহিদ হৃদয়ের দল।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের বাঁচা-মরার ম্যাচে সাইফ (৪১) আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (২)।

শরীফুল ইসলামকে নিয়ে দলকে টানছেন ইমন। লিটন দাসের চোটে সুযোগ পাওয়া ইমন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন; অপরাজিত আছেন ৫৮ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ফাইনালে উঠতে হলে আজ আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে হারাতে হবে।