ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
খবর বিজ্ঞপ্তি
রবিবার সময়- রাত ৮টায় থানা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুফতী ইমরান হুসাইন ও পরিচালনা করেন সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব শেখ মারুফ রহমান, মোঃ নূরুজ্জামান বাবুল, হাফেজ মাওলানা শেখ আব্দুর রাকিব, মেহেদী হাসান সৈকত, মোঃ কবির হোসেন, মোঃ হুমায়ুন কবির, মোঃ ইব্রাহীম খান, মুন্সি বশির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। বৈঠকে আগামী ২৪ সেপ্টেম্বর-২০২১ তারিখ বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার আয়োজনে “ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত” করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সৌন্দর্য্য ও ঔষধীগুণে ভরা করমচা
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
বর্ষার ফল করমচা। ঔষধীগুনে ভরা এ ফলটি নিয়ে ছোটবেলায় আমরা ছড়া পড়েছি ”আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। লেবুর পাতায় করমচা, ঝড়-বৃষ্টি ঝরে যা”। অনেকের হয়তো করমচা এ ফলটার গুণের কথা জানে না। সম্প্রতিকালে এই ফলটি দেশের বিভিন্ন এলাকায় বানিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। শহরে জীবনযাপনেও অনেকে সৌখিনভাবে ছাদকৃষিতে চাষ করছেন। কৃষিতে আধুনীকরনের জন্য উচ্চ ফলনশীল করমচার চারা নার্সারীতে পাওয়া যায়। আঙ্গুর ফলের আকারে ছোট এ ফলটি বিভিন্ন রঙ ও স্বাদের হয়ে থাকে। বর্ষার মৌসুমে গ্রাম এলাকার বাজারগুলোতেও বর্ষার এই ফলটি দেখা যায়। ফলিত পুষ্টিবিদদের ভাষ্যমতে, এ ফল ভিটামিন সিতে ভরপুর ও ঔষধী গুণে ভরা। যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে তাই বাজারে এ ফল দেখলেই কেনার জন্য স্বাস্থ্য সচেতন মানুষেরা ভিড় করে। এ মৌসুমে বৃষ্টি ভেজা করমচা ফল, পাতা ও গাছ দেখতে সত্যিই মনোমুগ্ধকর। বাজারে উপকারী এ ফলটির দাম ফলন উভয়ই ভালো। তাই অনেকেই ঝ্ুঁকছেন করমচা চাষে।
তথ্যভান্ডার উইকিমিডিয়ার থেকে জানা যায়, করমচায় ভিটামিন সি ও আয়রনে পরিপূর্ণ। করমচা দিয়ে আচার ও সুস্বাদু জেলি তৈরি করা যায়। ভারতীয় উপমহাদেশে বহুকাল আগে থেকে করমচ ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে। করমচা ফলের বৈজ্ঞানিক নাম ক্যারিসা ক্যারান্ডাস। উদ্ভীদ জগতের এপোসিনেসিয়া পরিবারের অন্তর্ভুক্ত। পার্শবর্তীদেশ ভারতে এই করমোচার অতি পরিচিত নাম কারাউন্ডা।
ঔষধি এই ফলের গাছ রোপন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের বীজ ব্যবসায়ী কামরুজ্জামান বাবুল। প্রথমে অনেকটা শখের বসে লাগালেও এখন বুঝতে পারছেন ফলটা অনেক দরকারী। এই ফল প্রায় সারা বছরই তরকারি হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া বর্ষা মৌসুমে যখন অনেক ফল আসে তখন পাকা করমচার রস দিয়ে জেলি তৈরি করা হয়। যা খেতে অনেক সুস্বাদু।কামরুজ্জামান বাবুল জানান, সব থেকে ভালো লাগে যখন ফল আসে, তখন গ্রামের সব বয়সি মানুষ এই ফল নিতে আসে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েরা এই ফল পেয়ে খুব খুশি হয়।
তিনি আরো জানান, ফলটি বৃষ্টির পরশ পেলেই যেন লালচে হতে শুরু করে। এটি দেখতে অনেকটা কুলের মত। খেতে টক, জিহ্বায় রস আনার মত। তবে এটি পাকলে দেখতে অনেকটা জামের মত কালচে রুপ ধারন করে। তখন খেতে কিছুটা মিষ্টি স্বাদ লাগে। পুরো গাছ ভরে থাকে থোকায় থোকায়। একটি থোকায় তিন থেকে আটটির মত ফল হয়।
গাছে যখন ফুল আসে দেখতে অনেকটা বকুল ফুলের মত। এই ফুল থেকে ফল হয়। ফলের রং প্রথম দিকে হয় সবুজ অথবা সাদাটে। তারপর ক্রমেই লালচে হতে শুরু করে। সম্পূর্ণ পেকে গেলে এটি গাড় লাল থেকে কাল বর্ণ ধারণ করে। এ সময় ফলটি মুখে দিলে লাল রসে ভরে যায়। খেতে টক-মিষ্টি স্বাদ। তবে ফলটি পাকার আগে যখন এর বর্ণ সবুজ থাকে তখন এতে কাঁঠালের মত সাদা আঠা জাতীয় পদার্থ থাকে। এ সময় খেতে টক লাগে।
বর্তমানে দেশের প্রায় সর্বত্র কৃষি বা বৃক্ষ মেলা হয়। এসব মেলায় বা বিভিন্ন হাটে বাজারে মাত্র ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকার মধ্যে একটি চারা কিনতে পাওয়া যায়। একটু যতœসহকারে রোপন করলেই দু’এক বছরের মধ্যেই গাছে ফল আসে। এমনকি চারা রোপনের এক বছরের মধ্যেও অনেক গাছে ফল আসতে পারে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনস্টিটিউট উবর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান কৃষিবিদ ডঃ মোঃ নুর আলম জানান, করমচা ফলটি অত্যন্ত ঔষধী ও পুািষ্টগুণে ভরা। এতে রয়েছে ভিটামিন এ,বি ও সি। এতে থাকা কার্বহাইড্রেট কর্মক্ষমতা বৃদ্ধি করে। বাতজনিত রোগ,ব্যথাজনিত জ্বর নিরাময় করে। যকৃত ও কিডনি রোগ নিরাময়ে সহায়তা করে। এতে থাকা পটাশিয়াম শরীরের দূষন বহিষ্কারকরনেসহায়তা করে। কৃমিনাশক কাজ করে। পেটের বিভিন্ন অসুখে করমচা উপকারী। শরীরের ক্লান্তি দূও করতে করমচার রশ বেশ কার্যকরী। স্কার্ভি ও দাঁতের রোগ নিরাময় করে। চুলকানীসহ চামড়ার নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। রক্ত চলাচল স্বাভাবিক রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের অভ্যন্তরীন রক্তক্ষরন কমাতে সাহায্য করে। করমচায় কোন ফ্যাট বা কোলেস্টেরল নেই তাই ডায়াবেটিস ও হার্টের রোগীদের জন্য এ ফল উপকারী। মৌসুমী সর্দি জ্বর দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। সবশেষে বলা যায়, করমচা আকারে ছোট ফল হলেও ঔষধের গুণে বিরাট বড়।
যুবদল নেতার ভাইয়ের মৃত্যুতে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদলের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান রিপনের মেঝ ভাই হাসানুর রহমান মিরন ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি….. রাজিউন)। ১২ আগস্ট ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। রবিবার জোহর বাদ খালিশপুর বাইতুন ফালাহ জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বাগেরহাটে যুব ও নারী বান্ধব জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় পাঁচ সাংবাদিককে সম্মাননা
বাগেরহাট প্রতিনিধি
যুব ও নারী বান্ধব জনসেবামূলক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ণ সংস্থা এ্যাকশন এইডের সহযোগিতায় বাধন মানব উন্নয়ন সংস্থা এই সম্মাননা প্রদান করেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন, বাংলানিউজ, আজকের পত্রিকা ও সময়ের খবরের বাগেরহাট প্রতিনিধি এসএস শোহান, আরটিভি‘র বাগেরহাট প্রতিনিধি এস.এম সামছুর রহমান, দৈনিক নওয়াপাড়া পত্রিকার চুলকাঠি প্রতিনিধি মোঃ আনিছুর রহমান, দৈনিক ইত্তেফাকের ফকিরহাট প্রতিনিধি ফটিক ব্যানার্জী ও ঢাকা পোস্টের তানজীম আহমেদকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.এস. এম. মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল¬াহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহন করেন।
বাগেরহাটে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন নিবন্ধনকারীরা
বাগেরহাট প্রতিনিধি
কিষান বন্ধ দিয়ে টিকা নিতে আসছিলাম। সকাল সাতটা থেকে ১১ পর্যন্ত দাড়িয়ে আছি, কিন্তু টিকা পাইনি। টিকা কেন্দ্রে (টিকা প্রদান কক্ষ)তালা মারা। কেউ কোন খোজ নিচ্ছে না। আমার মত শতশত মানুষ মাঠে দাড়িয়ে আছে। এই ভোগান্তির কোন মানে হয় না। টিকা দেবে না আগেই বলে দিলে পারত। বাগেরহাট সদর হাসপাতালের সামনে কয়েক ঘন্টা দাড়িয়ে থেকে টিকা না পেয়ে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া এলাকার দিনমজুর শেখ আসাদ।
শুধু শেখ আসাদ নয়, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রের সামনে প্রায় দুই শতাধিক নিবন্ধনকারীকে এভাবে দাড়িয়ে থাকতে দেখা যায়। টিকার মজুদ শেষ হওয়া স্বত্তেও নিবন্ধনকারীদের কেন অবহিত করা হয়নি, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিবন্ধকারীরা।
গোবরদিয়া গ্রামের রোমিচা বেগম জানান পরিবারের চারজনের টিকা দেওয়ার তারিখ ছিল আজ। সবাইকে নিয়ে সাড়ে সাতটার সময় এসে লাইনে দাড়িয়েছি। কিন্তু ১২টার সময়ও জানতে পারিনি টিকা নেই। স্বাস্থ্য বিভাগের কেউ জানায়নি যে টিকা শেষ হয়ে গেছে। পরে বাইরের এক লোকের মাধ্যমে শুনতে পারলাম টিকা শেষ। তবে বাগেরহাট সদর হাসপাতাল টিকাদান কেন্দ্রে টিকা শেষ হলেও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে টিকা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, বাগেরহাট সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রের মজুদ গতকাল শেষ হয়েছে। পরবর্তীতে টিকা প্রাপ্তি স্বাপেক্ষে আবারও যথারীতি টিককা দেওয়া শুরু হবে।
তিনি আরও বলেন, নিবন্ধনকারীরা যাতে টিকা নিতে এসে ফিরে না যায় এজন্য আমরা মাইকিং করে জানিয়ে দিব। টিকাদান কেন্দ্রের সামনে টিকা শেষ লেখা সম্বলিত ব্যানার দেওয়ার কথাও বলেন তিনি।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাগেরহাট জেলায় এ পর্যন্ত ২ লক্ষ ৩৫ হাজার ৭৪৫ জন টিকা নিয়েছেন। এদের প্রথম ডোজ নিয়েছেন এক লক্ষ ৫৪ হাজার ২৫৬ জন এবং ২য় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৪৮৯ জন।
দেবহাটায় ইজিবাইক মালিক ও চালক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কে এম রেজাউল করিম
দেবহাটায় ইজিবাইক মালিক ও চালক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর, ২১ সকাল ১১ টার সময় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সভাপতিত্বে করেন আমিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ.এম সোহাগ হোসেনের সার্বিক সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম। এসময় বক্তারা সকলকে শ্রমিকলীগের ছায়াতলে এসে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ডিজিটাল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানে কাজ করার আহবান জানান। শেষে আমিরুল ইসলামকে সভাপতি, আরমান হোসেনকে সাধারন সম্পাদক, আজিজুল হককে সহ-সভাপতি, রহমত আলীকে যুগ্ম সাধারন সম্পাদক ও মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে দেবহাটা উপজেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির কমিটি গঠন করা হয়।
সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল আজ খুলনা প্রেসক্লাবে আসছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করবেন। খুলনা প্রেসক্লাবের সকল সদস্যকে এসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
গঙ্গারামপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থীর ব্যাপক গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা নাজিম উদ্দিন গতকাল বিকাল ৪ টায় প্রার্থীর নিজ এলাকা কতিয়ানাংলা বাজার সুখদাড়া বাজার, ঢেউয়াতলাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের অংশগ্রহণে ব্যাপক গণসংযোগ করেন। এসময় প্রার্থীর সাথে ছিলেন হাফেজ মোঃ ইসমাইল হোসাইন মুফতি আরিফ বিল্লাহ ,মোঃ ইয়াছিন, মোঃ মকবুল আহমাদ, মোঃ কাওসার শেখ, মোঃ আলমগীর হোসেন, ছাত্রনেতা মোঃ এনায়েত হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ। গণসংযোগকালে প্রার্থী দলমত নির্বিশেষে সকলকে হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বারাকপুরে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েও আলোচনায় আনছার শেখ
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটরসাইকেল প্রতিক নিয়ে সতন্ত্র চেয়ারম্যান হিসাবে প্রতিদন্দীতা করছেন শেখ আনছার উদ্দিন । আলোচনার শীর্ষে রয়েছেন ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাক্তিগত ইমেজ তৈরি করে তুলেছেন তিনি। বৈশ্বিক করোনা মহামারী চলাকালীন সময়ে প্রথম যখন সাধারন মানুষের মাঝে এক আতঙ্কের তৈরি হয়েছিল ঠিক তখনই ইউনিয়নের তৃণমুল পর্যায়ের কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবী অসহায় সাধারণ গরিব পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আনছার শেখ। শুধু তাই নয় নিজ এলাকার হাটবাজারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে হাত পরিস্কার করার সাবান, ডেটল ও জিবানু ধ্বংস করার জন্য স্প্রে বিতরণ করেছেন তিনি। এসব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার মাধ্যমে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। আনছার শেখ ইউনিয়নের বারাকপুর বাজার কমিটির নির্বাচিত সাধারন সম্পাদক ,এ ছাড়া তিনি একজন অবসর প্রাপ্ত সেনাসদস্য , আগামি ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো সতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি । নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন । স্থানীয় পর্যায়ের এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ইউনিয়নের ছোট-বড় হাট-বাজারের চায়ের দোকান গুলোতে সকাল-সন্ধ্যার আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের পক্ষে-বিপক্ষে তর্ক ও চুলছেড়া বিশ্লেষণ করছেন সাধারন ভোটররা।ভোটারদের প্রত্যাশা, যতই প্রার্থীর চাপ থাকুক না কেন, সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিকে ব্যালেট বিপ্লবের মাধ্যমে সমর্থন দেবে জনগন। সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্টিত হয় তাহলে এখানে অব্যশই যোগ্য, সৎ ও অবিজ্ঞতাসম্পন্ন এবং যারা সব সময় অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে তাদের মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে নতুন মুখ বিজয়ী হওয়ার আবাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে। এদিকে ১৩ সেপ্টেম্বর সোমবার কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শেণৗ পেশার মানুষকে সাথে নিয়ে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার শেখ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কামারগাতি এলাকায় ব্যাপক গনসংযোগ করেন । গনসংযোগ শেষে এলাকাবাসির সাথে মতবিনিময়কালে তিনি বলেন বিগত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন জনগনের ভোটে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান দীর্ঘ দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন রকম অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জনগনের টাকা লুটপাট করেছেন। বিগত দিনে তাদের এসব অনিয়ম-দুর্নীতির কারনেই এখন জনগন থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পরেছে তারা। জনগনের ভোটে নির্বাচিত বারাকপুরের বর্তমান চেয়ারম্যান এর অনিয়ম-দুর্নীতি ও অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন বারাকপুর ইউনিয়নের কয়েক হাজার সাধারন জনগন। তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেইসব দুর্নীতিবাজ ও অদক্ষ ব্যাক্তিদেরকে ইউনিয়নের সচেতন জনগন তাদের প্রতিনিধি হিসেব আর দেখতে চায় না। এখানে সকল পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে হলে দক্ষ ও তরুণ নেতৃত্বের প্রয়োজন। ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আগামী নির্বাচনে ইউনিয়নের সাধারন সচেতন নাগরিকগন একজন শিক্ষিত, দক্ষতাসম্পন্ন, যোগ্য ও সৎ ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। শেখ আনছার আলী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। জনবিচ্ছিন্ন নয়, এখানের সকল শ্রেনী পেশার সাধারন মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হয়ে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেব জনগনের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে চাই।
বেগ লিয়াকত আলীর গণসংযোগ
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় সভা ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় ৮ ও ৯ নং ওয়ার্ড এর মধুফ্যাক্টারির মোড় থেকে জাব্দিপুর ঈদগাহ ময়দান হয়ে জাব্দিপুর প্রাইমারি স্কুল ঘুরে যোগিপোল রেলগেটে গিয়ে শেষ হয় ।এ সময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, শেখ কামাল আহম্মেদ, আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান , বেগ খালিদ হোসেন, বেগ সুমন, আসাদ মোড়ল, বেগ মুরাদ, শেখ মিজান, মুরাদ মোড়ল, বেগ আসাদুজ্জামান, শেখ সেলিম, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল , বেগ রাশেদুজ্জামান, হাবিব মাষ্টার, সহ দলিয় নেতাকর্মীবৃন্দ । চেয়ারম্যান প্রার্থী আনিসের পক্ষে বেগ লিয়াকত আলী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
যোগিপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর হাত পাখা প্রতিকের গনসংযোগ
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী মাওলানা আবদুল্লাহ আল মাসুমের হাত পাখা প্রতিকের পক্ষে ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার মইনউদ্দীন ভুইয়া, মোঃ বজলুর রহমান, নাইম হাওলাদার, রিয়াজ হাওলাদার, মেহেদি হোসেন, আল আমিন, আবদুল্লাহ সুমন, মোস্তফা আফরিন, মোঃ সুজন, আঃ কাদের মোস্তফা হোসেন সহ দলিয় নেতাকর্মিবৃন্দ ।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার আটশত ৭৩ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় সোমবার আট হাজার আটশত ৭৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ছয়শত ৯৫ এবং মহিলা চার হাজার একশত ৭৮ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার ছয়শত ১৭ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার দুইশত ৫৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত জন, বটিয়াঘাটায় দুইশত দুই জন, দিঘলিয়ায় পাঁচশত ৯০ জন, ডুমুরিয়ায় আটশত ৪৬ জন, ফুলতলায় তিনশত ৯০ জন, কয়রায় সাতশত আট জন পাইকগাছায় আটশত ৭৩ জন, রূপসায় পাঁচশত ৫৭ জন ও তেরখাদায় পাঁচশত ৫০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। সোমবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার ছয়শত ৭০ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় এক হাজার চারশত ৯১ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগ, ১৬ জেলে আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভায়ারণ্য এলাকায় অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। সোমবার ভোরে গভীর সুন্দরবনের মান্দার বাড়িয়া খাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার একটি ট্রলার ও জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়েন্দাবাজার গ্রামের জালাল খাঁর ছেলে মিরাজ খাঁ, হাবিব খলিফার ছেলে কামরুল ইসলাম, মৃত ইয়াছিন মোল্যার ছেলে সেলিম মোল্যা, আব্দুল ওয়াজেদ এর ছেলে মোঃ নয়ন, মৃত রহমান মোল্যার ছেলে রফিক মোল্যা, হাবিব খনের ছেলে সবুর খান, জামাল খানের ছেলে ইমাম খান, মৃত শরিফ খানের ছেলে আব্দুর রহমান, কাছিম খানের ছেলে কালু খান, মৃত নেছার উদ্দিন হাকিমের ছেলে আব্দুল হাকিম, মৃত আশরাফ আলীর ছেলে মোঃ হারুন, আব্দুল হকের ছেলে মোঃ রিয়াজ, আব্দুল মান্নানের ছেলে মিরাজ হোসেন, কবির হোসেনের ছেলে ইমাম হোসেন এবং লক্ষীপুর জেলার আলেকজেন্ডার থানার আলেকজেন্ডার গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ফিরোজ হোসেন ও কক্সবাজার জেলার কক্সবাজার থানার টেকপাড়া গ্রামের সুলতানের ছেলে আবুল কাশেম।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মোঃ সুলতান আহমেদ জানান, তার নেতৃত্বে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা ভোরে গহীন সুন্দরবনের মান্দার বাড়িয়া খালে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কোন পাস ছাড়াই অবৈধভাবে মাছ ধরার সময় ১৬ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ট্রলার ও মাছ ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, আটক ১৬ জেলের বিরুদ্ধে বাংলাদেশ বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যেগে শেখ রেহেনার জন্মদিন উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ কন্যা এবং বাংলাদেশের প্রধান মন্ত্রি দেশরতœ শেখ হাসিনার একমাত্র ছোটবোন শেখ রেহেনার ৬৭ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে সোমবার বিকাল ৫ ঘটিকায় খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যেগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সভা পরিচালনা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী। সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি.এম.এ সালাম, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জুবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, এ্যাড. শাহ আলম, মোজাফ্ফর মোল্লা, অসিত বরন বিশ্বাস, মোঃ খায়রুল আলম, আজগর বিশ্বাস তারা, জামিল খান, শামসুন্নাহার বেগম, শিউলি সরোয়ার, জাহাঙ্গীর হোসেন মুকুল, কৃষক লীগ জেলা সভাপতি অধ্যাপক আশাফুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ছাত্রলীগ জেলা সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রেজাউল করিম রেজা, তানভির রহমান আকাশ, পলাশ রায়, নীল মনি প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা ও শেখ রেহেনা দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফকিরহাটে আ,লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী পথসভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এম ডি সেলিম রেজার পথসভা রবিবার সন্ধা সাড়ে ৭টায় জাড়িয়া ইসলামিয়া দাখির মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাহম্মুদ মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার। ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরাইয়া বিশ্বাস, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক অনিমেষ কুমার দাম সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। সভায় নৌকা প্রতিকের প্রার্থী এম ডি সেলিম রেজা-কে বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান হয়।
ফকিরহাটে নাবী পাট-বীজ সার ও নগদ সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২অর্থ বছরে খরিপ/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শণী বাস্তবায়নের লক্ষ্যে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে নাবী পাট বীজ, সার ও নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার বিকাল ৪টায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান পূনম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তানিয়া ইসলাম ও অভিজিৎ গাইন প্রমূখ। এদিন ৩০জন কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।
ফকিরহাট বাজার বর্নিক সমিতির জনসচেতনা মূলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বাজার বনিক সমিতির আয়োজনে ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল ৫টায় বাজার চাউল চান্দিনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু ও মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম। ফকিরহাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক উজ্জল কুমার ঘোষের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শেখ মাহমুদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন সহ সংবাদকর্মী, ফকিরহাট বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগন।
খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১’-এর সোমবার ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি এবং দ্বিতীয় খেলায় হেলাল মোল্লা ও আরাফাত হোসেন অনিক জুটি জয়লাভ করেছেন। প্রথম খেলায় আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি ২-০ সেটে আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর জুটিকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় হেলাল মোল্লা ও আরাফাত হোসেন অনিক জুটি ২-০ সেটে মোঃ খায়রুল আলম ও মো. আজিজুল ইসলাম জুটিকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাব সদস্য মোঃ আব্দুল হালিম। আগামীকাল মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় স্থান নির্ধারনী খেলায় দুপুর সাড়ে ১২ টায় আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর জুটি বনাম মোঃ খায়রুল আলম ও মো. আজিজুল ইসলাম জুটি একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা রবিবার রাতে খুলনার হোটেল ক্যাসল সালাম-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার। বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ) এর পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, ডাঃ এস এম শামসুল আহসান মাসুম, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, মোঃ নাসির উদ্দিন হালদার, মোঃ হাদিউজ্জামান, ডাঃ নুরুল হুদা জনি, হালিমা ইসলাম, অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ দীপঙ্কর নাগ, মোঃ শফিক উদ্দিন, প্রতাপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ এজাজ মামুন, শেখ লুৎফুন নাহার পলাশী, আফরোজা খানম বীথি, ডাঃ নিরুপম মন্ডল, প্রকৌশলী জিএম মাহফুজুর রহমান, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, ড.রমেশ্বর দেবনাথ, ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ মোঃ নিয়াজ মোস্তাফি চৌধুরী প্রমুখ। সভায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণসহ সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. এস এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুককে অভিনন্দন জানানো হয়।
রামপালে বাড়ি দখলের চেষ্টা ভাংচুর টাকা স্বর্ণালংকার লুট
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে প্রকাশ্যে দিনের বেলায় সোমবার সকাল সাড়ে ৯ টায় সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে বসত বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীদের আঘাতে এক গৃহবধূসহ ২ জন আহত হন। এ ঘটনায় রামপাল থানায় একটি এজাহার দাখিল হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র আলহাজ্ব শেখ নূর মোহাম্মদের ভোগ দখলীয় বাড়িতে পার্শ্ববর্তী মুরারি মোহন পাল, সৌরভ পাল, মনোজিৎ পাল, বাগেরহাট সদরের সায়েড়া গ্রামের আজিজুল, সাগর, তরিকুল ও ঝর্ণাসহ ৪/৫ জন্য অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে। এ সময় বাঁধা দিলে গৃহবধূ লিপিয়া খাতুন (৪০) ও শহিদুল ইসলাম কালাই ( ৫৫) গুরুতর আহত হন। আহত কালাই কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা ওই সময় বাড়ি ঘর ভাংচুর, মারপিট করে আহত, দেড় লক্ষ নগদ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্গালংকার লুট করে নেয়। যার মূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা। ওই সময় গ্রামবাসী বহিরাগত ৪ সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অন্য আসামীদের ধরার জোর চেষ্টা করছি।
খুবিতে আজ শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক আইসিইসিআইটি সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের আয়োজনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আইসিইসিআইটি-২০২১ তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি শীর্ষক ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের ১৬টি দেশ এবং বাংলাদেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিফ প্যাট্রন ও উপ-উপাচার্যকে প্যাট্রন করে ১১ সদস্যের একটি অর্গানাইজিং কমিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদিরকে সভাপতি করে ৬ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান আইইইই বাংলাদেশ শাখা এই আন্তর্জাতিক সম্মেলনের টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে কাজ করছে। চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের আইসিটি-ইসিই শিক্ষা ও গবেষণা খাতে ভূমিকা পালন, ইন্ডাস্ট্রি-বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকতর সংযোগ সাধন ও কোলাবরেটিভ কার্যক্রম গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উদ্ভাবনা ইন্ডাস্ট্রিজে প্রায়োগিকতার মাধ্যমে এ খাতের অভীষ্ট অর্জন এবং বিশ্বের আইসিটি সংশ্লিষ্ট গবেষকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়, নতুন নতুন ধারণা ও তথ্য আদান-প্রদান এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
আজ সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হবে। সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে সকাল ১১টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন। এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা বেগম, জাপানের ইয়ামান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাশানোরি হানাওয়া এবং আইইইই’র নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. মশিউল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন খুবির ইসিই ডিসিপ্লিনের শিক্ষক ও অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব খুবির ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান।
বটিয়াঘাটার ইউএনও’র সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
সদ্য যোগদানকারী বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মমিনুর রহমান গতপরশু রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান শেষে গতকাল সোমবার দ্বায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অফিসার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ ও অফিস স্টাফদের সাথে দিনব্যাপী পৃথক পৃথক মতবিনিময় সভার আয়োজন করেন। সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার সহ প্রশাসন ও অফিসার্স ক্লাবের কর্মকর্তাবৃন্দ।উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ রায়, দৈনিক দেশ সংযোগ এর সহকারী সম্পাদক রিংটন মন্ডল, সাংবাদিক এ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাস রায়,সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক এস.এম.এ ভুট্টো, সাংবাদিক এ্যাড. মোস্তফা বিল্লাল, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক আশিকুজ্জামান আশিক, সাংবাদিক নিতীশ বাছাড়, সাংবাদিক আছিয়া খাতুন ঝিনুক, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল প্রমূখ। পরে তিঁনি অন্যান্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিঁনি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য তিনি ৩৩ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে সচিবালয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে, এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, তারপর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।
কয়রায় সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি
আগামী ২০ সেপ্টেম্বর কয়রায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আছের আলী। তিনি সোমবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নে আংটিহারা মোড়ে নৌকার প্রার্থী কবি শামছুর রহমানের পুত্র মাষ্টার মিলনের নেতৃত্বে তার পথ সভায় হামলা চালিয়ে ৪ জন কে কুপিয়েছে। এ ঘটনায় তার ভাই সাবেক মেম্বর নাছের আলী ও তার ছেলে মনিরুল কে দা’এর কোপে মাথায় আঘাত করায় পিতা পুত্র মারাক্তক জখম হয়ে খুলনায় চিৎিসাধীন আছে, তবে ভাই নাছের আলীর অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। এছাড়া তার ২ কর্মী গফুর মোড়ল ও রিপন জায়গীর মহল হাসপাতলে চিকিৎসাধীন। তিনি বলেন, তার সভাস্থল থেকে নৌকা প্রার্থীর পুত্র মিলন ও তার সন্ত্রাসী বাহিনী ১২ টি মোটর সাইকেল ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবং ৪ টি মোটর সাইকেল নিয়ে গেছে। তিনি এ ঘটনায় কয়রা থানায় ২৫ জনকে আসামী করে মামলা করায় পুলিশ সাদ্দাম নামে ১ জনকে আটক করেছেন। তিনি বলেন, নৌকার প্রার্থী কবি শামছুর রহমান বিগত ৫ বছরে এলাকায় তার পুত্র মিলন বাহিনী তৈরি করে সন্ত্রাসী কার্যক্রম করায় তার নামে কয়রা থানা ও আদালতে ৭/৮ টি মামলা চলমান আছে, যাহা পত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। এছাড়া ৫ বছরে আমিও একই পরিষদে মেম্বর হিসেবে দায়িত্ব পালন করেছি এবং চেয়ারম্যান কবি কে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দিয়ে টাকা নেওয়া সহ ৪০ দিনের কাজ, টিআর, কবিখা, বিভিন্ন ভাতার কার্ড দিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাটের খবর এলাকার আবাল বৃদ্ধাবনিতা সকলে অবগত। যে কারনে ২০ তারিখে নির্বাচনে তার পরাজয় নিশ্চিত জেনে চারদিকে টাকা ছড়াছড়ি, সন্ত্রাস বাহিনী প্রধান মিলন প্রতিদিন ইউনিয়নের কোন না কোন এলাকায় আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা এবং হুমকী দিচ্ছেন। তিনি আরও বলেন, এলাকার আওয়ামীলীগ নেতাকর্মীরা চেয়ারম্যান ও তার সন্ত্রাসী পুত্র মিলনের উপর বিশ^াস হারিয়েছে অনেক আগেই। এ বিষয় উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতা বুলবুলে সাথে কথা বললে তিনি বলেন, এলাকায় মিলন এখন সন্ত্রাস বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এবং তার পিতা চেয়ারম্যান কবি ভাই উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী হয়ে জনসভায় প্রকাশ্য ঘোষণা করেছিলেন এই নৌকা ডাকাতির নৌকা। কিন্তু আজ ইউনিয়ন নির্বাচনে তিনি নৌকা নিয়ে ভোট চাওয়ায় তাকেও ডাকাতির নৌকা বলে ব্যাপক প্রচার করছেন দলের তৃর্ণমূল নেতাকর্মীরা। তবে ঘটনার বিষয়ে নৌকার প্রার্থীর সাথে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনায় নারী উদ্যোক্তা ও কর্মীদের জন্য টেকসই সেবা প্রদান বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সোমবার নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা (উইএসএমএস) প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অতিথিরা বলেন, নারীর আয় যখন পরিবারে যুক্ত হয় তা জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। সরকারের নানামূখী কার্যক্রম নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তাঁরা বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও নারীরা সামনে এগিয়ে যাচ্ছেন, স্বাবলস্বী হচ্ছেন এবং পরিবারকে সহায়তা করছেন। করোনাকালে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তারা অর্থনীতিকে সচল রেখেছেন।
কর্মশালায় অতিথি হিসেবে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, রূপান্তরের পরিচালক মিজানুর রহমান পান্না, এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, এ্যাডভোকেট ফারহানা ইয়াসমিন শিউলী, মোঃ মাসুদ রানা প্রমুখ বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন উইএসএমএসের সাদিয়া তাসনিম। এসময় উইএসএমএসের ফিল্ড টিম লিডার মাসুদ রানা, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার ভারতী গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা, ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া, জেন্ডার বৈষম্য দূর করা, নারী উদ্যোক্তাদের জন্য নীতিমালা প্রনয়ণ, ডাটাবেজ তৈরি করা, বাল্যবিবাহ বন্ধ, সামাজিক কুসংস্কার বন্ধ, মিডিয়ার সাথে সুসম্পর্ক বা সমন্বয়, কর্মক্ষেত্রে নারীদের সুষ্ঠু পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় উঠে আসে।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জেন্ডার ও এ্যাডভোকেসি সেবা প্রদানকারী সংস্থা, নারী উদ্যোক্তা ও সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সভায় বক্তারা: প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিভূক্তসহ ১১ দফা বাস্তবায়ন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিভূক্তসহ ১১ দফা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীরাও সমাজের একটি অংশ। তারাও সমাজে অবদান রাখতে চায়। নিজেদের পায়ে দাড়াতে চায়। তাদেরকে শিক্ষার সুযোগ করে দিতে পারলে সমাজের বোঝা নয়, সম্পদ হয়ে দাড়াবে। এইজন্য প্রয়োজন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভূক্ত করা। এভাবে বললেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ২ ঘটিকায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনার আহবায়ক মোঃ রবিউল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক মিতা দে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আরিফুর রহমান অপু, বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা শাখার আহবায়ক ডা. মঞ্জুরুল ইসলাম পলাশ, আলো ফুঁটবেই মোঃ সালেহীন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এস এম আলমগীর হোাসেন শ্রবণ, নাট্য ব্যক্তিত্ব বেলাল আহমেদ, তাজুল ইসলাম, খন্দকার এরফান উদ্দিন, জাকির হোসেন, আকরাম হোসেন, গোলাম মোস্তফা, আবু রায়হান প্রমুখ।
লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সভায় দু’তরফা খাজনা আদায় বন্ধ করার দাবী
খবর বিজ্ঞপ্তি
বটিয়াঘাটা উপজেলা বাজারে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে দুতরফা খাজনা আদায় বন্ধ করার দাবী জানিয়েছেন লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা কাতিয়ানাংলা লোকজ-এর সভা কক্ষে কৃষক ফেডারেশনের ত্রৈমাসিক সভায় এই দাবী জানানো হয়। বটিয়াঘাটার স্থানীয় হাট বাজারে কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অন্যায্যভাবে দুতরফা খাজনা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন বিভিন্নভাবে এই দাবী জানানোর ফলেও এখনো পর্যন্ত তার কোনো কর্ণপাত করা হয়নি। প্রশাসনের কাছে নেতৃবৃন্দ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে দুতরফা খাজনা আদায় বন্ধ করে প্রকৃত কৃষকের ও সাধারণ মানুষের পাশে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ ম-লের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, শংকর রঞ্জন সরকার, নিকুঞ্জ বিহারী সরকার, সহসভাপতি মো: মুনসুর আলী শেখ, আশালতা ঢালী, রমেন্দ্রনাথ হালদার, সহ সাধারণ সাধারণ সম্পাদক ফজলুর রহমান লাভলু, কৃষ্ণপদ বিশ^াস, অমরী রাণী ম-ল, বাসুদেব ম-ল, অরুনি সরকার, অমর রায়, বিষ্ণুপদ রায়, অঞ্জলী ম-ল, তুলসী বিশ্বাস, শংকরী সরকার, শিপ্রা রায়, খুকু রাণী অধিকারী, নির্মল বিশ^াস, ত্রিপলী ম-ল, অনিতা মহালদার, লোকজের পলাশ দাশ, মিলন কান্তি ম-ল, দিপংকর কবিরাজ প্রমুখ:।
শেখ রেহানার জন্মদিন উপলক্ষে নগর যুবলীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ্য কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে তার সাফল্য, সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সোমবার বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম হাফিজুর রহমান হাফিজ, মোঃ আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, সৌরভ আশ, মেহেদী হাসান, রাজেস মাহমুদ, হীরন হাওলাদার, ওয়ার্ড যুবলীগ নেতা কাঞ্চন শিকদার, ইব্রাহীম হোসেন তপু, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, ডলার মাহমুদ, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুর রহমান জনি প্রমূখ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত হরিণ উদ্ধার
মোংলা প্রতিনিধি
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের থাবায় ক্ষতস্থানে পোকা ধরা একটি বার্কিং ডিয়ারকে (মায়াবী হরিণ) উদ্ধারের পর চিকিৎসা দিয়ে পুনরায় বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। সোমবার সকালে বনের ঘাগড়ামারী ফরেস্ট অফিস সংলগ্ন লোকালয় থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। এরপর সেখানে হরিণটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন বন কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সোমবার সকাল ৮টার দিকে বনের ঘাগড়ামারী ফরেস্ট অফিস সংলগ্ন ঢাংমারী খাল পাড়ি দিয়ে লোকালয়ের খেজুরিয়া গ্রামে চলে যায় একটি বার্কিং ডিয়ার অর্থাৎ মায়াবী হরিণ। পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়ার পর তারা সেখান থেকে সকাল ৯টার দিকে ভিটিআরটি ও স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করেন। পরে সেটিকে করমজলে এনে চিকিৎসা দেন তারা। আজাদ কবির বলেন, ৩/৪ দিন আগে হরিণটি বাঘের আক্রমণের শিকার হন। এরপর হরিণের ক্ষতস্থানে পোকা লাগে। পোকার যন্ত্রণা সহ্য করতে না পেরেই মুলত অস্থির হয়ে ছুটাছুটি করে বন ছেড়ে খাল পেরিয়ে লোকালয়ে চলে যায় অসুস্থ এ হরিণ। হরিণের বাম কানের উপরে মাথায় ও কানের নিচে ঘাড়ের উপর বাঘের নখের থাবার ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষতস্থানের পোকা পরিস্কার ও ওষুধ খাইয়ে এবং লাগিয়ে দিয়ে সুস্থ করে হরিণটিকে সোমবার বেলা ১১টার দিকে বনের করমজল এলাকায় ছেড়ে দেয়া হয়েছে। এ সময় করমজলের কর্মকর্তা মো: হাওলাদার আজাদ কবির, ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মো: সামানুল কাদিরসহ ঢাংমারী ও ঘাগড়ামারী অফিসের বন প্রহরীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে: সেখ জুয়েল এম.পি
খবর বিজ্ঞপ্তি
সোমবার দুপুর ১২:০০টায় মুজিব বর্ষ উপলক্ষে খুলনা ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ১৫ আগষ্টে নিহত পরিবারের সকল সদস্যের স্মরনে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর ভ্রতুষ্পুত্র এবং খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সেখ সালাহ উদ্দীন জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর জনাব মোঃ হাফিজুর রহমান, ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক ও সাবেক সাংসদ জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কাজী এনায়েত হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীয় পরিচালক ও ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ডায়াবেটিক সমিতি খুলনা আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হাকিম শেখ, সমিতির আজীবন সদস্য মোঃ মনিরুজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, ইঞ্জিঃ আব্দুর রব, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ মেহেদী হাসান এবং সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বঙ্গবন্ধুর স্মৃতি স্মরনে প্রধান অতিথি সেখ সালাহ উদ্দীন জুয়েল এম.পি ত্বীন ফলের একটি বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন এবং আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান শহীদ শেখ আবু নাসের স্মরনে একটি আম গাছের চারা রোপন করেন। বিশেষ অতিথিবৃন্দ একটি করে ফলজ বৃক্ষ রোপন করেন। পরবর্তীতে এই বৃক্ষগুলি ফুলে ও ফলে সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতি ধারন করবে বলে আশা করেন। প্রধান অতিথি সকলকে গাছের চারা রোপন এবং পরিচর্যা করার জন্য আহবান জানান।
কুয়েটে “অভ্যন্তরীণ রাস্তা” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের “অভ্যন্তরীণ রাস্তা” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি কাজের গুনগত মান ঠিক রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন এবং বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এবং দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাকোপে প্রচার প্রচারনায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থীরা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রথম ধাপের স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষে খুলনার দাকোপে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন সকল প্রার্থীরা। এ উপজেলার ৯টি ইউনিয়নে ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩ নম্বর লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ছাড়া ২৭টি সংরক্ষিত ওয়ার্ডে ১১৬ জন নারী প্রার্থী ও ৮১টি সাধারন ওয়ার্ডে ৩৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ১ নম্বর পানখালী ইউনিয়নে আ’লীগের শেখ আব্দুল কাদের প্রতীক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র জাহিদুল ইসলাম শেখ প্রতীক (হাত পাখা), স্বতন্ত্র সাব্বির আহমেদ প্রতীক (আনারস)। ২ নম্বর দাকোপ ইউনিয়নে আ‘লীগের বিনয় কৃষ্ণ রায় প্রতীক (নৌকা), স্বতন্ত্র সঞ্জয় কুমার রায় প্রতীক (আনারস) ও গৌতম সরকার প্রতীক (মটর সাইকেল)। ৪ নম্বর কৈলাশগঞ্জ ইউনিয়নে আ‘লীগের মিহির কুমার মন্ডল প্রতীক (নৌকা), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গৌরাঙ্গ প্রসাদ রায় প্রতীক (হাতুড়ী), স্বতন্ত্র দেবব্রত সরকার প্রতীক (আনারস), চয়ন রায় প্রতীক (ঘোড়া), মন্টুলাল রায় প্রতীক (মটর সাইকেল)। ৫ নম্বর সুতারখালী ইউনিয়নে আ‘লীগের মাসুম আলী ফকির প্রতীক (নৌকা), স্বতন্ত্র জি.এম আশরাফ হোসেন প্রতীক (অটোরিক্সা), আব্দুল ওহাব গাজী প্রতীক (মটর সাইকেল), দেবপ্রসাদ বৈদ্য প্রতীক (ঘোড়া), লিয়াকত আলী সানা প্রতীক (আনারস), সাহাবুদ্দিন গাজী প্রতীক (চশমা)। ৬ নম্বর কামারখোলা ইউনিয়নে আ’লীগের পঞ্চানন কুমার মন্ডল প্রতীক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র আব্দুল কাদের সানা প্রতীক (হাত পাখা), স্বতন্ত্র সমরেশ চন্দ্র রায় প্রতীক (আনারস)। ৭ নম্বর তিলডাঙ্গা ইউনিয়নে আ’লীগের রনজিত কুমার মন্ডল প্রতীক (নৌকা), স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী প্রতীক (আনারস), অরুন প্রকৃতি রায় প্রতীক (মটর সাইকেল), তরুন রায় প্রতীক (চশমা)। ৮ নম্বর বাজুয়া ইউনিয়নে আ’লীগের মানস কুমার রায় প্রতীক (নৌকা), স্বতন্ত্র দেবপ্রসাদ গাইন প্রতীক (আনারস), রুপালী ইসলাম মির্জা প্রতীক ঘোড়া)। ৯ নম্বর বানীশান্তা ইউনিয়নে আ’লীগের সুদেব কুমার রায় প্রতীক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ‘র শেখ জহিরুল ইসলাম প্রতীক (হাত পাখা), স্বতন্ত্র জগদীশ মৃধা প্রতীক ঘোড়া), সাইফুল ইসলাম প্রতীক (চশমা), সত্যজিৎ গাইন প্রতীক (মটর সাইকেল), সুধাংশু কুমার বৈদ্য প্রতীক (আনারস)। লাউডোব ও বাজুয়া ইউনিয়নে আ‘লীগের দুই প্রার্থী বাদে সকলে বর্তমান চেয়ারম্যান। তবে অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের সমার্থক এবং বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে।
এসকল চেয়ারম্যান প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া বিভিন্ন পথ সভা, সামাজিক অনুষ্ঠান, উঠান বৈঠকসহ ছোট ছোট সভায় অংশ নিয়ে ভোটারদের মন জয় করতে চেষ্টা করছেন। চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের প্রার্থীরাও প্রচার প্রচারনায়ও পিছিয়ে নেই। তবে বার বার নির্বাচন স্থগিতসহ বিভিন্ন কারণে সাধারণ ভোটাদের মাঝে নির্বাচন নিয়ে তেমন কোন উৎসাহ দেখা যাচ্ছে না। তা ছাড়া বিভিন্ন চায়ের দোকানেও প্রার্থী নিয়ে ভোটারদের কোন আলোচনা সমালোচনা নেই বলে একাধিক ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন বলেন, এবার নির্ধারিত দিনে ভোট হবে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকল প্রার্থীরা নির্বাচনী আচারণ বিধি মেনে প্রচার প্রচারনা করছেন।
মোড়েলগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তারা: মুক্তিযোদ্ধার চেতনায় নৌকায় ভোট দিন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে বহরবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেছেন, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে ধারা বজায় রাখার আহবান জানান।
সোমবার বিকেলে ইউনিয়নের কলেজ বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় সভাপতিত্বে করেন শিক্ষক অশোক কুমার হালদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, খুলনা সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন, শিক্ষক গৌরাঙ্গ মন্ডল, ছাত্রলীগ নেতা এইচ এম নকিবুল ইসলাম। সভা সঞ্চালনায় ছিলেন মাসুম বিল্লাহ মাসুদ। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন তালুকদার আরো বলেন, যারা আজকে নৌকার বিরোধিতা করে নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তাদের শাসন আমলে ইউনিয়নবাসী পেয়েছে হত্যা, চাদাবাজি, প্রতিটি ওয়ার্ডে একাধিক চেয়ারম্যান বিচার ব্যবস্থা করেছেন তারা। এখন সাধারণ মানুষ দরজা খুলে শান্তিপ্রিয়ভাবে বসবাস করছেন সে কারনে ইউনিয়নববাসী নৌকা প্রতিকে পুনরায় ভোট দিয়ে বিজয় করবেন।
ঝিনাইদহের আড়মুখী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের আড়মুখী গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের এ গ্রামটিতে বেশ কয়েকদিন বেশ উত্তেজনা চলছিল। সোমবার সকালে এর বহিঃপ্রকাশ হিসেবে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের রওশন মিনের ছেলে আলম মিনে (৪৫) মারাত্বক জখম হয়। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পরে নলডাঙ্গা ক্যাম্পের (আইসি) শানিনুর রহমান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
গ্রামবাসীসূত্রে জানাগেছে, সোমবার সকাল ৯ টার দিকে মালেক মন্ডলের ছেলে লিটনের সাথে একই গ্রামের ফজলু জোয়ার্দ্দারের ছেলে উবায়দুলের কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রওশন মিনের ছেলে আলম মিনে (৪৫) মারাত্বকভাবে জখম হয়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। খবর পেয়ে নলডাঙ্গা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান,বিষয়টি অবগত আছি,ফোর্স পাঠিয়েছি,পরিস্থিতি এখন শান্ত। তবে গ্রামবাসী বলছে,যে কোন সময়ে এর জের ধরে আবার সংঘর্ষ হতে পারে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দাকোপে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দাকোপে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে একজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করা হয়েছে। দাকোপ থানায় ১৩ সেপ্টেম্বর বিপ্রদাস এর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনারস প্রতীকে নির্বাচনী প্রচার প্রচারনা শেষে ১২ সেপ্টম্বর রবিবার রাত ১১ টার দিকে উপজেলার ২ নম্বর দাকোপ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় কুমার রায়কে তার কর্মি সমার্থকরা বাড়ি পৌঁছে দেয়। পরবর্তীতে তারা ফিরে আসার পথিমধ্যে দাকোপ সি.এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন দিলিপের দোকানের সামনের রাস্তায় পৌছালে পর্ব পরিকল্পনা মোতাবেক দাকোপ এলাকার প্রনব মৃধা, সনজিত রায়, সাহেবের আবাদের খগেন্দ্রনাথ গাইন, ছিটিবুনিয়ার সঞ্জয় মন্ডল, তরুন ঘরামী, শ্যামল বাইন, কিশোর মন্ডল, মাদিয়ার চক এলাকার পলাশ বর্মন, গৌরাঙ্গ ঘরামীসহ আরো ১৫/১৬ জন দলবন্ধ হয়ে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় সঞ্জয় রায়ের কর্মি নৃপেন রায় গুরুতর আহত হয়। বর্তমান সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছেন। এঘটনায় দাকোপ মাদিয়ার চক এলাকার বিপ্রদাস মন্ডল বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি এজহার দাখিল করেছেন। এব্যাপারে থানা পুলিশের অফিসার ইচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, দুই পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মোংলায় চায়না প্রকৌশলীসহ দুইজনকে পিটিয়েছে স্থানীয় জমির মালিকরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের ইনার বার ড্রেজিংয়ে নিয়োজিত চায়না প্রকৌশলীসহ দুইজনকে মারপিট করে আহত করেছে স্থানীয় কতিপয় জমির মালিকেরা। সোমবার বেলা ১১টার দিকে পশুর নদীর চিলা-জয়মনির কোলাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের ইনার বার ড্রেজিং প্রকল্পের খনন কাজে নিয়োজিত চায়না প্রকৌশলী মিঃ অং ইয়াও (৪৫) ও সাইড ইন্জিনিয়ার তন্ময় (৪০) কাজের তদারকিতে সোমবার বেলা ১১টার দিকে কোলাবাড়ী এলাকায় যান। সে সময় সেখানকার কতিপয় জমির মালিক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ওই দুই প্রকৌশলীকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহতদের মধ্যে তন্ময়কে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চায়না প্রকৌশলী অং ইয়াও মোংলার চায়না প্রজেক্টে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় রাতে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনার বার ড্রেজিং প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ শওকত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে, প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবেন।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতে মামলা দায়ের হয়েছে, ঘটনার তদন্ত চলছে।
যোগীপোল ইউপি চেয়ারম্যান শেখ আনিসুর রহমান স্বপদে পুর্নবহাল
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমান এর বিরদ্ধে বিভিন্ন প্রকল্পে অর্থ আতœসাৎ সহ প্রতিপক্ষের দেওয়া বিভিন্ন অনিয়ম এর বিষয়ে আনিত সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন শেখ আনিছুর রহমান । গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ উচ্চ আদালত বিভাগ ( বিশেষ মৌলিক বিচার বিভাগ ) রিট পিটিশন নং ২০৪০ এর ৩৪০ নং এ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধিনে ১ টি আবেদনের রায়ে শেখ আনিছুর রহমানের সকল অভিযোগ মিথ্যা বলে প্রমানিত হয় । এবং তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে স্বপদে পুর্নবহালের জন্য আদালত থেকে নির্দেশ প্রদান করা হয় ।
তাদের ‘একঘরে’ করে দিলেন মাতবররা
মাগুরা প্রতিনিধি
সামাজিক দলাদলিতে অংশ না নেওয়ায় মাগুরায় সদর উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামে স্থানীয় সমাজপতিরা পরিমল রায় নামে এক কৃষক পরিবারকে গত ৬ মাস ধরে ‘একঘরে’ করে রেখেছেন।
এতে ওই কৃষক পরিবারটি ঘরের বাইরে রাস্তায়, বাজার-ঘাটে, এমনকি নিজের কৃষিজমিতে চাষাবাদ করতেও যেতে পারছে না।
এসব বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি পরিমল।
উপরন্তু অভিযোগ দেওয়ার কারণে নানাভাবে নির্যাতনের শিকার ওই পরিবারের পুরুষ সদস্যরা এখন পালিয়ে বেড়াচ্ছেন। আর একাকি বাড়ি পাহারা দিচ্ছেন পরিমলের বয়স্ক স্ত্রী অনিতা রায়।
তথ্যানুসন্ধানে জানা যায়, সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামটিতে প্রায় ২ শতাধিক হিন্দু এবং ৩০টি মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। সবাই নম:শূদ্র গোত্রের হলেও তারা দীর্ঘদিন ধরে নানা দলে উপদলে বিভক্ত।
২০১৮ সালের এপ্রিল মাসে ওই সম্প্রদায়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক অমরেশ রায় মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে ছোটভাই পরিমল রায় ভাইয়ের শেষকৃত্য করতে গ্রামের সব শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার গোত্রের লোকজন।
গ্রামের বর্ধিষ্ণু সমাজপতিরা ওই লাশ দাহ করতে গেলে পরিমলের গোত্রের অন্যান্য লোকজন তাদের ওপর হামলা চালায়। এ অবস্থায় নিরুপায় পরিমল রায় শেষ পর্যন্ত নিজের পরিবারভুক্ত লোকদের নিয়ে ভাইয়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করেন। ওই ঘটনার পর থেকেই নিজ গোত্রীয়দের পাশাপাশি গ্রাম্য সমাজপতিরাও পরিমলের পরিবারের ওপর রুষ্ট ছিল।
এদিকে মাসছয়েক আগে গ্রামের সব হিন্দু পরিবার নতুন করে সামাজিক দল গঠন করে। কিন্তু পরিমল রায় সাম্প্রদায়িক দলভুক্ত হতে অপারগতা প্রকাশ করলে তাদের আক্রোশের শিকার হন তিনি। যার পরিপ্রেক্ষিতে গ্রামের তথাকথিত সমাজপতিরা তাকে ‘একঘরে’ ঘোষণা দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পরিমল রায়ের পরিবারের।
পরিবারপ্রধান পরিমল রায় জানান, বড় ভাইয়ের মৃত্যুর সময় সবাইকে একত্র করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার গোত্রীয়রা সেটি মেনে নেয়নি। তারা আমার ভাইয়ের দাহ পর্যন্ত করেনি। অথচ তারাই এখন সবাই এক হয়ে আমার ওপর নির্যাতন চালাচ্ছে। আমার সঙ্গে কাউকে কথা বলতে দেয় না। আমার জামাতা বেড়াতে গেলে তাকে একাধিকবার অপদস্থ করেছে। আমার একমাত্র ছেলে প্রাণভয়ে বাড়িতে থাকতে পারে না। শহরে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে।
তবে পরিমল রায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম্য মাতবর স্কুল শিক্ষক নিশিকান্ত বিশ্বাস। তিনি বলেন, গ্রামের হিন্দু পরিবারের সবাই এখন একটি সমাজে বাস করছে। কিন্তু পরিমল রায় একাকি চলছে। তবে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, কাউকে একঘরে করে দেওয়ার বিষয়ে কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনকে শক্তিশালী করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে হবে: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল বলেছেন, সংগঠনকে শক্তিশালী করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। একই সাথে বিএনপি-জামায়াতের পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের ডাক দিয়েছেন। যে কারনেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল আন্দোলনেই সফলতা এসেছে। তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল সোমবার বেলা ১১টায় সদর থানা শহীদ হাদিস পার্ক ও সোনাডাঙ্গা থানার বায়তুন নূর জামে মসজিদ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের পৃথক সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন যথাক্রমে সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, শ্যামল সিংহ রায়, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাজী জাহিদুল ইসলাম, কাউন্সিলর গাউসুল আযম, মনিরুজ্জামান সাগর, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর মাহমুদা বেগম, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম এ নাসিম, অধ্যা. আবুল বরকত, শেখ শাহাজালাল হোসেন সুজন, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদ হোসেন, মো. নুরইসলাম, মো. ইউসুফ আলী খান, ফয়েজুল ইসলাম টিটো, এমরানুল হক বাবু, মো. জাকির হোসেন হাওলাদার, হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, আজম খান, জামিরুল হুদা জহর, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, মো. শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মাসুমুর রশীদ, মো. শহিদুল হাসান, ইলিয়াছ হোসেন লাবু, মাহামুদুর রহমান রাজেস, মোস্তাইন বিন চঞ্চল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময়ে পৃথক দু’টি স্থানে প্রায় এক হাজার করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরে তিনি খুলনা ডায়াবেটিক হাসপাতালে বৃক্ষরোপন করেন। এছাড়া তিনি তালিমুল মিল্লাত মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও খুলনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
নগরীর মুজগুন্নী এলাকায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ
স্টাফ রিপোর্টার
পূর্ব শত্রুতার জের ধরে নগরীর মুজগুন্নী এলাকায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১২টার দিকে ৭২নং উত্তর মুজগুন্নী ঈদগাহ রোডে গোলাম মাহমুদুন্নবীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এ ঘটনায় খালিশপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে আনান ও নাজমুলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত তার বাড়িতে দেশী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। খবর পেয়ে তিনি বাড়িতে আসলে দুর্বৃত্তরা তাকেসহ তার নিকটজনদের খুন জখম করার হুমকি দিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে এলাকা ত্যাগ করে। এ ঘটনার পর তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান।
এহসান রিয়েল এস্টেটের ২৬ জনের বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুজন গ্রাহক যশোর আদালতে মামলা দায়ের করছেন। সোমবার প্রায় ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ অভিযোগ দুটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে আদেশ দিয়েছেন।
গ্রাহকেরা হলেন, যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী মোছা. রহিমা খাতুন খাতুন (৭২) ও সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের মৃত তুরফান গাজীর ছেলে ওসমান গাজী (৭০)।
তাদের পক্ষে মামলাটি করেছেন শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলা এলাকার রবিউল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ইমন।
আসামিরা হলেন, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মুফতি আবু তাহের নদভী, প্রধান নির্বাহী ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের বাসিন্দা কাজী রবিউল ইসলাম, ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা জুনায়েদ আলী।
এবং পরিচালক মাগুরা সদর উপজেলার রাউতলা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান, পরিচালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষীধরদিয়াড় গ্রামের বাসিন্দা মঈন উদ্দিন, পরিচালক খুলনার লবনচরা হরিণটানা রিয়াবাজার এলাকার বাসিন্দা মুফতি গোলাম রহমান।
ও পরিচালক গাজীপুরের টঙ্গী উপজেলার চড়মাটিন এলাকার বাসিন্দা আব্দুল মতিন, মহাপরিচালক (প্রশাসন) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খুবদিপুর এলাকার বাসিন্দা আমিনুল হক, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান জামালকান রোডের বাসিন্দা কলিমুল্লাহ কলি, পরিচালক খুলনার খানজাহান আলীর শিরোমনি এলাকার বাসিন্দা মিজানুর রহমান।
পরিচালক যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুফতি মো. ইউনুস আহম্মেদ, পরিচালক খুলনার পাইকগাছা উপজেলার মরল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম, পরিচালক মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী, পরিচালক যশোরের বাঘারপাড়া উপজেলার ধান্যপাড়া গ্রামের বাসিন্দা সামসুজ্জামান টিটু, ব্যবস্থাপক (যশোর শাখা) মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আতাউল্লাহ।
যশোরের কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম, মাঠকর্মী যশোর শহরের কারবালা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম (সোনামিয়া), উপশহর এলাকার বাসিন্দা শামসুর রহমান, সমন্বয়কারী সেক্রেটারি যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা বাবুর আলী, একই এলাকার বাসিন্দা আব্দুল হক, শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এস এম সেলিম উল চৌধুরী।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাটি গ্রামের বাসিন্দা মোকসেদ আলী, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুফতি ফুরকান আহমেদ, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা লোকমান হোসেন, যশোর শহরের পুলিশ লাইনস টালিখোলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ও উপশহর বাসিন্দা আক্তারুজ্জামান।
রহিমা খাতুনের পক্ষে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, ১৭ নম্বর আসামি সিরাজুল ইসলাম তারও পূর্ব পরিচিত। তার প্রলোভনে পড়ে তিনি (রহিমা খাতুন) ২০১৩ সালের ১ আগস্ট থেকে ২০১৪ সালের ১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় ওই কোম্পানিতে মোট ১৩ লাখ ২৫ হাজার টাকা লগ্নি করেন। কিন্তু কোম্পানির কর্মকর্তারা তাকে মুনাফা দেননি। এ কারণে আদালতের আশ্রয় নেয়া হয়েছে।
ওসমান গাজীর পক্ষে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা প্রতারক, ধাপ্পাবাজ। ধর্মের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে বিভিন্নভাবে অর্থ আদায় করে তা তারা আত্মসাত করে থাকেন।
ওসমান গাজী ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ২৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় কোম্পানিতে মোট ১৮ লাখ ৬০ হাজার টাকা লগ্নি করেন। কিন্তু উল্লিখিত আসামিরা প্রতিশ্রুতি অনুযায়ী তাকে মুনাফা দেননি।
খুলনা বিভাগে করোনায় আরো ৭ জনের প্রাণহানি
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫৩৮ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে যশোরে তিনজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় দুজন ও নড়াইলে একজন রয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ১০ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৩ হাজার ৭৬ জন।
জেলার মধ্যে খুলনায় সর্বোচ্চ ৭৮২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়, ৭৫১ জনের। এছাড়া যশোরে ৪৮৩ জন, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৭, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
নড়াইলে ইমামদের রিফ্রেসার্স কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠিত
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ইমামদের রিফ্রেসার্স প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা ইসলামী ফাউন্ডেশনের হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা ইসলামী ফাউন্ডেশনের
উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম। এ সময় উপস্তিত ছিলেন যুগ্ম জেলা জজ মোঃ আকরাম হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওলানা বেলাল হোসেন। উদ্বোধন শেষে আগত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। রিফ্রেসার্স কোর্স শেষে উপস্তিত ইমামদের মাঝে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় আগত ইমামেরা সামাজিক কর্মকান্ড পরিচালনা, মসজিদে মুসল্লিদের নানা তথ্য প্রদান এবং মসজিদ পরিচালনা কমিটি সহ নানা বিষয়ে আলোচনা করেন।
লায়ন্স ক্লাবের ভালবাসায় সিক্ত স্বপ্নপূরীর সুবিধাবঞ্চিত শিশুরা
খবর বিজ্ঞপ্তি
সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর শিক্ষার্থীদের ভিন্নভাবে বরণ করে নিলো লায়ন্স ক্লাব অব সুন্দরবন। এ সময় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও ছাতা উপহার দেন এ সংগঠনটি। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের। এ অনুষ্ঠান মাতিয়ে রাখেন সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন গান ও কবিতায়।
গতকাল বিকাল সাড়ে চারটায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রীনল্যান্ড বস্তিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সাইফুল ইসলাম। পরিচালনা করেন মো: সাগর।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট দিলারা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুন্দরবন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আসমা সিরাজী, জয়েন্ট সেক্রেটারী রূপা বিশ্বাস, আনোয়ারা পারভিন,মুক্তা জামান,সঞ্চিতা দে,আয়শা বেগম, ঝুমুর তানজিলা, সীমা খান। এছাড়া উপস্তিত ছিলেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।










































