ঢাবি ছাত্র ধনঞ্জয়ের মৃত্যুতে খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক
খবর বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র ধনঞ্জয় মন্ডল জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের জেলে অর্জুন মন্ডলের পুত্র ধনঞ্জয় মন্ডল। ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ধনঞ্জয়। তিনি মৃত্যুকালে বাবা-মা, দুই ভাই ও স্ত্রী এবং ৫মাসের একমাত্র পুত্র সস্তান রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সাবেক সংসদ সদস্য শেখ সাইদুর রহমানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও কন্ট্রোল কমিটির চেয়ারম্যান শেখ সাইদুর রহমান এর মৃত্যুতে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল বুধবার বিকাল সাড়ে ৫টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি তার বক্তৃতায় মরহুমের স্মৃতিচারণমূলক আলোচনা ও মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা স ম শফিকুল রিয়াজ জানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোশাররফ হোসেন, মাষ্টার ইউনুস আলী, সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, বারাকপুর ইউনিয়নের সভাপতি গাজী আব্দুর রউফ, সেনহাটি ইউনিয়নের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ইয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি খান আবু সাইদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, সহ-সভাপতি শেখ রিয়াজ, সাইদ শেখ, রাজিবুল হাচান, সাহাবউদ্দিন, রাকিব মোড়ল, ছাত্রলীগের সৈয়দ জামিল মোরশেদ মাসুম, আল আমিন প্রমূখ।
উল্লেখ্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৬টায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।
দাকোপে নবযাত্রার উদ্যোগে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন নবযাত্রার উদ্যোগে বাল্য বিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে যুব সাংবাদিক এবং যুব ক্লাবের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার দাকোপে ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস কার্যালয়ে সকাল ৯ টায় শুরু হয়ে দু’টি পর্বে দিন ব্যাপী সভাটি চলে।নবযাত্রার ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুর হোসেন। আলোচনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক গাজী আবুল বাশার, এস এম মামুনুর রশিদ, শিক্ষক ও যুবক্লাব প্রতিনিধি মুরারী মোহন থান্দার, শিবপদ সরকার, যুব সাংবাদিক পাপ্পু সাহা, আলাল মীর্জা, শিউলি রায়, প্রান্ত রায়, গোবিন্দ গোলদার, অসিত মৃধা, সজীব ব্যানার্জী, দেবাশিষ মন্ডল, দেবব্রত মন্ডল, আল আমিন আলম, আনন্দ নাথ সাহা, কামরুল ইসলাম প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে ঢাকা থেকে থেকে আগত চ্যানেল আইয়ের অনলাইন রিপোর্টার জাহিদ রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদুর রহমান, সমকালের জাহিদুর রহমান এবং দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের এম ডি ফয়সাল আহমেদ যুব সাংবাদিক এবং যুব ক্লাবের সদস্যদের মান উন্নয়নের লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বিশেষ আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিনিয়র ম্যানেজার পলিসি এন্ড এডভোকেসী এম এম মনজুর রশিদ, এমসিএইচ ম্যানেজার ড. মোস্তাক, নবযাত্রা প্রকল্পের ফিল্ড ম্যানেজার আজিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের এসআইএস স্টিফেন হেমবরম।
আজ (শুক্রবার) খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে আজ ২৭ আগস্ট-’২১, শুক্রবার বিকাল ৩টায় খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মুখ্য আলোচন হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক। সভাপতিত্ব করবেন নবগঠিত বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ)সকলের প্রতি আহবান জানিয়েছেন।
ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
আজ ২৬ আগস্ট, সিপিবি কার্যালয়ে বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি খুলনা জেলা শাখা’র উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে ১ মিনিট দাঁড়িয়ে নিবরতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কমিটির আহবায়ক এস এ রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা নেতা আব্দুল করিম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সুতপা বেদজ্ঞ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, টিইউসি খুলনা মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা শেখ শহিদুল হক, যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়ন জেলা নেতা তনিম আহমেদ প্রমুখ। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের এই দিনে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবীতে এবং উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গড়ে উঠেছিল আন্দোলন। আন্দোলনটি গণবিস্ফোরণে রূপ নেয়। এশিয়া এনার্জি কোম্পানীর কয়লা প্রকল্পের বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর-পার্বতীপুর-নবাবগঞ্জসহ উত্তরবঙ্গের স্থানীয় মানুষ ইতিহাস তৈরি করেছিলেন। স্থানীয় বিক্ষুব্ধ মানুষের তাক লাগানো ঢলে ভীত হয়ে তৎকালীন বিডিআরের (বর্তমান বিজিবি) গুলিতে প্রাণ কেড়ে নেয় আল আমিন, সালেকিন ও তরিকুলের। নেতৃবৃন্দ আরও বলেন, ফুলবাড়ী গণ-আন্দোলন দেশ ও দেশের সম্পদের উপর লুটেরাদের থাবা মুষড়ে দিয়েছিল। তাঁদের বার্তা এখনও ধরে আছেন মানুষেরাÑএ দেশের সম্পদ, এ দেশের মানুষের। দেশী-বিদেশী লুটেরাদের স্বার্থে নয়, দেশ ও জনগণের স্বার্থে তার শতভাগ ব্যবহার করতে হবে। ১৫ বছর পূর্বে যে ৬ দফা চুক্তি হয়েছিল, সরকার এখনও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেনি। তাই অবিলম্বে ৬ দফা চুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের জোর দাবী করেন নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় গরু খামারীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শাহাপুর হাটে গরু কিনতে যাওয়ার পথে এক গরু খামারীকে পিটিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত খামারী কামরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরসঙ্গ এলাকার মৃত নজির আলী মোল্যার ছেলে গরু খামারী কামরুল ইসলাম ঘটনার দিন দুপুরে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে ভ্যানযোগে শাহাপুর গরুহাটে রওনা হয়।এ সময় মধুগ্রাম ডিগ্রি কলেজের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রাহুল,নাহিদ,বাপ্পি,রবিউল ইসলাম,জাকারিয়া সহ ২/৩জন ভ্যানের গতিরোধ করে লাঠিসোটা দিয়ে অতর্কিত ভাবে হামলা চালায় এবং তার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়।এরপর কামরুল ইসলাম আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়া কলেজে এইচএসসি ফরম পূরনে নানা অনিয়ম
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া কলেজে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের এক ছাত্র ৬০ টাকা বেশী দিতে না পারায় বেরিয়ে যেতে বলেন হিসাব শাখায় কর্মরত আজগর আলী।ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের নিকট এমন অভিযোগ তুলে ধরলেন ডুমুরিয়া আইতলা এলাকার পরীক্ষার্থী ইমরান খানের পিতা ইসমাইল হোসেন খান।উপজেলা সদরে অবস্থিত ডুমুরিয়া কলেজে চলমান এইচ.এস.সি পরীক্ষার ফরম ফিলাপ, মার্কশীট প্রদান-সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দূর্ণীতির বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরেজমিনে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,জানা যায় চলতি এইচএসসি পরীক্ষায় ফরম ফিলাপের জন্য মোবাইলে ২০৪০ টাকার ম্যাসেজ দেওয়া হয়। কিন্তু হিসাব শাখায় কর্মরত আজগর আলী, ছাত্র ইমরানসহ অন্যান্য পরীক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষ বোর্ড নির্ধারিত ফি’র সঙ্গে এক মাসও না পড়িয়ে ১১ মাসের বেতন,সেশন চার্জের নামে আরও ২’শ টাকার হিসাব কষে ২০৪০ টাকা নির্ধারন করে ম্যাসেস দিয়েছে।তারপরও আরও ৬০ টাকা বেশী দিতে হবে আজগর আলীকে।সবাই এ টাকা দিলেও ইমরান খান ৬০ টাকা বেশী দিতে না পারায় তাকে কলেজ থেকে বের হয়ে যেতে বলেন ওই আজগর। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে আজগর আলী বলেন, আমি কোনো ছাত্রকে বের হয়ে যেতে বলিনি। শুধু অন লাইনের খরচ দিতে বলেছি।এছাড়া বিগত বছর ফরম পূরণ করে অটোপাশ শিক্ষার্থীদের বোর্ড কর্তৃপক্ষ যে টাকা ফেরৎ দেওয়ার ম্যাসেজ পাঠায়, সেই টাকা থেকেও ৫০ টাকা হারে কেঁটে রাখা হয়েছে। তার পাশাপাশি ওই টাকা ফেরৎ দেওয়ার সময় গত বছরের মার্কশীট ও টেস্টমনিয়াল দেওয়ার নামে ১’শ থেকে ২’শ করে টাকা কেটে নিয়েছে। আর দীর্ঘদিন ধরে শুন্যপদে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি নানা অজুহাতে ঝুলিয়ে রাখাও অভিযোগ পাওয়া গেছে।
এসব বিষয়ের সত্যতা সম্পর্কে কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন তরফদারের সঙ্গে তার অফিস কক্ষে কথা হয়।তিনি বলেন,অন-লাইনের একটা খরচ আছে তো। কলেজে কম্পিউটার অপারেটর নেই বলে, আজগরের ভাগে মেহেদী অন-লাইন করাচ্ছে। আর সেশন চার্জ বাবদ ২’শ টাকা নেওয়া হচ্ছে। তবে মার্কশীট বা টেস্টমনিয়াল বাবদ যে টাকা নেওয়া হয় তা তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারিদের কল্যাণে ব্যায় করা হয়। ইচ্ছাকৃত অধ্যক্ষ নিয়োগের বিষয়টি তিনি অস্বীকার করেন।উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, সরকারি নির্দেশনার বাইরে কেউ বেশি টাকা নেবে না। আর অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।
রূপসায় ইয়াবাসহ ২ জন গ্রেফতার
রূপসা প্রতিনিধিঃ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) লিপন সরকার, এসআই/ইন্দ্রজিৎ মল্লিক, এসআই/সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) লিপন সরকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ২৫/০৮/২০২১ খ্রিঃ তারিখ রাত ১০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন জাবুসা গ্রামস্থ জাবুসা চৌরাস্তা মোড়ে জনৈক ইউছুফ গাজীর ‘‘গাজী টেলিকম’’ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। সরদার আলী আজম (৩৮), পিতা- সরদার আব্দুল গণি, মাতা-মাহফুজা বেগম, সাং- বালিয়াডাঙ্গা, থানা- ফকিরহাট, বর্তমান সাং-কররী, থানা- বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২। সুব্রত পাল (২০), পিতা- গোপাল পাল, মাতা- মনিষা পাল, সাং- চুলকাঠি, থানা- বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট’দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজতে হতে সর্বমোট ৪৫+৩৫=৮০(আশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন । এ সংক্রান্তে এসআই (নিঃ) লিপন সরকার উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ২৫/০৮/২০২১ তারিখ রাত ১০.২০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) লিপন সরকার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানার মামলা নং- ১৬, তারিখ- ২৬/০৮/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করেন।
ফকিরহাটে দেশীয় মদ সহ এক যুবক গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় মদসহ রুবেল শেখ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার আট্টাকী চৌধুরী পাড়ায় ভৈরব নদীর পাশ থেকে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁকে আটক করেন। পুলিশ জানায়, আট্টাকী গ্রামের বাবু শেখের পুত্র রুবেল শেখ মাদক বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা হয়েছে। মামলা নং ২০/তাং-২৫/০৮/২০২১। মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে দুই বোতল দেশীয় মদসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। এদিকে আটক যুবকের পরিবারের পক্ষ থেকে দাবী, পেশায় মাছ শিকারী দরিদ্র রুবেল মাদক কারবারের সাথে যুক্ত নন। তাকে ফাঁসানো হয়েছে বলেও তারা জানান।
ফকিরহাটে আইন শৃঙ্খলা কমিটির সভায় বেশ কয়েটি সিধান্ত গ্রহন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাসিক সভা বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা করতে গিয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, ‘গত মাসে উপজেলায় ৩টি ধর্ষণ, ৩টি মাদক, ২টি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। চলতি মাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে।’ তিনি উপজেলাকে মাদকমূক্ত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাড়ি ভাড়ার সময়ে ভাড়াটিয়াদের আইডি কার্ড সংরক্ষণ করতে বাড়ির মালিকদের অনুরোধ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ তাঁর বক্তব্যে বলেন, সকল ইউপি চেয়ারম্যানদের কোভিড-১৯ মোকাবেলায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানান, ‘মাস্ক পরা নিশ্চিত করা ও প্রচারণার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। মহামারী থেকে মানুষের জীবন রক্ষায় উদ্যোগ নেওয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কিশোর গ্যাংদের তথ্য সংগ্রহ করে তাদের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জলবদ্ধতা নিরসনে অবৈধ জালপাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সভায় সরকারী দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
বাগেরহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় নবজাতক উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া অজ্ঞাত পরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাত দুটোর দিকে কচুয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় একটি সড়কের পাশে ফেলে রাখা ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা।পরে পুলিশ ওই রাতেই নবজাতকটিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিকভাবে অসুস্থ্য থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, গভীর রাতে কান্নার শব্দে ঘুম ভেঙ্গে যায় আমার। বাড়ির সামনে রাস্তায় বের হই। ডাক চিৎকারে স্থানীয় আরও কিছু লোক আসেন। বস্ত্র্রহীন ওই নবজাতকটি রাস্তার পাশে কাঁদছিল। পরে লুঙ্গি পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই।ধারণা করছি ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। নারীকাটা স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কিছু লোক নবজাতকটিকে থানায় নিয়ে আসেন। আমরা তাৎক্ষনিকভাবে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ্য নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সমাজ সেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, খবর পেয়ে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা করা হচ্ছে। নবজাতকটি সুস্থ্য হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
করোনা কালেও এসডিজি বাস্তবায়নে এগিয়েছে বাংলাদেশ
বাগেরহাট প্রতিনিধি
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) সকল শর্ত পূরণে বাংলাদেশ অনেক সচেষ্ট। এমনকি করোনা কালেও এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ অনেক দেশের থেকে এগিয়ে রয়েছে। এসডিজি অর্জনে বিশ্বের যে তিনটি দেশ সবচেয়ে এগিয়ে আছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। এতেই বোঝা যায় বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে খুবই দ্রুততার সাথে আগাচ্ছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বাগেরহাট অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।
এ্যাকশন এইডের সহযোগিতায় বাধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ,. বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. প্রদীপ কুমার বখশী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, শহর সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, শেখ বশিরুল ইসলাম, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.এস. এম. মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপ্রাইরেটর ওবায়াদুল্লাহ আল ইমন, বাঁধনের প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, সোহাগ হাওলাদার, বাধন ইয়ুথ গ্রুপের সামিয়া আক্তার রুপা, সুস্মিতা আক্তার, মোঃ আলিমুজ্জামান, আবু সাইদ প্রমুখ।
সভায়, জাতিসংঘ ঘোষিত এসডিজির বিভিন্ন গোল ও নির্দেষকের বিষয়ে আলোচনা করা হয়। এসব গোল বাস্তবায়নে বাগেরহাটের বর্তমান অবস্থা ও করনীয় সম্পর্কে তুলে ধরা হয়। এসডিজি বাস্তবায়নে বিভিন্ন সুপারিশের কথা উল্লেখ করেন বক্তারা।
এসডিজি বিষয়ক এই সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহন করেন।
ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামীআন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন সকল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলার উদ্দ্যোগে বিকাল ৪ টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে মাওলানা মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ওমর ফারুকের পরিচালনায় যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আবদুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান,সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
জি এম নওশের আলী, মাওঃবেলাল হুসাইন ,মাওঃ মোস্তফা কামাল, আলহাজ্ব জামির হোসেন জর্দার, মোঃ রফিকুল ইসলাম, মাওঃ শেখ আবদুল্লাহ, নুর মোহাম্মদ ফকির, মাওঃ কামরুল ইসলাম, জি এম আহমদ আলী, মোঃ আলী আজগর, কওসার আলী শেখ,মোঃ শাহজালাল, মোঃ আসাদুজ্জামান, মোঃ শামীম হোসেনশ শেখ, আজিজুর রহমান সানা,আঃ করীম, প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) একশত ১৬ উপকারভোগীর মাঝে ৬৬ হাজার টাকা এবং ৩৩৩ কল এর মাধ্যমে ৫৬ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ৩৩৩ কল এর মাধ্যমে আট পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র সংগঠনের অর্থায়নে মানবতার কল্যানে ফ্রী অক্সিজেন, মাস্ক, অক্সিমিটার ও করোনা সংক্রান্ত ঔষধ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি ল্যান্ড রিফ্রমস কমিশনার (যুগ্ম-সচিব) মোঃ আবু মাসুদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ওয়ান ব্যাংকের কর্মকর্তা মাজহারুল আনোয়ার সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল লতিফ।
দেবহাটার ৫টি কিশোরী ক্লাবে বিভিন্ন সামগ্রী বিতরণ
কে এম রেজাউল করিম দেবহাটা
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলায় পরিচালিত ৫টি ক্লাবে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণ কালে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুআর রহমান, কেনারাম মন্ডল, ৫টি কিশোরী ক্লাবের শিক্ষক গন উপস্থিত ছিলেন। ক্লাবগুলোতে সাংস্কৃতিক উপকরণ (তবলা, হারমনিয়াম), ক্রীড়া সামগ্রী (ক্যাম, লুডু, দাবা) ও অন্যান্য উপকরণ (খাতা, কলম, মার্কার, প্লাস্টিকের ঝুড়ি, ফুলদানি, মগ, ঝাড়ু ইত্যাদি) প্রদান করা হয়।
অভয়নগরে রফিকুজ্জামান ও তার স্ত্রীকে এলাকা ছাড়ার নির্দেশ; না হলে হত্যার হুমকি!
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে মো. রফিকুজ্জামান ও তার স্ত্রীকে এলাকা ছেড়ে চলে না গেলে হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে। বুধবার (২৫ আগস্ট) মধ্যরাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চার জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত দেখিয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুজ্জামান। তিনি বাগদাহ গ্রামের সিরাজ মহলদারের ছেলে। অভিযুক্তরা হলেন, বাগদাহ গ্রামের জামেদ আলী মোল্যার মেয়ে রিনা পারভীন, একই গ্রামের মো. রফিকুজ্জামানের ছেলে রাকিব মহলদার, জামেদ আলী মোল্যার দুই ছেলে জাকির মোল্যা ও নাসির মোল্যা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯ সালে মো. রফিকুজ্জামানের সঙ্গে একই গ্রামের জামেদ আলী মোল্যার মেয়ে রিনা পারভীনের বিয়ে হয়। এরপর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। নাম রাখা হয় রাকিব মহলদার। বর্তমানে সে সেনাবাহিনীতে কর্মরত আছে। পারিবারিক কলহের কারণে রফিকুজ্জামান তার স্ত্রী রিনা পারভীনকে মৌখিক তালাক দেন। পরবর্তীতে রফিকুজ্জামান হিল্লা বিবাহ করতে চাইলে রিনা পারভীন রাজি না হয়ে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা করেন। আদালতের মাধ্যমে উভয়ের মধ্যে আইনি তালাক কার্যকর করা হয়। গত রোজার সময় রাকিব মহলদার সুকৌশলে রফিকুজ্জামানের পিতা সিরাজ মহলদারকে ফুসলিয়ে সমস্ত জমি নিজের নামে লিখে নেয়। জন্মদাতা পিতা হিসেবে রফিকুজ্জামান তার ছেলে রাকিবের কাছে জমি লিখে নেওয়ার বিষয়ে কথা বললে সবকিছু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় সে। গত ২৪ আগস্ট সার্বিক বিষয়ে সমঝোতার চেষ্টা করা হলে রাকিব বাধা প্রদান করে এবং কিছু শর্ত মেনে নেওয়ার জন্য চাপ দেয়। এরই জের ধরে ২৫ আগস্ট বুধবার আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় রাকিব মহলদার, জামেদ আলী মোল্যার দুই ছেলে জাকির মোল্যা ও নাসির মোল্যা মো. রফিকুজ্জামানকে বাড়ির পাশে রাস্তায় আসতে বলে। রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন মুখোশধারী আগামী এক সপ্তাহের মধ্যে স্ত্রীসহ মো. রফিকুজ্জামানকে এলাকা ছেড়ে চলে যেতে ভয়ভীতি দেখায়। না গেলে দুই জনের লাশ কেউ খুঁজে পাবে না বলে হুমকি প্রদান করে। চরম আতঙ্কের মধ্যে থাকা মো. রফিকুজ্জামান ও তার স্ত্রী জীবন বাঁচাতে অভয়নগর থানায় আইনগত সহায়তা পেতে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান গাজীপুর পুলিশ ক্যাম্পের এএসআই মিরাজুল ইসলাম।
অভয়নগরে ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলা ছাত্রলীগ, নওয়াপাড়া পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করে ছাত্রলীগ। এসময় উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, উপজেলা ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী, নওয়াপাড়া কলেজের যুগ্ম-আহবায়ক আল-আমিন হোসেন রাজ, ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এম এ ওয়াদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা সাকিব তরফদার, শাকিল তরফদার, আব্দুল্লা বোকারী, নয়ন বিশ্বাস, আব্দুল্লা ফকির, ইমরান হোসেন, আঃ হাকিম, দূর্জয় দত্ত, সোহেল মাহমুদ, শাকির বিশ্বাস, রাকিব হোসেন, শরিফ বিশ্বাস, হৃদয় মোল্যা, রায়হান প্রমুখ।
করোনায় খুলনা বিভাগে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু
স্টাফ রিপোটার
আড়াই মাসে খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯৭ জনের। এর আগে গত ১১ জুন বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
সর্বশেষ বুধবার (২৫ আগস্ট) খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ৩০০ জনের। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ দুইজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। এ ছাড়া নড়াইল, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৮১৭ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৯৭১ জন।
শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তিন দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৭ আগস্ট (শুক্রবার) বিকাল তিনটায় খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন করবেন। তিনি সন্ধ্যায় খুলনার দৌলতপুর বিজেএ ভবনে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডের জন্য বনজ ও ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
২৮ আগস্ট (শনিবার) প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার দুইশত ৬৩ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) ছয় হাজার দুইশত ৬৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার চারশত চার এবং মহিলা দুই হাজার আটশত ৫৯ জন।
যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার ৬৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার একশত ৯৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে তিনশত ৬৪ জন, বটিয়াঘাটায় চারশত ৩৫ জন, দিঘলিয়ায় তিনশত ১৬ জন, ডুমুরিয়ায় ছয়শত ৭৮ জন, ফুলতলায় দুইশত ২৫ জন, কয়রায় তিনশত ১০ জন, পাইকগাছায় দুইশত ৬০ জন, রূপসায় চারশত ৪৪ জন ও তেরখাদায় একশত ৬৪ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার নগরীর পাঁচটি হাসপাতালে তিন হাজার ছয়শত ৯৬ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার চারশত ৩৯ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার পাঁচশত ৭৫ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় আজ (বুধবার) ছয় হাজার পাঁচশত ৭৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার তিনশত ২১ এবং মহিলা তিন হাজার দুইশত ৫৪ জন।
যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার সাতশত ৮৭ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার সাতশত ৮৮ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে পাঁচশত ২৮ জন, বটিয়াঘাটায় পাঁচশত ৬০ জন, দিঘলিয়ায় দুইশত ৫০ জন, ডুমুরিয়ায় ছয়শত ২৪ জন, ফুলতলায় দুইশত ৫৫ জন, কয়রায় চারশত ৮৬ জন, পাইকগাছায় তিনশত এক জন, রূপসায় ছয়শত ৬৪ জন ও তেরখাদায় একশত ১৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। বুধবার নগরীর পাঁচটি হাসপাতালে নয়শত ৮৫ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার নয়শত ৯৭ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ অব্যাহত
তথ্য বিবরণী
খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বুধবার) এক হাজার দুইশত ৫৫ উপকারভোগীর মাঝে চার লাখ ১৮ হাজার টাকা এবং এক হাজার দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৪১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসন মঙ্গলবার এক হাজার পাঁচশত ১০ উপকারভোগীর মাঝে পাঁচ লাখ ৬০ হাজার টাকা এবং পাঁচশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে পাঁচ মেট্রিক টন চাল বিতরণ করে। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে একশত ৫১ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।









































