দাকোপ (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় যশ (ইয়াস) ক্ষয়ক্ষতি কমিয়ে আন্তে নিরলস কাজ করে যাচ্ছে। জোনের সকল নদীতে মাছ ধরা নৌকা, ট্রলার, ও কার্গো জাহাজ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নিদের্শনা দিয়েছেন। ঘূর্র্ণিঝড় সম্পর্কে বিভিন্ন সচেতনা মুলক প্রচারনার পাশাপাশি উপকুলীয় এলাকার হতদরিদ্র অসহায় মানুষদের আশ্রয় পৌছানো ও জরুরী ত্রান সামগ্রী নিশ্চিত করেছেন।
মঙ্গলবার উপজেলার কালাবগি, নলিয়ান, গুনারি, কামনিবাসি, বটবুনিয়া, কামারখোলাসহ বিভিন্ন উপজেলার নদীর তিরবর্তী এলাকায় মাইকিং করে এ সচেতনতা প্রচার করেন। লেঃ কমান্ডার ইমতিয়াজ আলম বলেন জোনের আওতাধিন বিভিন্ন ঝড়ের ক্ষতি কমিয়ে অনার লক্ষে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। উপকূলিয় এলাকার জনগনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেবা প্রদানের জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া কোষ্টগার্ডের কয়েকটি বিষেশ টিম যেমন ড্রাইভিং টিম, সার্চ এন্ড বেসকিউ টিম, ইর্মাজেন্সি সেকশন, ফাষ্ট এউড টিমসহ কোষ্টগার্ডের সকল বোট ও জাহাজ ঘূর্ণিঝড় মোকারিলায় কার্যক্রম পরিচালনার জন্যে সর্বদা প্রস্তুত রয়েছে। তা ছাড়া উদ্ধার ও ত্রান বিতরনের জন্য একটি ভল গেটও প্রস্তুত রয়েছে।











































