Home আঞ্চলিক ঝাউডাঙ্গায় সরকারি জায়গায় ভবন নির্মানের পায়তারা চলছে

ঝাউডাঙ্গায় সরকারি জায়গায় ভবন নির্মানের পায়তারা চলছে

4

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের উপর দিয়ে বেতনা নদীর পাড়ে সরকারি জায়গা জবর দখলের মহা উৎসব চলছে। এতে রক্ষক হয়ে ভক্ষণ করছে ওয়ারিয়া গ্রামের মনোরঞ্জন  ঘোষ এর পুত্র ঝাউডাঙ্গা জগন্নাথদেব মন্দিরের সাধারন সম্পাদক বিষু ঘোষ,বহুতল ভবনের নির্মানের পায়তারা চালাচ্ছে।

তথ্য সূরে জানাযায়,বেতনানদী সংস্কারনের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি সরকার নদীর প্রয়োয়জনে খাস খতিয়ান করে নেই, পরবর্তীতে ওয়ারিয়া গ্রামের মনোরঞ্জন  ঘোষের পুত্র বিষু ঘোষ মন্দিরকে পুজি করে  জগন্নাথদেব মন্দিরের জায়গা দাবি করে নিজে খাস জমি জবর দখল পূর্বক বহুতল বিশিষ্ট ঘর নির্মানের পাইতারা চালিয়ে চাচ্ছে।কোন রাঘব বয়োল এর ছত্র ছায়ায়,সরকারি জমি জবর দখল পূর্বক বহুতল ভবনের নির্মান কাজ চালিয়ে চাচ্ছে জানতে বড় ইচ্ছা করছে সচেতন মহলের?ওয়ারিয়া মৌজার ১০০৯খতিয়ানের ৪৪/৪৫ দাগের প্রায় শতক জমিতে পূর্বপরিকল্পিত পন্থায় ঘর নির্মান করছে বিষু ঘোষ। শনিবার(১০ এপ্রিল) সকালে  স্থানীয় বাজার এর সচেতন মহল বাধা দিলে কাজ বন্ধ করে দেয় এবং ঝাউডাঙ্গা তহসিল অফিসকে মৌখিক ভাবে জানালে তৌহসিলদার বিষু ঘোষকে নোটিশ করে৷

কিন্তু(১৮ এপ্রিল) ঘটনা স্থানে যেয়ে দেখাযায়,আবারও ক্ষমতার দাপটে ঘর নির্মান কাজ চালিয়ে চাচ্ছে। বিষয়ে ওয়ারিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র বিষুর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমরা ১৯২৭ সাল থেকে এই জমি ভোগ দখল করে আসছি,আমাদের দলিল আছে,তিনি আরো বলেন বর্তমান রেকার্ডে আমাদের নাম নেই। ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারন সম্পাদক জাহিদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,জমিটা তাদেন পৃর্ব পরুষের সম্পত্তি  কিন্তু ১৯৯০ সালে খাস খতিয়ানে চলে যায়,জমি নিয়ে মন্দিরের জায়গা দাবী করে সাতক্ষীরা আদালতে মামলা চলছে।

বিষয়ে ঝাউডাঙ্গা তহসিলদার এই প্রতিবেদককে জানান, সরকারি জমিতে ঘর নির্মান করছে আমরা তাকে নোটিশ দিয়েছি বন্ধ করার জন্য,পরবর্তীতে সে যদি ঘর নির্মান করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা /খুলনাঞ্চল