Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

98

ফুলতলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

“মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান“-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের আয়োজেন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার সকালে এক ভার্চুয়াল আলোচনা সভা ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অলোচনা সভায় অংশ নেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লিটন রায়, ব্র্যাক কর্মকর্তা শহিদুল ইসলাম, জুলফিকার আলী, খোদেজা বেগম, মাফিয়া বেগম, নুপুর বেগম, অনুপম মন্ডল, শেফালী বেগম, আখি আক্তার, জলি বেগম, রেক্সনা খাতুন, শামীমা আক্তার, লাইলী খাতুন, শিমুল গাজী, কামাল শেখ, মহিদুল ইসলাম প্রমুখ।

ফুলতলায় বণিক কল্যাণ সোসাইটির কার্যানির্বাহী কমিটির ক্ষমতা হস্তান্তর

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির কার্যানির্বাহী কমিটির ক্ষমতা হস্তান্তর উপলক্ষে ব্যবসায়ীদের এক সমাবেশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের গামছা চান্দিনায় অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওসি মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু। সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি রবীন বসু, যুগ্ন সম্পাদক এস কে মিজানুর রহমান, সদস্য সাগর গাজী, শাহীন সরদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন মোড়ল, বরকত আলী ভুইয়া বাটুল, ওয়াহিদুজ্জামান নান্না, আজিজুল হক ফারাজি, মোল্যা হেদায়েত হোসেন লিটু, মতিয়ার বিশ্বাস, ইসামাইল হোসেন বাবলু, আলমগীর খান, জাহাঙ্গীর মোড়ল, শেখ আঃ রশিদ, শহিদুল্লাহ প্রিন্স, মোল্যা রবিউল ইসলাম, হাসান ফকির, আঃ হাই সরদার প্রমুখ। পরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শিল্পপতি মোহাম্মদ জহির উদ্দিন ভ্ুঁইয়া রাজীব, সদস্য সচিব কে এম জিয়া হাসান তুহিন ও কোষাধ্যক্ষ শেখ আবুল কাশেমসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটির এর নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়।

ফুলতলায় নারী উদ্যোক্তা সম্মিলন কেন্দ্র’র খুলনা বিভাগীয় সম্মেলন

ফুলতলা প্রতিনিধি

নারী উদ্যোক্তা সম্মিলন কেন্দ্র’র খুলনা বিভাগীয় সম্মেলন বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলার আইকন একাডেমি হল রুমে কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আনোয়ারা খাতুন আন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ আসলাম খান, সরাদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, ফারজানা ইয়াসমিন, আতিয়ার রহমান খান, ফরিদা ইয়াসমিন সারথী, সুমা মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এস কে আলী ইয়াছিন, সাথী রহমান, সাবিনা ইয়াসমিন, ফারজানা সাথী, রেশমী আহমেদ, আফরোজা পারভীন, শারমীন সাথী প্রমুখ।

বাগেরহাটে ছাত্রকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের এক নিরীহ ছাত্রকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চরম হতাশার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে ডাবলু খান (২০) ও তার পরিবার। ডাবলু খান বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের নাগের ডেমা গ্রামের আজাদ খানের ছেলে।
অভিযোগে জানা যায়, আজাদ খানের পরিবারের সাথে নাগের ডেমা গ্রামের আমজাদ খান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। তার সূত্র ধরে গত ০২রা মার্চ নাগের ডেমা গ্রামের আমজাদ খান ও তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পনা মোতাবেক বসত ঘরে প্রবেশ করে ও হত্যার উদ্দেশ্যে আজাদ খানের স্ত্রী খোদেজা বেগমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর জখম করে। যাতে ডান হাত ও বাম হাত মারাত্বক জখম হয়ে কয়েকটি আঙ্গুল আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় প্রচন্ড আঘাত করে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্নাংকার নিয়ে যায় আমজাদ খান ও তার লোকজন। বাগেরহাট সদর হাসপাতাল তার গুরুত্বর জখম দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সুস্থ্য হবার পর আমজাদ খানসহ ৫ জনকে আসামী করে আমার স্ত্রী খোদেজা বেগম বাদি হয়ে মামলা দায়ের করে।
এতে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় আসামীরা ও তাদের লোকজন দিয়ে আমি ও আমার পরিবারকে মামলা তুলতে ও মেরে ফেলার হুমকি দেয়। আমরা মামলা না তুলায় ঐ ঘটনার ৪ মাস পরে আমজাদ খান তার স্ত্রী রহিমা বেগমকে বাদী করে আমি,আমার স্ত্রী ও ছেলেকে আসামী করে ঐ ঘটনার পাল্টা মিথ্যা মামলা করে। ঘটনার দিন আমার ছেলে ঢাকায় ছিল। সে ঢাকায় পড়াশুনা করে ও একটি প্রাইভিট ফার্মে পার্টটাইম জব করে। তাকেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। পরবর্তীতে আবারো ৩রা সেপ্টেম্বর স্থানীয় নাগের ডেমা গ্রামের মৃতঃ আলাল খানের ছেলে জুয়েল খান আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রীর কাছে মামলা না তোলার কারন জানতে চায়। সে কোন সৎ উত্তর তাকে না দেওয়ায় দা দিয়ে কুপিয়ে আবারো গুরুত্বর জখম করে।
তিনি আরো জানান, পরিবারের স্বামী ,সন্তান নিয়ে জীবনে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। যে কোন সময় এলাকার আমজাদ ও তার লোকজন আমাদের পরিবারের সদস্যদের মেরে ফেলেতে পারে। আমরা পরিবার ছেড়ে আমজাদ ও তার লোকজনের ভয়ে বাড়িতে যেতে পারি না। বাগেরহাটে ভাড়া বাসায় জীবন-মৃত্যুর ঝুকি নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করছি। মিথ্যা মামলায় আমার ছেলের পড়াশুনার প্রচুর ব্যাঘাত ঘটছে ও চরম হতাশার মধ্যেদিন পার করতে হচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগেরহাটের শরণখোলা হানাদারমুক্ত দিবস উদযাপন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংলগ্ন শরণখোলা হানাদারমুক্ত দিবস। এ কারণে শরনখোলা উপজেলাবাসি প্রতিবছর মহান বিজয় দিবসের দুইদিন পর উপজেলা হানাদারমুক্ত দিবসে উদযাপন করে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই শরণখোলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি হাতে নেয়। কর্মসুচির মধ্যে ছিল বিজয় র‌্যালি, শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত ও পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারে শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওই আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা।
সম্মানিত আতিথি হিসাবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় ইউপি চেযারম্যান মোজাম্মেল হোসেন, আফজাল হোসাইন, সুবেদার (অবঃ) আব্দুল গফ্ফার, হেমায়েত উদ্দিন বাদশা, এমএ খালেক খান, আবু জাফর জব্বার প্রমুখ। এ ছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সভাপতি বাবুল দাস বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও সুন্দরবন সংলগ্ন শরণখোলায় যুদ্ধ চলে আরো দুইদিন। টানা পাঁচ দিনের সম্মুখযুদ্ধে পরাস্থ হয়ে পালিয়ে যায় রাজাকাররা। ওই যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

শরণখোলা হানাদার মুক্ত দিবস


বাগেরহাট প্রতিনিধি
১৮ডিসেম্বর বাগেরহাটের শরণখোলা হানাদারমুক্ত দিবস। ১৬ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও এখানে যুদ্ধ চলে আরো দুইদিন। টানা পাঁচদিনের সম্মুখযুদ্ধে পরাস্থ হয়ে পালিয়ে যায় রাজাকাররা। শেষ যুদ্ধে শহীদ হন পাঁচ বীর যোদ্ধা। হানাদারমুক্ত দিবসটি পালনে শরণখোলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

আজকের দিনে সকাল ১০টার দিকে শরণখোলাকে রাজাকার মুক্ত ঘোষণা করে সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ থানা ভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এদিন বিকেল ৪টার দিকে রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে চার শহীদের জানাজার নামাজ শেষে রায়েন্দা গার্লস স্কুলের সামনে দাফন করা হয়। আর ১৫ ডিসেম্বর গুরুপদকে সমাহিত করা হয় সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায়।

সম্মুখযুদ্ধে অংশগ্রনকারীদের তথ্যমতে, শেষমুহূর্তে রাজাকারবাহিনী শরণখোলার তৎকালীন থানা সদর রায়েন্দা বাজারের আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আকনের বাসভবন, থানা ভবন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদ ভবন দখল করে ক্যাম্প স্থাপন করে। যুদ্ধ পরিচালনার জন্য দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল দল গঠন করে রাজাকারদের ক্যাম্পে আক্রমন করা হয়। ৯নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ ও সেকেন্ড ইন কমান্ড শামছুল আলম তালুকদারের নেতৃত্বে পূর্বাঞ্চল দলের কমান্ডিং অফিসার ছিলেন যুদ্ধকালীন ইয়াং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কামান্ডার হেমায়েত উদ্দিন বাদশা এবং পশ্চিমাঞ্চল দলের কমান্ডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোরেলগঞ্জের আব্দুল গফ্ফার সুবেদার।

পূর্বাঞ্চল দলের কমান্ডিং অফিসার হেমায়েত উদ্দিন বাদশা জানান, রামপালের সহযোদ্ধা শ্যামল এলএমজির কভারিং ফায়ারের দায়িত্বে ছিলেন। তিনি উপর থেকে রাজাকার ক্যাম্পে ফায়ার করতে থাকেন আর অগ্রবর্তি দলের ২০-২৫ জন যোদ্ধা নাছির মিয়ার ভবনে রাজাকার ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকে। ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে ফায়ারিং ওপেন করার পাঁচ মিনিটের মাথায় রাজাকারের গুলিতে অগ্রবর্তি দলের যোদ্ধা গুরুপদ শহীদ হন। গুলিতে তাঁর মাথার খুলি উড়ে যায়। বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে শহীদ হন টিপু সুলতান ও আসাদুজ্জামান। রাতে শহীদ হন আলাউদ্দিন। ১৫ ডিসেম্বর শহীদ হন আলতাফ হোসেন। ওইদিন থানা ভবন এবং ইউনিয়ন পরিষদ ভবনের রাজাকারদের ক্যাম্প দখলে নেয় মুক্তিযোদ্ধারা।

কমান্ডিং অফিসার হেমায়েত উদ্দিন বলেন, ১৭ ডিসেম্বর দিনভর যুদ্ধ চলে। রাতে বেশিরভাগ রাজাকার নাছিরউদ্দিন আকনের বাসভবনের ক্যাম্প ছেড়ে রায়েন্দা খালের সঙ্গে সংযুক্ত ১০০ফুট দীর্ঘ গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে ক্যাম্পের মধ্যে ১৭-১৮ জন রাজাকারকে জীবিত পাওয়া যায়। তাদেরকে সেখানেই হত্যা করা হয়।

ফকিরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি


ফকিরহাট প্রেসক্লাবে বুধবার বিকেল পাঁচটায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এড. কাজী ইয়াছিন সভাপতি, খান মোঃ আল আউয়াল মনি সাধারণ সম্পাদক, শেখ সৈয়দ আলী অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্লাবের সভাপতি এড. কাজী ইয়াছিন এর সভাপতিত্বে সভায় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি এড.কাজী ইয়াছিন (দৈনিক আমার একুশ, দৈনিক বাংলাদেশ সমাচার), সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান (এমটিভি, নাগরিক ভাবনা), শেখ ওবায়েদ হাসান রনি (দৈনিক প্রবর্তন, সোনালী স্বপ্ন), আমিরুল ইসলাম (জয় টিভি), সাধারন সম্পাদক খান মোঃ আল-আউয়াল মনি (দৈনিক তথ্য, নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক রামিম চৌধুরী (দৈনিক সময়ের খবর), অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী (দৈনিক দক্ষিণাঞ্চল), সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস (দৈনিক দেশ সংযোগ), দপ্তর সম্পাদক তাহেরুল ইসলাম (বাংলাদেশ সমাচার), ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম (জয়টিভি), ক্রীড়া সম্পাদক খান গোলাম মুরশিদ (দৈনিক ফলাফল), প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন (দৈনিক নাঙ্গলকোট), সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ (ফকিরহাট নিউজ২৪), নির্বাহী সদস্য প্রভাকর বিশ্বাস (প্রেসক্লাব নিউজ), বখতিয়ার মোড়ল (দৈনিক মানবজমিন) ও রাসেল আকন (দৈনিক আজকের তথ্য)।

সাধারণ সদস্য- সজল আহমেদ (ফকিরহাট নিউজ২৪), বিজন কুমার দেওয়ান (শ্যামলিমা নিউজ২৪.কম), মিজানুর রহমান লিটন (জবস টিভি, দৈনিক আমার সংবাদ) আরিফুল ইসলাম (তাজা খবর), শুকুর আলী (দৈনিক কন্ঠস্বর), রনি চৌধুরী (২৪ঘন্টা আপডেট নিউজ), মেহেদী হাসান কাজল (দৈনিক আমার একুশ) ও আম্মার হোসাইন (দৈনিক কালান্তর)। নির্বাহী কমিটি আগামী ২০২১ সালের ১ জানুয়ারি তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন।

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ-এর শ্রদ্ধাঞ্জলি

খবর বজ্ঞিপ্তি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে পুষ্পস্তবক করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল মোল্লা, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ কে এম মফিজুল ইসলাম, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা এফ এম ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিস্তী, বীর মুক্তিযোদ্ধা জহুল হক মল্লিক, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি দাস, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পরাভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকি, আফরোজা আক্তার, রশীদা বেগম, রেবেকা গাজী, রাফেজা কামাল, আজিজুর রহমান আজাদ, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর গফুর সরদার, বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদু ফকির, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধাআব্দুল মালেক, রাহমাত ইলা রুমি, মোল্লা তমজিত হোসেন, তাইজুল ইসলাম তাজু প্রমুখ।


কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ৩২ দলীয় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার বিকাল ৩টায় মহেশ^পাশা দিঘির পশ্চিমপাড় জাতীয় তরুণ সংঘ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম(মুন্না) কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র -৩ মেমরী সুফিয়া রহমান শুনু,কাউন্সিলর মোঃ আব্দুস সালাম মাষ্টার, মোঃ কবির হোসেন কবু মোল্যা, এস এম খুরশিদ আহম্মেদ,মোঃ মনিরুজ্জামান, সুলতান মাহমুদ, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহাফুজুর রহমান লিটন, কাজী তালাত হোসেন কাউট, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোল্যা মুজিবুর রহমান, শেখ মোশারফ হোসেন, মনিরা আক্তার, শাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভিন আক্তার, মোঃ মিজানুর রহমান ফিরোজ, মোঃ আবু জাফর, এসএম শাহ আলম, শেখ বদরুল আলম, বিধান চন্দ্র রায় প্রমুখ।

ডুমুরিয়ার মির্জাপুরে ৮ দলীয় মিনি ক্রিকেটে বটতলা চ্যাম্পিয়ান

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া মির্জাপুর মধ্যপাড়া ক্রীড়া সংঘের উদ্যেগে আয়োজিত দিনব্যাপী ৮ দলীয় মিনি ক্রিকেট খেলায় মির্জাপুর বটতলা একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। স্থানীয় মাঠে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত নক আউট পর্বের এ খেলায় ফাইনালে খড়িয়া যুব সংঘ ক্রিকেট একাদশ সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ২১ রান করে। জবাবে কোন উইকেট না হারিয়ে মির্জাপুর বটতলা একাদশ জয়ের বন্দরে পৌছে যায়। ম্যাচ সেরা হন মির্জাপুর বটতলার দুদিপ বিশ্বাস এবং সিরিজ সেরা হন খড়িয়ার সুমন। খেলাটি উদ্বোধণ ও পুরষ্কার বিতরন করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। দিব্যেন্দু বিশ্বাসের সভাপতিত্বে এবং রিপন বিশ্বাসের সঞ্চালনায় বক্তৃতা করেন সাবেক উপাধ্যক্ষ শংকর বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রশান্ত বিশ্বাস, মহিলা সদস্যা আছমা পারভীর, দিবাশীষ মন্ডল, নীভা বিশ্বাস, চয়ন বিশ্বাস, বাধণ বিশ্বাস, সাগর বিশ্বাস, পুষ্পেন বিশ্বাস, সৌরভ বিশ্বাস, তুহিন বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সুমন বিশ্বাস, কল্লোল মন্ডল, পিয়াস মন্ডল, রুদ্র বিশ্বাস, প্লাবন বিশ্বাস প্রমুখ।

ডুমুরিয়া সদরের ১ নম্বর ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


ডুমুরিয়া প্রতিনিধি


ডুমুরিয়া সদর ইউনিয়নের ১ নম্বর গোলনা ও হাজিডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গত বৃহস্পতিবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। গোলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নাজিবুর রহমান, দপ্তর সম্পাদক খান আবু বক্কার, উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সদর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আছফার হোসেন জোয়াদ্দার। আজগর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আব্দুস সালাম মাঝি, মাসুদ রানা নান্টু, জামিল আক্তার লেলিন, রফিকুল ইসলাম, গফ্ফার গাজী, শেখ জাকির হুসাইন, কবির গাজী, শিমু আক্তার, খান জাকির হোসেন, সিরাজুল ইসলাম খান, বাবু খান, খান আবুল বাসার, মনিরুল ইসলাম প্রমুখ।


পাইকগাছায় দেওয়ানী আদালতে দখল দেখাতে শরীক সম্পত্তিতে টিনের ঘর নির্মানের অভিযোগ


পাইকগাছা প্রতিনিধি ॥

পাইকগাছায় দেওয়ানী আদালতে মামলা করায় নোটিশ জারীর আগেই তড়িঘড়ি করে দখল দেখাতে শরীক সম্পত্তিতে টিনের ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বিরাশী গ্রামের মৃত মুক্তার মোড়লের ছেলে ইকবাল মোড়ল ও মৃত তালেব মোড়লের ছেলে শুকুর আলীদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শরীক সম্পতি হওয়ায় বিভিন্ন জন বিভিন্ন দাগে ভোগ দখলে আছে। সম্প্রতি পারিবারিক দ্বন্দ্বের কারনে শুকুর আলী মোড়ল দাগে দাগে দখলের হুমকি দেয়। বিষয়টি জানার পর ইকবাল মোড়ল তার ৬০ বছর দখলীয় সম্পত্তি যাতে বেদখল না হয় এ জন্য পাইকগাছা সিনিয়র সহকরী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে ১৩ ডিসেম্বর ৩১৫/২০ দে: মামলা করেছে। মামলার বিষয় জানতে পেরে প্রতিপক্ষরা বৃহস্পতিবার সকালে তড়িঘড়ি করে দখল নিতে একটি টিনের ঘর তৈরি করতে থাকে। তাতে ইকবাল ঘর নির্মানে বাঁধা দিলে দা, লাঠি, কুড়াল নিয়ে তাকে মারতে উদ্যত হয়। এ ব্যাপারে ইকবাল পাইকগাছা থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উভয়পক্ষকে থানায় ডেকে আনে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সকলকে স্ব-স্ব অবস্থানের থানার নির্দেশ দেন ওসি এজাজ শফী। তিনি আরো জানান শরীক সম্পত্তি হিসাবে ৬০ বছর সেখানে দখলে আছি এবং অন্য শরীকরা অন্য দাগে দখলে রয়েছে। শুকুর আলী জানান আমার নামে ঐ দাগে রেকর্ড আছে আমি দাগে যাবো। ওসি এজাজ শফী জানান উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে এবং আদালতে মামলা হয়েছে সেহেতু এ ব্যাপারে থানার কিছু করার নেই। তবে আইন শৃংখলা বিষয় কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

পাইকগাছা মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত


পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আল-আমিন ক্লিনিকের সামনে পৌর বিএনপির আহবায়ক এ্যাড. জি,এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। সম্মেলন উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শেখ হেমায়েত হোসেন। প্রধান বক্তা ছিলেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব অধ্যাপক রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক শেখ আজিজুর রহমান, আবুল হোসেন, শেখ মাহবুবুর রহমান, মনিরুজ্জামান আকাশ। বক্তব্য রাখেন, প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, আনারুল কাদির, এস,এম, নাজমুল হুদা মিন্টু, মুস্তাকিম গাজী, আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস, খায়রুল ইসলাম, ই¯্রাফিল, শহিদুর রহমান, আহাদ আলী, আব্দুস সবুর, মনিরুল ইসলাম, ইয়াছিন আলী, আমান, আব্দুল মালেক, ইসলাম মোড়ল, মুজিবুর গোলদার, আজিজুল গোলদার, তাজুল গাজী, শহিদুল গাজী, আব্দুল করিম, জাহাঙ্গীর, পলাশ সরদার ও আব্দুল মালেক।


তেরখাদায় সড়ক দূর্ঘটনায় চিত্রা মহিলা ডিক্রি কলেজের প্রভাষক সেলিম নিহত

তেরখাদা প্রতিনিধি

ঐতিহ্যবাহী তেরখাদা চিত্রা মহিলা ডিক্রী কলেজ এর প্রভাষক ও অবসর প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকরামুল ইসলামের পুত্র মোঃ সেলিম আহমেদ (৩৬) গতকাল সকাল অনুমানিক ৮ ঘটিকায় খুলনার বাসা থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ী তেরখাদা উপজেলাধীন আনন্দনগর গ্রামে আসার পথে গাউছ ভেড়ী নামক স্থানে এসে মোড় নিলে অপর দিক থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে প্রভাষক সেলিম গুরুত্বর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন ইন্না লিল্লাহে——– রাজেউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ পুত্র, পিতা, মাতা, ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং চিত্র মহিলা ডিক্রী কলেজের সহকর্মী, ছাত্রীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিরা মরহুম সেলিমকে দেখার জন্য তার বাড়ীতে ভীড় জমায়। গতকাল আছরবাদ আনন্দনগর মাদ্রাসা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

তেরখাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ আলোচনা সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধি

গত ১৮ ডিসেম্বর ২০২০ মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশে যান প্রতিপাদ্যে উপজেলা হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, ব্র্যাক ও ঢাকা আহসানিয়া মিশন এর আয়োজনে প্রতারিত বিদেশ ফেরত এদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, সহকারী কমিশনার ভূমি শাহরিয়া হক, ব্র্যাক আইএমও ফোরামের সভাপতি চৌধুরী আবুল খায়ের, তেরখাদা উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ সিফাত। এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার জনগন।

কমরেড দিলুর বড় ভগ্নিপতি ম্যাজিস্ট্রেট আঃ খালেকের মৃত্যুতে ওয়ার্কার্স পাটির গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলুর বড় ভগ্নিপতি, খুলনা সদর হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ মামুন ও আমেরিকা প্রবাসী কাজী আবু শাহেদ সুমনের পিতা ম্যাজেস্ট্রেট (অবঃ) আলহাজ্ব কাজী আব্দুল খালেক (৭৯) বার্ধক্যজনিত কারণে গতকাল ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫:৩৫ টায় নগরীর ফরাজীপাড়া মেইন রোডস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বাদ এশা দ্বীনওয়ালী জামে মসজিদ সংলগ্ন ফরাজীপাড়া মেইন রোডে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে গ্রামে বাড়ি মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ শুক্রবার জুম্মাবাদ দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন খুলনা সিটি কর্পোরেশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।


শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে
বাংলাদেশে উন্নয়ন সম্ভব হত না
—সাংসদ বাবু

শাহজাহান সিরাজ, কয়রা

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না হলে যেমন বাংলাদেশে জন্ম হতো না তেমনি তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে। বৃহস্পতিবার কয়রা উপজেলা সদরে ৯১ লক্ষ ৯০ হাজার ৫০০ টাকা ব্যয়ে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কয়রা মনিাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ২ তলা বিশিষ্ঠ শ্রেনী কক্ষ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য বলেন, করোনা ভাইরাসের সংক্রমনে বিশ্বে সবকিছু স্থবির হলেও কয়রাসহ সারাদেশে উন্নয়ন থামেনি। উদ্বোধন শেষে সংসদ সদস্য ৫২ লক্ষ ৫০ হাজার ৭১১ টাকা ব্যয়ে কয়রা উপজেলা পরিষদের অভ্যন্তরে সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, কয়রা বাজার মোড় (উপজেলা হেডকোয়াটারের) পূর্ব পাশে ৪৫ লক্ষ ৮৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ, ২২ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে উপজেলা রোড আরএন্ড এইচ রোড। (চেইঃ ০০-৩০০ মি.) রাস্তা পিচ দ্বারা উন্নয়ন, ৪০ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে আরএন্ডএইচ- কয়রা ইটের ভাটা রোড( চেইন. ০০-৪১০ মি.) পিচ দ্বারা উন্নয়নের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ও আমাদীর মসজিদকুড় কমিউনিট ক্লিনিকের কাজের উদ্বোধন করা সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদশন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহমিন রেজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস সানা, কয়রা থান অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা প্রেস ক্লাব সভাপতি এসএম হারুন অর রশীদ আ’লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, প্রধান শিক্ষক খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকার অবমাননা

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদে বার বার জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। গত ১৭ই ডিসেম্বর বৃহষ্পতিবার রাত ১১টার পরও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে। গদাইপুর গ্রামের ব্যবসায়ী আক্তারুল গাজী জানান, ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকা না নামানোর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এ পর্যন্ত তার কোন প্রতিকার হয়নি। এ বিষয়ে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ শেখ জাকির হোসেন লিটন বলেন, এটাই প্রথম না, ইতি পূর্বে ৪ বার জাতীয় পতাকা সময়মত না নামানোর ঘটনা ঘটেছে। আমরা দায়িত্বরত গ্রাম পুলিশের বিরুদ্ধে শোকজ ও রেজুলেশন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী জানান, জাতীয় পতাকার প্রতি আন্তরিকতার অভাব। জাতীয় পতাকা স্বাধীনতার প্রতীক। জাতীয় পতাকার প্রতি ভালোবাসা না থাকলে এমনটা ঘটে থাকে। এ বিষয়ে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান বলেন, আমি গত বৃহষ্পতিবার খুলনায় মিটিং এ ছিলাম। জাতীয় পতাকা নামানোর দায়িত্ব ছিল গ্রাম পুলিশ আব্দুল মালেক এর উপর। জাতীয় পতাকা সময়মত না নামানোর অপরাধে তাকে শোকজ করা হবে। শোকজের জবাব দিলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হবে। এ বিষয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি। ইতি পূর্বে জাতীয় পতাকা না নামানোর ঘটনায় গ্রাম পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় পতাকা সময়মত না নামানো শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য দায়িত্ব প্রাপ্ত গ্রাম পুলিশকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এলাকার বিশিষ্টজনেরা অভিমত ব্যক্ত করেন, জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক। সবাইকে জাতীয় পতাকার সম্মান রক্ষা করার জন্য কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকার অবমাননার যে ঘটনা ঘটেছে, সেটি যেন আর পুনরায় না ঘটে সে জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দের আরও সচেতন থাকার আহবান জানিয়েছেন।

অবৈধ ট্রলি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবী খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

ইট-বালিবাহী অবৈধ ট্রলি (নছিমন/করিমন) চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছেন খুলনা নাগরিক সমাজ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্রেকবিহীন অবৈধ ট্রলি চলাচল সাম্প্রতিক সময় বিপজ্জদজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মহাসড়ক, অলি-গলিসহ মহানগরের সর্বত্র এ অবৈধ যানটির অবাধ বিচরণ। আপাতদৃষ্টে মনে হয় বিষয়টি দেখার কেউ নেই। প্রশাসনের নাকের ডগায় বিকট শব্দ ও দ্রুতগতিতে দানবের ন্যায় এ যানটি চলাচল করে। ফলশ্রুতিতে প্রতিনিয়তই বিশেষ করে জনবহুল ও শহর এলাকায় দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে এর ধোয়া এবং বিকট শব্দ পরিবেশেরও মারাত্মক দূষণ ঘটাচ্ছে। বিশেষ করে, সন্ধ্যার পর হতে গভীর রাত অব্ধি শহর ও মহাসড়কে এদের তা-ব শুরু হয়। প্রশিক্ষণ বিহীন লোকেরা এ অবৈধ যানটি চালানোর কারণে দুর্ঘটনা আরো বেশী ঘটে। বিকট শব্দের কারণে রাস্তায় এক ধরনের ভীতির সৃষ্টি হয়। মানুষের স্বাভাবিক চলাফেরায় মারাত্মক বিঘœ সৃষ্টি করে। নেতৃবৃন্দ অবিলম্বে অবৈধ এ যানটি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন খুলনা নাগরিক সমাজ-এর পক্ষে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আ ফ ম মহসীন, সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।


পাটশিল্প শুধু অর্থকরী সহায়ক নয়, পরিবেশ বান্ধব: সম্মিলিত নাগরিক পরিষদের মতবিনিময় সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তি

আজ ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় সম্মিলিত নাগরিক পরিষদ খুলনার উদ্যোগে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক মতবিনিময় সভা সংগঠনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনÑবাপা’র জেলা সমন্বয়কারী এড. বাবুল হাওলাদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় ‘পাট ও পরিবেশ প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পরিকেশ সুরক্ষা মঞ্চের সদস্য সচিব সুতপা বেদজ্ঞ। আলোচনা করেনÑখুলনা নাগরিক সমাজ-এর আহ্বায়ক এড. আ ফ ম মহসীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) খুলনা জেলা সমন্বয়কারী খালিদ হোসেন, সাংবাদিক ও গবেষক গৌরাঙ্গ নন্দী, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হমিদ চন্দন, সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, গণসংহতি আন্দোলন, জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, পরিবর্তনের নির্বাহী পরিচালক নাজমুল আজম ডেবিট, বিশিষ্ট নারী নেত্রী এড. শামীমা সুলতানা শিলু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, নিরাপদ সড়ক চাই-নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন রাজু, নারী নেত্রী অজন্তা দাস, নাগরিক নেতা এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনার আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, জেপি’র শফিকুল ইসলাম, সিপিবি’র জাহানারা আক্তারী, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সাংস্কৃতিক কর্মী মোঃ শামীম, সেলিম বকুল প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ প্রকৃতি জীবন ও সংস্কৃতির সাথে পাটের রয়েছে নিবীড় সম্পর্ক। পাট পঁচনশীল দ্রব্য, পাট ও পাটজাত বর্জ্যরে সেলুলোজ থেকে পরিবেশ বান্ধব পলিব্যাগ উদ্ভাবন করেছে পরমাণু শক্তি কমিশন, যা ২ থেকে ৩ মাসের মধ্যে মাচিতে মিশে যায়। ইতোমধ্যে দেশের বিজ্ঞানী পাট দিয়ে টিন তৈরি করেছে, যার না দিয়েছেন ‘জুটিন’। জুটিন হবে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী। পাট দিয়ে টাইলস, নৌকা, চেয়ার-টেবিল তৈরির আয়োজন চলছে, যেগুলো ধাতব স্টীলের চেয়েও মজবুত হবে। পাটের সুতা দিয়ে তৈরি শাড়ী-স্যালোয়ার-কামিজ, লুঙ্গি-ফতুয়া-পাঞ্জাবী, ওয়ালমেট, নকশিকাঁথা, পাপোশ, শিকাসহ নানান পাটজাত পণ্য যেমন আকর্ষণীয় তেমনি পরিবেশ বান্ধব। এ কারণে পাটের উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি পাট উৎপাদনে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে।

কেশবপুরে ৮ দলীয় শেখ গোলাম সরোয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রাজগঞ্জ একতা ফুটবল একাদশের বিজয়

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ

শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার নরায়নপুর হাইস্কুল মাঠে ৮ দলীয় শেখ গোলাম সরোয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম রুহুল আমীন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে রাজগঞ্জ একতা ফুটবল একাদশ ৪-৩ গোলের ব্যবধানে মশিয়াহাটি একতা ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শিক্ষক এস.এম মুনজুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এস,এম মহব্বত হোসেন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন পাড়, সুফলাকাটি ইউনিয়ন আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মনি ও আওয়ামীলীগ নেতা আজাহারুল ইসলাম প্রমুখ।