বিনোদন ডেস্ক
‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা সরকার। ‘সবিনয়ে নিবেদন’ টেলিভিশন সিরিয়ালে কাজ করতে গিয়ে ২০১১ সালে পরিচয় হয় অভিনেতা সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকারের। এরপর দীর্ঘ চার বছর প্রেম করার পরে ২০১৫ সালে বিয়ে করেন তারা। কিন্তু অল্প দিনের মধ্যেই সম্পর্কে ভাঙন ধরে তাদের। ৮ বছরের সম্পর্কের ইতি টেনে ডিভোর্সের সিদ্ধান্ত নেন তারা। কেন সংসার ভাঙলো তাদের? অবশেষে বিচ্ছেদের ৪ বছর পরে সেই কারণ জানিয়েছেন মধুমিতা।
মধুমিতা বলেন, ‘একটা দুইটা কারণে তো আর কোনো সংসার ভেঙে যায় না। সত্যি কথা বলতে এক ছাদের নিচে আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হলো না। আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। তাই আমরা দু’জনে কথা বলে এবং ভেবেচিন্তে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভাগ্যিস, সন্তান হওয়ার আগেই ডিভোর্সটা হয়েছিল।’
বর্তমানে এই অভিনেত্রী তার অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরনো সম্পর্ক ভাঙার কারণ জানতে চান।










































