ফুলতলায় করিমুন্নেছা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ফুলতলা প্রতিনিধি
ফুলতলার করিমুন্নেছা মডেল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে রোববার বিকালে স্কুল চত্বরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা ডাঃ সফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মৃনাল হাজরা, সমাজ সেবক ফজলে খোদা বাচ্চু, প্রেসকাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রভাষক সঞ্জয় বোস। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ বিশ্বনাথ কুন্ডু। শিক্ষক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্যবসায়ী শেখ মতলেব হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান সরদার, সাবেক প্রধান শিক্ষক সরদার নুরুজ্জামান, মোঃ সালাউদ্দিন বাবু, গাজী নজরুল ইসলাম, ইকবাল মোল্যা, শিবলী মোল্যা, শিক্ষক প্রভাংশু মল্লিক, মোঃ ছবেদ আলী প্রমুখ। পরে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালা কূলপোতা সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
ইলিয়াস হোসেন, তালাঃ
তালার কূলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুলসি ম-ল সহ অভিভাবকরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুনীতির অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ১৫৯নং কূলপোতা সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী সরকার। বিদ্যালয়ের ৪ জন শিক্ষকের মধ্যে দু’জন প্রশিক্ষনে, আর বিনা ছুটিতেই অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। একজন সহকরী শিক্ষক একাই সামলাচ্ছেন বিদ্যালয়ের পাঠদান সহ সকল কার্যক্রম।
অভিযোগে জানাযায়, বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তার খেয়ালখুশি মতো কাজ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী সরকার। বিনা ছুটিতেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।বাড়ির পাশে স্কুল থাকায় নিজের মর্জিমতো স্কুলে যাতায়াত করেন তিনি।স্কুলে নিয়মিত হাজির না হলেও হাজিরা খাতায় স্বাক্ষর থাকে তার।
এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুলসি ম-ল ও সদস্য বিরেন্দ্র নাথ রায় জানান, কমিটিকে না জানিয়েই প্রধান শিক্ষিকা ৫ফেব্রুয়ারি (বুধবার) ভারতে গেছেন। তার এ অনিয়মের বিষয় সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা মুখ খুললে তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।
গত ৬ ফেব্রুয়ারী অভিযোগের ভিত্তিতে সরেজমিন কুলপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি, সহকরী শিক্ষক মোঃ শফিউল আলম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী সরকার আজ আসেননি, বাকী দুজন প্রশিক্ষনে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে উপস্তিত না থাকলেও ৬ তারিখে হাজিরা খাতায় স্বাক্ষর ও মুভমেন্ট রেজিষ্টার বেতন উত্তোলনে তালায় গমন আপডেট করা আছে।
সহকরী শিক্ষক মোঃ শফিউল আলম এর কাছে ছুটি নিয়েছেন কিনা? প্রশ্নের জবাবে ছুটির ফাইল বের করে দেখান।সেখানে তালা উপজেলার সহকরী শিক্ষা অফিসার মাছরুরা খাতুন কর্তৃক ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি অনুমোদনের কপি পাওয়া যায়। বৃহষ্পতিবার অনুপস্থিতি থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর ও মুভমেন্ট রেজিষ্টাররে কারন সম্পর্কে শিক্ষক মোঃ শফিউল আলম কোন জবাব দিতে পারেননি।
এবিষয়ে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী সরকারের ব্যবহারিত মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এসব বিষয় নিয়ে সহকরী শিক্ষা অফিসার মাছরুবা খাতুন এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়ে তাঁর অনুপস্থিতির বিষয়টি আমি ইতিমধ্যেই অবগত হয়েছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। মোট ৪ জন শিক্ষকের মধ্যে দু’জন প্রশিক্ষনে থাকার পরও প্রধান শিক্ষিকাকে ছুটি দেয়ার বিষয়ে প্রশ্ন করলে মাছরুরা খাতুন বলেন, আমি এ উপজেলাতে সম্প্রতি যোগদান করায় এ বিষয়টি অবগত ছিলাম না।
তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, প্রধান শিক্ষিকা শংকরী সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে।
তালায় শহীদ মুক্তিযোদ্ধা কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধন
তালা প্রতিনিধি
তালায় শহীদ মুক্তিযোদ্ধা কলেজের নবনির্মিত চারতলা আইসিটি ও চারতলা ভিত বিশিষ্ঠ একতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টার সময় প্রধান অতিথি হিসাবে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের নবনির্মিত আইসিটিসহ দুটি ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লা।
তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারী কলেজ সমুহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) এর বাস্তবায়নে প্রায় দুই কোটি ২৫লক্ষ টাকা ব্যায়ে চারতলা আইসিটি ও প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত বিশিষ্ঠ একতলা ভবন দুটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে।
এ উপলক্ষে কলেজ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র চেয়ারম্যান প্রফেসর ডঃ মোল্লা আমীর হোসেন,তালা সরকারি কলেজের অধ্যক্ষ মনি মোহন ,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী মোঃ জায়েদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি প্রমুখ।
প্রভাষক রেজাউল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজউদ্দিন,ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার ,আইডিয়াল মহিলা কলেজের অধ্যাক্ষ রামপ্রসাদ ,শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ,উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
তালার কলাপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
তালার উপজেলার ২৬নং কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ফেব্রুয়ারী) সকালে কলাপোতা প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে কলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।
তেরছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলাউদ্দিন সরদার, সহকারি শিক্ষক আল মামুন কাজী, শেখ মজিবুর রহমান, ডলি দাস, তেরছি মাধ্যমিক বিদ্যলয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার, সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী, শ্রমিলীগ নেতা হামিদুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অর্পিতা, জয়িতা দাস প্রমুখ । এসময় বিদ্যালয়র সকল শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধান শিক্ষক আব্দুল হাই দীর্ঘ ১৯ বছর সুনামের সাথে কলাপোতা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। এর আগে তিনি মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্বপালন করেছেন। তার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অঝোরে কেদেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা, ছাত্র-ছাত্রীরাসহ শুভাকঙ্খীরা।
তেরখাদায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এমপি’র সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল
তেরখাদা প্রতিনিধি
গতকাল তেরখাদায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর আসু রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, কোষাধ্যক্ষ এম ফরিদ আহমেদ, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন আহমেদ, আব্দুস সামাদ ফকিরসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দোয়া অনুুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্বাস আলী।
ফকিরহাটের পিলজংগ স্কুলে ছাত্রীদের চেঞ্জ রুম এর উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার উত্তমচর্চার ক্ষেত্র সমুহের (চেঞ্জরুম,বর্জ্য ব্যাবস্থাপনা,বঙ্গবন্ধু কর্নার, সততা স্টোর ডিজিটাল হাজিরা ও পাবলীক লাইব্রেরী) অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা গতকাল রবিবার বিকাল ৩টায় পিলজংগ ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ এর আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও সমাজসেবক আকবার উদ্দিন বাবু। এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ এর নিজেস্ব অর্থায়নে নবনির্মিত ৪লক্ষ ৬৪হাজার টাকা ব্যায়ে মেয়েদের চেঞ্জ রুম এর শুভ উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, বেতাগা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, প্রধান শিক্ষক শেখ নুর মোহম্মদ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম সহ শিক্ষক সংবাদকর্মি জনপ্রতিনিধি ও সুশলি সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ ২১ নং ওয়ার্ড কমিটি গঠন: আমজালা সভাপতি, জব্বার সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সভাপতি এস এম রাজুল হাসান রাজু ও সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না অনুমোদিত এবং দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত পরিষদের ২১ নং ওয়র্ডে ২ বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। কমিটি নি¤œরুপ। সভাপতি আফজাল হোসেন আমজালা, কার্যনির্বাহী সভাপতি আব্দুস সালাম সিকদার, সাধারন সম্পাদক আঃ জব্বার কমান্ডার, সহ-সভাপতিবৃন্দ রুস্তুম আলী সরদার, নূর ইসলাম (নূরু) ফোরকান মাঝি, জসিম মিয়া, সোহরাব, যুগ্ম সাধারন সম্পদকদ্বয় ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পদকবৃন্দ বাদশা মিয়া, নুরুজ্জামান, ইউসুফ হাওলাদার, হক গাজী, সাংগঠনিক সম্পাদকদ্বয় আঃ জলিল হাওলাদার, রাশেদ হাওলাদার, অর্থ সম্পাদক আদম আলী মল্লিক, প্রচার সম্পাদক সোমেত সিকদার, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হক মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, শ্রম ও কল্যান বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আঃ রব গাজী, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সোনা মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দুলাল হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক জোসনা বেগম, সহ-প্রচার সম্পাদক শহিদুল সরদার, সহ-যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন, জাহানারা বেগম, সহ- মহিলা বিষয়ক সম্পাদক, মাসুদা বেগম, মাকছুদা সালমা শেখ, রেক্সোনা, ফিরোজা বেগম, পরী বেগম, নাজমা বেগম, হাসি বেগম, সদস্যবৃন্দ দিন আলী মাতুব্বার, অহিদুল হোসেন, আজগার হাওলাদার, ইসহাক মিয়া, মনা খাঁ, সরোয়ার হোসেন, সুলতান খাঁ, জয়নাল মুন্সি, কালা মিয়া, নুরু মিয়া, খোকন শেখ, বক্কার হোসেন, মজিদ গাজী,
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে জখম
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধা সন্তানকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি উপজেলার রহিমপুর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোনাতনকাটি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শেখ অদুদ ইসলামের ছেলে শেখ আসাদুজ্জামান (২৬) এর সাথে পার্শ্ববর্তী উলুডাঙ্গা গ্রামের উজ্জ্বল মজুমদারের পুত্র রাজিব মজুমদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আহত আসাদুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধের ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় রহিমপুর বাজারস্থ মোড়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করছিল। এ সময় আমি প্রতিবাদ করলে প্রতিপক্ষ রাজিব, সুজিত পাল পরিকল্পিতভাবে আমাকে লাঠিশোটা দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আসাদুজ্জামান ভর্তি রয়েছে। রবিবার পাইকগাছা থানায় আহতের চাচা শেখ ফরহাদ হোসেন বাদী হয়ে মামলা করেছে। যার নং- ১৯। ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাইকগাছায় ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ৪ পিস ইয়াবাসহ এ্যাডঃ মুজিবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌর সদরের নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জানা যায়, পাইকগাছা থানার এস,আই মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের পুরাতন ঢাকা পরিবহন কাউন্টারের পাশে নিজ চেম্বারে তার কাছে থাকা ৪ পিস ইয়াবা এ্যাডঃ মুজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ্যাডঃ মুজিবর জানান, আমি মাদক সেবন বা বিক্রি করি না, আমাকে ফাঁসাতে কে বা কারা কাজ করেছে তা আমার জানা নেই। ওসি এমদাদুল হক শেখ জানান, সংবাদ পেয়ে তার দেহ তল্লাশী করে এ ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা ব্যাচ’ ৯৩ পূর্ণাঙ্গ কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী দুই বছরের জন্য (২০২০-২১) তরিকুল ইসলামকে সভাপতি ও মিজানুর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক খুলনা ব্যাচ’ ৯৩-এর ৪১ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) খুলনা ব্যাচ ৯৩’ বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ২০২০-২১ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তরিকুল ইসলামকে সভাপতি ও মিজানুর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি জেসমিন সুলতানা, মাসুম উর রশিদ, হারুন উর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন নয়ন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, দপ্তর সম্পাদক কাজী ইফতেখার উদ্দিন কর্ণেল, প্রচার সম্পাদক আবিদ হাসান, সমাজ কল্যান সম্পাদক কাজী আব্দুল গফুর প্রমুখ।
খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিংকনের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনের পক্ষ থেকে গতকাল রবিবার যোগীপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায়, হতদরীদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সলেমান মুন্সি, মাষ্টার মনিরুল ইসলাম, মহানগর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও যোগীপোল ইউনিয়নের সভাপতি রুমা খন্দকার মুন্নি, কাজী শহিদুল ইসলাম পিটু, দীন ইসলাম শেখ, মোঃ রবিউল ইসলাম, খাদেম আলী বয়াতী, রবীন্দ্রনাথ ঢালী, মুনসুর শেখ, দিপক হালদার, ইয়ার আলী, অম্বিকা রানী মন্ডল, টাইফুন, ডন মিলন , গোলাম রসুল, বাবর আলী, আনসার শেখ, মান্নান বেপারী, সালাম মেম্বর, ফকরুল, খালেক মাষ্টার, আহম্মদ আলী, জামসেদ মেম্বর, জয়নাল আবেদীন, কামরুল মেম্বর প্রমুখ।
এমপি সালামের সুস্থতা কামনা করে রূপসা উপজেলা প্রেসকাবের দোয়া ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
খুলনা -৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদীর সুস্থতা কামনা করে রূপসা উপজেলা প্রেস কাবের আয়োজনে ৯ ফেব্রুয়ারি বেলা ১১ টায় কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফম আলাউদ্দীন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব সোহেল জুনায়েদ,ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, কাবের উপদেষ্টা বাকির হোসেন বাকু, ইউপি সদস্য জাকির মোড়ল, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী, ইন্তাজ মোল্লা, কাবের সহ-সভাপতি বেনজির হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, ওয়াহাদুজ্জামান অহিদ, প্রচার সম্পাদক মিলন সাহা,সদস্য ইউসা মোল্ল, শাহরিয়ার হোসেন মানকি প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা আমীর খসরুর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমিতি’র শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
নিরালাস্থ আমীর খসরু শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাজেদা ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা আমীর খসরু (৯৩) বার্ধক্যজনিত কারণে আজ সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑমুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, খুলনা’র সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, সহ-সভাপতি মনিরা সুলতানা, সাধারণ সম্পাদক উম্মে সাউদা, এস এম দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, শেখ এনামুল হক হৃদয়, সাইফুর রহমান মিনা, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মোল্লা, জিয়াউর রহমান, দেশ আহমেদ, এড. মেহেদী ইনছার প্রমুখ।অনুরূপ বিবৃতি প্রদান করেছেনÑখুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার।
অভয়নগরে দুটি পিস্তল ও গুলিসহ চরমপন্থীদলের চার সদস্য আটক
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অভয়নগর থানা পুলিশ চারজনকে আটক করেছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনা রহস্যজনক বলে দাবি করেছন স্থানীয়রা। আর এ রহস্য উদঘাটনে অভয়নগর থানা পুলিশ ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথভাবে মাঠে নেমে ব্যাপক তদন্ত শুরু করেছে বলে সূত্রটি জানিয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার আন্ধা গ্রামের আদিত্য রায়ের বাড়ির ধানের গোলা থেকে দুটি বিদেশী পিস্তাল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার চরমপন্থীদলের অন্যতম সদস্য হিরামন, কুমারেশ, সুব্রত মল্লিক, স্বপন ভদ্র নামের চারজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে আদিত্য রায় তার ওই ধানের গোলা পরিস্কার করতে গিয়ে গোলার ভিতরের এক কোণে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি দেখতে পায়। এসময় সে স্থানীয়দের বিষয়টি জানিয়ে তাকে ফাঁসাতে ওই গোলায় অস্ত্র রাখতে পারে এমন সন্দেহে কুমারেশ নামের জনৈক সন্ত্রাসীকে ধরে এনে স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করে। এসময় তাকে মারপিটও করা হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রগুলো আরও জানায়, এক পর্যায়ে কুমারেশ ওই গোলার মধ্যে অস্ত্র রাখার বিষয়টি জানে বলে স্বীকার করে। এসময় সে এ ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করে। যাদেরকে পুলিশ পরবর্তীতে আটক করেছে। সূত্রগুলো আরও দাবি করেছে, কুমারেশ ওই সময় ভারতে বসবাসরত ওই এলাকার দীপংকর নামের একজনের নাম প্রকাশ করে এবং তার ইশারায় অস্ত্র রাখা হয়েছে বলেও জানায় কুমারেশ। পরবর্তীতে বিষয়টি নিয়ে গভীররাত অবধি এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এবং আদিত্য ও তার সহযোগিরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে। রাত একটার দিকে এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অভয়নগর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্র দু’টি ও এক রাউন্ড গুলি নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং কুমারেশকে আটক করে। পরে এলাকাবাসীর সহায়তায় রাতেই পুলিশ হিরামন, কুমারেশ, সুব্রত মল্লিক ও স্বপন ভদ্রকে আটক করে। এসময় আদিত্য রায়কেও থানায় আনেন পুলিশ। পরে সকালে ভারতে বসবাসরত দীপংকরের ভাই শুভঙ্করকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারতে বসবাসরত দীপংকরের বিরুদ্ধে অস্ত্র ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এদিকে এই অস্ত্র উদ্ধার ও আটকের ঘটনায় আন্ধা গ্রামের সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অস্ত্র উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনে আমরা জোরালোভাবে কাজ করছি। তদন্ত শেষে বিষয়গুলো জানা যাবে।
যশোরে জমি নিয়ে বিরোধে সাতজন গুরুতর আহত
যশোর অফিস
যশোরে জায়গা জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুপক্ষের সাতজন গুরুতর আহত হয়েছে। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি আজ সকাল সাড়ে সাতটার দিকে যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামে ঘটে। আহতরা হচ্ছেন ওই গ্রামের মৃত হারান গাজীর চার ছেলে রওশন গাজী (৫০), মোশাররফ গাজী (৪০), লোকমান গাজী ও মশিয়ার গাজী এবং রওশন গাজীর স্ত্রী শামীমা আক্তার শিউলি। অপরপক্ষের ভাটা বিশ্বাসের ছেলে বাবলু বিশ্বাস (৬৫) ও দিদার বক্সের ছেলে ঝন্টু।
আহত রওশন গাজী বলেন, প্রতিবেশী ঝন্টু, কোরবানদের সাথে জায়গা জমি নিয়ে আমাদের বিরোধ। আজ সকালে ঝন্টু, কোরবান, মিন্টু, রিপন, খোকন, বাবলুসহ ১৫/২০ জন লাঠি, চাইনিজ কুড়াল, রড, রামদা নিয়ে আমাদের উপর হামলা করে। তাদের হামলায় আমার পরিবারের লোকজন আহত হয়। স্বজনরা উদ্ধার করে আমাদের হাসপাতালে ভর্তি করে দেয়।
অপরদিকে, বাবলু বিশ্বাস অভিযোগ করেন, সকালে রাস্তা দিয়ে মাঠে কাজ করার জন্য যাচ্ছিলাম। তখন আমার চাচাত ভাই মোশারফ ও রওশনরা আমার শার্টের কলার ধরে মারপিট করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোঃ ইনাম উদ্দীন বলেন, আহত সবাই শঙ্কামুক্ত। তাদের ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দুপক্ষের লোকজনই হাসপাতালে ভর্তি আছে।
সাতক্ষীরায় চেক জালিয়াতির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী ইন্সট্রাক্টর ইয়াছিন ও তার আতœীয় জিয়াউল হক কর্তৃক জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা চেক জালিয়াতির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে ইটাগাছার মৃত বৈদ্যনাথ বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, সাতক্ষীরা মৌজায় আমার নিজ নামীয় সাড়ে ৪ কাঠা সম্পত্তি বিক্রয়ের ঘোষণা দিলে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত. আবু বকর সিদ্দিক গাজীপুর পুত্র মোঃ ইয়াছিন আলী ক্রয়ের ইচ্ছা পোষণ করেন এবং তার সাথে মৌখিক জমি বিক্রয়ের জন্য ৪৮ লক্ষ টাকার চুক্তি হয়। ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করে তার জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিলো সেই শর্তে বিভিন্ন সময়ে ১৩লক্ষ টাকা গ্রহণ করি। পরবর্তীতে বাকী টাকা চাইতে গেলে সুচতুর ইয়াছিন আলী চুক্তি মোতাবেক টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে জমি নেবে না এবং টাকা ফেরত চায়। এছাড়া সে আমাকে জীবন নাসের হুমকি দেয়। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় ইয়াছিনের নামে সাধারণ ডায়েরি করা হয়। তার ঋণ পরিশোধের জন্য সাতক্ষীরা পূবালী ব্যাংক শাখায় আমার নামীয় ১৯২৩ নং হিসাবে, ৩০/০৬/২০১৯ তারিখে ১৩লক্ষ টাকার একটি চেক ইয়াছিন আলীকে প্রদান করি। ইয়াছিন উক্ত চেকের তারিখ এবং টাকার অংক কেটে ২৩লক্ষ টাকা ও তারিখ ৩০/০৩/২০১৯ করে থানায় একটি অভিযোগ করে। এঘটনায় আমি সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীনের কাছে গেলে তিনি শালিসী বৈঠক ডাকেন। সেখানে স্বাক্ষীগণের উপস্থিতিতে ইয়াছিন আলী ১৩লক্ষ টাকার বিষয়টি স্বীকার করেন। শালিসী বৈঠকে ৩লক্ষ টাকা তাৎক্ষনিক প্রদান করি এবং বাকী ১০লক্ষ টাকা ১ সপ্তাহের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে ইয়াছিন আলী কাছে থাকা আমার নামীয় চেকটি শেখ সাহিদ উদ্দীনের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ১ সপ্তাহের মধ্যে বাকী ১০লক্ষ টাকা পরিশোধ করি। কিন্তু সরল বিশ্বাসে কোন ডকুমেন্ট রাখা হয়নি। টাকা পরিশোধের পর চেকটি ইয়াছিন আলীর কাছে ফেরত চাইলে সে চেক না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে চেকটি ফেরত না দিয়ে ইয়াছিন আলী ঘষামাজা চেকটি দিয়ে বিশ্বাসঘাতকতা করে আদালতে সিআর ২৯৪/১৯ বদলী সূত্রে দায়রা ১১৪৬/১৯ নং মামলা দায়ের করে। যা বিচারাধীন রয়েছে। কিন্তু ইয়াছিন আলী এতেও ক্ষ্যান্ত হয়নি। আমাদের সর্বশান্ত করার উদ্দেশ্যে আমার দোকানের কর্মচারি পুরাতন সাতক্ষীরা এলাকার শফিকুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম চয়নের সাথে অবৈধ যোগসাজস করে আমার দোকানের ড্রয়ারে থাকা পূবালী ব্যাংকের আমার নিজ নামীয় কয়েকটি চেকের পাতা হাতিয়ে নেয়। যা পরবর্তীতে ইয়াছিন আলীর কাছে দেয়। গত ২২ জানুয়ারি সাতনদী পত্রিকা মারফত জানতে পারি খুলনায় আমার বিরুদ্ধে একটি চেকের মামলা হয়েছে। তখন আমি চয়ন কে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করার পর থেকে সে পলাতক রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য সেবা উন্নয়নে দ্রুত কৌশলপত্র প্রণয়ন বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভাকে একটি স্বাস্থ্য সম্মত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রবিবার সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় স্বাস্থ্য সেবার কৌশলপত্র প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য সেবা উন্নয়নে দ্রুত কৌশলপত্র প্রণয়ন করা হবে, যাতে সমাজের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। তিনি আরো বলেন, এই উদ্যোগ এসডিজি ৩ এর অধীন ১৩টি লক্ষমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হোসাইন সাফায়াত। তিনি বলেন, সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব। তিনি এই ধরনের একটি উদ্যোগে সহযোগিতার জন্য ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদ জানান এবং কৌশলপত্র প্রনয়নে সকল রকম সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দিবা খান সাথী, সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ রবিউল ইসলাম, ইপিআই সুপারভাইজার ইবাদুল ইসলাম, সাতক্ষীরা কিনিক এ্যা- ডায়াগনষ্টিক এ্যাসোসিয়েশন এর এ্যাকউন্টিং সেক্রেটারী মোঃ কামরুজ্জামান রাসেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারী কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত প্রতিনিধিবৃন্দ ও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর এবং হেলথ এন্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর,এক্সট্রিম পুওর এন্ড সোশ্যালি এক্সকুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের এলাকা ব্যবস্থাপক সৈয়দ মিজানুর ইসলাম এবং সংস্থার স্বাস্থ্য ও পুষ্ঠি বিষয়ক কার্যক্রমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কমিউনিটি ভলেন্টিয়ারবৃন্দ।
কেশবপুরের মঙ্গলকোট বাসস্টান্ড বাজার কমিটির সাধারণ সভা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাসস্টান্ড বাজার কমিটি সাধারণ সভা গতকাল দিনব্যাপী সমবায় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়লের সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বাজার কমিটির নির্বাহী সদস্য আল আলাল দিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঙ্গলকোট বাসস্টান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক জামাল সরদার, উপদেষ্টা আলহাজ্ব আমিনুল ইসলাম, আবুল হোসেন, ডাঃ শিবপদ কুন্ডু, আব্দুল জলিল, আব্দুস সাত্তার, পরীতোষ কুমার সরকার, সহ-সভাপতি ডাঃ আব্দুস সাত্তার, সহ-সম্পাদক আবুল কালাম আজাদ, ক্যাশিয়ার সমীত রায়, নির্বাহী সদস্য বাসুদেব দাস, হাফিজুর সরদার, সমীর সেন, মাষ্টার রেজাউল ইসলাম, মতিয়ার রহমান, ইউসুফ ঢালী, আশুতোষ হালদার, অসিম কুমার পাল, ডাঃ তাপোস কুমার, ডাঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
বটিয়াঘাটায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার চক্রাখালীর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দির কমিটির আয়োজনে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় মন্দির প্রাঙ্গনে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গোবিন্দ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, মন্দিরের সভাপতি গৌরপদ মল্লিক, অজিত সরকার, গোলক মন্ডল, মনোজ মল্লিক প্রমূখ।
বটিয়াঘাটা উপজেলায় নবাগত সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু গতকাল রবিবার যোগদান
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলায় নবাগত সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু গতকাল রবিবার যোগদান করেছেন। তিনি চাঁদপুর জেলার দক্ষিণ মতলবপুর উপজেলায় দীর্ঘ দিন দায়িত্ব পালন করে ৯ ই ফেব্রুয়ারী এ উপজেলায় যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারপুর উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মৃত মহেন্দ্রনাথ বসুর পুত্র। তিনি ঢাকা বিশ^ বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২০০৯ সালে শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে প্রথম যোগদান করেন। উল্লেখ্য, গত ০৯/১০/২০১৯ তারিখে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ অন্যত্র বদলী হলে উক্ত পদটি শূন্য হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে সাজ্জাদ হোসেন ও মোহায়মিনু রহমান পৃথক পৃথক ভাবে প্রায় ২মাস দায়িত্ব পালন করেন। গতকাল রবিবার সকালে তিনি উক্ত শূন্যপদে স্থায়ীভাবে যোগদান করেন। সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় তিনি প্রতি সপ্তাহে রবি, সোম, মঙ্গল ও বুধবার মোট ৪দিন দলিল রেজিস্ট্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্যদিকে নবাগত সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসুকে ফুলেল শুভেচ্ছা জানান দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য দলিল লেখকগণ। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী শ্যামল কুমার বিশ^াস, দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির মোঃ ইউনুচ আলী, আলমগীর হোসেন, অনুকুল চন্দ্র গোলদার, দিপংকর বিশ^াস, জগদীশ রায়, আমজাদ হোসেন, নকল নবীশ সমিতির সভাপতি প্রসাদ মল্লিক, সম্পাদক কালি ঠাকুর, সাংগঠনিক সম্পাদক হিরক মন্ডল। পরে দলিল লেখক আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আবারও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে সদ্য যোগদানকারী সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু বলেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে দূর্নীতি মুক্ত ভাবে স্বচ্ছ ও জবাব দিহিতা মূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবো।
বটিয়াঘাটা ইউএনও’র হস্তক্ষেপে সরকারী রাস্তায় ইটের সোলিং উঠিয়ে প্রাচীর নির্মান বন্ধ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো নজরুল ইসলামের হস্তক্ষেপে সরকারী রাস্তায় ইটের সোলিং উঠিয়ে প্রাচীর নির্মান বন্ধ হয়েছে। তবে যে কোন মুহুর্তে প্রাচীর নির্মান করে সর্ব সাধারনের চলাচলের রাস্তা দখল করার আশংকা দেখা দিয়েছে। সূত্রে প্রকাশ, উপজেলার চক্রাখালী গজালমারী গ্রামের সংযোগস্থলে নব জলমা এলাকায় সর্ব সাধারনের একমাত্র চলাচলের সরকারী রাস্তাটির ইটের সোলিং উঠায়ে পাকা প্রাচীর নির্মান পূর্বক দখল করার পায়তারা করছে একদল ভূমি ব্যবসায়ী চক্র খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল ও থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভূমি ব্যবসায়ী সুবীর বিশ^াসের ব্যবহৃত মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ভূমি ব্যবসায়ী মোঃ অলিম উদ্দীন ও মোঃ জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৬ জানুয়ারী রবিবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকলের উপস্থিতিতে প্রাচীর নির্মানসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, প্রায় ২ হাজার সাল থেকে জলমা-কচুবুনিয়ার নদী ভাঙ্গনে গৃহহারা পরিবারগুলো পানি উন্নয়ন বোর্ডের রাস্তার উপর বসবাস করে মানবেতর জীবন যাপন করে আসছে। পাশাপাশি উক্ত সরকারী রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিল সাধারণ মানুষ, অন্যদিকে কতিপয় ভূমি ব্যবসায়ীগণ উক্ত রাস্তাটি দখল করার পায়তারা করছে। এ ব্যাপারে ভূমি ব্যবসায়ী আলিম উদ্দীন ও মোঃ জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করলে বলেন, আমরা প্রসাশনকে ২ লক্ষ টাকা দিয়েছি। প্রয়োজন হলে আরও বেশি টাকা দিয়ে প্রাচীর নির্মান করবো। এ ব্যাপারে এলাকাবাসী প্রাচীর নির্মানের কাজ বন্ধ ও রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ আওয়ামী মৎস্যজীবী লীগ মোড়েলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বরিবার দুপুরে বারইখালী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মৎস্যজীবি লীগের উপজেলা সভাপতি মোঃ মুনসুর আলী শেখ। প্রধান অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। প্রধান আলোচক মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মৎস্যজীবি লীগের পৌর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মল্লিক। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন পৌর সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী, মোশারেফ খান, আঃ রহমান, মো. শাহ আলম খান, মো. সরোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মৎস্যজীবীদের সরকারী খাদ্য সহয়তা, পূনর্বাসন, চাল উত্তোলন, বিতরণ, তালিকা হালনাগাত ও মন্ত্রনালয়ের নির্দেশনার উপর গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।
মোড়েলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের সচেতনামূলক শীর্ষক সেমিনার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০ টায় অফিসার্স কাবে আয়োজিত এ সেমিনারে প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ কর্মসূচীর আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান।
‘জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটো পাই এ প্রতিপাদ্য’ বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ানম্যান ফাহিমা ছাবুল, বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, মো. উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন। সেমিনারে বিষয়ভিত্তক আলোচনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আইএমটি সাইফুল ইসলাম মামুন।
কপিলমুনিতে ‘চলার সাথী’র কমিটি গঠন যুগোল সভাপতি, মহব্বত সাঃ সম্পাদক
পলাশ কর্মকার, কপিলমুনি
“যদি হাটুন দু বেলা, থাকবে না কোন রোগের জ্বালা” এই শ্লোগানকে সামনে রেখে কপিলমুনিতে পূর্নাঙ্গ কমিটি নিয়ে যাত্রা শুরু করলো সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘চলার সাথী’। গত ১৬ ডিসেম্বর সংগঠরটি আহবায়ক কমটি নিয়ে কার্যক্রম শুরু করার পর শনিবার সন্ধ্যায় কপিলমুনিস্থ অস্থায়ী কার্যালয়ে আহবায়ক যুগোল কিশোর দে’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মুন্সী রেজাউল করিম মহব্বতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ কওছার আলী জোয়ার্দার, বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ।
সভায় সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, পুলিশ ফাঁড়ী ইনচার্জ সঞ্জয় দাশ, দ্বীজেন সাধু, কনক দে ও বিশ্বনাথ সাধুকে উপদেষ্টা মনোনীতে করা হয়। পাশাপাশি যুগোল কিশোর দে সভাপতি, পবিত্র সাধু সহ-সভাপতি, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান সহ-সভাপতি, ইউপি সদস্য আঃ আজিজ সহ-সভাপতি, সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত সাঃ সম্পাদক, সন্দীপ সাধু সহ-সাধারণ সম্পাদক, জি এম হেদায়েত আলী টুকু সহ-সাঃ সম্পাদক, পলাশ কর্মকার সাংগঠনিক সম্পাদক, বাবুলাল হালদার কোষাধ্যক্ষ, এইচ এম শফিউল ইসলাম প্রচার সম্পাদক, শান্তনু সাধু দপ্তর সম্পাদক, প্রভাষক রেজাউল করিম, অশোক সাধু, স্বপন মজুমদার, জগদীশ দে ও বাবলু সাধুকে কার্যকরী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করা হয়।
সভার সমাপ্তিলগ্নে সংগঠনের ফান্ড গঠনের লক্ষ্যে চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার ৫ হাজার টাকা, যুগোল কিশোর দে ৫ হাজার টাকা, প্রধান শিক্ষক শেখ আঃ রহমান ৫০ হাজার টাকা ও বাবুলাল হালদার ৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদের শোক
স্টাফ রিপোর্টার, কপিলমুনি ঃ
কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আবু কালাম আজাদের পিতা মোঃ মহিউদ্দীন ফকির বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সভাপতি আঃ সবুর আল-আমীন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস এম আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অর্জুন কর্মকার, ক্রীড়া সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, মনিসংকর বিশ্বাস, দীপ অধিকারী প্রমুখ।
কেশবপুরের কুঠিবাড়ি মহাশ্মশানের নতুন কমিটি গঠন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরের কুঠিবাড়ি মহাশ্মশানের নতুন কমিটি রবিবার বিকালে মহাশ্মশান চত্ত্বরে গঠন করা হয়েছে। কমিটি গঠনের আহ্বায়ক শ্রী দুলাল সাহার সভাপতিত্বে মেয়াদোত্তীর্ণ পুরাতন কমিটি ভেঙ্গে সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে শ্রী স্বপন কুমার মুখার্জীকে সভাপতি, শ্রী নিমাই চন্দ্র দাস ও শ্রী অসীত ভদ্র-কে সহ-সভাপতি, শ্রী সত্যজিৎ সাহা (বুলু)-কে সাধারণ সম্পাদক, শ্রী কনক কুমার সেন-কে সহ-সম্পাদক, শ্রী সুব্রত মুখার্জী (উজ্জ্বল) ও শ্রী আশুতোষ মজুমদারকে যুগ্ম-সম্পাদক, শ্রী দিপংকর সাহা টিটো-কে কোষাধ্যক্ষ, শ্রী শেখর দাসকে ১নং সদস্য নির্বাচিত করে ৮১ সদস্য বিশিষ্ট কুঠিবাড়ি মহাশ্মশানের ত্রি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ উক্ত নতুন কমিটি আগামী ৩ বছরের জন্য কুঠিবাড়ি মহাশ্মশানের উন্নয়ন-সহ আগামী সকল অনুষ্ঠান সম্পন্ন করবে।
ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:
‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তর ঝিনাইদহের আয়োজনে শুক্রবার শোভাযাত্রা ও আলোচনা সভায় এইড ফাউন্ডেশন ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়িত ওসঢ়ৎড়াবফ ঊফঁপধঃরড়হ ঙঁঃপড়সবং ঞযৎড়ি ঊধৎষু ঈযরষফযড়ড়ফ উবাবষড়ঢ়সবহঃ ঈবহঃৎবং ওহ ইধহমষধফবংয (ওঊঙ- ঊঈউঈইউ) প্রকল্পের উপকারভোগী, অভিভাবক ও কর্মীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টায় ঝিনাইদহ ধোপাঘাটা ব্রীজ সংলগ্ন মাঠে এইড ফাউন্ডেশন এর আয়োজনে প্রকল্পের শিশু, কিশোর, অভিভাবকদের অংশগ্রহণে ক্রীড়া ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক দল আশার আঁলো’র সভাপতি জাকিরুল ইসলাম বাবু। অনুষ্ঠানের বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক মাকছুদা আক্তার স্বর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার এনামুল কবির ।
সাংবাদিক রানার পিতা অসুস্থ সাতক্ষীরা প্রেসকাবের সুস্থতা কামনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রেসকাবের সদস্য ও দৈনিক আমার সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহিম(৭৮) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হরে সাতক্ষীরা সদর হাসপাতালের সি সিইউতে চিকিৎসাধীন। গত বুধবার থেকে মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করেছেন সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থসম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান,মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।
যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত
যশোর অফিস
নিজেকে গড়ে তোলার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: আনিছুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ১২ বছর পড়াশোনা করে তোমরা বিশ^বিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছে। আর চার বছর লেখাপড়া করে সারা জীবনে চলার যোগ্যতা অর্জন করতে হয়। তাই নিজের জীবনকে ব্রান্ডিং করার এখনই প্রকৃত সময়।
রবিবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে পদার্থবিজ্ঞান বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো: আনিছুর রহমান এসব কথা বলেন। এর আগে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশন দপ্তরের সহকারী পরিচালক ড. মো: আজিজুর রহমান খান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো: হুমায়ুন কবীর, মো: আব্দুস সামাদ, মো: ওহিদুজ্জামান, মো: ফারুক হোসেন, মেহেদী হাসান, বোরহানুল হক আসপিয়া প্রমুখ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক মানপত্র পাঠ করেন একই বিভাগের শিক্ষার্থী তারিন পারভীন। অনুপ্রেরণামূলক বক্তব্য দেন ফাতিন হাসনাত শিহাব, নবীন শিক্ষার্থী রফিকুল ইসলাম ও সঞ্চিতা অন্যন্যা। অনুষ্ঠান পরিচালনা করেন একই বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও তামান্না মোস্তফা।
আলোচনা পর্ব শেষে পদার্থবিজ্ঞান বিভাগের ক্রীড়া সপ্তাহে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থী ও দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে বিভাগের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ৯ম দিন
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৯ম দিন। জমে উঠেছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণ মুখরিত হচ্ছে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণায়। প্রাত্যহিক আয়োজনে আজ বিকাল ৪.০০ টায় হাজী ফয়েজউদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে পড়শি’র আয়োজনে আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশু একাডেমি, খুলনা ও বিয়ণমণি থিয়েটার, দৌলতপুর, খুলনা এর শিল্পীবৃন্দ। প্রচুর দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরহাদ কাদীর ও মুকুট মেহেদী।
বর্ণমালা শিশু শিক্ষালয়ে চিত্রাংকন ও পিঠা প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
বর্ণমালা শিশু শিক্ষালয়ে শিশুদের চিত্রাংকন, অভিভাবক মা বাবাদের সুন্দর হাতের লেখা ও মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সোয়া ৪টায় নিজস্ব মিলনায়তনে প্রি-প্লে শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত ১১টি শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকন, অভিভাবক মা ও বাবাদের সুন্দর হাতের লেখা এবং মায়েদের হাতের তৈরী পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়াও ১৫ ফেব্রুয়ারি শনিবার দেশত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মুজিববর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে এই আয়োজন।
প্রতিযোগিতার বিষয়ের মধ্যে রয়েছে প্রি-প্লে ক -ও প্লে খ-বিভাগ উন্মুক্ত। নার্সারী শ্রেণি গ-বিভাগ ও প্রথম শ্রেণি ঘ- বিভাগ ফুল বাগান। ২য় শ্রেণি ঙ-বিভাগ ও ৩য় শ্রেণি চ- বিভাগ ফুলসহ শহীদ মিনার। ৪র্থ শ্রেণি ছ-বিভাগ ও ৫ম শ্রেণি-জ বিভাগ ভাষা আন্দোলনের মিছিল। ৬ষ্ঠ শ্রেণি ঝ-বিভাগ, সপ্তম শ্রেণি ঞ-বিভাগ ও ৮ম শ্রেণি ট-বিভাগ ২১’র প্রভাত ফেরী। পিঠা প্রতিযোগিদের মধ্যে একজন মা ইচ্ছে মতো ৪প্রকারের ৮টি পিঠা আনতে পারবেন। একবার ব্যবহার যোগ্য কাগজের প্যাকেট বা ওয়ান টাইম প্লেট ব্যবহার করতে হবে। মা ও বাবাদের ১ম-৩য় স্থান অধিকারী ৯জনকে বিজয় ঘোষনা করা হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম-৩য় স্থান অধিকারীকে আকার্ষণীয় পুরস্কার ও সনদ পত্র প্রদান করা হবে। দেশত্ববোধক গানে শিশু-৩য় শ্রেণি ক-বিভাগ, ৫ম- ৬ষ্ঠ শ্রেণি খ-বিভাগ এবং ৭ম-৮ম শ্রেণি গ-বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগামী ১৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষনা করা হবে এবং আগামী ৭মার্চ শনিবার বিকেল সাড়ে ৩টায় নিজস্ব মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
যবিপ্রবিতে ইইই দিবস পালিত
যশোর অফিস
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ (ইইই) দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ক্যাম্পাসে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করে শিক্ষাথীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডিপার্টমেন্ট চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়র আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ড. ইমরান খান, ড. তানভীর হাসান, মজনুজ্জামান, তানভীর আহম্মদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সাতক্ষীরায় আলোচিত বোমাবাজি মামলার ১৪ আসামি যশোরে গ্রেফতার
যশোর অফিস
সাতক্ষীরায় আলোচিত বোমাবাজি করে ঘের দখল মামলার ১৪ আসামিকে গ্রেফতার করেছে যশোর ও সাতক্ষীরা পুলিশ। শনিবার গভীর রাতে যশোর শহরের পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মণিহার চত্বর থেকে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সদাইপুর গ্রামের গোলাম রসুল (৫৬), একই গ্রামের মোহাম্মদ তৌহিদ(৩৮), মোহাম্মদ রাব্বি (২৫), হিমো(২৪), আনারুল ইসলাম(৪৮), সিরাজুল ইসলাম (৪৯), আব্দুস সালাম (৪৫), মোস্তাকিম মোল্যা (২৪), আব্দুল করিম (৫২), মোস্তাকিম হোসেন(২৫), সাইফুল ইসলাম (৪২), সুজন (২০), নূর ইসলাম মোল্যা (৪৮) ও মোহাম্মদ নূরুজ্জামান (৪৮)।
সাতক্ষীরা সদর থানার এসআই হাসানুজ্জামান বলেন, ২৯ জানুয়ারি সাতক্ষীরা জেলার গদাইপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের ঘের দখল করতে যান একই উপজেলার হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও তার লোকজন। এসময় এলাকায় অসংখ্য বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে। বিষয়টি সাতক্ষীরা জেলাসহ দেশব্যাপী আলোচনায় আসে। পরে ঘেরমালিক মঞ্জুরুল ইসলামসহ তার কর্মচারীদের ব্যাপক মারপিট করা হয়। ঘের মালিক মঞ্জুরুল ইসলাম আশাশুনি থানায় চাঁদাবাজি, বিস্ফোরণ ও ঘের দখলের অভিযোগ এনে মামলা (১/০১,০২,২০২০) করেন। গ্রেফতারকৃতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) হাসানুজ্জামান জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল, এই ১৪ জন যশোর মণিহার চত্বর এলাকায় আত্মগোপন করে রয়েছে। রাতেই তারা স্থান ত্যাগ করবে। এসময় সাতক্ষীরা পুলিশ যশোর পুলিশের সহযোগিতা চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী স্যারের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয় এবং তাদের গ্রেফতার করা হয়
ইজিবাইক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত
যশোর অফিস
নসিমনের ধাক্কায় ইজিবাইক উল্টে বৈশাখী খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রবিবার সকালে যশোর শহরতলীর পুলেরহাট স্কুলের পাশে ঘটনাটি ঘটে। গুরুতর আহত বৈশাখী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আহতের বাবা মহররম গাজী জানান, আজ মেয়ের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল। সকালে ইজিবাইকে করে পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাদের ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বৈশাখীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার এইচএম আব্দুর রউফ বলেন, মেয়েটি রক্ত বমি করেছে। তার সুস্থতার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক পাপিয়া পারভীন বলেন, সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী বৈশাখীর অবস্থা গুরুতর শুনে হাসপাতালে গেছি। মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলেছি। এখন চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে যাচ্ছি।
বৈশাখী যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের মহরম গাজীর মেয়ে। সে সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি পোড়া রুটি: ইনু
যশোর অফিস
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি পোড়া রুটি। তাই সমাজতন্ত্রের ঝান্ডা হাতে নিয়ে গণতন্ত্রের সংগ্রাম করতে হবে। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে নিয়েই সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সৎ রাজাকার আর পরহেজগার জঙ্গি বলে কিছু নেই। সব রাজকার আর জঙ্গি মানুষরুপী দানব শয়তান। ঠিক তেমনি দুর্নীতিবাজরা অর্থনীতির বিষফোঁড়া এবং ফসল কাটা ইদুর। অসম্প্রদায়িক ও শান্তির সমাজ হিসেবে দেখতে চাইলে জঙ্গি দমনের মত শূণ্য সহিষ্ণু নীতিতে দুর্নীতিবাজদের ধ্বংস করে দিতে হবে। রোববার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা জাসদের সহসভাপতি রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে সম্মেলনে হাসানুল হক ইনু আরও বলেন, জাসদ সমাজতন্ত্রের দল। জাসদ সমাজ পরিবর্তনে বিশ্বাস করে। জাসদ বিশ্বাস করে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ বাধা সাম্প্রদায়িকতা। আপনি বামপন্থী হলে সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ ও বিদেশী হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষার জন্য সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে। মুক্তবাজার অর্থনীতিকে ছুড়ে ফেলতে হবে। জাতীয় স্বার্থ রক্ষায় কোন ছাড় দিবে না জাসদ। সুশাসন প্রতিষ্ঠায় জাসদ কোন ছাড় দেবে না।
তিনি আরও বলেন, সরকারের বিগত দশ বছর ছিল সাম্প্রদায়িক শক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গি ও নাশকতার বিরুদ্ধে যুদ্ধ। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন পর্ব শুরু হয়েছে। এই পর্বটি বিগত দশ বছরের যুদ্ধের চেয়ে কঠিন। কারণ এই পর্বে একটা পাটাতন তৈরি করতে হবে। জমিন তৈরি করতে হবে। যে জমিনে ভবিষৎ নাতিপুতিদের নিরাপদ নিশ্চিত করতে হবে। তারা যাতে হাসিখুশিতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এই সংগ্রামে জয়ী হতে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ দরকার; সর্বস্তরে বাঙালিয়ানা চর্চা দরকার। সরকারের নতুন এই পর্বে চেতনার পুনর্জাগরণ হলে সমাজে, প্রশাসনে ও রাষ্ট্রে দুর্নীতি থাকবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী ও ওবায়দুর রহমান চুন্নু ,সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন। সম্মেলন সঞ্চালনা করেন যশোর জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক রায়। সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা রবিউল আলমকে সভাপতি ও অশোক রায়কে সাধারণ সম্পাদক করে যশোর জেলা জাসদের কমিটি ঘোষণা করা হয়।
পথের বাজার চেক পোষ্টে বিদেশী মদ সহ আটক ২
ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ৪ বোতল বিদেশী মদ সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো গোপালগঞ্জের কোটালী পাড়ার ইউনুস শেখের পুত্র ইমরান শেখ (২৪) ও ফরিদপুরের ভাংগার অদিত্য মালোর পুত্র হৃদয় মালো(২০)। গত শনিবার সন্ধা পৌনে ৭টায় পথেরবাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাসী চলাকালে পথেরবাজার পুলিশ ফড়িী ইনচার্জ এসআই শেখ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে । এঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৬, তারিখ- ৮/২/২০২০।
কেসিসি ২নংওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন আজ
ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রম কর্মর্সস্থান প্রতি মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, নগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান । সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ শাকিল আহম্মেদ ও থানা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রমিকনেতা আলহাজ্জ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির, আব্দুল জলিল হাওলাদার ও মাসুদ পারভেজ সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আজ সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
কিংবদন্তী শ্রমিকনেতা কমরেড হাফিজুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী পালনে ওয়ার্কার্স পার্টির কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি, রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা আন্দোলনের সিংহপুরুষ কিংবদন্তী শ্রমিকনেতা, মার্কসবাদী বর্ষীয়ান রাজনীতিক কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৩য় মৃত্যুবার্ষিকী পালনে পার্টির জেলা ও মহানগরের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১২ ফেব্রুয়ারী বুধবার বেলা ৩টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননÑএমপি। অতিথি থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস ও পলিটব্যুরোর সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহÑএমপি। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এ্যাড. মিনা মিজানুর রহমান।
অপর দিকে কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর বিআইডিসি রোডে হাফিজ ভূইয়া স্মৃতি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশন, খালিশপুর শিল্পাঞ্চল শাখার যৌথ উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় স্কপ নেতা কমরেড কামরুল আহসান। এ সভায় সভাপতিত্ব করবেন স্মৃতি সংসদের সম্মানিত মুরুব্বি।
উক্ত কর্মসূচি সমূহ সফল করতে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম।
মোড়েলগঞ্জে হামলায় কলেজছাত্র হাইয়ুম নিহত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি দখল নিয়ে হামলায় আহত কলেজছাত্র হাইয়ুম খান(২২) মারা গেছেন। (৯ ফেব্রুয়ারি) রবিবার বেলা ১০টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গাজী মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল উর্মী ও হাইয়ুমের পিতা মো. ফারুক শেখ এ খবর নিশ্চিত করেছেন। তাফালবাড়ি গ্রামের মো. ফারুক শেখের ছেলে হাইয়ুম মোড়েলগঞ্জ সরকারি এসএম কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিল।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে গত বুধবার প্রতিবেশী সোহাগ খান ও রাসেল খানসহ ৭/৮জনের একটি বাহিনী হাইয়ুম ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে প্রথমে মোড়েলগঞ্জ ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪দিন পরে আজ হাইয়ুম মারা যায়।
এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, হাইয়ুমকে মারপিটের সাথে জড়িত থাকার অভিযোগে এমদাদুল খানের ছেলে রাসেল খানকে(২৫) স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।
প্রধানমন্ত্রী বরাবর নাগরিক সমাজের ই-মেইল বার্তা প্রেরণ
খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হলে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর ই-মেইলে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল রবিবার সংগঠনের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয় খুলনা দেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী। এছাড়াও সুন্দরবন, মৎস্য চাষসহ বিভিন্ন কারণে একটি সম্ভাবনাময়ী অঞ্চল। কিন্তু দুঃখজনকভাবে রাজধানীর ঢাকার সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থা এখনও তুলনামূলকভাবে নাজুক। যদিও আপনার সরকার পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম করার সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবাহমানকাল ধরে রেলপথে যাতায়াতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। এ মাধ্যমে যাতায়াত যেমন আরামদায়ক তেমনি সাশ্রয়ী। সম্প্রতি খুলনায় ব্যক্তি উদ্যোগে বিভিন্ন শিল্পকারখানা এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাত্র কয়েক বছরে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বৃদ্ধি পেয়েছে। খুলনা মহানগরীতে লোকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু পুরাতন সেই রেল ব্যবস্থা এখনও বিদ্যমান। বর্তমানে খুলনাতে একটি নতুন রেল স্টেশন নির্মিত হয়েছে, কিন্তু সেখানেও রয়েছে নানা ত্রুটি এবং অসম্পূর্ণতা। খুলনা থেকে দর্শনা সিঙ্গেল লাইন মেন্যুয়াল ইঞ্জিন ও বগি, ট্রেন এবং বগির অপ্রতুলতা, অস্বাস্থ্যসম্মত ও সময়োনুপযোগী প্রভৃতি ব্যবস্থার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ অঞ্চলের রেল ব্যবস্থা। ধারণ ক্ষমতার চেয়ে টিকিটের চাহিদা কয়েক গুণ বেশী। বেশীর ভাগ ক্ষেত্রে এক সপ্তাহ আগেই টিকিট বিক্রি হয়ে যায়। ফলশ্রুতিতে ট্রেনে যোগাযোগে আগ্রহীরা কষ্ট স্বীকার করে, অতিরিক্ত খরচ করে যাতায়াত করে থাকেন। সঙ্গতকারণেই খুলনা থেকে ঢাকা প্রতিদিন ন্যূনতম একটি বিরতিহীন ট্রেন সার্ভিস সময়ের দাবী। যা ইতোপূর্বে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোলে চালু হয়েছে। খুলনায় এ সার্ভিসটি কেবলমাত্র খুলনার মানুষের সুগম যাতায়াত ব্যবস্থা তৈরি করবে তাই নয়, বরং এ সার্ভিসটি চালু হলে খুলনা অঞ্চলের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। যে কারণে যতদ্রুত সম্ভব প্রয়োজনে সম্ভাব্যতা যাচাইপূর্বক এ সার্ভিসটি চালু খুলনার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সিপিবি নেতা নিতাই পাল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, টেকনিক্যাল পারসন অরূপ দেবনাথ প্রমুখ।
সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৫ তম শাহাদাৎ
বার্ষিকী কাল : দুই দিনের কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন কার্যালয়ে এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।
সভায় আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এমইউজে খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী। এ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এমইউজে খুলনার পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মরহুমের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত। ১২ ফেব্রুয়ারি বুধবার শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সকল কর্মসুচিতে এমইউজের সকল সদস্যসহ কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দীন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসকাব চত্বরে শক্তিশালী বোমাা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।
খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
গতকাল সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ২০ ব্যাচের নবীনবরণ ও ১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের সুখকর স্মৃতি আজীবন মনে থাকে। এই স্মৃতি নিয়েই সামনে চলতে হয়, জীবন গঠন করতে হয়। এজন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ‘তোমায় নতুন করে পাবো বলে/হারাই ক্ষণে ক্ষণে।’ তিনি বিদায়ী শিক্ষার্থীদের প্রতি এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান পেশাগত জীবনে পরিবার, দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। নবাগত শিক্ষাথীদের প্রতি তিনি বলেন এ বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট নেই, নেই কোনো রাজনীতি, নেই কোনো হানাহানি। এখানে শিক্ষার্থীদের জন্য সুযোগ অবারিত। শিক্ষার্থীদেরকে অবশ্যই আলোর পথের সন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ে সবাই আসে আলোকিত হতে। কেউ যদি অন্ধকার পথে পা বাড়ায় তবে সারা জীবনের জন্য সে অন্ধগলিতেই হারিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবিষ্যৎ জীবনের সাফল্যের সোপান গড়ে দেয়। তাই এখান থেকে যথাযথ জ্ঞানলাভ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. ফারজানা নাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক রিঙ্কু মজুমদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে ১৬ ব্যাচের আবু রায়হান হৃদয় ও ২০ ব্যাচের আয়মান মাহবুব। বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়।
সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বুধবার
খবর বিজ্ঞপ্তি
“বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” শ্লোগানকে ধারন করে এবারেও সুন্দরবন দিবস পালিত হবে। সুন্দরবন দিবস উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে শিশুদের জন্যে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সুন্দরবন বিভাগ এবং সুন্দরবন একাডেমীর উদ্যোগে বিকেল সাড়ে তিনটায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত “ক” গ্রুপে, এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত “খ” গ্রুপে “ সুন্দরবনকে যেমন দেখতে চাই” বিষয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিরা সরাসরি লাইব্রেরিতে গিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আঁকার উপকরণ সাথে নিয়ে যেতে হবে। এ বিষয়ে চিত্রশিল্পী বিধান চন্দ্র রায়ের সাথে (মোবাইল নম্বর ০১৭১১-৩০৯৪০৫) প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ন’টায় শোভাযাত্রা এবং সকাল ১০টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
প্রতিহিংসার রাজনীতির শিকার মিথ্যা মামলার রায়ে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। রবিবার বিকেলে নগরীর গোলকমনি পার্ক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর খানজাহান আলী রোডে গিয়ে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সমাবেশে ও মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হুমায়ুন কবির রুবেল, গাজী শহিদুল ইসলাম, শেখ ফারুক, মোক্তারুজ্জামান সবুর, চৌধুরী আসাফুর রহমান, মাহফুজ শিকদার, ফিরোজ আহমেদ, রাসেল আকন বাবু, গাজি মনিরুল ইসলাম, আবু জাফর, শিব্বির আহমেদ সুমন, রাসেল শেখ, মোল্লা রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাকছুদ আলম, মোস্তাকিম বিল্লাহ, জেনারুল ইসলাম, ইমতিয়াজ সুজন, হৃদয় শেখ, বনি জমাদ্দার, বাকি বিল্লাহ, হোসেন আহমেদ, মাহমুদুল হাসান, মোক্তাদির মীর, সুমন শেখ, রবিউল ইসলাম, ইমন প্রমুখ।
রূপসায় সংবর্দ্ধনা অনুষ্ঠানে বক্তারা
সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকে
রূপসা প্রতিনিধি
জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন দুর্নীতিবাজ, মাদক বিক্রেতা, সন্ত্রাসবাদের জায়গা আওয়ামীলীগে নেই। বাংলাদেশ আওয়ামীলীগ একটি অসম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন। এ সংগঠনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জায়গা রয়েছে। এ কারনে আওয়ামীলীগকে এ দেশের জনগণ বারবার ক্ষমতার মসনদে আসীন করছে। কিন্তু বিএনপি একটি সন্ত্রাসবাদ ও দূর্নীতিপরায়ন রাজনৈতিক দল। বিএনপি মানুষ পুড়িয়ে রাজনীতি করতে চায়। এ কারনে এদেশের জনতা বারবার উক্ত দলকে বয়কট করেছে। নেতৃবৃন্দ আরো বলেন বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে এবং দেশের উন্নয়ন চাইলে বারবার জনতাকে আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। এ জন্য শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নিবিশেষে নিরাপদে থাকে। তাই নৌকার সাথে সকলকে থাকার জন্য নেতৃবৃন্দ আহবান জানান। গতকাল রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ একথা বলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামীলীগ সা: সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। আলোকিত অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু। শান্তিরাম মল্লিকের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোল্লা জালাল উদ্দীন, জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. কাজী বাদশা মিয়া, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সা: সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগ নেতা জোবায়ের আহম্মেদ জবা, কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, মালিক সরোয়ার উদ্দীন, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নব কুমার চক্রবর্তী, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, শেখ মো: আবু হানিফ, আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। আওয়ামীলীগ নেতা শক্তিপদ বসু ও নিখিল মল্লিকের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফ ম আ: সালাম, ফ ম আলাউদ্দিন মাহমুদ, আইয়ুব মল্লিক বাবু, মোল্লা আরিফুর রহমান, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সা: সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল কুমার দাস, এবিএম কামরুজ্জামান, আসাদুজ্জামান রিয়াজ, এস এম ফরিদ রানা, জামিল খান, এমডি রকিব উদ্দিন, সোহেল জুনায়েদ, আওয়ামীলীগ নেত্রী ফারহানা আফরোজ মনা, শাহিনা আক্তার লিপি,মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান প্রমুখ।
খুলনা মহানগর ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত খালিশপুর থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক তানভীর আলম ইমনের দাদা লিয়াজ উদ্দিন (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না……… রাজিউন)। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বাড়িতে মৃত্যুকালে ৫ ছেলে ৩ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে জান। মরহুমের মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর শোকাহত। মরহুমের আত্মার শান্তি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খালিশপুর থানা ছাত্রলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগ।
আজকের ডায়েরী
খুলনা মহানগর যুবলীগের বর্ধিত সভা আজ সন্ধ্যা সাড়ে ৫ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় খুলনা মহানগর ছাত্রলীগের সকল সদস্য ও নগর ছাত্রলীগের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।










































