Home আঞ্চলিক বাগেরহাট-৪, গাইবান্ধা-৩ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে থাকছে পোস্টাল ভোট

বাগেরহাট-৪, গাইবান্ধা-৩ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে থাকছে পোস্টাল ভোট

25

ঢাকা অফিস

গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সম্প্রতি পরিপত্র জারি করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ এর ২৭ নম্বর অনুচ্ছেদে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিধান রয়েছে। এছাড়া ভোটার তালিকা আইন ২০০৯ এর ৮ নম্বর ধারায়ও বিষয়টি উল্লেখ রয়েছে।

ভোটার তালিকা আইন- ২০০৯ এর ৮ নম্বর ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি তিনি যে ভোটকেন্দ্রে ভোট দেয়ার অধিকারী, সে কেন্দ্র ছাড়া অন্য কোনো ভোটকেন্দ্রে নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য নিযুক্ত আছেন এবং বাংলাদেশি ভোটার বিদেশে বসবাস করছেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

এর বাইরেও ভোটার তালিকা আইন- ২০০৯ এর ধারা ৮ এর উপ-ধারা ৩ ও ৫ এ বর্ণিত ব্যক্তিরা এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন। উল্লেখিত শ্রেণির ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তাদের কাছে ডাকযোগে ‘পোস্টাল ব্যালট’ প্রদান করবেন। রিটার্নিং কর্মকর্তা যাতে অগ্রিম ডাক মাশুল পরিশোধ না করে দেশের ও বিদেশের বিভিন্ন স্থানে পোস্টাল ব্যালট ডাকে পাঠাতে পারেন এবং ভোটাররাও যেন এ সুযোগ নিতে পারেন তার নিশ্চয়তা বিধানের জন্য ডাক বিভাগকে অনুরোধ করবে ইসি।

তফসিল অনুযায়ী, এ তিন আসনের নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ হবে ২১ মার্চ।