Home আঞ্চলিক কালীগঞ্জে বাস উল্টে খাদে হেলপার নিহত

কালীগঞ্জে বাস উল্টে খাদে হেলপার নিহত

8

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের লাউতলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে মিরাজ হোসেন (২৩) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন বাসযাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহি শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ কালীগঞ্জের লাউতলা নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনা স্থলেই হেলপার মিরাজ নিহত হয়। এ সময় আহত হয় কমপক্ষে ৪ জন। স্থানীয়রা তাদেরকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।