মোংলা প্রেসক্লাবের সহ-সভাপতি দিদারের পিতা শাহালম তালুকদারের (৮০) ইন্তেকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা প্রেসক্লাবের সহ-সভাপতি দিদারুল আলম বিজয়ের পিতা মো: শাহালম তালুকদার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শনিবার সকালে পৌর শহরের কেওড়াতলা-সিগনাল টাওয়ার এলাকার নিজ বাড়ীতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগশোকে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শাহাআলম তালুকদার মোংলার একজন পুরাতন ব্যবসায়ী ছিলেন। শনিবার আসরের নামাজের পর সিগনাল টাওয়ার জামে মসজিদে প্রথম, এশার নামাজের পর বিএলএস জামে মসজিদে দ্বিতীয় ও রাত পৌনে ১০টায় কবরস্থান জামে মসজিদে তৃতীয় জানাযা শেষে মরহুমকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক দিদারের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী ও সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুসহ অন্যান্য সাংবাদিকেরা।
তেরখাদায় মাদকের দায়ে ভ্রাম্যমান আদালতে দন্ড
তেরখাদা প্রতিনিধি
গতকাল শনিবার সকাল ১১টায় তেরখাদার আজগড়া পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে আজগড়া গৌতম শিকদার ৩৫কে তার নিজ বাড়ি থেকে ৫২ গ্রাম গাজাসহ গ্রেফতার করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২ এর ১ ধারায় তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করেন।এছাড়া একই গ্রামের ভবেষ অধিকারীকে মাদক আইনের ২৯ এর ক ধারায় তেরখাদায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। যার নং ১৭, তারিখ ২৮/১১/২০২০ই। অপরদিকে উপজেলার পারহাজীগ্রামে মাসুদ রানা (১৮) নামে এক বখাটেকে ইভটিজিং এর দায়ে ১৮৬০ এর ৫০৯ ধারা মতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রিজিয়া নাসেরের মৃত্যুতে শিরোমনিতে স্টার ডিজিটাল এর উদ্যোগে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধুপরিবারের অভিভাবক মহীয়সী নারী শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী , যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ষ্টার ডিজিটাল খুলনা এর প্রধান উপদেষ্টা শেখ সোহেল এমপি র মাতা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে শিরোমনি খানজাহান আলী থানা মাহমুদ ক্যাবল টিভি নেটওয়ার্কষ্টার ডিজিটাল গিলাতলা খুলনা উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার শিরোমণিস্থঅফিসে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহীয়সী নারী শেখ রিজিয়া নাসেরের জীবনি নিয়ে আলোচনা করেন মাহমুদ কেবল টিভি নেটওয়ার্কের আঞ্চলিক ক্যাবল অপরেটর মোঃ মাহমুদ আলম , এ সময় আঞ্চলিক ক্যাবল অপরেটরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ঢাকা পাইকপাড়া মীরপুর সরকারী স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সাবেক খতিব মোঃ আলমগীর সিদ্দিকী।
খুলনা এইচএসটিটিআই এর উপ-পরিচালক মারুফকে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউট(এইচএসটিটিআই) এর উপ-পরিচালক(সংযুক্ত) প্রফেসর ড. শেখ মোহতাশামুল হক মারুফের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড, জালিয়াতি, প্রতারণা এবং প্রতিষ্ঠানের সিমাহীন দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে অবিলম্বে তাকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ২৮নভেম্বর শনিবার সকাল ১১টায় স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করে। প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনের সভাপতিত্বে করেন খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক দিঘলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুপম এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলী খলিফা, সাংবাদিক শেখ আসলাম হোসেন, ওয়ার্ড মেম্বর আরিফ হোসেন, শেখ জাহিদ ইকবাল, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ মঞ্জুরুল আলম মেজবা, আব্দুল আল মামুন, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, মিরাজ, মিন্টন সানা, ইমন শেখ, সমাজসেবক রবিউল ইসলাম, মোঃ সোহান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্্যক্তিবর্গ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন শেখ মোহতাশামুল হক মারুফ একজন অধ্যাপক হয়ে খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপকের ভূয়া শিক্ষক পরিচয়ে বছরের পর বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হিসাবে অবৈধ সুযোগ নিচ্ছে, বিষয়টি শুধু অপরাধ নয় তিনি ঐ শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষা দান করছে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অতিথি ভবনের সুপারের দায়িত্বে থাকাকালিন সময়ে অর্থ আত্মসাৎ, চরম আর্থিক অনিয়ম, তিন অর্থ বছরে কোন অর্থ সরকারি ফান্ডে জমা না দেওয়া, দেড় বছরের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই ইচ্ছামত খরচ করা, ভূয়া ও কাচা ভাউচারে বিল, বিধি লঙ্গন করে কয়েক মাসে আয়ের তুলনায় ১০ গুন বেশি খরচ দেখানো, সরকারি নিয়ম বহিভূতভাবে রশিদ বা প্রমাণপত্র ছাড়াই অর্থ গ্রহন, আয়-ব্যায়ের রেজিষ্ট্রারে কাটাছেড়া-ওভাররাইটিং, ষ্টক রেজিষ্ট্রারের মধ্যে ভাউচারের ক্রয়কৃত মালামালের গড়মিল ছাড়াও চাহিদাপত্রের সাথে ক্রয়কৃত মালামালের ব্যাপক পার্থক্যসহ চরম অনিয়ম ও দূর্নীতি অভিযোগের কথা। এছাড়া তার বিরুদ্ধে অসাদাচরণ, পার্শবর্তি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিষ্ঠানের একজন মহিলা সহকর্মীর সাথে তার অন্তরঙ্গ বিষয়ে প্রশিক্ষণার্থী এবং এলাকায় গুঞ্জন থাকায় প্রতিষ্ঠানের পরিবেশ চরম ভাবে নোংরা হচ্ছে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে, প্রতিষ্ঠানের শৃংখলা ফিরিয়ে আনতে এবং প্রতিষ্ঠানকে দূর্নীতিমুক্ত করতে অবিলম্বে তাকে প্রত্যাহার সহ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনে করতে হবে অন্যথায় এলাকাবাসী দাবী আদায়ে কর্মসুচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী এইচএসটিটিআই এর পরিচালকের নিকট স্বারকলিপি প্রদান করেন।
আ’লীগ নেতা টিএম আরিফের বাবার ইন্তেকাল নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি এম আরিফের পিতা মো. শাহাবুদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ১টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বাদ জোহর নগরীর সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে টি এম আরিফের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং ধৈর্য্যধারনের জন্য সান্তনা দেন। পরে নেতৃবৃন্দ জানাযা ও কবরস্থানে দাফনে অংশ গ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যাপক আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহাজাদা, তসলিম আহমেদ আশা, মুন্সি আইয়ুব আলী, শেখ জাহিদ হোসেন, সরদার আব্দুল হালিম, মো. জাকির হোসেন হাওলাদার, আব্দুল কাইয়ুম গোরা, মো. শিপার হায়দার, মোক্তার হোসেন, মো. রুহুল আমিন খান, আকবর আলী মাতুব্বর, মাসুমুর রহমান সহ দলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে টিএম আরিফের বাবা মো. শাহাবুদ্দিন তালুকদারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিযান ্এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।
দাকোপে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
তথ্য বিবরণী
প্রান্তিক জনগণের মাঝে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত সভা শনিবার দুপুরে খুলনা জেলার দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি মোঃ কামাল হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ দ্বিতীয় ধাক্কা ইতোমধ্যে শুরু হয়েছে। করোনাভাইরাস দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সকলকে সতর্ক থাকতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাস্ক পরিধান বাধত্যামূলক করেছে। সকলের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। মোবাইল কোর্ট দিয়ে সবকিছু করা সম্ভব নয়। করোনাভাইরাস মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামনের দিনগুলোতে করোনা আরো খারাপের দিকে যেতে পারে। এজন্য জনসচেতনতা কোন বিকল্প নেই। সরকারের সবকিছু একার পক্ষে করা সম্ভব নয়। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা প্রতিপালনে সচিব সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে পর্যায়ক্রমে খুলনার অন্যান্য উপজেলাতেও অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাঃ মোঃ শামসুল হক, দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক নিজামী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনগণ ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্স-এ ২০ বেডের জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা এবং ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হবে।
পরে তিনি দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। এতে ৬৫ টি পরিবার বসবাস করতে পারবে এবং প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে এক লাখ ৭১ হাজার টাকা। ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে বরিশাল সমিতির মত বিনিময়
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার একটি প্রতিনিধি দল সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় খুলনা সার্কিট হাউজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম – এমপি (পিরোজপুর – ০১) মহোদয়ের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, আলহাজ্ব প্রফেসর সিকদার রুহুল আমীন, অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, হুমায়ুন কবির বালি, শিক্ষক আবুল কালাম, হুমায়ুন কবির খান, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মোঃ মনির হোসেন, আল ইমরান রিজভী প্রমুখ। মতবিনিময়কালে মন্ত্রী সমিতির সার্বিক খোঁজ খবর নেন এবং সংগঠনের সামাজিক ও মানব কল্যাণমুলক কর্মকা-ের ভূয়সী প্রশংসা করে তা অব্যাহত রাখার পরামর্শ দেন। এসময় পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ভিপি বায়েজিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানসহ পিরোজপুর জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে মটর সাইকেলসহ তিন ছিনতাইকারী আটক
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
রামচন্দ্রপুর গ্রামের রাস্তা থেকে এক পথ চারীর মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বলিভদ্রপুর বাজারে এলাকাবাসী একটি কালো রংঙ্গের হিরো হাং মটর সাইকেলসহ তৌফিক আহাম্মেদ (২৬),ফারুক হোসেন (৩৫) ও হায়দার আলী(৩৪) নামের তিন উড়ন্ত ছিনতাইকারীকে আটক করেছে। পরে আটক তিন উড়ন্ত ছিনতাইকারীকে রাতেই থানা পুলিশে সোপর্দ্দ করেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৭নভেম্বর) রাত সাড়ে ৮টার দিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর আজমপুর সড়কের বলিভদ্রপুর বাজারে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিয়ে রামচন্দ্রপুর গ্রামের রাস্তার ধারে এক পথচারী মোবাইলে কথা বলার সময় কোটচাঁদপুর পৌর এলাকার বলুহর বাসষ্টা-ের শাহাবুর রহমানের ছেলে তৌফিক আহাম্মেদ রিদয়,প্রতিবেশী আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন ও আব্দুস সালামের ছেলে হায়দার আলী কালো রংঙ্গের একটি হিরো হাং মটর সাইকেল যোগে ছিনতায় করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে বলিভদ্রপুর বাজারে আটক করা হয়। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এধরনের ঘটনা তারা আরো ঘটিয়েছে। আটক কৃতদেরকে শনিবার দুপুরে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোরের ঝিকরগাছা উপজেলায় রেকর্ড পরিমাণ সবজি উৎপাদন
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় এবারের শীত মৌসুমে রেকর্ড পরিমাণ সবজি উৎপাদন হয়েছে। উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে উপজেলার গদখালী ইউনিয়ন। এই ইউনিয়নের বারবাকপুর গ্রামব্যাপি সবজি আবাদ চোঁখে পড়ার মত। বাঁধাকপি ও ফুলকপির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার ৩শ‘ হেক্টর জমিতে বাঁধাকপি ও ২০/২৫ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। উৎপাদন ভালো হওয়া ও কাঙ্খিত বাজারদর পাওয়ায় উৎপাদক কৃষকেরা তাই দারুণ খুশি। প্রতি কেজি বাঁধাকপি বাজারে খুচরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। পক্ষকাল আগেও বাজারে কপির খুচরা মূল্য ছিলো প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। আগাম বাজারজাত করতে পেরে কৃষকেরা লাভের টাকা ঘরে তুলেছেন।
সরেজমিন সবজিপল্লী বারবাকপুর-মধুখালী বিস্তীর্ণ সবজি ক্ষেতের মাঠে গিয়ে দেখা যায় একের পর এক বাঁধাকপির ক্ষেত। কৃষাণেরা ক্ষেত থেকে বাঁধা ও ফুলকপি তুলতে দারুণ কর্মব্যস্ত। যেন কথা বলার ফুসরত নেই তাদের! তবে সবার চোঁখে মুখে তৃপ্তির হাসি। কৃষকরা জানিয়েছেন, প্রতিবিঘা জমিতে বীজতলা তৈরি, চারারোপণ, সার, সেচ, কীটনাশক ও পরিচর্যা ইত্যাদি বাবদ খরচ দাঁড়ায় ২০ থেকে ২৫ হাজার টাকা। উৎপাদিত কপি প্রতি বিঘায় ৬০ থেকে ৮০ মন হিসাবে কৃষকের নীট মুনাফা অর্জন করেন ৫০ থেকৈ ৬০হাজার টাকা। কথা হয়, ব্রুকলি সবজি চাষে সাড়া ফেলে দেওয়া বারবাকপুর গ্রামের আলী হোসেন জানান, তিনি ৬ বিঘা জমিতে ফুলকপি ও ৪ বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছেন। এবছরও দেড়বিঘা জমিতে ব্রুকলি সবজি চাষের জন্য বীজতলা প্রস্তুত করেছেন।
উদ্যোমী তরুণ কৃষক আসলাম খান জানান, এবছর নিজের ৩ বিঘা জমিতে বাঁধাকপি ও দুই বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন। প্রতিবিঘায় বাঁধাকপি উৎপাদন হয়েছে ৬০ থেকে ৬৫মন। ফুলকপি ৪০ থেকে ৪৫মন।
কৃষক আব্দুল গফুর, আলাউদ্দিন, মহিউদ্দিন, আলী নেওয়াজ বাবলু ও সোয়ারাব হোসেন জানিয়েছেন, ১৫ থেকে ২০বিঘা করে কপির আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। তারা বাজারদর পেয়েছেন প্রতিমন বাঁধাকপি ৮শ থেকে ১হাজার টাকা ও প্রতিমন ফুলকপি ১৭/১৮শ টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গদখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন জানান, পরিকল্পিত চাষাবাদে তার ব্লকের কৃষকেরা প্রতিবারের মত এবারও সাফল্য অর্জন করেছেন। আর্থিক ভাবে লাভবান হওয়ায় চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন কৃষকেরা
ঝিনাইদহে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের চিত্রা নদীতে পড়ে হুসাইন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত হুসাইন নিশ্চিন্তপুর এলাকার নাহিদ হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বাড়ির পাশেই খেলা করছিল হুসাইন। এরপর হুসাইনকে খুঁজে আর পাওয়া যায়না। পরে বাড়ির পাশে চিত্রা নদীর পানির উপর হুসাইনের মরদেহ ভেসে উঠে।
এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার শনিবার সকালে কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) খুলনা শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে অতিথি হিসেবে ছিলেন সুন্দরবন একাডেমির পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব’র খুুলনা শাখার সহ-সভাপতি শামীমা সুলতানা শীলু। স্বাগত জানান এডাব’র খুুলনা শাখার সদস্য সচিব নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। সেমিনারে খুলনায় এসডিজি’র অভীষ্ট ও লক্ষ্য নিয়ে কাজ করা এনজিওগুলো বিভিন্ন সমস্যা ও সমস্যা থেকে উত্তরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। করোনা পরিস্থিতির কারণে এসডিজি’র কার্যক্রমে শিথিলতা আসলেও উন্নয়নের স্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করতে একমত হন।
টি.এম. আরিফ এর পিতার মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা টি এম আরিফের পিতা সাহাবুদ্দিন তালুকদার( ৮৫) গতরাত আনুমানিক ১.০০টার সময় চিকিৎসাধীন অবস্থায় শহিদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহে ….. রাজিউন)। মরহুমের শোকাহত পরিবারকে শান্তনা জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
জাতীয় পার্টি ২৪ নং ওয়ার্ড কর্মি সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৪টায় খুলনা ৫১ নং রায়পাড়াস্থ ২৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ২৪ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা আব্দুর রশিদ- এর সভাপতিত্বে একটি কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক, খুলনা সদর থানার আহ্বায়ক তৈমুর হোসেন শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাপা নেতা, সাবেক ছাত্র নেতা জামান ফারুক মানু, প্রধান বক্তা ছিলেন সদর থানা জাতীয় পার্টির সদস্য সচিব ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী হাসানুর রশিদ রাসেল। কর্মি সভায় বক্তব্য রাখেন যথাক্রমে ওয়ার্ড জাপা নেতা জান মোহাম্মদ, সুভাষ বর্মন, মোঃ শাহাজাহন, মোঃ খোকা, মোঃ শামীম, মোঃ রশিদ, মোঃ রফিক, মোঃ ফারুক, ডাঃ ফারুক, মোঃ আনোয়ার, জাহিদ হাসান প্রমুখ। কর্মি সভায় সর্বসম্মতিক্রমে ২৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশিদ এবং সদস্য সচিব জান মোহাম্মদ সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
মধ্যম আয়ের দেশের পথে বাংলাদেশ: বাজার ধরে রাখতে চলছে দর কষাকষি
বিশেষ প্রতিনিধি
মধ্যম আয়ের দেশের পথে বাংলাদেশ। আগামী বছরের প্রথম দিকে এই ঘোষণা দেওয়ার কথা জাতিসংঘের। আবার তিন বছর পর অর্থাৎ ২০২৪ সালে স্বয়ংক্রিয়ভাবেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। এটি একদিকে যেমন বড় প্রাপ্তি, তেমনি কিছুটা আশঙ্কারও। স্বাভাবিকভাবে বাংলাদেশ তখন বিশেষ বাজার প্রবেশাধিকার, অল্প সুদে ঋণসহ আরও কিছু সুবিধা পাবে না। এ অবস্থায় ২০২৪ সালের পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই সুবিধা কীভাবে অব্যাহত রাখা যায় সেই চেষ্টা চালাচ্ছেন নীতি-নির্ধারকরা। এ উদ্যোগের অংশ হিসেবে জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) গত অক্টোবরে একটি প্রস্তাব করেছিল বাংলাদেশ। যদি সব রাষ্ট্র ওই প্রস্তাব মেনে নেয় তবে বাংলাদেশসহ সকল স্বল্প আয়ের দেশ মধ্যম আয়ের দেশ হওয়ার ১২ বছর পরও আগের সব সুবিধা পাবে।
এ বিষয়ে রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই সুবিধা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং সব স্বল্পোন্নত দেশের জন্য প্রযোজ্য হবে। সব এলডিসির পক্ষে এই প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।’ এই প্রস্তাবে বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি ডিসেম্বরের সাধারণ অধিবেশনে বিষয়টি আলোচনা হবে। যদি আমরা সেখানে একটি সিদ্ধান্ত পেয়ে যাই তবে আগামী মন্ত্রিসভায় এটি পাসের জন্য উপস্থাপন করা হবে।’ মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘সব স্বল্পোন্নত দেশ এ প্রস্তাব সমর্থন করেছে। উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে এ বিষয়ে বিভিন্নভাবে আলোচনা করছি। আমরা আশাবাদী।’ এই সুবিধা ১২ বছরের জন্য থাকবে নাকি আরও কমে যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আলোচনা শেষে বলা যাবে। আমাদের দাবি হচ্ছে এটি ১২ বছর থাকলে স্বল্পোন্নত দেশগুলো সবদিক থেকে সুবিধা পাবে। তবে অন্য দেশগুলোকে এ প্রস্তাবে রাজি করানো কঠিন।’ এ বিষয়ে জেনেভাতে কমার্সিয়াল কাউন্সিলর দেবব্রত চক্রবর্তী জানান, ‘স্বল্পোন্নত দেশগুলোর নির্বিঘ্ন ও টেকসই গ্র্যাজুয়েশনে সহায়তার আহ্বান জানিয়ে ২০০৪ এবং ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দুটি রেজুলেশন গৃহীত হয়। এছাড়া চতুর্থ জাতিসংঘ এলডিসি সম্মেলন বা ইস্তানবুল প্রোগ্রামের বৈশ্বিক একটি লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে স্বল্পোন্নত দেশগুলোর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। কিন্তু সেই রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়নি। ফলে এখন যে দেশগুলো আগামীতে গ্র্যাজুয়েশন করবে তাদের নির্বিঘ্ন গ্র্যাজুয়েশন নিশ্চিত করা এবং অন্য এলডিসিদের গ্র্যাজুয়েশনের পথে উৎসাহিত করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থায় বর্তমানে এলডিসিদের প্রাপ্য বিশেষ সুবিধাসমূহ গ্র্যাজুয়েশন পরবর্তী আরও কয়েক বছর অব্যাহত রাখা দরকার।’
আগামী বছরের ডব্লিউটিও মিনিস্টারিয়াল এ বিষয়ে সিদ্ধান্তে আসবে বলে আশা প্রকাশ করেন দেবব্রত। ডব্লিউটিও-এর ট্রিপস চুক্তির আওতায় এলডিসিগুলোর সাধারণ অব্যাহতির বর্ধিত মেয়াদ ২০২১-এর জুলাইতে শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘এখানেও আমরা দর কষাকষি করছি যাতে নির্দিষ্ট অল্প কিছু সময়ের বদলে সাধারণ অব্যাহতির মেয়াদ এলডিসি হিসেবে পুরোটা সময় এবং গ্র্যাজুয়েশন-পরবর্তী আরও কিছু বছর পর্যন্ত বাড়ানো হয়।’
উল্লেখ্য, ট্রিপস চুক্তির আওতায় বর্তমানে স্বল্পোন্নত দেশগুলোর ওষুধ শিল্প বিশেষ সুবিধা পাবে। এ সুবিধা ২০৩৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত থাকার কথা আছে। তবে তার আগে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে সুবিধাটি থাকবে না। কিন্তু যদি ট্রিপস চুক্তির সাধারণ অব্যাহতির মেয়াদ ২০২১ সালের ১ জুলাইর পর না বাড়ে তবে বাকি সব সুবিধাও ২০২১-এর জুলাইর পর রদ হবে। তখন বই, সফটওয়্যার থেকে শুরু করে মেধাস্বত্ব আছে এমন সেবা ও পণ্যের ক্ষেত্রে ট্রিপস-এর বাধ্যবাধকতা বলবৎ হবে। দেবব্রত বলেন, ‘১৯৯৫ সালে ডব্লিওটিও-এর জন্মলগ্ন থেকে ১০ বছরের জন্য স্বল্পোন্নত দেশগুলো ট্রিপস-এর আওতায় বিশেষ অব্যাহতির সুবিধা ভোগ করছে, যা ২০২১ সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন আজ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট)অফিসার্স এ্যাসোসিয়েশনের বাৎসরিক নির্বাচন আজ ২৯ নভেম্বর রবিবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত কুয়েট নবণির্মিত গেষ্ট হাউজের নিচ তলায় অনুষ্ঠিত হবে। মোট ১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার দাস নির্বাচন পরিচালনার দায়ীত্ব পালন করবেন। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৭টি পদে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । বাকী ৪টি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ কুয়েটের পরিচালক ছাত্র কল্যাণ দপ্তরের সহকারী পরিচালক (ফিজিক্যাল) মোঃ হেলাল ফকির ও নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) হুসাইন মোঃ এরশাদ, সহ-সভাপতি পদে সহকারী পরিচালক (পরিকল্পনা এবং উন্নয়ন) মোঃ মাহামুদুল হাসান ও (সহকারী রেজিষ্টার) মোঃ মঈনূল হক, সাধারণ সম্পাদক পদে যানবাহন কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও টেকনিক্যাল অফিসার মোঃ আশিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য পদে নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক, ডিপুটি লাইব্রেরীয়ান মোঃ মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ষ্টোর মোঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী প্রগ্রামার মোঃ আসাদুজ্জামান নির্বাচনে অংশ গ্রহন করছেন। প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী প্রদীপ কুমার দাস জানান করোণাকালীন সময় সরকারের সাস্থবিধি সংক্রান্ত জারিকৃত সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে নিরাপদ দূরত্ব বজায় রেখে অফিসার্স এ্যাসোসিএশনের ২০২১ টার্ম এর নির্বাচন পরিচালিত হবে। তিনি আরোও জানান, কোন ভোটার ব্যক্তিগত সমস্যার জন্য ভোট কেন্দ্রে না আসতে পারলে নির্বাচন কমিশন প্রদত্ব ই-মেইল এবং মোবাইল ফোনের এসএমএসএর মাধ্যমে তার নাম পদবী উল্লেখ পূর্বক বিভিন্ন পদের প্রার্থী নাম পর্যায়ক্রমে উল্লেখ করে ভোট দিতে পারবেন।
মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে ‘বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে, ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় দিনব্যাপী শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করে। এদের মধ্যে বিভিন্ন বয়সের ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু রয়েছেন। চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন পুরুষ সাঁতারু জেলার মধুমতি নদীর কংশুর থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী হতে ফয়সাল আহমেদ ১ ঘন্টা ১ মিনিট ২৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান ও জুয়েল আহম্মেদ ১ ঘন্টা ৩ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ নৌবাহিনী হতে মোঃ কাজল মিয়া ১ ঘন্টা ৪ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। অন্যদিকে, চূড়ান্তভাবে নির্বাচিত ৭ জন মহিলা সাঁতারু জেলার মধুমতি নদীর উলপুর ব্রীজ থেকে হরিদাসপুর ব্রীজ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী হতে নাঈমা আক্তার ৪৬ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করে, বাংলাদেশ নৌবাহিনী হতে জুলি আক্তার ৪৭ মিনিট ৪৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বাংলাদেশ সেনাবাহিনী হতে সবুরা খাতুন ৪৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। প্রধান অতিথি তাঁর ভাষনে বলেন, প্রান্তিক পর্যায়ে আমাদের অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকেই এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করতেই আমাদের এ উদ্যোগ। অনেক দেশে যেখানে নদী ও সুইমিং পুলে সাঁতার শিখেই যদি আন্তর্জাতিক পর্যায়ে সেরা হতে পারে আমরা কেন পারবো না। তিনি আশা করেন, এমন কিছু উদ্যোগের মাধ্যমে আমরা নতুন নতুন সাঁতারু খুঁজে পাবো, যারা আগামী দিনে বড় তারকা হয়ে যেতে পারে।’
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা এবং মেধা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফসহ সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে জেলার শেখ মনি অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, গোলাম মোহাম্মদ আলমগীর এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক, এম বি সাইফ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে জাতীয় সুইমিং ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাতীয় পর্যায়ের বিপুল সংখ্যক সাঁতারু ও সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিকে দলমতের উর্ধ্বে থেকে খুলনার উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, খুলনাবাসীর চাহিদা ও আকাঙ্খা পুরণের লক্ষ্যে বিভিন্ন দাবি আদায়ের জন্য এই সংগঠনকে সর্বদা সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনাঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তাঁর সদিচ্চার কারণেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অন্যতম দাবী খান জাহান আলী (র.) সেতু নির্মিত হয়েছে। স্থবির হয়ে থাকা মোংলা বন্দর সচল করা, খুলনায় কৃষি বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং চলমান পদ্মাসেতু নির্মাণ, খান জাহান আলী বিমানবন্দর, মোংলা-বেনাপোল রেললাইন স্থাপন মাননীয় প্রধামন্ত্রীর আন্তরিকতার কারণেই সম্ভব হয়েছে।
সিটি মেয়র শনিবার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোসাররফ হোসেন এবং বার্ষিক রিপোর্ট তুলে ধরেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ-জামান।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, ইতোপূর্বে কোন সরকার খুলনার উন্নয়নে এত বিপুল অর্থ বরাদ্দ দেয়নি। কেসিসি’র অনুকূলে মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৮’শ কোটি, সড়ক নির্মাণ ও পুণনির্মাণ প্রকল্পের আওতায় ৬’কোটি টাকার কাজ দ্রুত বস্তাবায়িত হচ্ছে। এছাড়া নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী অতি সম্প্রতি প্রায় ৪’শ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন। কেসিসি ছাড়াও খুলনাবাসীর চাহিদার আলোকে নগরীর সামছুর রহমান রোডে নির্মাণাধীন কনভেনশন সেন্টারসহ দৌলতপুর এলাকায় ভৈরব ব্রীজ, খুলনায় দেশের দ্বিতীয় ডেন্টাল কলেজ নির্মাণ, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শিশু হাসপাতাল, শেখ কামাল আইটি পার্ক নির্মিত হবে। প্রকল্পগুলি বস্তাবায়িত হলে খুলনা অভূতপূর্ব উন্নতি সাধিত হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, জেড এ মাহমুদ ডন, শেখ মোহাম্মদ আলী, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদসহ কেসিসি’র কাউন্সিলর, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কমিটির সহসভাপতি নাগরিক নেতা শাহিন জামান পন। এছাড়া সভায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাহউদ্দিন জুয়েল ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল-এর মাতা বেগম রিজিয়া নাসের, সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদুসহ কমিটির প্রয়াত সদস্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গের জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লালু।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে ওয়ার্কার্স পার্টির আহ্বান
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতি’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ শনিবার এক যৌথ বিবৃতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আইনজীবী সমিতির উন্নয়ন, আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, খুলনা মনোনীত সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. কে এম ইকবাল হোসেন প্যানেলকে ভোট প্রদান করে জয়যুক্ত করতে বিজ্ঞ আইনজীবীদের প্রতি আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ: ধর্ষক গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে কুল্যার মাদারবাড়িয়া গ্রামে এ জঘন্য ঘটনা ঘটে। মাদারবাড়িয়া গ্রামের আঃ বারী সরদারের শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যা (১৭) শুক্রবার বিকালে বাড়িতে একা ছিল। পরিবারের সকলে পাশে এক অনুষ্ঠানে গিয়েছিল। একই গ্রামের হাসান সরদারের পুত্র নাজমুল হোসেন (২০) অনুষ্ঠানের কিছু ভাত নিয়ে ঐ বাড়িতে গিয়ে মেয়েটির কাছে দিতে গিয়েছিল বিকাল ৫ টার দিকে। বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী শিশু মেয়েটিকে জোর করে ঘরের মধ্যে নিয়ে নাজমুল ধর্ষন করে। জোরে সাবলিল কথা বলতে না পারা মেয়েটি চিৎকারের চেষ্টা করলেও কারো কান পর্যন্ত পৌছেনি। ধর্ষণের পর মেয়েটিকে ফেলে ধর্ষক নাজমুল দ্রুত বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ধর্ষিতার মা বাড়িতে পৌছলে মেয়ের অবস্থা বেগতিক দেখে জিজ্ঞাসা করলে ভীত সন্ত্রস্ত ধর্ষিতা ধর্ষণের ঘটনা ও ধর্ষকের নাম বলে দেয়। এলাকার লোকজন একত্রিত হয়ে ধর্ষককে ডাকিয়ে আনলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ধর্ষণের কথা স্বীকার করে। এসময় পুলিশে খবর দিয়ে ধর্ষককে থানায় সোপর্ধ করা হয়। এব্যাপারে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে এবং ধর্ষিতার মেডিকেল চেকআপ ও ধর্ষককে আদালতে সোপর্ধ করা হয়েছে।
খুলনা আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খুলনা আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সোরাডাঙ্গার এম এ বারি সড়কের সমিতির অস্থায়ী কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আঃ মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন। সভায় অতিথি ছিলেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। তার উপস্থিতিতে ও সমিতির সদস্যদের সম্মতিক্রমে সাবেক কমিটি ভেঙ্গে দিয়ে তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মোঃ মতিয়ার রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি গৌর সুন্দর মন্ডল, সহ-সভাপতি মোঃ তারেক হোসেন ও মোঃ আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন, সহ-সাধারন সম্পাদক মোঃ আলম , কোষাধ্যক্ষ হাজী মোঃ মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোঃ জামিল ইসলাম এবং নির্বাহী সদস্য ,মোঃ শিহাব উদ্দিন শাহরিয়া ও মোঃ রাজু হোসেন।
ফকিরহাটে কমিউনিটি ক্লিনিক সমূহে চিকিৎসা সামগ্রী বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সকলের সুস্থাস্থ্য ও কল্যান নিশ্চিত করনে (এসডিজিএস-৩) কমিউনিটি ক্লিনিক সমূহে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনুষ্ঠানিক ভাবে ১৭টি কমিউনিটি ক্লিনিকে অক্সিমিটার,ডিজিটাল থার্মমিটার, প্রেসার মেশিন ও মাক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার ও ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী জামিলা আক্তার। এসময় ইউনিয়ন সমন্বয়কারী মনিরা খাতুন, রোজিনা খাতুন সহ কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্র্মীগন উপস্থিত ছিলেন।
রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য শেখ সোহেলের মাতা রিজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় আটরা গিলাতলা ইউনিয়ন রক্ষা সম্মিলিত নাগরিক কমিটি ৮নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার মাগরিব বাদ শিরোমণি দক্ষিণপাড়া ইমামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দোয়াা মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। সাংবাদিক মিয়া বদরুল আলম মনুর সভাপতিত্বে দোয়া মাহফিলে শেখ হুগলী কোঃ লিঃ এর ম্যানেজার আব্দুস সালাম, মহিলা মেম্বর আম্বিয়া বেগম, ফকির ইসমাইল হোসেন, শেখ ইনছান , মিয়া আব্দুর রাজ্জাক, মিয়া শহিনুর রহমান, শেখ আসলাম হোসেন, মিয়া তরিকুল ইসলাম তারেক, মোঃ জুয়েল মিয়া, মিয়া শরিফুল ইসলাম রনি, রাজু মিয়া, মিয়া আবুল হোসেন ডলারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
লিয়াকত আলী স্মরণে প্রার্থনা সভা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী ম্মরণে এক প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত হালদার তপা।
উপস্থিত ছিলেন শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুন্ডু, রতন নাথ, তোতন হালদার, আকাশ ব্যানার্জী, প্রদীপ সাহা মদন, তরুন রায় শিবু, প্রসিত সাহা, স্বপন সাহা, সুরেস রাম, অরবিন্দু সাহা, বিকাশ সাহা মদন, কিংকর সাহা, শংকর ঘোষ, বাবলু বিশ্বাস, অনিক ব্যানার্জী ,সুশান্ত ব্যানার্জী, ভোলানাথ ভট্টাচার্য ও দিপ্রো দাসসহ ভক্তবৃন্দ।
শিরোমণি মোহরি শামীম খন্দকারের ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমণি পূর্বপাড়া এলাকার ও খুলনা জজ কোর্টের মোহরি মোঃ শামীম খন্দকার ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টায় স্ট্রোক জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালি………রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ২৮ নভেম্বর শনিবার বাদ আছর শিরোমণি পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদের সামনে জানাযা পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, হাফেজ মাওঃ আতাউর রহমান, কাজী আজাদুর রহমান হিরোক, সিনিয়র আইনজিবি এ্যাড. মঞ্জুর আহম্মেদ,খন্দকার আব্দুস সহিদ, খান আতিয়ার রহমান, সৈয়দ আলী ইমুতয়াজ লিটু, শেখ বদর উদ্দীন, সৈয়দ আশরাফ আলী, শেখ শাহিন রহমান, খন্দ. মুক্ত আহম্মেদ, মিনা মুরাদ, ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, কাজী মঈনূল কবির, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, খন্দকার জাহিদুর রহমান প্রমুখ। জানাযায় ইমামতি করেন হাফেজ মাও, বখতিয়ার হোসেন।
প্রতাপনগরের হরিষখালী ভেড়ী বাঁধের কাজ পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে ভাঙ্গন কবলিত পাউবো’র বেড়ী বাঁধের কাজ পরিদর্শন করেছেন পাউবো’র কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ। শনিবার সকালে কাজের অবস্থা সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় করা হয়।
সুপার সাইক্লোন আম্ফানে প্রতাপনগরের বিভিন্ন পয়েন্টে পাউবোর বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো জোয়ারভাটায় নিমজ্জিত হচ্ছে। ইউনিয়নের হরিষখালী পয়েন্টে ভেঙ্গে যাওয়া বেড়ী বাঁধের নির্মান কাজের অবস্থা দেখতে ও কাজ দ্রুত এগিয়ে নিতে সরেজমিন গমন করেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোঃ আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন, এসও আলমগীর কবীর, এসবি গোকুল চন্দ্র সরকার, ওয়ার্ক এসিস্ট্যান্ট অনুপ সরকার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আশাশুনিতে জুম এ্যাপসে চার বিদ্যালয়ের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
জুম অ্যাপস ব্যবহার করে আশাশুনি উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সভায় ভোলানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশনেন। ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ইমান উদ্দিনের সঞ্চালনায় বেলা ১১ টা হতে ১২ টা ১৫ মিঃ পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে গান পরিবেশন করেন সংগীত বিষয়ক প্রশিক্ষণের ট্রেইনার আঞ্জুমনারা। এরপর করোনার ২য় ঢেউ মোকাবেলায় করণীয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষকদের করণীয়, বেতার এবং সংসদ টিভিতে সম্প্রচারিত পাঠদান বিষয়ে শিক্ষার্থীদের অবহিতকরণ এবং অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতাপনগরে ইজিপিপি’র কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে ইজিপিপি’র কাজের অবস্থা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের ৪ ও ৫ ওয়ার্ডের কাজ পরিদর্শন করা হয়। ২০২০-২০২১ অর্থ বছরের “অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” (ইজিপিপি)-এর ১ম পর্যায়ের (৪০দিন) কর্মসূচির প্রকল্পের আওতায় প্রতাপনগর গ্রামের মমিন হাওলাদারের বাড়ি হতে সিদ্দিক এর বাড়ি পর্যন্ত মাটির রাস্তার কাজ করা হচ্ছে। কাজের অগ্রগতি, শ্রমিকদের উপস্থিতি ও কাজের মান পর্যবেক্ষণ ও মূলায়নের লক্ষ্যে পরিদর্শন করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।
ফকিরহাটে ভাতাভোগীদের অংশ গ্রহনে ভিজিডির বাছাই নির্বাচন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকল ভাতাভোগীদের অংশ গ্রহনে ভিজিডির উপকার ভোগী বাছাই নির্বাচন শনিবার সকাল ১১টায় ৩নং খাজুরা ওর্য়াডের খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ নুর আলম। সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবক মোঃ শওকত আলী সাকু, ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, আফজাল হোসেন ও আবেদ হোসেন লেবু প্রমুখ। এসময় বিভিন্ন চাহিদা দাবী করেন সাবিনা বেগম, রাহিলা বেগম, তাহেরা বেগম, আজমিরা বেগম, সালমা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিরা। যা ইউপি সচিব প্রসুন কুমার দাশ খসড়া আকারে একটি রেজুলেশন করে ৭০জনে ভিজিডির তালিকা করেন। অপরদিকে একই্ দিন বিকাল ৪টায় ৪নং ওয়ার্ডের কাহারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। এসময় স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে ৪৬জনের ভিজিডির খসড়া তালিকা প্রনায়ন করা হয়।
ফকিরহাটে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আলোচনা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে ৫নং ওর্য়াডের উন্মুক্ত ওর্য়াড সভা ও ভিজিডি কার্ড বাছাই শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সাধন কুমার দে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি, ইউপি সদস্য মোস্তফা কামাল হারুন, সাবেক সদস্য বিপ্লব কুমার দত্ত, সাবেক মহিলা সদস্যা স্বপ্ন বেগম। অপর দিকে ১নং টাউন নওয়াপাড়া ওর্য়াডের অনুরুপ সভা বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা সাজেদা বেগম, নারী নেত্রী এনজিও কর্মি স্বাস্থ্য কর্মি সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ প্রমুখ।
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা’র মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গতকাল বেলা ১২ সময় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিক খান নাজমুল হুসাইন এর সভাপতিত্বে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মো. আলমগীর গনি, বিশেষ অতিথি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি সাজ্জাদুল কবির, কেন্দ্রীয় সভাপতির একান্ত সচিব ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য মুহাম্মদ কামরুল ইসলাম, সংস্থার সদস্য মোঃ শাহাদাত হোসেন, প্রবীন সাংবাদিক মতিউর রহমান, আব্দুস সালাম, শাহারিয়া হোসেন, শরিফুল ইসলাম, মোমিনুর রহমান সবুজ, আবু রায়হান, রাজু ঘোষ, রবিউল ইসলাম, শামীম হোসেন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা সারাদেশে সাংবাদিকদের নিয়ে কমিটি গঠন করার কাজ হাতে নিয়েছি। সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার ফরম বিতরণ করা হয়।
দেবহাটার ইউএনও অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করলেন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর উদ্বোধন করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১ম পর্যায় ওয়েজ কষ্ট প্রকল্পের এই কাজ উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র মতে, ২০২০-২১ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১ম পর্যায় ওয়েজ কষ্ট প্রকল্পের উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৩০ টি প্রকল্পে ১৪৩৭টি কার্ডধারী শ্রমজীবিদের মজুরী বাবদ ১ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার টাকার বরাদ্দে এই কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার জানান, এই প্রকল্পে কুলিয়া ইউনিয়নে ৯ টি, পারুলিয়া ইউনিয়নে ৯টি, সখিপুর ইউনিয়নে ৬টি, নওয়াপাড়া ইউনিয়নে ৩টি ও দেবহাটা সদর ইউনিয়নে ৩টি প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ৩০ টি প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের সমন্বয়ের মাধ্যমে প্রকল্প কমিটির মাধ্যমে কাজ সম্পন্ন করা হচ্ছে। ইউএনও জানান, সরকারী নির্দেশনা মোতাবেক যাতে সকল কাজ সম্পন্ন করা হয় সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতন, সংশ্লিষ্ট প্রকল্প সভাপতি ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোটচাঁদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও উপজেলা সহঃশিক্ষা অফিসার জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -আসনের (কোটচাঁদপুর -মহেশপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,সিনিঃসহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সহ আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানশেষে অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টোল পরিদর্শন করেন।
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল রক্ষার দাবিতে আঁখ চাষী, শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
আখচাষী বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল, মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আঁখ চাষী ও শ্রমিক কর্মচারীদের মিল রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকলের প্রধান ফটকে সমাবেশের আয়োজন করে মৌচিক আখচাষী কল্যান সমিতি ও মৌচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।মানববন্ধন সমাবেশে মৌচিক আঁখচাষী কল্যান সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মৌচিক আঁখচাষী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, সহ-সভাপতি ফজের আলী, শ্রমিক নেতা সাইদুর রহমান পিকু, কৃষক জহুর আলী, আক্কাস আলী, বাবুর আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ। এসময় চিনি শিল্প রক্ষায় সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। মিল এলাকায় আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের সমন্বয় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা চাষির বকেয়া টাকা, শ্রমিকদের বকেয়া এবং সকল পাওনা, দেশে ১৫ টি সুগার মিল একই সাথে চালুর দাবি, ২০২১-২২ মাড়াই মৌসুম সার উপকরণ এর সার সরবরাহের দাবি করেন। বক্তারা আরো বলেন, প্রত্যেক মিল এলাকায় পোষ্টার, ব্যানার ও লিফলেট বিতরণ করা, একই সঙ্গে দেশে ১৫ টি চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত কোন মিলে বয়লার স্লো-ফায়ারিং করা যাবে না। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ। পরে মিল চত্তরে আখচাষী ও শ্রমিকরা বিক্ষোভ করে। মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবির জানান, দেশের চিনিকল কর্পোরেশনের কাছে বিসিআইসি কর্তৃপক্ষ সার বাবদ ৫৮ কোটি টাকা পাবে। ফলে এই টাকা পরিশোধ না করলে সার মিলছে না, এতে করে আখ চাষীদের সাথে সার কিটনাশকের চুক্তি করা যাচ্ছে না।
তালায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন। শনিবার (২৮নভেম্বর) বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তালা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু হয়।
স্বাস্থ্য পরিদর্শক সুপর্না মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মীর মহাসিন হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মোল্লা শহিদুল ইসলাম,আকরাম হোসেন,জলিলুর রহমান,মেীসুমি সুলতানা,আবু ইমরান,সমিরন বিশ^াস,পলাশ পাল,খায়রুল ইসলাম,আব্দুর কাদের প্রমুখ। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক ও স্বাস্থ্য সহকারীরা জানান, নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীরা। বক্তারা, স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।স্বাস্থ্যকর্মীরা ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের মধ্যদিয়ে বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবো না বলেও হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রয়াত শেখ রিজিয়া নাসের ও লুৎফুন্নেছা’র স্মরণসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধুর ছোটভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিনের মাতা মরহুমা রিজিয়া নাসের এবং খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরহুমা লুৎফুন্নেছা লুৎফার স্মরণসভা ও দোয়া মাহফিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে আজ ২৮ নভেম্বর সকাল ১০:৩০টায় ৯৮ স্যার ইকবাল রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার ও খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার এম এম শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কৃষ্ণপদ রায়, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এস এম বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা এস এম বদরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (আর্মি), বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, এস এম মাসুম বিল্লাহ, মোঃ হাফিজুর রহমান মুকুল, মোহাম্মদ আলী বাবু, খুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, আফরোজা হক কোহিনুর, দিলরুবা সুলতানা মুক্তা, নাসরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা কাজী বজলুল রহমান, এ টি এম লাইসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কাকা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এস কে নূরুল ইসলাম, মোঃ নাসিম আক্তার প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ অলিয়ার রহমান।
সাতক্ষীরায় নিখোঁজ নবজাতক শিশুপুত্র সোহানের মরদেহ উদ্ধার, বাবা-মা গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
নিখোঁজের ৪০ ঘণ্টা পর সাতক্ষীরার নবজাতক শিশুপুত্র সোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ১ টার দিকে সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের তাদের বাড়ির সামনের সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বাবা সোহাগ হোসেন ও মা ফাতেমা খাতুনকে। পুলিশ জানায়, দু’বছর আগে নানির বাড়িতে আশ্রিতা ফাতেমা কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে বিয়ে হয়। শ^শুর বাড়িতে কিছুদিন থাকার পর পারিবারিক কলহের কারণে আবারও স্বামীকে নিয়ে তাকে আশ্রয় নিতে হয় নানির বাড়ি সদর উপজেলার হাওয়ালখালিতে। গত ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের আনোয়ারা ক্লিনিকে জন্ম নেয় তাদের একটি পুত্র সন্তান। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর বুধবার তারা সন্তানকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটি হারিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরী করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, পুলিশ এ ঘটনায় সন্দেভাজন শিশুটির মা ও বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, যে শিশুটি খুবই অসুস্থ ছিল। সে জন্ডিস, রিকেট ও নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিল। তিনি জানান, এ সমস্ত কারনে ও ভবিষ্যতের কথা চিন্তা করে তারা স্বামী-স্ত্রী দুজনের যোগসাজশে শিশু হত্যা এবং মরদেহ গুমের ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরো জানান, শিশুটির বাবা সোহাগ হোসেন শিশশুটিকে মেরে তাদের বাড়ির সামনের সেফটি ট্যাংকির ভিতরে মরদেহটি ফেলে দেয়। আর এ কাজে সহযোগিতা করে তার মা ফাতেমা খাতুন। পুলিশ বিষয়টি জানার পর শনিবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাবেন বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।
অসুস্থ সন্তানের বোঝা এড়াতে সাতক্ষীরায় নবজাতকে হত্যা করে তারই বাবা-মা, সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার
সাতক্ষীরা প্রতিনিধি
অসুস্থ (প্রতিবন্ধী) শিশু সন্তানের বোঝা এড়ানোর জন্য ১৫ দিনের নবজাতককে হত্যা করে সাতক্ষীরার হাওয়ালখালী গ্রামের পাষ- বাবা-মা। এদিকে, কলারোয়ার মাদ্রাসা সুপারকে ফাঁসানোর জন্য বৃদ্ধ শশুরকে গলাকেটে হত্যা করেছে জামাতা। পৃথক এই দুটি হত্যা কান্ডের রহস্য উন্মোচন করা হয়েছে দাবী করে সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুটি হত্যা কান্ডের বিস্তারিত বিবরন তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি এ সময় জানান, সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফতেমা দম্পতি গত ১১ নভেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন। চিকিৎসকরা নবজাতকের পিতা মাতাকে জানিয়ে দেয় সন্তানটি শারিরিক অসুস্থতা নিয়ে জন্ম গ্রহন করেছে। এরপর গত ২৬ নভেম্বর দুপুরে মায়ের পাশ থেকে শিশুটি চুরি হয়ে গেছে বলে তারা প্রচার দেয়। এ ঘটনায় সদর থানায় তারা একটি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। তিনি জানান, শিশুটির জন্মগত ত্রুটির কারনে মানুসিক যন্ত্রনা থেকে এই অসুস্থ শিশুটির বোঝা এড়াতে হত্যার পরিকল্পনা করে তারা। স্বামী সোহাগ হোসেনের ইন্ধনে ও স্ত্রী ফাতেমা খাতুনের সম্মতিতে ওই দিনই সোহাগ শিশুটিকে তাদের বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকিতে ফেলে হত্যা করে। তিনি আরো জানান, শিশুটির পিতা-মাতার আচরনে পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে শিশুটিকে তারা হত্যা করেছে। তিনি আরো জানান, দেশব্যাপী এটি একটি আলোচিত ঘটনা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলায় নিহত নবজাতকের বাবা-মাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত শিশুটির বাবা-মাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর দিকে, কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামের বৃদ্ধ কৃষক মোসলেম আলি বিশ্বাসকে গত ২৫ নভেম্বর রাতে গলাকেটে হত্যা করে তারই জামাতা একই গ্রামের সাময়িক চাকরিচ্যুত মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ। সংশ্লিষ্ট মাদ্রাসা সুপারকে এই হত্যা মামলায় ফাঁসানোর জন্য এঘটনা ঘটানো হয়। আবুল কালাম আজাদ ও তার ভাতিজা হাবিব ইসলাম পরিকল্পিতভাবে মোসলেম আলি বিশ্বাসকে হত্যা করে। পুলিশ সুপার আরো জানান তারা এ হত্যা কান্ডের দায় স্বিকার করেছে।
ফুলতলায় দামোদর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষকলীগ ফুলতলার দামোদর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মোঃ মিজানুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকুজ্জামান অশোক। কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শেখ মাহবুব উল ইসলাম পলাশের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, কৃষকলীগের আহবায়ক আনছার আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমদাদুল হক সুমন, আশরাফুল আলম কচি, ইকতিয়ার উদ্দিন সুমন, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, বিজয়কৃষ্ণ হালদার প্রমুখ। সম্মেলনে মোঃ মিজানুর রহমান সরদারকে সভাপতি ও মোঃ রুবেল সরদারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট দামোদর ইউনিয়ন কমিটি গঠিত হয়।
ফুলতলায় দেশী মদসহ আটক ১
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ শুক্রবার রাতে ফুলতলার বাসষ্টান্ড এলাকা থেকে ৭লিটার দেশী মদসহ মোঃ আলমগীর শেখ (২৮) নামে এক মাদক সেবীকে আটক করেছে। সে তাজপুর এলাকার ইউসুফ আলীর পুত্র। পুলিশ জানায়, শুক্রবার রাতে ৭লিটার দেশী মদ নিয়ে দুই মাদক সেবী বাসষ্টান্ড এলাকায় অবস্থান করছিল। এ সময় মোঃ আলমগীর শেখকে আটক করলেও ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মোঃ ওয়াহিদ মোড়লের পুত্র মোঃ কালাম মোড়ল (২৬) পালিয়ে যায় । এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার বিকেলে ডুমুরিয়া পুরাতন টলার ঘাটে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু লেখায় আগত হাজার হাজার দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, মাহাবুর রহমান, অরুন দেবনাথ, সুজিত মল্লিক, সুব্রত কুমার ফৌজদার, বাধঁন মন্ডল। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন ডুমুরিয়া বাজারের ব্যবসায়ী নেপাল দেবনাথ ও সাজিয়াড়া গ্রামের আব্দুল জলিল গাজীর জামাই শরীফুলকে দেখতে যান। তিনি ডাক্তারদের সাথে তাদের চিকিৎসার খোজঁ খবর নেন। আরাজি ডুমুরিয়া গ্রামের শতবর্ষী বৃদ্ধা রহমান মোড়লের মা গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়েই তাদের বাড়িতে শুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। এছাড়া দুপুরে সাজিয়াড়া গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে ব্যাংকার কালিদাস বিশ্বাসেন বৌভাতে অংশ গ্রহন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মোড়ল, রোস্তম মোড়ল, মোজাম্মেল হক মোহন, জাহাঙ্গীর মোড়ল, হারুনুর রশীদ বাবু প্রমুখ।
ড. মসিউর রহমান ও তার পতœীর রোগ মুক্তির জন্য দিঘলিয়া উপজেলা আঃ লীগের দোয়া মাহফিল
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি
শনিবার বাদ আসর উপজেলা আঃ লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান ও তার পতœীর আসু করোনা মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আঃ লীগের সহ-সভাপতি মাষ্টার ইউনুস আলীর সভাপতিত্বে ও উপজেলা সাঃ সম্পাদক মোল্যা আকরাম হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলের ড. মসিউর রহমান ও তার পতœীর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এস এম ফরহাদ হোসেন, আলী রেজা বাচা, সৈয়দ মিজানুর, খান আবু সাঈদ, মইনুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম রিতা, রিয়াজ, মজিবর বাবু,রবিউল ইসলাম, তৈয়ব আলী, রিসাদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন জাকারিয়া মাদ্রাসার নায়েবে মোহতামি।











































