Home আঞ্চলিক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগর বিএনপি সভা: তিনটি উপ-কমিটি গঠন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে মহানগর বিএনপি সভা: তিনটি উপ-কমিটি গঠন

2


।। খবর বিজ্ঞপ্তি।।
দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত এবং দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত অপশক্তি নানামুখী গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, দেশ যখন একটি নতুন সম্ভাবনাময়, সাম্য ও বৈষম্যহীন ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরাজিত চক্রান্তকারী চক্রটি নানা ধরনের গুজব, প্ররোচনা, উসকানি এবং অন্তর্ঘাতমূলক অপকর্মের মাধ্যমে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে কোনো চক্রান্তই জনগণের গণতান্ত্রিক পথচলাকে রুখতে পারবে না।


শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এক যৌথ প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন। মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ যৌথ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। সভায় সর্বসম্মতিক্রমে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় এবং তা সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। কর্মসুচির মধ্যে ১ সেপ্টেম্বর সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মহানগর বিএনপি, সকল থানা ও ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় সমূহে আকর্ষণীয় আলোকসজ্জা। বিকেল ৩টায় খুলনা নগরীর জিয়া হল চত্বরে (শিববাড়ি মোড়) এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব ব্যানার ও মিছিলসহকারে নির্ধারিত সময়ে সমাবেশস্থলে সমবেত হবেন।
জিয়া হল চত্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, আলী আসগর লবী এমপি, আমির এজাজ খান এমপি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ বক্তা থাকবেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সমাবেশে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। যৌথভাবে সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে ৩টি বিশেষ উপ-কমিটি গঠন করা হয়েছে: ব্যবস্থাপনা উপ-কমিটি: আহ্বায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সাজসজ্জা উপ-কমিটি: আহ্বায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচিব ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু। শৃঙ্খলা উপ-কমিটি: আহ্বায়ক শেখ সাদী ও সদস্য সচিব আব্দুল আজিজ সুমন।


যৌথ সভা থেকে খুলনা নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে সন্ত্রাসীদের ককটেল ও নাশকতামূলক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শান্ত খুলনাকে অশান্ত করতে ও আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে হামলাকারী ও এর পেছনে থাকা মূল অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান নেতারা। একইসাথে সভা থেকে অভিযোগ করা হয়, ককটেল হামলার ঠিক পূর্বে যারা পরিকল্পিতভাবে মিছিল বের করেছিল এবং উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করেছিল, তাদের কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক। উক্ত মিছিলে বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও অনুসারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তসহ ওইসব চক্রান্তকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভায় বক্তব্য রাখেন মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সৈয়দা রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, সৈয়দা নার্গিস আলী, হাবিবুর রহমান বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মজিবর রহমান, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইঞ্জি, নুরুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান মিলটন, আবু সাঈদ শেখ, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, মতলুবুর রহমান মিতুল, রবিউল ইসলাম রুবেল, মো. তাজিম বিশ্বাস, রকিবুল ইসলাম মতি, শফিকুল ইসলাম শফি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কেএম জলিল, শেখ আদনান হোসেন প্রমূখ।