Home আঞ্চলিক মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

18


মোংলা প্রতিনিধি
মোংলায় মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ডেকে নিয়ে ঘেরের বেড়ীতে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ।


মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মোঃ শিপনের ভাগ্নি কিশোরী (১৩) শাপলা তোলার জন্য গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। ওই কিশোরীকে মাছ দেয়ার কথা বলে সেখান থেকে ডেকে ঘেরের বেড়ীবাঁধে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা সুমন শিকদার (৩৫)। মাছের প্রলোভন দেখিয়ে বেড়ীবাঁধে নিয়ে গিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে যুবক সুমন। কিশোরীকে ধর্ষণের পর বিষয়টি কেউকে না জানাতে ভয়ভীতি দেখায় ধর্ষক যুবক। কিশোরীও ভয়ে তার মামা-মামীকে না জানিয়ে বিষয়টি গোপন রাখে। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামীর জিজ্ঞাসাবাদে গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এক পর্যায়ে ঘটনাটি শিকার করে।

এরপর কিশোরীর মামা শিপন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বিকেলেই পুলিশ সুমন শিকদারকে এলাকা থেকে আটক করে। আটককৃতকে শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।