Home আঞ্চলিক এমপি ফাহমিদা হকের সাথে খুলনা মহানগরবিএনপির পরিচিতি সভা মঙ্গলবার

এমপি ফাহমিদা হকের সাথে খুলনা মহানগরবিএনপির পরিচিতি সভা মঙ্গলবার

196


খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের সাখে খুলনা মহানগর বিএনপির পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা সার্কিট হাউসে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।


উক্ত সভায় মহানগর বিএনপি, নগরীর ৫টি থানা ও বিভিন্ন ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।