Home আলোচিত সংবাদ ফার্মগেট-মিরপুর মেট্রো স্টেশনের নিচে ‌‘বোমা সদৃশ’ বস্তু

ফার্মগেট-মিরপুর মেট্রো স্টেশনের নিচে ‌‘বোমা সদৃশ’ বস্তু

0

ঢাকা অফিস।।

রাজধানীর ফার্মগেট ও মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল গণমাধ্যমকে জানান, মিরপুর ও তেজগাঁওয়ে দুই জায়গায় বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। আমাদের টিম কাজ করছে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট।

ওই ঘটনায় এক জন পথচারীও আহত হয়েছিলেন।