Home আঞ্চলিক মহিয়ষী নারী রিজিয়া নাসের’র মৃত্যুতে দৈনিক খুলনাঞ্চল পরিবারে শোক

মহিয়ষী নারী রিজিয়া নাসের’র মৃত্যুতে দৈনিক খুলনাঞ্চল পরিবারে শোক

73

স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু’র ভ্রাতা শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একমাত্র চাচী, জননেতা শেখ হেলাল উদ্দিন(এমপি), জননেতা শেখ সালাহউদ্দিন জুয়েল(এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক জননেতা শেখ সোহেল উদ্দিন, নৌপরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র মাতা রিজিয়া নাসের আজ রাত আনুঃ ৯ ঘটিকার সময় ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……. রাজেউন)।

মহিয়ষী নারী রিজিয়া নাসের’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক বার্তা দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল পরিবার।  দৈনিক খুলনাঞ্চল পরিবারের পক্ষে সম্পাদক মিজানুর রহমান মিলটন শোক বার্তায় বলেন, ৭৫ পরবর্তীকালে তিনি খুলনা অঞ্চলের রাজনীতির নেপথ্যের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। যে ঋন শোধ করার মত নয়। তিনি অনন্তকাল স্মরনীয় হয়ে থাকবেন।