Home আঞ্চলিক আমরা রাজনীতি বিমুখ নই তবে পেশার ক্ষেত্রে রাজনৈতিক প্রতিফলন সংবাদকর্মীর কাজ...

আমরা রাজনীতি বিমুখ নই তবে পেশার ক্ষেত্রে রাজনৈতিক প্রতিফলন সংবাদকর্মীর কাজ নয়:কেটিজেএ

13

স্টাফ রিপোর্টার

আমরা রাজনীতি বিমুখ নই তবে পেশার ক্ষেত্রে রাজনৈতিক প্রতিফলন সংবাদকর্মীর কাজ নয়। সম্প্রীতির বন্ধন ও পেশাগত উৎকর্ষ সাধনই আমাদের লক্ষ্যে এর ভিত্তিতে সংগঠন গড়ে তুলতে হবে। সংগঠনে তথ্য সেল গঠণ করতে হবে ।

যাতে করে আমরা যাতে সহকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। পেশার সাথে একে অপরের সংকটে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের নানা সংকটে আমাদের ভূমিকা রাখতে হবে। এভাবে বললেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা টিভি সাংবাদিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ- সভাপতি বাংলাদেশ টেলিভিশনের শিল্পঞ্চাল প্রতিনিধি মিজানুল ইসলাম, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্টের খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, নির্বাহী সদস্য যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কনক রহমান ও চ্যানেল নাইন এর বিভাগীয় প্রতিনিধি ইয়াসীন আরাফাত রুমী।

 সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট গঠতন্ত্র প্রস্তুতি কমিটি গঠণ করা হয়।