Home আঞ্চলিক সাংবাদিক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে খুলনা বিএনপি ও সংসদ সদস্যদের শোক

সাংবাদিক তরিকুল ইসলামের মায়ের মৃত্যুতে খুলনা বিএনপি ও সংসদ সদস্যদের শোক

0


খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর-এর সম্পাদক এবং এখন টেলিভিশনের ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলামের শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।


বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু সন্তানের জীবনে সবচেয়ে বড় অপূরণীয় ক্ষতি। তাঁরা পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।